10/06/2026
২০১৫ সালে সখের বসে দুই বোন মিলে সামান্য পুঁজিতে ফ্লোরাল শুরু করি। সে সময় বাজারে ইন্ডিয়ান আর পাকিস্তানি জামার চাহিদা ছিল প্রচুর। ব্লকের সুতি জামার প্রতি বরাবরই আমার একটা আকর্ষণ কাজ করত। সেই থেকে মনে সাহস জোগিয়ে শুরু করা। হাতে গোনা কয়েকজন পরিচিত কাস্টমার, যারা শুরু থেকেই ফ্লোরালের ওপর আস্থা রেখে কাপড় কিনেছেন, এখনও কিনেন। আলহামদুলিল্লাহ, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সময়ের সাথে সাথে ফ্লোরালের পরিধি বেড়েছে, অনেক আপুই নিয়মিত কাস্টমার হয়েছেন। তবুও সবসময় চেষ্টা করেছি ফ্লোরালকে ছোট ও ঘরোয়া পরিসরেই রাখতে। প্রতিটি পোশাক নিজের হাতে পর্যবেক্ষণ করে, যত্ন আর মায়া দিয়ে তৈরি করেছি।
স্বল্প পুঁজিতে, অল্প লাভে, নিজের ভালোবাসার কাজটুকু করে যে মানসিক শান্তি পাওয়া যায়, তার মূল্য অনেক। প্রতিটি পোশাকের সাথে জড়িয়ে আছে অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা।
অনেক আপুই স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান, কিন্তু শুরুটা কীভাবে করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন। সামান্য পুঁজি দিয়ে শুরু করে, পরিশ্রম, ধৈর্য আর সততা থাকলে সফলতা অর্জন করা সম্ভব। হোক সামান্য, তবুও নিজের কষ্ট আর মায়ায় গড়া।
✅ নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা আপুরা, যারা ভাবছেন ঘরে বসে কিছু একটা করি, তাদের জন্য
🔥 মেগা ডিসকাউন্ট অফার! 🔥
👗 ২টি বা তার বেশি নিলেই পাইকারি মূল্য
💥 মাত্র ১২৫০/- টাকা করে!
🛍️ একটি নিলে প্রতি পিস মাত্র ১৫০০/- টাকা
🎉 বেশি কিনুন, বেশি সাশ্রয় করুন!
✅ প্রতি পিসে সাশ্রয় ২৫০/- টাকা
⏳ অফার চলবে ২৫ জুন ২০২৬ পর্যন্ত
📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন।