Al-Baraka Pharmacy

Al-Baraka Pharmacy Al-Baraka Pharmacy is an online pharmacy service provider. We provide online pharmacy support with home delivery.

We make a wide range of prescription medicines and other nonprescription health products conveniently available all across Bangladesh.

09/09/2022

নূরুন নিসা ফাউণ্ডেশনের উদ্যোগে আগামীকাল আরেকটি সুন্দর আয়োজন হতে চলেছে, ফ্রি খিচুড়ি বিতরণ। আমরা নিজেরাই স্বাস্থ্যসম্মত খিচুড়ি রান্না করব এবং তা উত্তমভাবে স্বাস্থ্য সচেতনতার সাথে প্যাকেটজাত করে সর্বসাধারণের মাঝে ফ্রি বিতরণ করব। অভুক্ত ব্যক্তির মুখে খাবার তুলে দেয়ার মতো শ্রেষ্ঠ কাজ আর নেই। ক্ষুধার্ত ব্যক্তি বোঝে খাবারে কতো মূল্য! ক্ষুধা মিটানো এবং তৃষ্ণা নিবারণ করা হচ্ছে সবচেয়ে বড় চ্যারিট্যাবল এক্ট যা আমরা আগামীকাল বাস্তবায়নের প্ল্যান করেছি। আপনারা কেউ চাইলে জুরাইন এসে অংশগ্রহণ করতে পারবেন।



#নূরুন_নিসা_ফাউন্ডেশন
#বিনামূল্যে_খাবার_বিতরণ

গরমে কেন পান করবেন লেবুর সরবত
27/05/2022

গরমে কেন পান করবেন লেবুর সরবত

বান্ডেলটি ক্রয় করতে কল করুন 🔥
17/05/2022

বান্ডেলটি ক্রয় করতে কল করুন 🔥

ওজন বাড়াতে নিম্নোক্ত কৌশলগুলো বেশ সহায়ক।১. অতিরিক্ত ক্যালরির খাবার গ্রহণ: শরীরে যে পরিমাণ ক্যালরি প্রতিদিন ক্ষয় হয়, তার ...
13/05/2022

ওজন বাড়াতে নিম্নোক্ত কৌশলগুলো বেশ সহায়ক।

১. অতিরিক্ত ক্যালরির খাবার গ্রহণ: শরীরে যে পরিমাণ ক্যালরি প্রতিদিন ক্ষয় হয়, তার চেয়ে ৫০০–৭০০ ক্যালরি খাবার বেশি খেতে হবে। ভাত, মাছ–মাংস, ডাল, বীজ, শাকসবজি, ফলমূল, ডিম, দুগ্ধজাতীয় খাবার নিয়মিত খেতে হবে।

২. উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ: ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্যতালিকায় উচ্চ ক্যালরিযুক্ত খাবার রাখতে হবে। এ ধরনের কিছু খাবার হলো কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট, পেস্তাবাদাম, চিনাবাদাম, খেজুর, কিসমিস, আলুবোখারা, ননিযুক্ত দুধ, ফুলক্রিম দই, পনির, ক্রিম, মুরগির মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, ছাগলের মাংস ও কলিজা, আলু, মিষ্টি আলু, চকলেট, কলা, আ্যভোকাডো, পিনাট, মাখন ইত্যাদি।

৩. দিনে পাঁচ–ছয়বার খাবার গ্রহণ: যাঁদের ওজন কম, তাঁদের তিন–চার ঘণ্টা পরপর খাবার খেতে হবে। দীর্ঘসময় পেট খালি রাখা চলবে না। পুষ্টিকর উচ্চ ক্যালরির খাবার যদি বারবার গ্রহণ করা হয় এবং প্রতিদিনের ক্যালরির চাহিদা যদি পূরণ করা যায়, সে ক্ষেত্রে দ্রুতই ওজন বাড়ানো সম্ভব।

৪. শর্করাজাতীয় খাবার: অনেকেই শর্করা একেবারে কম গ্রহণ করেন। এটা মোটেও ঠিক নয়। যাঁদের ওজন কম, তাঁদের অবশ্যই মোট ক্যালরির শতকরা ৫০-৬০ ভাগ শর্করা গ্রহণ করতে হবে। দিনে তিনবার প্রধান খাবার হিসেবে শর্করা গ্রহণ করতে হবে। এ ধরনের খাবারের মধ্যে আলু, আটা, চাল, পাস্তা অন্যতম।

৫. আমিষযুক্ত খাবার গ্রহণ: ওজন বাড়াতে আমিষযুক্ত খাবার খাওয়া জরুরি। শরীরের প্রতি কেজি ওজনের জন্য ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ২ গ্রাম আমিষ নিয়মিত গ্রহণ করতে হবে। ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, বীজজাতীয় খাবার আমিষের ভালো উৎস।

৬. ব্যায়াম: পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে। ওজন বাড়ানোর পাশাপাশি ব্যায়াম ক্ষুধা বাড়াতে, খাবার ভালোমতো হজম করতেও সাহায্য করে।

৭. জীবনযাপন: ওজন বাড়াতে চাইলে জীবনযাপন পদ্ধতিও স্বাস্থ্যকর হতে হবে। গভীর রাত পর্যন্ত জেগে থাকা চলবে না। প্রতিদিন আট ঘণ্টা ভালো ঘুম হতে হবে। দুশ্চিন্তামুক্ত থাকতে হবে।

শরীরচর্চা বিশারদদের মতে, পুশ আপ করলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, ক্যালরি ঝরে, মানসিক শক্তি দৃঢ় হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। এছা...
11/05/2022

শরীরচর্চা বিশারদদের মতে, পুশ আপ করলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, ক্যালরি ঝরে, মানসিক শক্তি দৃঢ় হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। এছাড়াও, গলা থেকে পা পর্যন্ত প্রতিটি মাংসপেশি শক্তিশালী হয়ে ওঠে। একদিনে অনেক সময় এটি না করে ধীরে ধীরে বাড়ানো উচিত। তাহলে আর অপেক্ষা কেন, চলুন জেনে নেওয়া যাক নিয়মিত পুশ আপ করলে কি কি উপকার পাওয়া যায়।

বান্ডেলটি ক্রয় করতে কল করুন এই নাম্বারে - ০১৭৬৪৪২০২০০ 🔥
10/05/2022

বান্ডেলটি ক্রয় করতে কল করুন এই নাম্বারে - ০১৭৬৪৪২০২০০ 🔥

বয়স ধরে রাখতে পুরুষদের খেতে হবে যে ফল---👉ব্লুবেরি ফল👈শরীর ঠিক থাকলে সব কাজেই আনন্দ পাওয়া যায়। শারীরিক সুস্থতার জন্য মানু...
08/05/2022

বয়স ধরে রাখতে পুরুষদের খেতে হবে যে ফল---

👉ব্লুবেরি ফল👈
শরীর ঠিক থাকলে সব কাজেই আনন্দ পাওয়া যায়। শারীরিক সুস্থতার জন্য মানুষের চেষ্টার কোনো শেষ নেই। তবু শরীরে নানা রোগ বালাই বাসা বানায়। বিশেষ করে পুরুষদের শরীরে বেশ কিছু রোগ বাসা বানায় নারীদের তুলনায় অনেক বেশি। একই সাথে অনেক পুরুষই বয়সের আগেই একটু বেশি বুড়িয়ে যান। কারও কারও মাথায় টাক পড়ে যায় বন্ধু বান্ধবদের চেয়ে অনেক বয়স্ক দেখায় বলে অনেক ক্ষেত্রে এড়িয়ে চলেন বন্ধুদের আড্ডাও। তবে গবেষণা বলছে বেশ কিছু খাবার আছে যা পুরুষদের দৈহিক বয়সকে অনেক কমিয়ে রাখে। মুখের মধ্যে সহজে বয়সের ছাপ ফেলতে দেয় না। এমনই একটি খাবার হলো ব্লু বেরি। চলুন জেনে নেওয়া যাক ব্লু বেরির কিছু পুষ্টি গুণ।

তারুণ্য ধরে রাখতে নারীদের যেমন প্রচুর আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন তেমনি পুরুষদের প্রয়োজন প্রোটিন এবং ক্যালরি সমৃদ্ধ খাবার। শরীরে বয়সের ছাপ যাতে না পড়তে পারে সেজন্য ব্লু বেরি খাওয়ার জন্য পুরুষদের পরামর্শ দিচ্ছেন গবেষকরা। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই বলা হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি খেলে পুরুষদের বেশ কিছু হরমোন স্বাভাবিকভাবে কাজ করতে পারে। ফলে ত্বক এবং কোষ অনেক বেশি সুস্থ থাকে। যা মুখের বলীরেখা দূর করতে সাহায্য করে থাকে। ফলে সহজে বয়সের ছাপ পড়ে না।

গবেষকদের মতে, ব্লু বেরিতে রয়েছে অ্যানথোসোয়ানিন নামক একটি উপাদান। এই উপাদানটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে একই সাথে টাইপ টুর মতো ডায়াবেটিসের ঝুঁকিও কমিয়ে ফেলে। এছাড়া এর মধ্যে থাকা ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন কে শরীরের নানা পুষ্টি ঘাটতি দূর করে। ব্লু বেরি প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল। এই উপাদানটি মস্তিষ্কের ক্ষয়কে ধীরগতির করে তোলে এবং একই সাথে আন্তঃস্নায়ু যোগাযোগকে অনেক সবল রাখে।

শুধু তাই নয়। ব্লু বেরির গুণ এখানেই শেষ নয়। উন্নত পুষ্টি উপাদান সমৃদ্ধ এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ এবং প্রোটিন। এই দুটি উপাদান মানুষের শরীরকে অনেক বেশি সবল রাখে। সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তোলে বহুগুণ।

এত সব গুণের জন্যই পুরুষদের এই ফলটি নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

✅আল-বারাকা ফার্মেসিতে ঔষধ অর্ডার করতে এবং সকল স্বাস্থ্য সেবার আপডেট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকুন 😊

✅আরও জানতে আমাদের ওয়েবসাইটি 🌐 ভিজিট করতে পারেন - https://www.albarakapharmacy.com/

গরমে মন ও শরীরকে সতেজ এবং সুস্থ রাখতে গোসলের কোনো বিকল্প নেই। কারণ শহরটা এমন হয়ে গেছে যে বৃষ্টিতে কাদা, রোদে ধুলার চাদর।...
08/05/2022

গরমে মন ও শরীরকে সতেজ এবং সুস্থ রাখতে গোসলের কোনো বিকল্প নেই। কারণ শহরটা এমন হয়ে গেছে যে বৃষ্টিতে কাদা, রোদে ধুলার চাদর। প্রতিদিনের ধুলাবালি, বৃষ্টিতে পথে কাদা, দূষণ, সূর্যের তাপ, সংক্রমণ ব্যাধির উৎপাত—সব মিরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটা খুব মুশকিল। তাই সম্ভব হলে গরমের সময়টাতে সকাল ও রাতে গোসল করার অভ্যাস করলে বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকা যায়।

নিয়মিত ডিম খাওয়ার উপকারিতা 🔥
07/05/2022

নিয়মিত ডিম খাওয়ার উপকারিতা 🔥

জেনে নিন যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনি ইউরিন ইনফেকশনে আক্রান্ত কি না-•প্রস্রাব গাঢ় হলুদ বা লালচে হওয়া•প্রস্রাবে দুর্গন্ধ•ব...
05/05/2022

জেনে নিন যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনি ইউরিন ইনফেকশনে আক্রান্ত কি না-

•প্রস্রাব গাঢ় হলুদ বা লালচে হওয়া
•প্রস্রাবে দুর্গন্ধ
•বারবার প্রস্রাবের বেগ অনুভব করা
•ঠিকমতো প্রস্রাব না হওয়া
•প্রস্রাব করার সময় জ্বালাপোড়া বা ব্যথা অনুভব করা
•তলপেটে ও পিঠের নিচে প্রচণ্ড ব্যথা হওয়া
•শরীরে জ্বর জ্বর ভাব
•কাঁপুনি দিয়ে জ্বর আসা ও
•বমি ভাব ও বমি হওয়া ইত্যাদি।

আমাদের ওয়েবসাইট- www.albarakapharmacy.com

বান্ডেলটি ক্রয় করতে কল করুন - ০১৭৬৪৪২০২০০ 🔥
04/05/2022

বান্ডেলটি ক্রয় করতে কল করুন - ০১৭৬৪৪২০২০০ 🔥

সবাইকে ঈদের শুভেচ্ছা " ঈদ মোবারক "
02/05/2022

সবাইকে ঈদের শুভেচ্ছা " ঈদ মোবারক "

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Al-Baraka Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Baraka Pharmacy:

Share