DeshPriyo - দেশপ্রিয়

Directions

DeshPriyo - দেশপ্রিয় A Platform of Bangladeshi Traditional and Heritage Product

10/12/2019

হোজ্জার সব কথায় যুক্তি থাকে। একবার হোজ্জা বললেন, তরুণ বয়সে আমার শক্তি যেমন ছিলো এই বৃদ্ধ বয়সেও তাই। সবাই বললো, যুক্তি কী?
হোজ্জা বললেন, আমার বাসার সামনে যে বড় পাথরটা ছিলো, তরুণ বয়সে সেটা সরাতে পারতাম না। আর এখনো পারি না। আমার শক্তিতো সমানই না কি?
আরেকবার রাস্তায় একটা ভেড়া পেয়ে হোজ্জা বাড়ি এনে কেটে খেয়ে ফেললো। প্রতিবেশী দেখে বললো, কী করলে হোজ্জা? তোমার বিচার হবে, শাস্তি হবে।
হোজ্জা বললো, না, আমিতো কোনো ভেড়া খাই নি, কেউতো দেখে নি।
প্রতিবেশী বললো, শেষ বিচারের দিন ভেড়াটা নিজে এসে সাক্ষ্য দেবে। বলবে, এ লোক আমাকে রাস্তা থেকে এনে খেয়ে ফেলেছে।
ঃ তাই না কি? তাহলে ভালোই হলো। আমি ভেড়াটাকে ধরে নিয়ে মালিককে ফেরত দিয়ে দেবো।

02/12/2019

চীনা প্রবাদ-
'তুমি যখন আঙুরক্ষেত দিয়ে হাঁটবে তখন হ্যাট ঠিক করবেনা; যখন তরমুজক্ষেত দিয়ে হাঁটবে তখন জুতার ফিতা ঠিক করবেনা।'
আঙুরক্ষেত দিয়ে হাঁটার সময় হ্যাট ঠিক করতে হাত উপরে উঠালে মানুষ ভাববে আঙুর ছেঁড়া হচ্ছে। আবার তরমুজক্ষেত দিয়ে হাঁটার সময় জুতার ফিতা ঠিক করার জন্য হাত নীচে নামালে মানুষ ভাববে তরমুজ ছেঁড়া হচ্ছে।
অহেতুক মানুষের সন্দেহ উদ্রেককারী কাজ না করাই উত্তম।

02/12/2019

প্রাচীন গ্রিসের এথেন্স শহর ।
সক্রেটিস তার ছাত্রদের নিয়ে বসে কথা বলছেন এক বাগানে ৷
এক ছাত্র জিজ্ঞাসা করলেন,

- সত্য কিভাবে বুঝবো ?

সক্রেটিস কোন উত্তর না দিয়ে বললেন,

- বসো সবাই, একটু আসছি ৷

একটু পর এলেন । হাতে একটি আপেল ৷ ছাত্রদের দেখালেন । জিজ্ঞাস করলেন,

- এটা কি ?

সবাই বললেন,

- আপেল ৷

ফলটি হাতে সক্রেটিস ছাত্রদের চারপাশে একটু ঘুরে জিজ্ঞাসা করলেন,

- তোমরা কি কোন কিছুর গন্ধ পেলে?

কেউ কোনো উত্তর দিচ্ছে না । সবাই চুপ । দেখতে আপেল মনে হলেও গন্ধ তো তারা পায় নি ।একজন শুধু উঠে দাঁড়িয়ে বললেন,

- আপেলের গন্ধ পেয়েছি !

বলেই ছাত্রটি দাঁড়িয়ে সবার দিকে সমর্থনের আশায় তাকাল, কিন্তু কেউ তার সমর্থনে সাড়া দিল না ৷ সবাই নিশ্চুপ ।

সক্রেটিস আবার আপেলটি নিয়ে ছাত্রদের চারপাশে ঘুরে ঘুরে নাড়িয়ে নাড়িয়ে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করলেন,

- এবার তোমরা কি কোন কিছুর গন্ধ পেলে ?

বেশির ভাগ ছাত্র হাত তুলে বললেন,

- হুম, আমরা আপেলের গন্ধ পেয়েছি এবার !

একটু চুপ থেকে এবার সক্রেটিস আপেল হাতে সবার নাকের কাছে তুলে ধরলেন । ঘুরে ঘুরে শুঁকিয়ে শুঁকিয়ে জানতে চাইলেন,

- এবার কেমন গন্ধ পেলে ?

সব ছাত্রই হাত তুলে বললেন,

- আপেলের মিষ্টি গন্ধ ৷

সবাই হাত তুলে বলছে, কিন্তু একজন ছাত্র হাত তুলে নি !

বাকিরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে । সক্রেটিসও ছাত্রের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে ৷ লজ্জা পেয়ে সেও আর থাকতে পারল না, হাত তুলল । বাকিরা সমস্বরে হেসে উঠল ৷ হাসি শেষ হলে সক্রেটিস ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন,

- তুমিও কি আপেলের গন্ধ পেয়েছিলে ?

ছাত্রটি মাথা নেড়ে বললেন,

- হাঁ ৷

সক্রেটিস একটু থামলেন । ফলটি নেড়েচেড়ে বললেন,

- আপেলটি ছিল আসলে একটি নকল আপেল, যার কোন গন্ধ নেই !

কেউ শুরুতে আপেলের গন্ধ পায় নি । একজন পেয়েছে বলাতে বিভ্রান্ত হয়ে পরের বারে বেশিরভাগই বললো আপেলের গন্ধ । কিন্তু ঠিকই একজন তখনও নিশ্চিত ছিল কোনো আপেলের গন্ধ সে পায় নি ।কিন্তু সেও শেষে সামষ্টিকের নিশ্চিতের কাছে পরাস্ত হয়ে গেলো । সবশেষে দেখা গেলো আপেলটি নকল ছিল ।

27/11/2019

ইংল্যান্ডের এক ধনী ব্যক্তি ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন। পথের পাশে দেখলেন একজন বৃদ্ধা চেয়ার-টেবিল নিয়ে বসে আছে। টেবিলে কিছু কাগজ-পত্র। লোকটি ঘোড়া থামিয়ে জানতে চাইলেন-- এখানে কী করছেন বুড়িমা?
বৃদ্ধা উত্তর দিল-- এখানে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। ১০ পাউন্ড দিলে আমরা তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করি।
ঘোড়সওয়ার ১০ পাউন্ড দিয়ে নিজের জন্য একটি ডক্টরেট ডিগ্রি নিলেন।
কিছুদূর যাওয়ার পরে মনে হলো, তার ঘোড়ার জন্যও তো তিনি একটি ডক্টরেট ডিগ্রি কিনতে পারেন। তিনি ফিরে এলেন বৃদ্ধার কাছে। বললেন-- এই নাও আরো ১০ পাউন্ড। আমার ঘোড়ার জন্যও একটা ডক্টরেট দাও।
বৃদ্ধা উত্তর দিল-- No Sir, this doctorate is not for horses. Only for donkeys.

26/11/2019

বাদশাহর ইচ্ছে হলো হোজ্জাকে জব্দ করবেন। তিনি দরবারে উপস্থিত সকলকে বললেন, তোমরা সবাই একটা করে মুরগির ডিম জামার পকেটে লুকিয়ে রাখো। আমি যখন বলবো এ ডিম তুমি নিজে পেড়েছো বলে আমাকে দেবে।
সবাই প্রস্তুত। এবার বাদশা হোজ্জাকে ডাকলেন। হোজ্জা আসার পর বাদশা ঘোষণা দিলেন, আজ দরবারে যে একটি করে মুরগির ডিম পাড়তে পারবে সে এক হাজারটি করে ডিম উপহার পাবে। যে ব্যর্থ হবে সে এক হাজারি জরিমানা গুনবে।
সবাই একে একে তাদের পাড়া ডিম বাদশাহর কাছে জমা দিলো। বাদশাহ বললেন, তোমার ডিম কই হোজ্জা?
হোজ্জা বললো, আপনার দরবারে সবাইতো মুরগি হুযুর। আমিতো মোরগ হুযুর। আমি তো ডিম পাড়তে পারি না। এই যে দেখেন আমার ডাক ঃ কক ক র ক।

25/11/2019

এক সুফি সাধকের মনে ইচ্ছে জেগেছে গরম রুটি আর মাংসের ঝোল খাবেন, বহু দিন তিনি ঠিকমতো খেতে পাননি। এই কথা ভাবতে ভাবতে সাধক পথ চলছেন। হঠাৎ সামনে হইহল্লা শুনে সাধক থেমে গিয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ জনতা তার উপর ‘চোর চোর’ বলে ঝাঁপিয়ে পড়ল। তিনি কিছু বলার আগেই সপাসপ চাবুক পড়তে লাগল তাঁর শরীরে। পথ চলতি এক বৃদ্ধ তাঁকে চিনতে পেরে উদ্ধার করলেন। ততক্ষণে বিশ ঘা চাবুক পড়ে গেছে। সেই বৃদ্ধ, সাধককে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শুশ্রুষা করে খেতে দিলেন। সাধক দেখলেন, সেই খাবার হল গরম রুটি আর মাংসের ঝোল। খাবার মুখে তোলার সময় কে যেন তাঁর মনের ভেতর বলে উঠল ‘মনে রেখো, তোমার বাসনার দাম বিশ ঘা চাবুক। যতবার মনে লোভ জাগবে ততবার বিশ ঘা চাবুক খেতে হবে’।

25/11/2019

এক পর্যটক দেখা করতে গেলো এক সুফি দরবেশের সঙ্গে। সুফির বসবাসের সাধারণ ঘরখানা দেখে লোকটি আশ্চর্য হয়ে গেলো। ঘরে আসবাব বলতে কেবল ছিল একটি মাদুর এবং একটি কেরোসিনের বাতি। এই দেখে পর্যটক জানতে চাইলেন, ‘সুফি, আপনার আসবাবপত্র কোথায়?’
‘আপনারগুলো কোথায়?’, সুফি উল্টো জিজ্ঞেস করলেন।
পর্যটক: আমার? কিন্তু আমি তো এখানে আগন্তুক।
সুফি: আমিও!

14/11/2019

হোজ্জা ও অধ্যাপক এ দুটি চরিত্র এক সাথে কম পাওয়া যায়। এক অধ্যাপক জরুরি বিষয়ে আলাপের জন্য হোজ্জার সাক্ষাৎ প্রার্থনা করলেন। হোজ্জা পরদিন দুপুর ১২টায় সময় দিলো। অধ্যাপক যথাসময়ে হাজির হলেন হোজ্জার বাসায়। দেখলেন, ঘরে তালা দেয়া। কেউ নেই। অধ্যাপকের খুব রাগ হলো। তিনি একটা স্টিকারে ‘ইডিয়ট’ কথাটা লিখে দরজায় সেঁটে দিয়ে চলে এলেন। হোজ্জা বাড়ি ফিরে লেখা দেখে খুব লজ্জিত হলো। সঙ্গে সঙ্গে অধ্যাপকের বাড়ি গিয়ে হাজির। অধ্যাপককে বললো, দুঃখিত অধ্যাপক সাহেব। আমি ভুলেই গিয়েছিলাম আপনার কথা । দরজায় আপনার লেখা আমার নামটা দেখেই মনে পড়লো আপনার কথা। তাই চলে এলাম।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when DeshPriyo - দেশপ্রিয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share