Swapnika

Swapnika Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swapnika, Shopping & retail, Dhaka.
(1)

  নমস্কার 🙏 আমি আখি সাহা, স্বপ্নিকা পেজের সত্বাধিকারী।গত জুন মাস থেকে আমার বিজনেস এবং স্বপ্নিকা পেজ এর কার্যক্রম পুরোপুর...
18/09/2024


নমস্কার 🙏
আমি আখি সাহা, স্বপ্নিকা পেজের সত্বাধিকারী।
গত জুন মাস থেকে আমার বিজনেস এবং স্বপ্নিকা পেজ এর কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে।
বর্তমানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে স্বপ্নিকার সম্পূর্ণ কার্যক্রম চিরদিনের জন্য বন্ধ করে দিবো তবে আমার বিজনেস আমি বন্ধ করবো না সেটা সাময়িক স্থগিত থাকবে, আপনারা যারা আমার রিপিট ক্রেতা, সাধারণ ক্রেতা কিংবা শুভাকাঙ্ক্ষী আছেন তারা চাইলে আমার আইডিতে যোগাযোগ করতে পারেন।
আজকে আমি পেজ থেকে লিভ নিচ্ছি, এরপর থেকে ভবিষ্যতে যদি কেউ "স্বপ্নিকা" অথবা আমার নাম করে এই পেজের মাধ্যমে কোনো প্রকার লেনদেন হয় সেক্ষেত্রে আমি আখি সাহা কোনোভাবে দায়ী থাকবো না।
সবাই ভালো থাকবেন 🙏

১৮-০৯-২০২৪.

কাউকে ভালোবাসেন? কিন্তু বলতে পারছেন না?কিভাবে তার সাথে কথা বলবেন বুঝছেন না??আর নয় চিন্তা, আজই তাকে গিফট করুন আমাদের অর্...
12/06/2024

কাউকে ভালোবাসেন? কিন্তু বলতে পারছেন না?
কিভাবে তার সাথে কথা বলবেন বুঝছেন না??
আর নয় চিন্তা, আজই তাকে গিফট করুন আমাদের অর্ধ চন্দ্র টিপ আর শুরু করে ফেলুন জীবনের নতুন অধ্যায় 😌😌

কিছুদিন আগে এক ক্রেতা আমাদের থেকে টিপ কিনে তার রিলেশন হয়ে গিয়েছিলো, কিছুদিন পর হয়তো বিয়ের দাওয়াতও পাবো🫠

ঈশ্বরের কৃপায় ডেলিভারি ডান ❤️চাইলে আপনিও আপনার পরিবারের ছোট্ট সদস্যের জন্য এই সুন্দর কটনের হ্যান্ডপেইন্ট নিমা গুলো নিতে...
04/06/2024

ঈশ্বরের কৃপায় ডেলিভারি ডান ❤️

চাইলে আপনিও আপনার পরিবারের ছোট্ট সদস্যের জন্য এই সুন্দর কটনের হ্যান্ডপেইন্ট নিমা গুলো নিতে পারেন নিজের পছন্দ মত ডিজাইনে ☺️

ঈশ্বরের কৃপায় অর্ধ চন্দ্র টিপের তিনপাতা বুকড ❤️❤️চারটা ভ্যারাইটির অর্ধ চন্দ্র টিপ এভলেইবল আছে, চাইলে টুক করে অর্ডারটা দ...
04/06/2024

ঈশ্বরের কৃপায় অর্ধ চন্দ্র টিপের তিনপাতা বুকড ❤️❤️

চারটা ভ্যারাইটির অর্ধ চন্দ্র টিপ এভলেইবল আছে, চাইলে টুক করে অর্ডারটা দিয়ে ফেলতে পারেন ☺️

টিপের সাথে সখ্যতা মেয়েদের বরাবরই বেশি, আর এই নতুন অর্ধ চন্দ্রের টিপ গুলো নতুন করে নজর কেড়েছে টিপপ্রেমিদের ❤️❤️এই দুষ্প...
03/06/2024

টিপের সাথে সখ্যতা মেয়েদের বরাবরই বেশি, আর এই নতুন অর্ধ চন্দ্রের টিপ গুলো নতুন করে নজর কেড়েছে টিপপ্রেমিদের ❤️❤️
এই দুষ্প্রাপ্য অর্ধ চন্দ্র টিপ গুলো এখন থেকে পেয়ে যাবেন স্বপ্নিকায় সুলভ মূল্যে ❤️

যেকোনো অর্ডারের সাথে চাইলে একপাতাও নিতে পারবেন, আর যদি শুধু টিপ নিতে চান তাহলে সর্বনিম্ন তিনপাতা নিতে হবে 🥲

#টিপ

স্বপ্নিকার এক্সক্লুসিভ কালেকশন এর মধ্যের একটি অন্যতম ক্রিয়েশন হচ্ছে এই কড়ির ইয়ারটপ টা ✨এটা মূলত একটা ক্লে ইয়ারটপ এর ...
30/05/2024

স্বপ্নিকার এক্সক্লুসিভ কালেকশন এর মধ্যের একটি অন্যতম ক্রিয়েশন হচ্ছে এই কড়ির ইয়ারটপ টা ✨
এটা মূলত একটা ক্লে ইয়ারটপ এর ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে কড়ি এবং গামছা বল দিয়ে বানানো❤️
প্রথমে ভেবেছিলাম আসলটার ধারে কাছেও যাবেনা এই ডিজাইন কিন্তু বানানো শেষ হওয়ার পর দেখি সে তার নিজস্ব সত্ত্বার সৌন্দর্য নিয়ে তৈরি, আর ক্রেতা দিদি হাতে পেয়েও বেজায় খুশি 🥰🫶

এক ক্রেতা আপু হঠাৎ পেজ এ নক করে বলেছিলেন, "আপু আমার ড্রেসটা অরেঞ্জ আর বটল গ্রীনের মধ্যে, আপনি কি আমার বেবীর ড্রেসটা কাস্...
29/05/2024

এক ক্রেতা আপু হঠাৎ পেজ এ নক করে বলেছিলেন, "আপু আমার ড্রেসটা অরেঞ্জ আর বটল গ্রীনের মধ্যে, আপনি কি আমার বেবীর ড্রেসটা কাস্টমাইজ করে দিতে পারবেন?" যেহেতু বাচ্চার বয়স ৬মাস ছিলো তাই কাজটা খানিক ডিফিকাল্ট ছিলো কিন্তু অবশেষে ড্রেস তৈরি এবং ক্রেতা আপুও ড্রেস পেয়ে খুশি 🥰🥰

আপনারা যারা বাচ্চাদের কাস্টমাইজ ড্রেস অর্ডার করতে চাচ্ছেন তারা প্লিজ বাচ্চার বডির মাপ সহ ইনবক্স করবেন নয়তো সাইজে গন্ডগোল হলে তো সমস্যা। 🥹



শুভ সকাল 🌸 কেমন আছেন সবাই??এই পেপার ক্রাফ্টের জিনিস গুলোর অর্ডার দিয়েছিলেন আমার স্টুডেন্ট এর মা, ওনার ঘর সাজানোর খুব শখ...
29/05/2024

শুভ সকাল 🌸
কেমন আছেন সবাই??
এই পেপার ক্রাফ্টের জিনিস গুলোর অর্ডার দিয়েছিলেন আমার স্টুডেন্ট এর মা, ওনার ঘর সাজানোর খুব শখ এবং ক্রাফ্টের জিনিসের প্রতিও বেশ ঝোঁক।
আমাকে একদিন আপু এই ডিজাইন গুলোর ডেমো দেখিয়ে বললো "আমার এই জিনিস গুলো পছন্দ, আপনি আপনার মন মত করে বানিয়ে দিন"
প্রথমে ভয় পেয়েছিলাম সুন্দর হবে কিনা, ফিনিশিং ভালো হবে কিনা কিন্তু বানানো শেষে রেজাল্ট দেখে এবং আপুর কাছে প্রশংসা শুনে নিজের আত্মবিশ্বাস আরো কয়েকগুণ বেড়ে গেলো।😊🌸


শুভ সকাল 🌸 কেমন আছেন সবাই?অসুস্থতা, ব্যস্ততা মিলিয়ে পেজ এ কোনো প্রকার আপডেট, ইনবক্স চেক কোনো কিছুই হয়ে উঠছিলো না এতদিন...
23/05/2024

শুভ সকাল 🌸
কেমন আছেন সবাই?
অসুস্থতা, ব্যস্ততা মিলিয়ে পেজ এ কোনো প্রকার আপডেট, ইনবক্স চেক কোনো কিছুই হয়ে উঠছিলো না এতদিন.. কাজে অমনোযোগী হওয়ায় আগের মডারেটর দেরও ছুটি দিয়ে দিয়েছি স্থায়ী ভাবে, আসলে নিজের উদ্যোগ নিয়ে যদি নিজেই অমনোযোগী হই সেখানে অন্যরা আর কিবা করবে তাই এবার নতুন করে আবার সবকিছু সাজাবো।😊
আর এই নতুন করে সব শুরু করার জন্য আপনাদের সহযোগীতা এবং সাপোর্ট চাই😊
সবাই আশির্বাদ/দোয়া করবেন আমার এবং আমার উদ্যোগের জন্য। 🙏🌸

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা”চৈত্র সংক্রান্তিচৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন তেমনি ...
13/04/2024

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা”

চৈত্র সংক্রান্তি

চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন তেমনি বছরেরও শেষ দিন। সাধারণভাবে বাংলা মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি। বর্ষ শেষের এই দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলাদেশে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান - পূজা - পার্বণ - মেলা। এটি একটি লোক উৎসব।

প্রধানত হিন্দু সম্প্রদায়ের উৎসব এটি। শাস্ত্র ও লোকাচার অনুসারে এই দিনে স্নান, দান, ব্রত উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পুণ্যজনক মনে করা হয়।

চৈত্রসংক্রান্তির প্রধান উৎসব চড়ক। এর সঙ্গে চলে গাজনের মেলা। চৈত্রমাস জুড়ে চলে উপবাস, ভিক্ষান্ন ভোজন প্রভৃতি পালন করার পর সংক্রান্তির দিনে চড়ক গাছে উঠে পুজো দেয় এই চড়ক পূজার ঢোলের বাদ্যে একসময় গোটা অঞ্চল আন্দোলিত হতো। মেলায় আগমন ঘটত নারীপুরুষ সকল সম্প্রদায়ের লোকের। বাংলাদেশের হিন্দুপ্রধান অঞ্চলে যুগ যুগ ধরে চৈত্র সংক্রান্তির মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে বাঁশ, বেত, প্লাস্টিক, মাটি ও ধাতুর তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র ও খেলনা, বিভিন্ন ধরনের ফল-ফলাদি ক্রয়-বিক্রয় হয়। বিনোদনের জন্য থাকে সার্কাস, পুতুল নাচ ইত্যাদির আয়োজন।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে গাজন উৎসবের আয়োজন থাকে এবং বিভিন্ন পৌরাণিক ও লৌকিক দেবতার নামে ‘পালা’ গান অনুষ্ঠিত হয়। যেমন শিবের গাজন, ধর্মের গাজন ইত্যাদি।

গাজন উৎসবের পিছনে কৃষক সম্প্রদায়ের একটি সনাতন বিশ্বাস কাজ করে থাকে। চৈত্র থেকে বর্ষার প্রারম্ভ পর্যন্ত সূর্য যখন প্রচ- উত্তপ্ত থাকে এখন সূর্য্যরে তেজ প্রশমন ও বৃষ্টি লাভের আশায় অতীতে কোন এক সময় কৃষিজীবী সমাজ এ অনুষ্ঠানের উদ্ভাবন করেছিল। গ্রাম্য শিব মন্দিরকে কেন্দ্র করে এর আয়োজন চলে। দেবতাকে সন্তুষ্ট করার জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চড়ক, গাজন উৎসবের একটি প্রধান অঙ্গ। বর্ষের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান ও উৎসবের আয়োজন। এই দিনে ‘পুইণ্যা’ বা হালখাতা উৎসব পালিত হয়।

এ দেশে জমিদারীর খাজনা আদায়ের লক্ষ্যে সম্ভবত বৈশাখী মেলার পত্তন ঘটে। অনেকের ধারণা মূলত খাজনা আদায়কে একটি আনুষ্ঠানিক রূপ দেয়ার জন্য চৈত্র সংক্রান্তি মেলার উৎপত্তি হয়েছিল। তাই পন্ডিতদের গবেষণা স্তবক :

‘চিত্রা নক্ষত্র হইতে চৈত্র হইল নাম ॥
বসন্ত বিদায় নিল, বর্ষশেষ যাম-
চড়কের উৎসব, গাজনের গান।
সেই সঙ্গে বর্ষ হইল অবসান ॥

এই বর্ষ শেষ দিনেই চৈত্র সংক্রান্তির মেলা। পরদিনই নববর্ষ নববর্ষের মেলা। অর্থাৎ চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই চালু হয় বৈশাখী মেলা।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন আদিবাসীর মাঝে প্রচলিত রয়েছে নানা উৎসব ও অনুষ্ঠান।

পার্বত্য চট্টগ্রামের সব জেলাতেই বিভিন্ন আদিবাসীর বসবাস। বছরের শেষ দিন অর্থাৎ চৈত্রমাসের শেষ দিন তারা বিজু উৎসব পালন করে। বিভিন্ন আনুষ্ঠানিকতায় অলঙ্কৃত এই বিজু উৎসব। তখন প্রতিটি বাড়িতেই নানা স্বাদের খাবার তৈরি হয়। তাদের ধারণা, সবরকম খাবার খেয়ে বিলিয়ে বর্ষ বিদায় করা পূণ্যের কাজ। এদিন তরুণ-তরুণীরা নদী থেকে জল এনে বাড়ির বয়স্কদের স্নান করিয়ে দেয়।

আশীর্বাদ গ্রহণ করে। সদ্য বিবাহিত বর-কনেরা বেড়াতে যায় বাপের বাড়ি। কিংবা শ্বশুরবাড়ি। শুধু বাড়ি বাড়ি নয়, সর্বত্রই চলে আমোদফুর্তি।

নতুন বছরকে সুন্দর করে বরণ করার জন্য সব বাড়ি মেরামত করে। বোশেখের বৃষ্টির পর ‘জুম’ চাষ শুরু হবে। জুম চাষের প্রস্তুতি হিসেবেই বিজু উৎসব। উৎসবের মূল দিনে অর্থাৎ চৈত্রের শেষ দিনে ধর্ম অনুষ্ঠানে মিলিত হয় সবাই। নাচে, গানে ও নানা অনুষ্ঠানে মেতে ওঠে।

সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।

আপাতত এই দুটোর কাজ চলছে ❤️❤️
28/03/2024

আপাতত এই দুটোর কাজ চলছে ❤️❤️

ঈশ্বরের কৃপায় এই তিনটা ডিজাইনের মোট ৬টা ড্রেস অর্ডার কনফার্ম ❤️
28/03/2024

ঈশ্বরের কৃপায় এই তিনটা ডিজাইনের মোট ৬টা ড্রেস অর্ডার কনফার্ম ❤️

Address

Dhaka

Telephone

+8801772338566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swapnika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swapnika:

Share