16/09/2020
নভেম্বরে ফিলিপ কটলারের ই ওয়ার্ল্ড মার্কেটিং সামিট:::
বিশ্বব্যাপী আধুনিক মার্কেটিংয়ের জনক ও মার্কেটিং গুরু হিসেবে খ্যাত প্রফেসর ফিলিপ কটলারের ই ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০ (E World Marketing Summit 2020) আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
তবে এবারের সামিট অন্যান্য বছরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ও ব্যতিক্রমী। বিশ্বব্যাপী কভিড -১৯ পরিস্থিতি বিচেনায় ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০’-কে এবার ‘ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০’ ঘোষণা করা হয়েছে। তাই এই সামিট অনুষ্ঠিত হবে অনলাইনের মাধ্যমে।
ভার্চুয়াল জগতের শতভাগ প্রয়োগ হবে এখানে, যা বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম। এ সামিটে ফিলিপ কটলার ও তার দল, বিশ্বের মার্কেটিং নেতৃবৃন্দ, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মার্কেটিং দুনিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিবর্গ, সফল উদ্যোক্তা, নিউরোমার্কেটার, সামাজিক উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটিং গুরুরা বক্তব্য দেবেন।
এবারের সামিটে একই সময়ে, একই মঞ্চে ১০৪ দেশের সম্মানিত অতিথিরা যুক্ত থাকবেন। শুধু তাই নয়, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক সব মিলিয়ে ৮৪জন স্পিকার থাকবেন। এই আন্তর্জাতিক সামিটে একাধিক রাষ্ট্রের রাষ্ট্র প্রধানরা উপস্থিত থাকবেন, দেবেন বক্তব্য।
এরই মধ্যে বাংলাদেশের প্রায় ৬০ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ক্লাবগুলো সেইসঙ্গে দেশের সেরা মাল্টিন্যাশনাল কোম্পানি ও কর্পোরেট কোম্পানিগুলো অংশ নিচ্ছে।
এছাড়াও প্রফেসর ফিলিপ কটলারের লেখা অ্যাসেনশিয়ালস অব মার্কেটিং : বাংলাদেশ এডিশন বইতে নিজেদের সাফল্য ও কোস স্টাডি মনোনয়নের জন্য জমা দেয়া যাবে। যা বিশ্বের সেরা একাডেমিশিয়ানদের প্যানেলের মাধ্যমে বইতে স্থান পেতে পারে।
যেসব বিষয়ের ওপর আলোচনা ও বিশ্লেষণ করা হবে এই সামিটে
নিউ প্রোডাক্ট ডেভেলোপমেন্ট, পণ্যের মূল্য নির্ধারণ, বিজ্ঞাপন, ডিজিটাল মার্কেটিং, বি টু বি মার্কেটিং, বিক্রিতে অনিশ্চয়তা, বাধা, কনজুমার প্যাকেজ গুডস, মার্কেটিং, সামাজিক উদ্যোক্তা, ই-কমার্স, ডাটা ম্যানেজমেন্ট, সেবা মাকের্টিং, ছোট ব্যবসায় খুচরা বিক্রয়, বিলাসবহুল পণ্যের মার্কেটিং, হাই টেক মার্কেটিং, ভ্যালু ক্রিয়েশন, অনলাইনে বিক্রয়, স্টার্টআপ ফান্ড রাইজিং, স্টার্টআপ মার্কেটিং এন্ড সেলিং, ই-রিটেইলিং, ডিজিটাল ট্রান্সফরমেশন, উদ্যোক্তা, ম্যানেজমেন্ট অব টেকনোলজি, ইনোভেশন, জিআইজি ইকোনমিক, ডিজাইন থিংকিং এন্ড মডেলিং, রোবটিক্স প্রোসেস অটোমেশন, কৃত্রিম বৃদ্ধিমত্তা, ব্লকচেইন, সোস্যাল মার্কেটিং, হেলথ কেয়ার মার্কেটিং, কনসেপ্ট মার্কেটিং, টার্গেটিং এন্ড পজিশনিং, কনসেপ্ট ডেভেলোপমেন্ট, কাস্টমার ডাটা ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশন্স ও আচরণগত বিশ্লেষণ ইত্যাদি।
অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট বিপণন নেতৃবৃন্দ, ব্যবস্থাপক, পরিচালক , শিক্ষক, শিক্ষার্থী ও বিপণন পেশাজীবীরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে অংশহগ্রহণ করতে পারবেন।
তিন ক্যাটাগরিতে টিতিকট বিক্রি করা হবে:
১ম ক্যাটাগরি: অ্যাডভান্স লারনারদের (শিক্ষার্থী) জন্য টিকেট মূল নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮০০ টাকা। দুইদিন ব্যাপী এই সামিটের পূর্ণ এক্সেস এবং প্রফেসর কটলার স্বাক্ষরিত ই-সার্টিফিকেট পাবেন তারা।
২য় ক্যাটাগরি: করপোরেট ব্যক্তিদের জন্য ৬ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। যেসব সুবিধা তারা পাবেন- সামিটের পূর্ণ এক্সেস, প্রফেসর কটলার স্বাক্ষরিত ই-সার্টিফিকেট, এক সপ্তাহের জন্য ভিডিওর মাধ্যমে সকল স্পিকারের সঙ্গে কথা বলার সুযোগ।
৩য় ক্যাটাগরি: ভিআইপি ব্যক্তিদের জন্য ৮ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। যেসব সুবিধা তারা পাবেন- সামিটের পূর্ণ এক্সেস, ই-সার্টিফিকেট, এক মাসের জন্য ভিডিওর মাধ্যমে সকল স্পিকারের সঙ্গে কথা বলার সুযোগ, মাস্টার ক্লাসে (অধিবেশন) অংশ গ্রহণ, কটলার ইমপেক্ট মাস্টার ক্লাসে অংশ নেয়ায় প্রফেসর কটলার স্বাক্ষরিত ই-সার্টিফিকেট ও বিগ ব্যাঙ্গ বুক ২০২০ এর পক্ষ থেকে স্পেশাল গিফট।
সবার জন্য থাকছে অংশগ্রহণ শেষে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট অ্যালামনাই হওয়ার সুযোগ।
উল্লেখ্য, এবারের সামিটি যৌথভাবে আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও কটলার ইমপ্যাকট, ইনকরপোরেটেড। নিবন্ধনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২০।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের কয়েকজন মন্ত্রী মহাদয় ও বিভিন্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রির প্রধান কর্তা ব্যক্তিরা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://wmsbangladesh.com। মোবাইল-০১৭৯৯৯৯৩৩৭০-৭২, মেইল- [email protected], [email protected],