বই-শপ.কম

বই-শপ.কম পুরাতনের দামে নতুন বই। হোম ডেলিভারী।
"বই কিনে কেউ দেউলিয়া হয় না।"

বই পড়ার প্রচুর নেশা কিন্তু হাতে বেশী টাকা থাকে না, তাই কম দামে ভাল গল্পের বই খুজে থাকেন অনেকেই। তাদের জন্য আমাদের এই অনলাইন বুক শপ। এখানে অল্প দামে ভাল মানের বই খুঁজে পাবেন।

https://youtu.be/KNI4qLyTEMs
01/01/2020

https://youtu.be/KNI4qLyTEMs

Street Food in Bangladesh is AMAZING! - হাঁসের ডিমের ডিম কেক দাম- ২০ টাকা - রেটিং - ৭/১০ - লোকেশনঃ মিরপুর ১

04/04/2018

পরিবর্তিত হয়েছে দেশের ৫টি জেলার ইংরেজি নামের বানান। দেখে নিন সেগুলোর পরিবর্তিত বানান।

Barisal থেকে Barishal
Bogra থেকে Bogura
Chittagong থেকে Chattogram
Comilla থেকে Cumilla
Jessore থেকে Jashore

27/02/2018

একটি শিক্ষণীয় গল্প
==============
একটি ইঁদুর এক চাষীর ঘরে বাসা বেঁধে ছিল । একদিন ইঁদুরটি দেখলো চাষী আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছেন। ইঁদুর ভাবলো থলের ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগোলো। এগিয়ে দেখলো সেটা খাওয়ার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার ফাঁদ।

ফাঁদ দেখে ইঁদুর পিছোতে থাকলো। ইঁদুরটি বাড়ির পিছনের খোপে থাকা পায়রাকে গিয়ে বলল- জানো আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে। এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল- তাতে আমার কি? আমি কি ওই ফাঁদে পড়তে যাব না কি? নিরাশ হয়ে ইঁদুরটি মুরগীকে গিয়ে একই কথা বলল। মুরগী ইঁদুরকে হেয় করে বলল- যা ভাই এটা আমার সমস্যা নয়। ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে ছাগলকে শোনালো। ছাগল শুনে হেসে লুটোপুটি খেতে থাকলো। কেউ তার কথার গুরুত্ব দিলনা,তার সহযোগীতায় কেউ এগিয়ে এলোনা।

সেই দিন রাত্রে 'ফটাস' করে একটি শব্দ হলো, ফাঁদে একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল। অন্ধকারে চাষীর স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করলো, আর সাপটি তাকে ছোবল মারল । অবস্থা বেগতিক দেখে চাষীটি ওঝাকে ডাকলো। ওঝা তাকে পায়রার জুস খাওয়ানোর পরামর্শ দিল। পায়রাটি এখন রান্নার হাঁড়িতে। চাষীর স্ত্রীর এই সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয় সজ্জন এসে হাজির হল তাদের খাওয়ার বন্দোবস্তের জন্য মুরগীকে কেটে ফেলা হল।
মুরগী বেঁচারিও এখন রান্নার হাঁড়িতে।

দিন দুই পর চাষীর স্ত্রী মারা গেল। আর তার মিলাদের দিন ছাগলটিকেও কেটে ফেলা হল। ছাগলও হাঁড়িতে রান্নার জন্য চলে গেল। ইঁদুর তো আগেই পালিয়ে ছিল, দুর..বহুদূর। কি শিক্ষা পেলাম ...

যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায় আর আপনি ভাবেন যে এটাতো আমার সমস্যা নয়,যার সমস্যা তার ব্যাপার! তবে একটু দাঁড়ান, আর একবার ভালো করে চিন্তা করুন,আপনার অবস্তাও কখনোবা এমন হতে পারে। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। সমাজের একটা অংশ, একটি ধাপ বা পর্যায়, একজন নাগরিক যদি বিপদে থাকেন তবে পুরো দেশ বিপদে পড়তে পারে!! মনে রাখবেন মানুষ মানুষের জন্য আর মানবতা সবার জন্য।(সংগৃহীত)

24/02/2018

:হ্যালো ! এটা কি পিজা হাট?
- না স্যার, এটা গুগল'স পিজা।
: আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?

- না স্যার, গুগল দোকানটা কিনে নিয়েছে।:

ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি?

- স্যার, আপনি সাধারণত যে পিজার অর্ডার দেন আজকেউ কি ঐটাই দিবেন?

: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই ঐটা আপনি কিভাবে জানেন?

- আপনার ফোন নাম্বার অনুযায়ী , বিগত ১৫ বার ১২ স্লাইজ ডাবল চিজ দিয়ে সসেজ পিজা অর্ডার করেছেন

: আমি এই বার ও ঐটাই চাই

- কিন্তু স্যার আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি

: আমার কলেস্টেরল হাই এইটা আপনি কিভাবে জানেন?

-সাবস্ক্রাইবার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে

: আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন ।কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই।

-কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০ টা ট্যব্লেটের একটা বক্স কিনেছিলেন

:আমি অন্য আরেকটা দোকান থেকে বাকি গুলা নিয়েছি
-কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না
:আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি
- আপনার ব্যাংক স্টেট্মেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠান নি
:আমার অন্য আয়ের উৎস আছে
- আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই
:ধুর মিয়া, আপনার পিজার গুষ্টি কিলাই। পিজাই খামু না। গুগল ,ফেসবুক, হোয়াটস অ্যাপ , সেলফোন , ইন্টারনেট ছাড়া দ্বীপে চলে যামু যে খানে আমার উপর কেউ এত নজরদারি করবে না

-জি স্যার বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে , ৫ সপ্তাহ আগে মেয়াদ চলে গেছে।

সংগৃহীত

যারা দ্রুত গুন করতে চান তাদের জন্য এই ভিডিওটি। অত্যান্ত দ্রুত এবং নির্ভুল ভাবে গুন করার জন্য ভিডিওটি দেখুন। মজার মজার গন...
15/02/2018

যারা দ্রুত গুন করতে চান তাদের জন্য এই ভিডিওটি। অত্যান্ত দ্রুত এবং নির্ভুল ভাবে গুন করার জন্য ভিডিওটি দেখুন। মজার মজার গনিতের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্কাইব করুন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
ভিডিও লিংক-

This is most easy way to multiply numbers. Please subscribe Now. Share this video to your friends. If you have any question please comment in comment box.

যাদের বর্গ করতে সমস্যা তারা এই ভিডিওটি দেখতে পার। এই ভিডিওটি দেখলে মাত্র ২ সেকেন্ডে সব বর্গ করে ফেলতে পারবে। এজন্য কোন ক...
08/02/2018

যাদের বর্গ করতে সমস্যা তারা এই ভিডিওটি দেখতে পার। এই ভিডিওটি দেখলে মাত্র ২ সেকেন্ডে সব বর্গ করে ফেলতে পারবে। এজন্য কোন ক্যালকুলেটরের প্রয়োজন হবে না।

মাথাতেই করে ফেলতে পারবে বর্গ। তাহলে আর দেরি কেন? দেখে ফেল। শিখে ফেল। বন্ধুদের সাথে শেয়ার কর। আর চ্যানেলটি সাবস্ক্রাইব কর।

ভিডিও লিংকঃ

Squaring a Number is very important task for simplification questions.

যেকোন বড় সংখ্যাকে ১১ দিয়ে গুন করে মাত্র ৪ সেকেন্ডে এর ফলাফল বের করে ফেলুন। (ক্যালকুলেটর ছাড়া)এই কৌশলটি শেখার জন্য নিচের ...
31/01/2018

যেকোন বড় সংখ্যাকে ১১ দিয়ে গুন করে মাত্র ৪ সেকেন্ডে এর ফলাফল বের করে ফেলুন। (ক্যালকুলেটর ছাড়া)

এই কৌশলটি শেখার জন্য নিচের ভিডিওটি দেখুন। এই ভিডিওটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে আপনার কাছের শিক্ষার্থী ভাই-বোনদের সাথে শেয়ার করুন।

This is a short trick about multiply any digit numbers by 11. It is very easy and simple. You cad

14/08/2017
এই ছবিতে কয়টি মানুষের মুখ দেখতে পাচ্ছেন? আইকিউ টেষ্ট। দ্রুত বের করে ফেলুন এবং জানিয়ে দিন।
12/06/2017

এই ছবিতে কয়টি মানুষের মুখ দেখতে পাচ্ছেন? আইকিউ টেষ্ট। দ্রুত বের করে ফেলুন এবং জানিয়ে দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজজাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ সালে। কিন্তু গত ২৫ বছরে এ বিশ্ববিদ্...
17/01/2017

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ সালে। কিন্তু গত ২৫ বছরে এ বিশ্ববিদ্যালয়ের কোনো সমাবর্তন হয়নি। প্রায় আড়াই দশক পর এ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ জানান, সমাবর্তনে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত উত্তীর্ণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অংশ নেবেন। এতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সমাবর্তনে মোট ৪৯৩৪ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। যাদের মধ্যে মেয়ে ৩১৩৭ জন এবং ছেলে ১৭৯৫ জন। সমাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, ডকুমেন্টারি তৈরি, বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস ও ছয়টি বিভাগীয় শহরের ছয়টি আঞ্চলিক অফিসে আলোকসজ্জা করা হয়েছে। এ ছাড়া প্রথম সমাবর্তন উপলক্ষে গত ১২ জানুয়ারি আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য আরও জানান, আজকের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৮ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।
প্রসঙ্গত, কর্মপরিসর ও শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সর্ববৃহৎ এবং বিশ্বের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি প্রায় দুই হাজার ৩০০ কলেজের পাঠদান প্রক্রিয়া ও পরীক্ষা নিয়ন্ত্রণ করছে এ বিশ্ববিদ্যালয়। এর শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ লাখ।

Address

Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই-শপ.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category