Chocolate Buzz

Chocolate Buzz ChocolateBuzz

হাম নিয়ে কিছু কথা বলা দরকার মনে করছি কারণ ইতোমধ্যেই আপনারা অনেকেই দেখেছেন হাম রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু বাচ্চার মৃ*ত্য...
29/03/2026

হাম নিয়ে কিছু কথা বলা দরকার মনে করছি কারণ ইতোমধ্যেই আপনারা অনেকেই দেখেছেন হাম রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু বাচ্চার মৃ*ত্যু হয়েছে❗
তাই এই পোস্টটা লিখছি।

শুরুতে হাম চেনা কঠিন। প্রথম ৩-৪ দিন একদম সাধারণ ঠান্ডার মতো মনে হয় — জ্বর, নাক দিয়ে পানি, কাশি, চোখ একটু লাল। এই সময় কেউ হাম সন্দেহ করে না।
কিন্তু একটা জিনিস খুঁজবেন — বাচ্চার মুখের ভেতরে গালের দিকে ছোট সাদা দানা। একটু ভাতের মতো দেখতে। এটাকে বলে Koplik's Spots। এটা দেখলে বুঝবেন হামই হয়েছে, আর কিছু না।
এর ১-২ দিন পরে র‍্যাশ আসে। কান থেকে শুরু হয়, মুখে আসে, তারপর ধীরে ধীরে নিচে নামে। পায়ে যখন পৌঁছায়, তখন জ্বর সবচেয়ে বেশি — ১০৪°F পর্যন্ত উঠতে পারে।

এখন সবচেয়ে জরুরি অংশ।
হাম বেশিরভাগ ক্ষেত্রে ৭-১০ দিনে সেরে যায়। কিন্তু কিছু বাচ্চার জটিলতা হয় — এবং সেটা হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
কোন লক্ষণগুলো দেখলে দেরি করবেন না —

**র‍্যাশ আসার পরেও জ্বর কমছে না বা আবার বাড়ছে — এটা নিউমোনিয়ার ইঙ্গিত হতে পারে। শ্বাস একটু দ্রুত বা কষ্টের মনে হলে আরও বেশি সন্দেহ।

***বাচ্চা অস্বাভাবিক ঘুমাচ্ছে, ডাকলে সাড়া কম দিচ্ছে, খিঁচুনি হচ্ছে — এটা ব্রেইনে প্রদাহের লক্ষণ হতে পারে। এটা হলে এক মুহূর্ত দেরি না করে হাসপাতাল।

***চোখ অনেক বেশি লাল, আলোতে কষ্ট হচ্ছে বা দেখতে সমস্যা হচ্ছে — চোখের জটিলতা হতে পারে।

**কান থেকে পানি পড়া বা কানে ব্যথা — কানের ইনফেকশন।

**পানি খাচ্ছে না, প্রস্রাব কমে গেছে — পানিশূন্যতা।
এগুলোর যেকোনো একটা দেখলে বাড়িতে বসে থাকবেন না।
───
একটা কথা না বললেই না।
হাম হলে শরীরে একটা অদ্ভুত জিনিস হয় — আগে যেসব রোগ থেকে শরীরের সুরক্ষা তৈরি হয়েছিল, সেই "মেমোরি" মুছে যায়। মানে হাম সেরে যাওয়ার পরেও বাচ্চাটা ২-৩ বছর ধরে অন্য সব রোগের বিরুদ্ধেও দুর্বল থাকে। এটাকে বিজ্ঞানীরা বলছেন Immune Amnesia।
শুধু একটা রোগ না, রোগের দরজা খুলে দেয় হাম।

চিকিৎসা প্রসঙ্গে বলি — হামের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। Vitamin A দেওয়া হয়, জ্বরের জন্য Paracetamol, আর পর্যাপ্ত পানি ও বিশ্রাম। বাকিটা শরীরকেই লড়তে হয়।
তাই প্রতিরোধের কোন বিকল্প নেই।

MMR টিকা —
৯ মাসে একটা, ১৫ মাসে আরেকটা।
সরকারি কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়।
৯৭% পর্যন্ত কার্যকর।

"টিকায় অটিজম হয়" — এই গল্পটা একটা ভুয়া গবেষণা থেকে ছড়িয়েছিল। সেই গবেষণাটি পরে জাল প্রমাণিত হয়েছে, জার্নাল থেকে প্রত্যাহার হয়েছে, গবেষকের লাইসেন্স বাতিল হয়েছে। কিন্তু গল্পটা এখনও অনেক জায়গায় ঘুরে বেড়ায়❗

আপনার বাচ্চার দুটো ডোজ দেওয়া আছে কি না একটু মিলিয়ে নিন। না থাকলে আজই উদ্যোগ নিন।

ধন্যবাদ মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার কারণে।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩
26/03/2026

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩

RAMADAN MUBARAK! 🕌🌙❤️
18/02/2026

RAMADAN MUBARAK! 🕌🌙❤️

Shab-e-barat mubarak Alhamdulillah.🤲🌙🤍
03/02/2026

Shab-e-barat mubarak

Alhamdulillah.🤲🌙🤍

09/01/2026

👌 🫰 🤍

05/09/2025

দান বাক্স মাজারে নয়,
দান বাক্স হসপিটালে থাকা উচিত।
কারণ,টাকার প্রয়োজন জীবিত মানুষের,
মৃত মানুষের নয়।

🤫🤍
30/07/2025

🤫🤍

🔥50% মূল্যছাড় 🔥মিস করলেই লস 🔥🥰🥰🥰
27/07/2025

🔥50% মূল্যছাড় 🔥

মিস করলেই লস 🔥🥰🥰🥰

10/07/2025

জিপিএ প্লাস পাওয়া
বিষয় নয়।
মানুষ হওয়া জরুরি
সকল কৃতি শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

বাবার ভালোবাসা, ত্যাগ আর স্নেহেই গড়ে ওঠে সন্তানের জীবনের ভিত্তি✨বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা
15/06/2025

বাবার ভালোবাসা, ত্যাগ আর স্নেহেই গড়ে ওঠে সন্তানের জীবনের ভিত্তি✨
বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা

Address

145 Lalbag Road
Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

01911065895

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chocolate Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share