বইপ্রীতি

Directions

বইপ্রীতি বইয়ের প্রতি বাড়ুক প্রীতি,
গড়ে উঠুক বইপ্রীতি।
(1)

 #বইপ্রীতি
25/09/2026

#বইপ্রীতি

শুভ জন্মদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।  #বইপ্রীতি
15/09/2026

শুভ জন্মদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

#বইপ্রীতি

গতকাল "বইপ্রীতি সাহিত্য সরোবর"-এ একটি নতুন সংযোজন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং সে মোতাবেক বক্তব্য পেশ ও প্রশ্নোত্তর ...
13/09/2026

গতকাল "বইপ্রীতি সাহিত্য সরোবর"-এ একটি নতুন সংযোজন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং সে মোতাবেক বক্তব্য পেশ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে Nabil Hayder সিরাতুন্নবী (সা.) পেশ করেছেন চমৎকারভাবে এবং সকলের প্রশ্নের উত্তর রেখেছেন সুনিপুণভাবে। অসাধারণ, তথ্যবহুল ও গোছানো আলোচনা রাখার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার দুর্দান্ত আলোচনার জন্য SFOB এর পক্ষ থেকে একটি সৌজন্য উপহার রয়েছে। সেই সাথে বইপ্রীতি সাহিত্য সরোবর এর একজন পদ্ম হিসেবে পাচ্ছেন স্বাগত উপহার। আপনার উপহারটি বাকি ছিল। পেইজের ইনবক্সে যোগাযোগ করে আপনার প্রাপ্য উপহার দু'টি বুঝে নেবেন। ধন্যবাদ।

বক্তব্য পেশ ও আলোচনার পরপরই একটি কুইজ অনুষ্ঠিত হয় আলোচ্য অংশের উপর। সেই কুইজে সর্বাধিক সঠিক উত্তর দিয়ে সেরা শ্রোতা হিসেবে নির্বাচিত হন Sheikh Shuvra Mh, অভিনন্দন আপনাকে। পেইজের ইনবক্সে যোগাযোগ করে আপনিও আপনার প্রাপ্য উপহার বুঝে নেবেন। ধন্যবাদ।

সবশেষে ধন্যবাদ জানাই হোস্ট অতুল তীব্র'কে। আপনার সুচিন্তার প্রতিফলন স্বরূপ আজকের এই আলোচনার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। প্রতিটি আলোচনাই সফল হোক এবং সরোবরের সাথে পদ্মদের যাত্রা দীর্ঘ হোক৷

#বইপ্রীতি
#বইপ্রীতি_সাহিত্য_সরোবর

"বইপ্রীতি সাহিত্য সরোবর-এ সিরাত নিয়ে আলোচনা"বইপ্রীতি সাহিত্য সরোবর-এর একটি নতুন সংযোজন হচ্ছে প্রতি মাসে বিভিন্ন বিষয় নিয়...
12/09/2026

"বইপ্রীতি সাহিত্য সরোবর-এ সিরাত নিয়ে আলোচনা"

বইপ্রীতি সাহিত্য সরোবর-এর একটি নতুন সংযোজন হচ্ছে প্রতি মাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। প্রতিটি মাসের মাঝামাঝি একটি সময়ে সরোবরের যেকোনো একজন পদ্ম একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা রাখবেন ইন কলে এবং বাকি পদ্মরা শুনবে। এই আলোচনার উপর কুইজও রাখা হতে পারে কিংবা অন্যান্য কোনো আয়োজন। সেরা শ্রোতার জন্য SFOB এর সাপেক্ষে থাকবে একটি শুভেচ্ছা উপহার [যদি উপযুক্ত ফান্ড থাকে]।

এই মাসের আলোচ্য বিষয়— “সিরাত নিয়ে আলোচনা” এবং আলোচক হচ্ছেন Nabil Hayder. আলোচনা অনুষ্ঠিত হবে আজ রাত ৯টায়, হোয়াটসঅ্যাপ অডিও কলে।

যদি সরোবরের বাইরের কেউ উক্ত আলোচনা শুনতে আগ্রহী হন, তবে পেইজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। সবাইকে স্বাগত।

#বইপ্রীতি
#বইপ্রীতি_সাহিত্য_সরোবর

শুভ জন্মদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। #বইপ্রীতি
12/09/2026

শুভ জন্মদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

#বইপ্রীতি

অভিনন্দন বইপ্রীতি।  #বইপ্রীতি
10/09/2026

অভিনন্দন বইপ্রীতি।

#বইপ্রীতি

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক সুনীল সুনীগঙ্গোপাধ্যায়'...
07/09/2026

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক সুনীল সুনীগঙ্গোপাধ্যায়'কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

#বইপ্রীতি

"বইপ্রীতি সাহিত্য সরোবর"- এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর তথা আগামী চার মাসের পাঠ পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত বই...
05/09/2026

"বইপ্রীতি সাহিত্য সরোবর"- এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর তথা আগামী চার মাসের পাঠ পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত বইসমূহ :

১. ১১তম পদ্মমেলা (সেপ্টেম্বর) : প্রাগৈতিহাসিক (মানিক বন্দ্যোপাধ্যায় - ছোটগল্প)

২. ১২তম পদ্মমেলা (অক্টোবর) : কবিতার কথা - (জীবনানন্দ দাশ - প্রবন্ধ)

৩. ১৩তম পদ্মমেলা (নভেম্বর) : নেমেসিস (মোহাম্মদ নাজিম উদ্দীন - থ্রিলার)

৪. ১৪তম পদ্মমেলা (ডিসেম্বর) : নবী জীবনের গল্প (আরিফ আজাদ - ধর্মীয়)

এছাড়া বইপ্রীতি সাহিত্য সরোবরে আনা হচ্ছে একটি নতুন সংযোজন। এবার মাসের প্রথম ১৫ দিনের ভেতর যেকোনো একজন আলোচক যেকোনো নির্দিষ্ট টপিকের উপর আলোচনা করবেন বলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেমন : প্রথম মাসে Nabil Hayder সিরাতুন্নবী (সা.) টপিকে আলোচনা করতে পারেন। এভাবে অন্যান্য মাসে অন্য যে কেউ কোনো সাহিত্যের টপিক, কোনো সাহিত্যিক কিংবা কোনো মুসলিম মনিষীর জীবনের উপর আলোচনা রাখতে পারেন। কোনো সমস্যা না হলে, এভাবে ধারাবাহিকভাবে এই কার্যক্রমটি পরিচালনা করা হবে ইন শা আল্লাহ।

পদ্মরা, সেপ্টেম্বর মাসের পাঠ্য অনুযায়ী নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিতে শুরু করুন। সরোবরের বাইরের কেউ আগ্রহী হলে এবং আলোচনায় অংশ নিতে ইচ্ছুক হলে ইনবক্সে যোগাযোগ করুন। ও হ্যাঁ, সরোবরে এই মাসে মেম্বার জয়েনিংয়ের আজকেই শেষ দিন, রাত ১২টা পর্যন্ত।

#বইপ্রীতি
#বইপ্রীতি_সাহিত্য_সরোবর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইপ্রীতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category