16/05/2026
মাত্র ৩১ বছর বয়স…
একটা মানুষ হঠাৎ করেই লিভার ফেইলিউরে মারা যায়।
খবরটা শুনে কয়েক মিনিট খারাপ লাগে, তারপর আমরা আবার আগের মতোই জীবন শুরু করি।
কিন্তু ভয়ংকর সত্য হলো—
এই দেশে অসংখ্য মানুষ নীরবে Fatty Liver নিয়ে ঘুরছে।
অনেকেই জানেই না তার লিভারে চর্বি জমছে।
রিপোর্টে যখন লেখা আসে “Fatty Liver Grade-1”
তখন অনেকে বলে—
“আরে এটা কিছু না!”
কিন্তু সত্যি বলতে, বিপদের শুরুটাই হয় এখান থেকে।
আমাদের প্রতিদিনের খাবারের দিকে তাকান—
সকালে বিস্কুট আর চা,
দুপুরে অতিরিক্ত ভাত,
রাতে কোমল পানীয়, বার্গার, ফাস্টফুড।
তার সাথে ফুচকা, চটপটি, ভাজাপোড়া, ভেজাল তেল, অতিরিক্ত চিনি, প্রসেসড খাবার।
শরীর যখন প্রয়োজনের চেয়ে বেশি চিনি আর কার্বোহাইড্রেট পায়,
তখন লিভার সেই অতিরিক্ত অংশকে চর্বিতে পরিণত করে জমাতে থাকে।
ধীরে ধীরে তৈরি হয় Fatty Liver।
তারপর শুরু হয় আরও বড় সমস্যা—
Insulin Resistance।
ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ ট্রাইগ্লিসারাইড…
একসময় লিভারে ইনফ্লামেশন, ফাইব্রোসিস, এমনকি সিরোসিস পর্যন্ত চলে যেতে পারে।
সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো—
লিভার অনেক সময় চুপচাপ নষ্ট হতে থাকে।
শরীর আগেভাগে তেমন সিগন্যালই দেয় না।
এর সাথে আছে হেপাটাইটিস ভাইরাসের ঝুঁকি।
অপরিষ্কার পানি, অস্বাস্থ্যকর খাবার, দূষিত পরিবেশ—
সবকিছুই ধীরে ধীরে লিভারের ক্ষতি করছে।
আরেকটা বড় সমস্যা—
অকারণে ওষুধ খাওয়ার অভ্যাস।
জ্বর হলেই ওষুধ,
ব্যথা হলেই Painkiller,
সাধারণ ভাইরাল সমস্যাতেও Antibiotic।
অনেকেই জানে না, দীর্ঘদিন বা অতিরিক্ত ওষুধও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে।
তাই সময় থাকতে সচেতন হওয়া খুব জরুরি।
✔️ ওজন নিয়ন্ত্রণ করুন
✔️ কোমল পানীয় ও অতিরিক্ত চিনি কমান
✔️ ফাস্টফুড কম খান
✔️ নিয়মিত হাঁটুন
✔️ পর্যাপ্ত ঘুমান
✔️ অযথা ওষুধ খাবেন না
কারণ Fatty Liver শুরুতেই ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ সম্ভব।
আমরা সচেতন হই খুব দেরিতে—
যখন রিপোর্ট খারাপ হয়,
যখন জন্ডিস হয়,
যখন লিভার প্রায় শেষ হয়ে যায়।
এই দেশে মানুষ শুধু রোগে না,
ভেজাল খাবার, খারাপ লাইফস্টাইল, অবহেলা আর অজ্ঞতার কারণেও ধীরে ধীরে মারা যাচ্ছে।