24/05/2015
মাস ছয়েক আগে ইন্ডিয়াতে Gionee এর ১টা মোবাইলের (মডেলটা ভুলে গেছি) অ্যাড দিত যে বিশ্বের সব থেকে Slimmest ফোন। বাংলাদেশে Walton ও অ্যাড দিত ১টা ফোনের। এটারও মডেল ভুলে গেছি। ওরাও দাবি করত যে বিশ্বের সব থেকে Slimmest ফোন। আবার খেয়াল করতাম যে দুইটা মোবাইলের Outlook একই রকম। বিষয়টা নিয়ে Walton এর উচ্চপদস্থ এক কর্মকর্তার সাথে আলাপ করে জানতে পারলাম যে Walton, Gionee থেকে মোবাইল নিয়ে আসে জাস্ট Walton এর লোগো দিয়ে।
ওই সময় ছোট আপু ও মোবাইল কিনতে চাইছিল। ওর অফিসের এক supplier নিয়মিত China যায়। এটা শুনে ওকে আমি সাজেশন দিলাম যে ওনাকে (supplier) অনুরোধ করতে যাতে China থেকে ওই মডেলের Gionee এর ফোনটা এনে দেয়। আমার ধারণা ছিল যে China থেকে আনলে দাম কম পড়বে যেহেতু China manufacture করছে। কিছুদিন পর তিনি (supplier) China থেকে আপুকে ফোন করে জানালো যে ওই মডেলের মোবাইলের দাম China তে প্রায় ২ গুন (বাংলাদেশি টাকা তে), বাংলাদেশের Walton এর এবং ইন্ডিয়ার Gionee এর তুলনায়। আমি বিশ্বাস করিনি। আপুকে বলেছিলাম যে তিনি হয়ত এনে দিতে চাচ্ছেন না বলে মিথ্যা বলছেন (আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। না জেনেই আমি কথাটা বলেছিলাম)।
অনেক পরে এখন এসে জানতে পারছি যে China একই মডেলের ফোন অনেক রকম quality তে (country to country এবং buyer to buyer vary করে) বাজারে আনে। কিন্তু তাদের নিজস্ব বাজারে (China তে) তারা সব থেকে best quality এর ফোনটাই আনে। আসলে তারা এটা করতে বাধ্য হয়। China সরকারের এই রকম কিছু আইন আছে। সুতরাং China তে manufacture হলেও ওদের ওখানে দামটা অনেক বেশি থাকে শুধুমাত্র quality এর কারনে। আবার ওদেরকে বললে একই ফোন অনেক কম দামে low quality তে আপনাকে দিবে।
সব থেকে অবাক হলাম এটা জানতে পেরে যে iphone ও যেটা China এর বাজারে ছাড়া হয় সেটা world এর সব থেকে best quality. iphone তো China তেই manufacture হয়। এটা শুধুমাত্র মোবাইল ফোন না, মোবাইলের অন্যান্য Accessories (Power bank, Battery, Charger etc) এবং অন্যান্য সকল electronics পণ্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
Genuine China brand গুলা আসলেই quality full. যেমন Xiaomi, Gionee, Oppo, Meigu etc. Shariful Islam