Jutar Dokan

Jutar Dokan We are selling different brand's shoes, bags etc

ব্র্যান্ডের জুতাশোরুমগুলোতে ঘুরে দেখা গেল আগ্রহী ক্রেতাদের ভিড়। জানা গেল তাদের ঈদ আয়োজন ও দাম সম্পর্কে।জুতার ব্র্যান্ডগু...
19/03/2019

ব্র্যান্ডের জুতা

শোরুমগুলোতে ঘুরে দেখা গেল আগ্রহী ক্রেতাদের ভিড়। জানা গেল তাদের ঈদ আয়োজন ও দাম সম্পর্কে।

জুতার ব্র্যান্ডগুলোর মধ্যে বাটা, এপেক্স, বে এম্পোরিয়াম, জেনিস, লোটোর চাহিদা রয়েছে। নতুন ডিজাইন পাওয়া গেল সবগুলো ব্র্যান্ডের শোরুমেই। ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই আসবে আরও নতুন ডিজাইন।

বে এম্পোরিয়ামের বসুন্ধরা শোরুমের ম্যানেজার জাকির হোসাইন বলেন, “ছেলে, মেয়ে ও বাচ্চাদের জুতা মিলিয়ে এ পর্যন্ত মোট সাড়ে ছয়শটি নতুন ডিজাইন বাজারে এসেছে। দাম ২ হাজার ৬শ’ টাকা থেকে ৬ হাজার টাকা।”

এপেক্স-এর ঈদ আয়োজন নিয়ে কথা বললেন বসুন্ধরা শোরুমের সহকারী ম্যানেজার সোহানুর রহমান চৌধুরী। জানালেন এপেক্সসহ মোট ১৩টি ব্র্যান্ডের জুতা বিক্রি করেন তারা। এদের মধ্যে ভেনতুরিনি ব্র্যান্ডের আছে ৮০টি নতুন ডিজাইন, দাম পড়বে ৩ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা।

ম্যাভেরিকের আছে ১৯টি নতুন ডিজাইনের ক্যাসুয়াল স্যান্ডেল, দাম আড়াই হাজার থেকে ৫ হাজার টাকা। এছাড়াও পাওয়া যাচ্ছে ৩০টি নতুন ডিজাইনের ছেলেদের স্লিপার, দাম ১ হাজার ৭শ’ থেকে ৫ হাজার টাকা। ছেলেদের ফরমাল জুতার ডিজাইন এসেছে প্রায় ৩০টি, দাম পড়বে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা। মেয়েদের জন্য রয়েছে শতাধিক নতুন ডিজাইনের জুতা, দাম ৭শ’ থেকে ৪ হাজার ২শ’ টাকা। বাচ্চাদের জুতার ডিজাইন প্রায় ২০টি, দাম ৮শ’ থেকে ১ হাজার ৭শ’ টাকা।

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Jutar Dokan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share