22/08/2019
ওডোমস নট ফর সেলিং, অনলি শেয়ারিং
বেশ কিছু দিন ধরে পরিচিত ও অপরিচিত অনেকেই আমাদের মেসেঞ্জারে ও ফোনে জিজ্ঞেস করেছেন - উজিরনাজির ডট কম ওডোমস মসকিউটো রিপেলেন্ট ক্রিম বিক্রি করে কিনা? উত্তর ছিল - না, উজিরনাজির ডট কম ওডোমস মসকিউটো রিপেলেন্ট ক্রিম বিক্রি করে না।বরং আমরা তাঁদের অন্য পেইজ এবং সাইট সাজেস্ট করি। কিন্তু তাঁদের মধ্যে অনেকে সাজেস্টেড ওই সব সাইট এঁবং পেইজ ঘুরে এসে নতুন করে মেসেঞ্জারে ও ফোনে অভিযোগ দেন যে - নামকরা এসব সাইটে এবং পেইজে যে ওডোমস মসকিউটো রিপেলেন্ট ক্রিম বিক্রি হচ্ছে তা দেখে বুঝার উপায় নাই যে, কোনটা আসল ওডোমস আর কোনটা নকল !! তার উপর নাকি সেই ওডোমস ক্রিম কিনতেও নাকি গুনতে হবে বাড়তি টাকা .....
কিন্তু ছকে বাধা সীমিত আয়ের মধ্যেবিত্ত পরিবারের সচেতন মানুষটি চায় - ১)তার ছোট্ট সোনামনি মসকিউটো রিপেলেন্ট ক্রিম মেখে স্কুলে যাবে যাতে এডিস মশা কামড়াতে না পারে। ২) তার প্রিয় কর্মজীবী বয়স্ক মা / বাবা কর্মস্হলে যাবেন মসকিউটো রিপেলেন্ট ক্রিম মেখে যাতে এডিস মশার কামড়ে ডেঙ্গু না হয়। ৩) এমন অনেক চাওয়া পাওয়া প্রিয় মানুষকে ভালো রাখার জন্য।
আপনজনকে ডেঙ্গু নামের একটি কীটের হাত থেকে সুরক্ষা দিতে ওই সব সচেতন মানুষের আকুতি শুনে আর বসে থাকতে পারিনি উজিরনাজির টীম। শুরু হয় নতুন এক অভিযান -যার নাম 'ওডোমস নট ফর সেলিং, অনলি শেয়ারিং' .... মানে উজির নাজির টীম অরিজিনাল ওডোমস মসকিউটো রিপেলেন্ট ক্রিম সোরসিং শুরু করে এবং তা অতিরিক্ত টাকা না নিয়ে সরবারহ করবে ক্রেতা সাধারণকে। যেই ভাবনা সেই কাজ।
পরিচিত বন্ধু বান্ধব/ ভাই ব্রাদার যেই ইন্ডিয়াতে যাচ্ছে তাকেই অনুরোধ করেছি যেন সে একটি হলেও ওডোমস মসকিউটো রিপেলেন্ট ক্রিম উজির নাজির ডট কমের জন্য নিয়ে আসে। আর তা তুলে দেয়া হবে ন্যায্য মূল্যে (যাতে বাড়তি টাকা গুনতে না হয় ) পরিচিত ও অপরিচিত অনেক মানুষের প্রিয়জনকে সুরক্ষা দিতে।এভাবেই বেশ কিছু অরিজিনাল ওডোমস মসকিউটো রিপেলেন্ট ক্রিম উজির নাজির টীম সংগ্রহ করছে। ইতিমধ্যে বিক্রিও হয়েছে বেশ কিছু। কাজেই এখনো যারা অরিজিনাল ওডোমস মসকিউটো রিপেলেন্ট ক্রিম নায্য মূল্যে কিনতে চান তারা প্র্রি- অর্ডার করতে পারেন উজির নাজির ডট কমের মেসেঞ্জারে অথবা হটলাইনে(০১৩০৮২২৯৭৯৭)।
নোট :
অর্ডার করলেই সবাইকে হয়তো দিতে পারবো না, তবে আমাদের চেষ্টা থাকবে সবসময়।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে।
স্টক সীমিত।