Shoppye Hut

Shoppye Hut শপি হাট দিচ্ছে ঘরে বসেই যে কোন বই এবং পণ্য কেনার সুযোগ। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।
(1)

Shout out to my newest followers! Excited to have you onboard! Dana Rezwana, আয়েশা সিদ্দিকা সানি, Tarek Aziz, S Kader S...
12/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Dana Rezwana, আয়েশা সিদ্দিকা সানি, Tarek Aziz, S Kader S Kader, Asadujjaman Nur, Nahida Nahin, Nure Jannat, Aysha Chowdhury, Fatima Tujjohra, Etiy Chowdhury, Noor Mohammad Rana, Ashraful Islam Sakib, Najma Rohoman, Fahima Khan Bappy, Sakila Sathi, Mahmudul Hasan, Nusrat Chowdhury, Jannatul Jannat, আস্তাগ ফিরুল্লাহ

04/05/2025

"ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতেই হয়!"

আমরা বিশ্বাস করি—মানসম্মত পণ্য, সঠিক দামে, সঠিক সময়ে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
শপি হাট শুধু একটি অনলাইন শপ নয়, এটি আপনার দৈনন্দিন জীবনের নির্ভরতার নাম।

আপনার পছন্দের বই, স্বাস্থ্যকর খাবার কিংবা প্রয়োজনীয় ঘরোয়া সামগ্রী—সবই পাচ্ছেন এখন ঘরে বসেই।
অর্ডার করুন নির্ভয়ে, মূল্য দিন হাতে পাওয়ার পর।

বিশ্বাসে গড়ে উঠুক সম্পর্ক।
শপি হাট – ঘরে বসেই কেনাকাটা।

আপনি বই কিনবেন তবে, ডেলিভারি চার্জ কেন দেবেন?আমরা আপনাদের দিচ্ছি একদম ফ্রি ডেলিভারি।   #নামাজ : যেমনটি তিনি চানলেখক : ড....
12/05/2022

আপনি বই কিনবেন তবে, ডেলিভারি চার্জ কেন দেবেন?
আমরা আপনাদের দিচ্ছি একদম ফ্রি ডেলিভারি।

#নামাজ : যেমনটি তিনি চান
লেখক : ড. রাগিব সারজানী
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
বিষয় : সালাত/নামায
পৃষ্ঠা : 452, সংস্করণ : 1st Published, 2022
প্রচ্ছদ মূল্যঃ 700 ৳

#পৃথিবী আমার বন্ধু
লেখক : ড. রাগিব সারজানী
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
বিষয় : ইসলামি বিবিধ বই
পৃষ্ঠা : 512, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849631866, ভাষা : বাংলা
প্রচ্ছদ মূল্যঃ 800 ৳

#সুন্নাহ প্রতিদিন
লেখক : ড. রাগিব সারজানী
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
বিষয় : দুআ ও যিকির
পৃষ্ঠা : 609, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
ভাষা : বাংলা

আরবী ক্যালেন্ডারে বছর ৩৫৪ দিন হয়। এই ৩৫৪ দিনে আমরা যদি অন্তত একটি সুন্নাহ আমল করি, তাহলে ৩৫৪ দিনে ৩৫৪টি সুন্নাহ আদায় হয়ে যায়!ড. রাগিব সারজানি এরকম ৩৫৪টি সুন্নাহ নিয়ে সাজিয়েছেন ‘সুন্নাহ প্রতিদিন’ বইটি। প্রতিদিন একটি করে আলোচনা পড়ে আমল করতে পারলে বছর শেষে একদিকে যেমন বিপুল পরিমাণ সুন্নাহর সঙ্গে পরিচয় ঘটবে, অপরদিকে এসব সুন্নাহর ওপর আমল করে বিপুল সওয়াবও অর্জন করা যাবে।

প্রচ্ছদ মূল্যঃ 800 ৳

বইগুলো একটু পড়ে দেখতে (শর্ট পিডিএফ ) চাইলে ইনবক্সে যোগাযোগ করুন।

 #মহিমান্বিত কুরআন শুয়ুখ সংস্করণ (দুই খণ্ড) #বেষ্ট সেলিং আল- কুরআন।প্রকাশনী : ইলাননুর পাবলিকেশনবিষয় : আল কুরআন, তরজমা ও...
12/05/2022

#মহিমান্বিত কুরআন শুয়ুখ সংস্করণ (দুই খণ্ড)
#বেষ্ট সেলিং আল- কুরআন।

প্রকাশনী : ইলাননুর পাবলিকেশন
বিষয় : আল কুরআন, তরজমা ও তাফসীর
পৃষ্ঠা : 960, কভার : পেপার ব্যাক
সংকলন : ইলাননূর সম্পাদনা পরিষদ

#প্রবীণদের পড়ার স্বাচ্ছন্দ্য — প্রামাণিক তথ্যসম্বলিত ‘মহিমান্বিত কুরআন, মর্মার্থ ও শাব্দিক অনুবাদ।নিয়মিত সাইজের ছোট অক্ষরের তথ্যসম্বলিত ‘মহিমান্বিত কুরআন–মর্মার্থ ও শাব্দিক অনুবাদ’ পড়তে বয়স্কদের একটু অসুবিধা হয় বৈকি! তাই পাঠকের চাহিদার ভিন্নতার দিকে খেয়াল রেখে বড় ফন্টে দীর্ঘক্ষণ হাতে রেখে পড়ার উপযোগী দুই খন্ডের এই শুয়ুখ সংস্করণ। অনুসন্ধিৎসু পাঠকের জন্য বিষয়ভিত্তিক আয়াতের সূচী হয়েছে নূতন সংযোজন।

এই শাব্দিক অনুবাদের উদ্দেশ্য কুরআনের ভাষা শিখতে সাহায্য করা। এতে —

১) প্রতিটি শব্দের অর্থ এর ঠিক নীচে দেওয়া হয়েছে।

২) আয়াতের অনুবাদগুলো ভাবার্থের চেয়ে আরবি শব্দের সরাসরি অর্থের কাছাকাছির রাখার চেষ্টা করা হয়েছে। যে ক্ষেত্রে হুবহু শাব্দিক অর্থ আয়াতের ভাব প্রকাশ করে না, সেক্ষেত্রে অভীষ্ট অর্থ বাক্যের অনুবাদে রাখা হয়েছে। পুরো কাজের উদ্দেশ্য পাঠককে সরাসরি আরবি থেকে বুঝতে সক্ষম করা।

৩) অনুবাদে বাক্যের গঠনশৈলী কুরআনের আরবি শব্দের ক্রমধারার কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে, যা শিক্ষার্থীর জন্য আরবি ও বাংলা মিলিয়ে অনুধাবন সহায়ক।

৪) পবিত্র কুরআনে প্রায় ৮০,০০০ শব্দ রয়েছে তবে মূল শব্দগুলি কেবল ২০০০ এর কাছাকাছি! এটিকে কুরআনের একটি অলৌকিক নির্দশন হিসাবেও অভিহিত করা যেতে পারে। যদি কোনও পাঠক প্রতিদিন ১০ টি নতুন শব্দ শেখার সিদ্ধান্ত নেন, তবে তিনি সাত মাসের মধ্যেই এর মূল বার্তাটি বুঝতে পারবেন! সুতরাং, এটি কুরআন বুঝতে খুব উপযোগী, যদি কেউ শিখতে আগ্রহী হয়।

#মহিমান্বিত কুরআন এর কিছু আংশ ( শর্ট পিডিএফ/ short PDF ) পড়ে দেখতে চাইলে প্রথম কমেন্ট চেক করুন।

জীবন যদি হতো নারী সাহাবীর মত #৩ বেস্টসেলার ইসলামে নারীলেখক : ড. হানান লাশিনপ্রকাশনী : সমকালীন প্রকাশনবিষয় : ইসলামে নারী...
11/05/2022

জীবন যদি হতো নারী সাহাবীর মত
#৩ বেস্টসেলার ইসলামে নারী

লেখক : ড. হানান লাশিন
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : ইসলামে নারী, সাহাবীদের জীবনী, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার
সম্পাদনা: উস্তায আবুল হাসানাত কাসেমী, উস্তায আব্দুল্লাহ মাহমুদ
পৃষ্ঠা সংখ্যা: ১২৮ টি
কভার: পেপার ব্যাক

#বই হোক উপহারের প্রথম পছন্দ।
চলুন শিক্ষিত হই দ্বীনের পথে।

মক্কা নগরীতে একজন মহামানবের আবির্ভাব হলো, আসমান থেকে তার ওপর নেমে এলো এক ঐশী আলোক রেখা, দলে দলে মানুষ সেই মহামানবের ডাকে সমবেত হতে শুরু করল। একটি অত্যুজ্জ্বল আলোর পানে ছুটে আসতে লাগল তৃষিত সব প্রাণ। সেই তৃষ্ণার্ত, ক্ষুধিত প্রাণের মানুষগুলোর মাঝে, বিশাল একটি সংখ্যা ছিল নারীদের। নারী সাহাবিদের। রাযিয়াল্লাহু আনহুন্না। নবিজি যখন এক চরম, পরম ও মহাসত্যের দিকে মানুষকে আহ্বান করলেন, তখন অনেকের মতো চারদিক থেকে তৃষিত হৃদয়ে ছুটে এলো নারীদের দলও। তারাও বরণ করে নিল সত্যের পেয়ালা। যে অমৃত নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারণ করে এনেছেন হেরা পর্বত থেকে, সেই অমৃত পান করতে উদগ্রীব হয়ে পড়লেন তারাও।সত্যের এই মিছিলে যোগদান তাদের জন্য সহজ ছিল না মোটেও। নবিজির ডাকে সাড়া দিতে গিয়ে তারা হয়েছেন ঘরহারা। হারিয়েছেন প্রিয় মানুষ, প্রিয় মুখ। সত্যকে নিজেদের জীবনে ধারণ করতে গিয়ে তারা হিজরত করেছেন। ছেড়ে এসেছেন প্রিয় জন্মভূমি। এমনকি হাসিমুখে মৃত্যুর মিছিলেও তারা অংশ নিয়েছেন। তবু যে অমৃত তারা পান করেছেন, যে রঙে রাঙিয়েছেন জীবন, যে সুরে আবগাহন করেছেন তনুমন, সেই অমৃত, সেই রং, সেই সুর থেকে তারা একচুল পরিমাণও বিচ্যুত হননি। এতটাই দৃঢ় আর অবিচল ছিল তাদের ঈমান।ঐশী আলোর ঝলকানিতে আমাদের নারী সাহাবিগণ তাদের জীবনকে করেছেন আলোকময়, যে সুর আর লহরির মাঝে তারা হারিয়ে গেছেন, সত্যের পথে হাঁটতে তারা যে ত্যাগ-তিতিক্ষা, যে বিসর্জন দিয়েছেন, তা-ই উপজীব্য হয়ে উঠে এসেছে আমাদের ‘জীবন যদি হতো নারী সাহাবির মতো’ বইতে। সত্য আর সুন্দরের জন্য তাদের কুরবানি, তাদের আত্মত্যাগের গল্পগুলো থেকে আমরা খুঁজে নেব আমাদের জীবনের রসদ। রাঙিয়ে নেব আমাদের জীবনোধ্যায়। শুধরে নেব ভুল। জাগিয়ে তুলব বিস্মৃত অন্তর।

  MORE CHEMICAL❌চুল পড়ে যাওয়া, দিন দিন চুল মলিন ও রুক্ষ হয়ে যাওয়া, চুলের আগা ফাটা, চুল পাতলা হয়ে যাওয়া এই সব গুলো সমস্যা...
18/10/2021

MORE CHEMICAL❌

চুল পড়ে যাওয়া, দিন দিন চুল মলিন ও রুক্ষ হয়ে যাওয়া, চুলের আগা ফাটা, চুল পাতলা হয়ে যাওয়া এই সব গুলো সমস্যা যেন আপনারই সমস্যা। তবে এই সমস্যা গুলো বর্তমানে শতকরা ৯০ জনের।

বিভিন্ন ব্যস্ততার কারনে আমরা চুলের যত্ন নিতে যেন ভুলেই যাই , তাই আমরা সকলেই কম বেশি চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করে থাকি।
আমাদের মধ্যে অনেকেই নারকেল তেল খাবারের সাথে ভেজিটেবল ওয়েলের পরিবর্তে খেয়ে থাকি, যা কিনা সাস্থের জন্যে অনেক উপকারী।

#বাজারে বর্তমানে আমাদের চাহিতা মেটাতে রয়েছে শতাধিক ব্রান্ডের কিংবা নন ব্রান্ডের নারকেল তেল।
এসকল ব্রান্ডের মধ্যে কোনটি আসল নারকেল তেল এবং কোনটি নকল নারকেল তেল তা আমরা আধৌ জানিনা এনং বুঝতেও পারি না।

আমরা এতোসব নামিদামি ব্র্যান্ডের নারকেল তেল ব্যাবহার করেও কেন ভালো ফলাফল পাচ্ছিনা?
আপনি কি কখনো খেয়াল করেছেন যে এসকল ব্র্যান্ডের তেলে আলাদা আলাদা সুগন্ধি কেন ব্যবহাত করে?
কেনো তারা অন্য তেল মিক্স করে এর উপকারিতা উল্ল্যেখ করে? আর এসকল নারকেল তেল এত দাম দিয়ে কিনেও কেন চুলের বারোটা বেজে যাচ্ছে?

চলুন জেনে নেই,
আমরা সকলেই জানি আসল নারিকেল তেলের ভিন্ন কোন সুগন্ধি থাকে না।
বাজারের অন্যসব তেলে রয়েছে সুগন্ধিযুক্ত ক্ষতিকর কেমিকেলের পাশাপাশি বিভিন্ন ভেজালযুক্ত তেল, এবং কোন পরিবেশ থেকে তৈরি হচ্ছে সেটা আর নতুন করে বলার প্রয়োজন পরে না। এবং এসব কিছু মিলিয়ে আমরা যে তেলটি কিনে নিয়ে আসি , আসলে সেটি আমাদের উপকারের চেয়েও ক্ষতি করে অনেক বেশি।

এসকল সমস্যার কথা মাথায় রেখে আমরা আজ আপনাদের জন্যে নিয়ে এলাম সম্পূর্ণ হাতে এবং ঘরোয়া পরিবেশে তৈরিকৃত শতভাগ আসল নারকেল তেল।
#আমরা সম্পূর্ণ ভাবে হাতে এং সাস্থসম্মত ভাবে নারকেল তেল তৈরি করে থাকি।

এবং নিশ্চ্যতার কথায় আসলে আমরা একটি #চেলেঞ্জ রেখেছি আমাদের কাস্টমারদের জন্যে।

#যদি কেউ প্রমান করতে পারে যে আমাদের নারকেল তেলে ভেজাল রয়েছে তবে আমরা তাকে ফ্রিতে নারিকেল তেল দিবো এবং কেউ চাইলে কোন শর্ত ছাড়াই টাকা ফেরত নিতে পারবে।

#আমরা সারা বাংলাদেশে কেশ অন ডেলিভারি দিয়ে থাকি।
তাই এতো টাকা খরচ করে নকল নারকেল তেল কেনার প্রশ্নই আসেনা।

তাই আপনাদের সুবিধার্থে আমাদের পক্ষ্যে যতদূর সম্ভব কম মূল্যে আসল নারকেল তেল সরবরাহ করার উদ্যোগ নিয়েছি।

(যদি কারো বিশেষ ভাবে টাকার সংকট থাকে এবং তা আমাদের জানালে, যথা সম্ভব ডিস্কাউন্ট থাকবে ইনশাআল্লাহ্।)

এক্সট্রা ভার্জিন বা আনরিফাইন্ড কোকোনাট অয়েল এর বহুবিধ অজানা ব্যবহার –(১) ড্যামেজ চুল রিপেয়ার করতে এর জুড়ি নেই। এটি ন্য...
10/10/2021

এক্সট্রা ভার্জিন বা আনরিফাইন্ড কোকোনাট অয়েল এর বহুবিধ অজানা ব্যবহার –
(১) ড্যামেজ চুল রিপেয়ার করতে এর জুড়ি নেই। এটি ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে।
(২) ত্বকে এটি বেসিক লোশন হিসেবে কাজ করে।
(৩) চোখের মেক-আপ তুলতে এটি ব্যবহার করা যায়। একটি তুলোয় তেল নিয়ে চোখের মেক-আপ ঘষে তোলা যায় ।
(৪) ত্বকের যেসব জায়গায় দাগ, সেসব জায়গায় নারিকেল তেল নিয়মিত ঘষলে দাগটি হালকা হয়ে যায়।
(৫) প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবে ব্যবহার করা যায়।
উপকরণ:
– ৬ কাপ নারিকেল তেল
– ১/৪ কাপ বেকিং সোডা
– ১/৪ কাপ অ্যারারুট
পদ্ধতি:
বেকিং সোডা ও অ্যারারুট মিশিয়ে নিন একটি মিডিয়াম পাত্রে। এর মাঝে নারিকেল তেল একটি চামচ দিয়ে মিশিয়ে নিন। এরপর একটি কাঁচের জারে বা পুরোনো ডিওডোরেন্ট কন্টেইনারে রেখে ব্যবহার করতে পারেন।
(৬) গর্ভাবস্থায় পেটের চামড়া ফেটে গিয়ে দাগ হয়। এসময় নিয়মিত নারিকেল তেল পেটে মালিশ করলে এই দাগগুলো হালকা হয়ে যায়।
(৭) এটির ন্যাচারাল সান প্রটেক্টর হিসেবে কাজ করার ক্ষমতা আছে।এর SPF 4 , তাই সানস্ক্রিন হিসেবেও কাজ করে।
(৮) যৌনাঙ্গে ঈস্ট বা ঈস্ট ইনফেকশন হলে ওই জায়গায় বাহ্যিকভাবে নারিকেল তেল লাগালে উপকার পাওয়া যায়। নারিকেল তেল ঈস্টকে ধ্বংস করে।
(৯) ম্যাসেজ তেল হিসেবে নারিকেল তেল খুবই জনপ্রিয়।
(১০) চুলের ফ্রিজি ভাব কমায় নারিকেল তেল।
(১১) রাত্রিকালীন ফেশিয়াল ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়।
(১২) গোসলের আগে সমপরিমাণ নারিকেল তেল ও চিনি মিশিয়ে শরীরে ঘষা যায়। এটি একটি স্ক্রাবার হিসেবে কাজ করে। বিশেষ করে শীতকালে এটি খুবই উপকার করে ।
(১৩) কোন স্থান হালকা পুড়ে গেলে তাতে অনেকক্ষণ পানি দিয়ে ধুয়ে নারিকেল তেল লাগালে জ্বালা পোড়া কম হয়।
(১৪) সন্তান জন্ম দিতে গিয়ে যোনিতে হালকা ছিলে গেলে, সেখানে নারিকেল তেল বাইরের দিকে লাগালে তাড়াতাড়ি সেরে যায়।
(১৫) পায়ে ফাংগাস ঘটিত কোন ঘাঁ হলে, সেখানে নারিকেল তেল দিলে তা ফাংগাসের মোকাবেলা করে।

Shoppye Hut এ পাচ্ছেন শতভাগ আনরিফাইন্ড বা এক্সট্রা ভার্জিন নারিকেল তেল। অর্ডার করতে ইনবক্স করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shoppye Hut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shoppye Hut:

Shortcuts

Share