Sandhipath - সন্ধিপাঠ

Call Directions Website

Sandhipath - সন্ধিপাঠ We aim to respond to customer's questions with celerity & accuracy with no longer than a 24 hour wait time. We have another outlet at Mirpur 10, Dhaka.

27/03/2022
25/04/2021
𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐬 𝐢𝐧 𝐉𝐮𝐭𝐞 𝐅𝐢𝐛𝐫𝐞 𝐄𝐱𝐭𝐫𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡   |   সম্পাদকঃ 𝐏𝐫𝐨𝐟. 𝐃𝐫. 𝐀.𝐊.𝐌. 𝐙𝐚𝐤𝐢𝐫 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 এবং 𝐃𝐫. 𝐅𝐚𝐫𝐮𝐤-𝐔𝐥-𝐈𝐬𝐥𝐚𝐦   |...
20/04/2021

𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐬 𝐢𝐧 𝐉𝐮𝐭𝐞 𝐅𝐢𝐛𝐫𝐞 𝐄𝐱𝐭𝐫𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 | সম্পাদকঃ 𝐏𝐫𝐨𝐟. 𝐃𝐫. 𝐀.𝐊.𝐌. 𝐙𝐚𝐤𝐢𝐫 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 এবং 𝐃𝐫. 𝐅𝐚𝐫𝐮𝐤-𝐔𝐥-𝐈𝐬𝐥𝐚𝐦 |

ঘরে বসেই কিনে ফেলুন আপনার কপি। রকমারি ছাড়াও বইটি পেতে মেসেজ দিন আমাদের ফেসবুক পেইজে। বিকাশে মূল্য পরিশোধ করে ঘরে বসেই পেয়ে যাবেন অসাধারণ এই বইটি।

পাটের সোনালী দিনকে ফেরানোর জন্য দরকার আঁশ ছাড়ানোর ও জাগ দেবার উন্নত পদ্ধতি। এটা এখন সময়ের দাবী। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত বৈজ্ঞানিক ও ব্যাবহারিক ব্যাখ্যা খুব সুনিপুণভাবে উঠে এসেছে আমাদের প্রকাশিত "Advances in Jute Fibre Extraction in Bangladesh" বইটিতে। বইটি সম্পাদনা করেছেন Prof. Dr. A.K.M. Zakir Hossain এবং Dr. Faruk-Ul-Islam।

১০ জন বিশেষজ্ঞ লেখকের দীর্ঘ সময়ের গবেষণালব্ধ লেখাকে সম্পাদকদ্বয় বিন্যস্ত করেছেন চারটি অধ্যায়ে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর সম্মানিত উপাচার্য 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫 𝐃𝐫. 𝐋𝐮𝐭𝐟𝐮𝐥 𝐇𝐚𝐬𝐬𝐚𝐧 এর অবতরণিকায় সমৃদ্ধ এই বইটির মুখবন্ধ লিখেছেন Practical Action in Bangladesh এর কান্ট্রি ডিরেক্টর 𝐃𝐫. 𝐒𝐡𝐚𝐰𝐤𝐚𝐭 𝐀 𝐁𝐞𝐠𝐮𝐦।

পাটের আঁশের গুণগত মান উন্নয়নই পাটশিল্পের বিকাশ ও উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। শতশত বছর ধরে আমাদের চাষিরা যেভাবে পাট কেটে জাক দেয়, লম্বা গোটা পাটকাঠি রাস্তায়, উঠানে শুকাতে দেয় সেই প্রচলিত পদ্ধতি শ্রমঘন ও ব্যয়বহুল। এতে সময়ও ব্যয় হয় অনেক। এছাড়া প্রথাগত পদ্ধতিতে আঁশ সংগ্রহ করলে পাটগাছের গায়ে কিছু পরিমাণ আঁশ রয়ে যায়, যা অপচয় হয়, পানি দূষণ হয়, স্বাস্থ্যঝুঁকিও বেশি।

অতীতে পাটচাষিরা পাটের আঁশের মান উন্নয়নের নানা বিষয়ের উপর গুরুত্ব দেননি কারণ বস্তা, দড়ি বানানোর জন্য তো বেশি উন্নত আঁশ দরকার ছিল না। কিন্তু পাটের পণ্য নিয়ে যখন তাকে বিশ্ববাজারে লড়তে হচ্ছে ভারত, থাইল্যান্ড, মায়ানমার, চীন এসব দেশের সাথে তখন তাকে অবশ্যই উন্নত পদ্ধতিতে উন্নত মানের আঁশ সংগ্রহের কথা ভাবতেই হচ্ছে। এই প্রেক্ষিতে, এই বইটি কৃষি, বিশেষতঃ পাট বিষয়ক গবেষক, শিক্ষাবিদ, অনুশীলনকারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য দারুণ সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।

𝐉𝐮𝐭𝐞 𝐓𝐫𝐚𝐝𝐞: 𝐁𝐫𝐢𝐧𝐠𝐢𝐧𝐠 𝐁𝐚𝐜𝐤 𝐭𝐡𝐞 𝐆𝐨𝐥𝐝𝐞𝐧 𝐆𝐥𝐨𝐫𝐲 𝐨𝐟 𝐉𝐮𝐭𝐞 𝐅𝐢𝐛𝐫𝐞 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡   |   লেখকঃ 𝐃𝐫. 𝐌𝐚𝐡𝐟𝐮𝐳 𝐊𝐚𝐛𝐢𝐫 এবং 𝐃𝐫. 𝐅𝐚𝐫𝐮𝐤-𝐔𝐥-𝐈𝐬𝐥...
20/04/2021

𝐉𝐮𝐭𝐞 𝐓𝐫𝐚𝐝𝐞: 𝐁𝐫𝐢𝐧𝐠𝐢𝐧𝐠 𝐁𝐚𝐜𝐤 𝐭𝐡𝐞 𝐆𝐨𝐥𝐝𝐞𝐧 𝐆𝐥𝐨𝐫𝐲 𝐨𝐟 𝐉𝐮𝐭𝐞 𝐅𝐢𝐛𝐫𝐞 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 | লেখকঃ 𝐃𝐫. 𝐌𝐚𝐡𝐟𝐮𝐳 𝐊𝐚𝐛𝐢𝐫 এবং 𝐃𝐫. 𝐅𝐚𝐫𝐮𝐤-𝐔𝐥-𝐈𝐬𝐥𝐚𝐦 |

ঘরে বসেই কিনে ফেলুন আপনার কপি। রকমারি ছাড়াও বইটি পেতে মেসেজ দিন আমাদের ফেসবুক পেইজে। বিকাশে মূল্য পরিশোধ করে ঘরে বসেই পেয়ে যাবেন অসাধারণ এই বইটি।

পাট- আমাদের সোনালী আঁশ ও আমাদের শতবছরের ঐতিহ্য। পৃথিবীতে সবচেয়ে বেশি কাঁচা-পাট রপ্তানি করে বাংলাদেশ। পাট উৎপাদনেও আমরা দ্বিতীয়। কিন্তু, আমরা আমাদের সোনালি আঁশকে সোনালি-পণ্য হিসেবে দেশের ও সারাবিশ্বের বাজার ধরতে ভালোমত ধরতে পারছি কি? সাধারণ পাটপণ্যের দাম কমলেও বহুমুখী ফ্যাশনযুক্ত, নতুন-নতুন পাটপণ্যের দাম বিশ্ববাজারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও ভবিষ্যতে পলিথিন বর্জনের বিশ্ব-অভিমত আরো জোরালো হলে প্রাকৃতিক তন্তুর মূল্য বহুগুণ বেড়ে যাবে। বৈশ্বিক সেই বাজারে আমাদের শেয়ার বাড়াতে কি করণীয়? কোথায় কোথায় দরকার উন্নতি? আমাদের রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে উন্নয়নের অবকাশ রয়েছে কোথায় কোথায়?

লেখকদ্বয় অনবদ্যভাবে এরকম নানা বিষয় আলোকপাত ও বিশ্লেষণ করেছেন বইটিতে। দীর্ঘ সময়ের গবেষণালব্ধ লেখাটি বিন্যস্ত হয়েছে ছয়টি অধ্যায়ে। Centre for Policy Dialogue (CPD) এর বিশিষ্ট ফেলো 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫 𝐌𝐮𝐬𝐭𝐚𝐟𝐢𝐳𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧, 𝐏𝐡.𝐃. এর অবতরণিকায় সমৃদ্ধ এই বইটির মুখবন্ধ লিখেছেন Practical Action in Bangladesh এর কান্ট্রি ডিরেক্টর 𝐃𝐫. 𝐒𝐡𝐚𝐰𝐤𝐚𝐭 𝐀 𝐁𝐞𝐠𝐮𝐦।

পাট নিয়ে যারা ব্যবসা করছেন বা সামনে করার চিন্তা করছেন তাদের জন্য এবং নীতিনির্ধারকদের জন্য বইটি দারুণ পাথেয় হতে পারে। তাছাড়া, কৃষি বিশেষতঃ পাট বিষয়ক গবেষক, শিক্ষাবিদ, অনুশীলনকারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য এই বইটি দারুণ সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।

Address

21, Aziz Super Market, Shahabag, Dhaka 1000
Dhaka

Telephone

+8801833700113

Alerts

Be the first to know and let us send you an email when Sandhipath - সন্ধিপাঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category