Vivid Shine Sphere

Vivid Shine Sphere Welcome to Vivid Shine Sphere, One of A Kind Creations, where your imagination takes shape in custom resin and art creations.

Inspired from the essence of nature and created to brighten your everyday moments.

অনেক ইচ্ছা করে রেজিনের কাজ আবার শুরু করি৷ 🥹 আল্লাহ তৌফিক দিন। আমার বানানো সবচেয়ে পছন্দের কুট্টুস একটা কী রিং, এত্তো কুটু...
08/07/2026

অনেক ইচ্ছা করে রেজিনের কাজ আবার শুরু করি৷ 🥹 আল্লাহ তৌফিক দিন। আমার বানানো সবচেয়ে পছন্দের কুট্টুস একটা কী রিং, এত্তো কুটু এটা। মাশা আল্লাহু লা ক্বুয়াতা ইল্লা বিল্লাহ....
You're built not to shrink down to less
But to blossom into more....🙌🌷

#রেজিন #রেজিনআর্ট

আচ্ছা!!! কখনো কি খেয়াল করেছেন, কোনো একটা বিশেষ সুগন্ধ মুহূর্তেই আমাদের পুরনো কোনো স্মৃতিকে মনে করিয়ে দেয়? এই যেমন আমার ক...
08/07/2026

আচ্ছা!!! কখনো কি খেয়াল করেছেন, কোনো একটা বিশেষ সুগন্ধ মুহূর্তেই আমাদের পুরনো কোনো স্মৃতিকে মনে করিয়ে দেয়?
এই যেমন আমার ক্ষেত্রে যদি বলি, স্পেসিফিক একটা ব্র‍্যান্ডের পাউডারের ঘ্রাণ নাকে আসলে আমার কলেজের কথা মনে পড়ে যায়, আবার একটা হ্যান্ডওয়াশের ঘ্রাণ পেলে ফিরে যাই স্কুলের স্মৃতিতে, বৃষ্টির পর মাটির গন্ধ ফিরিয়ে আনে ছোট্টবেলার নানুবাড়ির স্মৃতি! আরো কতো কি আছে🌹

আপনাদের আছে এমন কোনো স্মৃতি? সুগন্ধের সাথে?

(দুর্গন্ধের সাথে থাকলেও বলতে পারেন, মজা পাবো😂)

আমরা যে এখন আতরের পাশাপাশি পারফিউমও সেল করছি জানেন তো সবাই?👀 ইন শা আল্লাহ অথেনটিক পারফিউম পেয়ে যাবেন আমাদের কাছে। Male দ...
08/07/2026

আমরা যে এখন আতরের পাশাপাশি পারফিউমও সেল করছি জানেন তো সবাই?👀 ইন শা আল্লাহ অথেনটিক পারফিউম পেয়ে যাবেন আমাদের কাছে।

Male দের জন্য রয়েছে -
★Kaaf🍀
★Hawas ice🧊

Female দের জন্য রয়েছে-
★Lattafa Yara Pink 💗
★Liquid London for her🌸

চাইলে আমাদের কম্বো অফারটিও লুফে নিতে পারেন। 🥰
বিস্তারিত এখানে পাবেন- https://www.facebook.com/share/p/1J75N54hMm/

#পারফিউম #কম্বোঅফার

শুরুর দিকের সবকিছুতেই কেমন আবেগ জড়িয়ে থাকে তাইনা? এইযে চাবির রিং টা, এটা ছিলো আমার প্রথম রেজিন দিয়ে বানানো কোনো কী রিং। ...
08/07/2026

শুরুর দিকের সবকিছুতেই কেমন আবেগ জড়িয়ে থাকে তাইনা? এইযে চাবির রিং টা, এটা ছিলো আমার প্রথম রেজিন দিয়ে বানানো কোনো কী রিং। সাথে আরেকটা বানিয়েছিলাম অবশ্য। তবে এটা বেশি প্রিয়। এতো খুশি লাগছিলো যখন দেখলাম ঠিকঠাক শক্ত হয়েছে।🥰 ছোটবোনকে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটা হারিয়ে যায়! তাই এই ছবিটা আমি ডিলিট করিনা। থাকুক স্মৃতিতে🤍💚💛

শুভ সকাল 🌼

✨ Vivid Shine Sphere  Presents Exclusive Couple Combo Offers ✨Discover our exclusive 5ML Couple Combos, thoughtfully cur...
06/07/2026

✨ Vivid Shine Sphere Presents Exclusive Couple Combo Offers ✨

Discover our exclusive 5ML Couple Combos, thoughtfully curated for those who appreciate luxury in every spray. Perfect for gifting, travelling, or sharing your favourite scents. Choose your perfect fragrance pair and enjoy exclusive combo pricing, bringing you even more value with every purchase.

✨ Vivid Shine Sphere এর এক্সক্লুসিভ কাপল কম্বো অফার ✨
যারা প্রতিটি স্প্রেতে প্রিমিয়াম ফ্র্যাগরেন্সের অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাদের জন্য যত্নসহকারে সাজানো আমাদের এক্সক্লুসিভ 5ML Couple Combos। উপহার দেওয়া, ভ্রমণ কিংবা প্রিয়জনের সঙ্গে আপনার পছন্দের সুগন্ধ ভাগ করে নেওয়ার জন্য এটি হতে পারে দারুণ একটি অপশন। আপনার পছন্দের ফ্র্যাগরেন্স জুটি বেছে নিন এবং আমাদের এক্সক্লুসিভ কম্বো অফারের বিশেষ সুবিধা উপভোগ করুন 🎊

#পারফিউম #কম্বোঅফার

আজ বিকালে কল দিয়ে একজন ঘুম ভাঙিয়ে দিলো😪 সেটা বড় কথা না। কথা হলো সে ফোনের ওপাশ থেকে বলতেছে, "তুই বইন নামের কলঙ্ক!"আমিও ঘু...
03/07/2026

আজ বিকালে কল দিয়ে একজন ঘুম ভাঙিয়ে দিলো😪 সেটা বড় কথা না। কথা হলো সে ফোনের ওপাশ থেকে বলতেছে,

"তুই বইন নামের কলঙ্ক!"
আমিও ঘুমের ঘোরে বললাম, "হু"

-"তুই বান্ধবী নামের কলঙ্ক"
-"হু"

-"তুই বউ নামের কলঙ্ক"
-"হু"

-"তুই মাইয়া নামেরও কলঙ্ক, যদিও তোর অনেক এচিভমেন্ট আছে"
এটা শুনে খুশি হবো না কষ্ট পাবো বুঝলাম না, আমার কোন এচিভমেন্ট আছে ভেবে চিন্তায় পড়ে গেলাম আর বললাম,

-"আচ্ছা মেনে নিলাম সবকিছুরই কলঙ্ক আমি"

তো আমাকে এতোভাবে কলঙ্কিত কেন করলো জানেন? আমার ছোট বোনের কোন সেটে এক্সাম হইছে এটা বলতে পারি নাই দেখে 🫠

আমার ❝অকলঙ্কিত বান্ধবী❞ আবার হুশিয়ারি দিছে ৩ বেলা করে পোস্ট দিতে। কলঙ্ক ঘুচাতে তাই পোস্ট দিলাম ফ্রান্সসসসসসস....😭 মুছিয়া দাও এবার আমার সব Kalank 🫣

(আমার প্রিয় ছবিগুলোর মধ্যে একটা হলো এটা, যেখানের ৫ টা আতরের মধ্যে ২ টাই স্টকআউট, আর আরেকটা সবার ফেবারিট, হিহি 😁)

আসসালামু আলাইকুম 🤍 শুভ সকাল এবং জুম্মা মুবারক✨কেমন আছেন সবাই? আজ তো মুমিনের জন্য ঈদের দিন, জানেন তো? তো আজকে একটা গল্প শ...
03/07/2026

আসসালামু আলাইকুম 🤍 শুভ সকাল এবং জুম্মা মুবারক✨
কেমন আছেন সবাই? আজ তো মুমিনের জন্য ঈদের দিন, জানেন তো? তো আজকে একটা গল্প শেয়ার করি।
আমাদের এক মামা আছেন। ওনার অলটাইম এই আতরটাই পছন্দ। একবার ফুরিয়ে গেলে আবারও এই আতরতাই নেয়। অন্য কোনো আতর উনি নিবেন না। এটাই দিতে হবে। সেদিনও বলছিলেন, "মামা, আমার আতর কিন্তু ফুরিয়ে গেছে"।

আসলে শুক্রবার আসলে আমারও এরাবিয়ান আতরগুলোর প্রতি দুর্বলতা বেড়ে হয়ে যায়😬 জায়নামাজ, নামাজের খিমার এগুলোতে আতর মাখিয়ে ইবাদত করলে আলাদাই একটা ফিলিংস আসে, আলহামদুলিল্লাহ!

শুক্রবারের বিশেষ এক সুন্নত হলো আতর লাগানো। তো আজকে কে কোন আতর মাখবেন? আমি তো মাখবো Sweet Oud ইন শা আল্লাহ 😌

#আতর #পারফিউমঅয়েল

02/07/2026

আমি শুধু দোয়াই করি আল্লাহ আমাদের ব্যবসায় যেন বরকত দেন। কিন্তু ভয়ে প্রোডাক্টগুলো বের করে দেখারও সাহস পাচ্ছিনা বাসায়। এতো এতো প্রোডাক্ট পড়ে আছে, না পোস্ট দিতে পারছি না সেল বাড়াতে পারছি। অর্ডার হাতে টুকটাক থাকলেও সাপ্লাই দিতে পারছিনা। নেহাত আমার কাস্টমারগুলো সাপোর্টিভ! জানিনা আদৌ সাপ্লাই দিতে পারবো কিনা। হয়তো ক্যান্সেলও করে দিতে হতে পারে।
আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন, পারলে সাদকার নিয়তে পেইজটা প্রোমোট করে দিয়েন (জোরাজুরি নেই কারণ পোস্ট করারও সুযোগ হচ্ছেনা💔)
জানিনা কীভাবে আবার ব্যাক করবো। পরিবারের সাপোর্ট ছাড়া আসলেই ব্যবসা কঠিন! এই হালাল কাজটাকে যদি সবাই সম্মান করতো💔💔💔
অবশ্যই আল্লাহ ই উত্তম পরিকল্পনাকারী🤍

ভিডিও: কালেক্টেড

এমন এক স্মেল যার হেটার এখন পর্যন্ত পাই নি। বরং সবাই একে টপ কোনো এক পজিশনে রাখে। আজ শুক্রবারে ইনিই আমার সাথী। ঘ্রাণ টা না...
19/06/2026

এমন এক স্মেল যার হেটার এখন পর্যন্ত পাই নি। বরং সবাই একে টপ কোনো এক পজিশনে রাখে। আজ শুক্রবারে ইনিই আমার সাথী। ঘ্রাণ টা নাকে আসলেই মন মেজাজ সতেজ হয়ে যায়, আলহামদুলিল্লাহ 🤍💜💙

লাক্সারির আসল অনুভূতি এখন আপনার হাতের নাগালে।প্রিমিয়াম পারফিউম ডিক্যান্টে পাচ্ছেন দীর্ঘস্থায়ী সুগন্ধ, স্টাইলিশ উপস্থিত...
19/06/2026

লাক্সারির আসল অনুভূতি এখন আপনার হাতের নাগালে।
প্রিমিয়াম পারফিউম ডিক্যান্টে পাচ্ছেন দীর্ঘস্থায়ী সুগন্ধ, স্টাইলিশ উপস্থিতি এবং ট্রাভেল-ফ্রেন্ডলি সুবিধা—সব একসাথে।

Hawas Ice — ফ্রেশ, অ্যাকুয়াটিক এবং আত্মবিশ্বাসী ঘ্রাণ, যা প্রতিদিনের উপস্থিতিকে করে আরও আকর্ষণীয়।
Yara — মিষ্টি, ফ্লোরাল ও মনমুগ্ধকর সুগন্ধ, যা আপনাকে দেবে আলাদা এক সিগনেচার অনুভূতি।

সামারে এই দুটো পারফিউম হতে পারে বেস্ট অপশন। Hawas ice for male🧊 and Yara pink for female 🌸

পেয়ে যাবেন ৫ ও ১০ মিলির স্প্রে বোতলে।

আজই আপনার পছন্দের সুগন্ধটি সংগ্রহ করুন।

Address

North Goran 212
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivid Shine Sphere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category