Safee Books

Safee Books Safee Means Pure. Safee book always ensure quality. Finding Islamic book is a common problem for Mus Safee - صافي always ensure quality.

Finding Islamic Books is a common problem for Muslim consumers on this day. That's why Safee Books came to serve you at your best convenient. Safee Books is a great place where you can buy Islamic Books at a reasonable price. Then why are you being late, come fast and grab your books.

রিজিক আসে আসমান থেকে
26/09/2021

রিজিক আসে আসমান থেকে

রিজিক আসে আসমান থেকে :

আল্লাহ মানুষের কাছে রিজিক পৌঁছে দেন। হালাল পথেই। অথচ আমাদের চারপাশে যারা এই রিজিকের ভয়ে দ্বীনের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, দ্বীন বেচে দেয়, রিজিক নিয়ে সারাদিন পেরেশানিতে থাকে, আত্মসম্মানের বুলি আওড়িয়ে হারামকে আঁকড়ে ধরে থাকে - দিনশেষে হালাল পথ ছেড়ে হারাম পথে গিয়ে তারা আসলেই কি পেয়েছে? তাদের জীবনগুলো জটিল থেকে জটিল হয়েছে, মনে শান্তি নেই, সমস্যার শেষ নেই।

হাসান আল বাসরি (রহি.) বলেছিলেন, " আমি কুরআনের ৯০ জায়গায় পেয়েছি - "আল্লাহ তাআলা বান্দার রিজিক নির্ধারণ করে রেখেছেন এবং রিজিকের দায়িত্ব নিয়েছেন।"

কেবল এক জায়গায় পেয়েছি - "শয়তান তোমাদেরকে অভাব-অনটনের ভয় দেখায়। "( সূরা বাকারা ২ঃ ২৬৮)

আমরা মহান সত্যবাদীর ৯০ টি ওয়াদার প্রতি আস্থা রাখি না । অথচ মিথ্যুকের এক কথার ওপর দৃঢ় বিশ্বাস রাখি !

ইসলামের সচিত্র গাইড● লেখক: আই. এ. ইবরাহীম● অনুবাদক: মুহাম্মদ ইসমাইল জাবীহুল্লাহ● সম্পাদনায়: মো: আবদুল কাদের , শাইখ ড. আব...
18/09/2021

ইসলামের সচিত্র গাইড

● লেখক: আই. এ. ইবরাহীম
● অনুবাদক: মুহাম্মদ ইসমাইল জাবীহুল্লাহ
● সম্পাদনায়: মো: আবদুল কাদের , শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
● কভার: পেপার ব্যাক।
● পৃষ্ঠা সংখ্যা: ১১২ পৃষ্ঠা।
● পেপার: ৮০ গ্রাম ক্রিম অফ-হোয়াইট।
● প্রকাশনী: আলোকিত প্রকাশনী।

❏ বইটি সম্পর্কে কিছু কথা: 'ইসলামের সচিত্র গাইড' গ্রন্থটিতে বিশেষভাবে ইসলামের বৈজ্ঞানিক অলৌকিকতা যুক্তি-প্রমাণসহ বর্ণিত হয়েছে। সাথে সাথে ব্যক্তি ও সমাজ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। ইসলামী শরী‘আত অনুসরণকারী একজন মুসলিম কী কী উপকার অর্জন করতে পারে, তাও তাতে বিধৃত হয়েছে।

এই গ্রন্থটি অমুসলিমদের প্রতি ইসলামের দাওয়াতের ক্ষেত্রে রচিত গ্রন্থাবলির শীর্ষে অবস্থান করে নিয়েছে। এ-জন্য বিশেষজ্ঞরা অমুসলিমদের জন্য ইসলামের পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে সেই অমুসলিম ব্যক্তির ভাষায় কুরআন মাজীদের অর্থানুবাদ উপহারের পরপরই এই কিতাবটি উপহার হিসেবে দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
অমুসলিম, নাস্তিক বা দুর্বল ঈমানের মানুষদের জন্য অনবদ্য একটা বই আলহামদুলিল্লাহ।

ঢাকার ভিতর হোম ডেলিভারি ও ঢাকার বাহিরে এ কুরিয়ার এর মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
বই টি কিনতে ইনবক্স করুন অথবা ফোন করে যোগাযোগ করুন ।

সাফী - শুদ্ধতার অপর নাম


17/09/2021

কোরআনের এই আয়াতগুলো আপনাকে আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলবে!

⭕"আল্লাহ্ কষ্টের পর সুখ দিবেন!"
- সূরা ত্বলাক: ৭

⭕"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি!"
- সূরা ইনশিরাহ: ৬

⭕"আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহ্'র সমীপেই নিবেদন করছি!"
- সূরা ইউসুফ: ৮৬

⭕"জেনে রেখো, আল্লাহ্'র সাহায্য নিকটে!"
- সূরা বাক্বারা: ২১৪

⭕"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহ্'র রহমত থেকে নিরাশ হয় না!"
- সূরা ইউসুফ: ৮৭

⭕"আল্লাহ্ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না!"
- সূরা বাক্বারা: ২৮৬

⭕"এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের!"
- সূরা বাক্বারা: ১৫৫

⭕"হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর! নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন!"
‌‌ - সূরা বাক্বারা: ১৫৩

⭕"হে আল্লাহ্! আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি!"
- সূরা মারইয়াম: ৪

আল্লাহ্ আমাদের সকল মুসলমানদের কে দ্বীনি সহীহ বুঝ দান করুন, আমিন🤲

সংক্ষিপ্ত সহীহ আল বুখারী● মূল: ইমাম যাইন উদ্দীন আহমাদ বিন আব্দুল লতীফ আয যুবাইদী (রঃ)।● অনুবাদ: আবদুল্লাহ শাহেদ আল মাদান...
16/09/2021

সংক্ষিপ্ত সহীহ আল বুখারী

● মূল: ইমাম যাইন উদ্দীন আহমাদ বিন আব্দুল লতীফ আয যুবাইদী (রঃ)।
● অনুবাদ: আবদুল্লাহ শাহেদ আল মাদানী।
● সম্পাদনা: শায়খ আব্দুন নুর বিন আব্দুল জাব্বার মাদানী।
শায়খ আজমাল হোসাইন বিন আব্দুন নুর মাদানী।
শায়খ আব্দুল জলীল বিন শামসুল আলম মাদানী।

● কভার: হার্ড কভার।
● পৃষ্ঠা সংখ্যা: ১১৫১ পৃষ্ঠা।
● পেপার: ৮০ গ্রাম ক্রিম অফ-হোয়াইট।
● প্রকাশনী: আলোকিত প্রকাশনী।

❏ বইটি সম্পর্কে কিছু কথা: ‘মুখতাসার / সংক্ষিপ্ত সহীহ এই বুখারী’ ১খন্ডেই সমাপ্ত আলহামদুলিল্লাহ তাও আবার আরবি সহ, মনে হতে পারে কিভাবে এটা সম্ভব? সম্ভব, বুখারীতে একই হাদিস বিভিন্ন অধ্যায়ে রিপিট হয়েছে, আমাদের এটাতে রিপিট আসা হাদিসগুলো একবারই মাত্র নেওয়া হয়েছে আর এতে ২১৭৫ টি হাদিস হয়েছে মা শা আল্লাহ যা ১ খন্ডেই পাওয়া যায় এবং সৌদি আরবে এক খন্ডের এই কিতাবটি ২০১৪ সালে প্রথম বাংলাতে ছাপা হয়েছিল। পুরো বুখারীর জ্ঞান একটা মাত্র খন্ডে মা শা আল্লাহ, এটা একটা অনবদ্য কাজ আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী বুখারীর এই হাদিসগুলো ঘরে ঘরে পৌছে যাবে ইন শা আল্লাহ।

❏ বইটির কিছু বৈশিষ্ট:
১- রিপিট হাদিস ১ বার নেওয়াতে মাত্র ১ খন্ডেই পুরো বুখারী পাচ্ছেন।
২- আরবি সাথে অনুবাদ মাত্র ১ খন্ডে।
৩- যে হাদিসগুলো বুঝতে কঠিন সেখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা পাবেন।
৪- মাত্র ১ খন্ডে হওয়ায় যেখানে সেখানে বহন করে নেওয়া খুবই সহজ।
৫- যারা হাদিস মুখস্থ করেন তাদের জন্যও চমৎকার হবে কারণ আমরা বারবার আসা হাদিসগুলো ১ বার নেওয়াতে ২১৭৫টা হাদিসেই সমাপ্ত হয়েছে।
৬-আসমানের নিচে জমিনের উপরে কুরআনের পরেই সহীহ বুখারীর অবস্থান, ১ খন্ড হওয়াতে যে কোন অনুষ্ঠান বা যে কোন প্রিয় ব্যক্তিকে সহজেই হাদিয়া দিতে পারবেন।

ঢাকার ভিতর হোম ডেলিভারি ও ঢাকার বাহিরে এ কুরিয়ার এর মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।

বই টি কিনতে ইনবক্স করুন অথবা ফোন করে যোগাযোগ করুন ।
সাফী - শুদ্ধতার অপর নাম


কুরআনে বর্ণিত সকল দু‘আ ও তার তাফসির দু’আ মুমিনের হাতিয়ার, দু’আর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের কাউকে দুনিয়াবী বিপদ থেকে উদ...
16/09/2021

কুরআনে বর্ণিত সকল দু‘আ ও তার তাফসির

দু’আ মুমিনের হাতিয়ার, দু’আর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের কাউকে দুনিয়াবী বিপদ থেকে উদ্ধার করেছেন আবার কাউকে আখিরাতের বিপদ সমূহ থেকে উদ্ধার করেছেন, ইউনুস (আ.) যখন সমুদ্রের মধ্যে মাছের পেটে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন তখন আল্লাহর নবী (আ.) বাঁচার জন্য দু’আকেই বেছে নিয়েছিলেন অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা তার নবীকে বিপদ থেকে মুক্ত করলেন, এমন ঘটনা কুরআন এবং হাদিসের পাতায় পাতায় বর্ণিত হয়েছে।

দু’আ নিয়ে অনেক রকমের বই থাকলেও এখনো পর্যন্ত কুরআনের সকল দু’আকে একত্র করে একটা বইয়ের মধ্যে এনে তারপর সেই দু’আ গুলো নবী রাসুলগন কেন আর কোন পরিস্থিতিতে করেছিলেন সেই ঘটনাগুলো তাফসির ইবনে কাসির থেকে শুরু করে একাধিক তাফসীর গ্রন্থ থেকে সাজিয়ে একই বইয়ের মধ্যে নিয়ে আসা নিঃসন্দেহে এটা উম্মাহর জন্য বড়ই উপকারী কাজ যা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আলোকিত প্রকাশনীকে দয়া করে করার তাওফিক দিলেন যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ফালিল্লাহিল হামদ।

আমরা আল্লাহর কাছে দু’আ করি, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন বইটাকে ঘরে ঘরে পৌছে দেন, উম্মাহর জন্য উপকারী করেন, কুরআনে বর্ণিত নবী রাসুলদের দু’আ গুলো জানার মাধ্যমে এবং সেভাবে দু’আ করার মাধ্যমে যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কল্যাণময় করেন।

লেখক: মোঃ হাসিবুর রহমান।
সম্পাদনায়: শাইখ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী (হাফিজাহুল্লাহ)।
প্রকাশনায়: আলোকিত প্রকাশনী।

কভার: হার্ড-কভার।
পৃষ্ঠা সংখ্যা: ২৫৬ পৃষ্ঠা।
পেপার: ৮০ গ্রাম ক্রিম অফ-হোয়াইট।

ঢাকার ভিতর হোম ডেলিভারি ও ঢাকার বাহিরে এ কুরিয়ার এর মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।

বই টি কিনতে ইনবক্স করুন অথবা ফোন করে যোগাযোগ করুন ।
সাফী - শুদ্ধতার অপর নাম


মুসলিম জাতির দুর্দশার কারণ ও উত্তরণের উপায়মূল: শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল উসাইমীন অনুবাদ: হুসাইনুল ওয়ালিদ সম্পাদনা: উস...
15/09/2021

মুসলিম জাতির দুর্দশার কারণ ও উত্তরণের উপায়

মূল: শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল উসাইমীন
অনুবাদ: হুসাইনুল ওয়ালিদ সম্পাদনা: উস্তাজ আবূ হাযম
পেপারব্যাক কাগজ: ৮০ গ্রাম (ক্রিম কালার)
পৃষ্ঠা সংখ্যা: ৩২ কভার:

ঢাকার ভিতর হোম ডেলিভারি ও ঢাকার বাহিরে এ কুরিয়ার এর মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।

বই টি কিনতে ইনবক্স করুন অথবা ফোন করে যোগাযোগ করুন ।
সাফী - শুদ্ধতার অপর নাম


হাদীস কেন মানতে হবে?সংকলকঃ কামাল আহমাদসম্পাদকঃ উস্তাজ আব্দুল্লাহ মাহমূদপ্রকাশনাঃ বিলিভার্স ভিশনঢাকার ভিতর হোম ডেলিভারি ও...
15/09/2021

হাদীস কেন মানতে হবে?

সংকলকঃ কামাল আহমাদ
সম্পাদকঃ উস্তাজ আব্দুল্লাহ মাহমূদ
প্রকাশনাঃ বিলিভার্স ভিশন

ঢাকার ভিতর হোম ডেলিভারি ও ঢাকার বাহিরে এ কুরিয়ার এর মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।

বই টি কিনতে ইনবক্স করুন অথবা ফোন করে যোগাযোগ করুন ।
সাফী - শুদ্ধতার অপর নাম


ম্যাসেজতরুণ চিন্তক এবং জনপ্রিয় ইসলামি আলোচক। বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির তাফসির অ্যান্ড কুরআনিক সাইন্স ডিপার্টমে...
15/09/2021

ম্যাসেজ

তরুণ চিন্তক এবং জনপ্রিয় ইসলামি আলোচক। বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির তাফসির অ্যান্ড কুরআনিক সাইন্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-এর ডিপার্টমেন্ট অব কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে স্নাতকোত্তর শেষে সেখানেই পিএইচডি গবেষণা করছেন। স্বপ্ন দেখেন-ইনসাফ, আদল ও ইহসানের ভিত্তিতে এক উন্নত সমাজকাঠামোর। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেন বিশ্বাসের পরশে। বোধ ও সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নাহর কথামালা তুলে ধরার প্রয়াস নেন জনপদ থেকে জনপদে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে।মিজানুর রহমান আজহারি।

লেখক : মিজানুর রহমান আজহারি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 296, কভার : হার্ড কভার
মূল্য : ২৭০ টাকা

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Safee Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safee Books:

Share