BroSis Online Shop BD

BroSis Online Shop BD BroSis Online Shop BD পণ্য ক্রয়ে আপনার স্বাধীনতা। আপনাদের সেবা প্রদানেই আমাদের মূখ্য উদ্দেশ্য।

31/07/2023

চিন্তা ও পেরেশানি হইতে পরিত্রান পাওয়ার দোয়াঃ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তা ও পেরেশানির সময় নিম্নোক্ত বিশেষ দোয়াটি পড়তেন এবং পড়তে বলেছেন। তাহলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَ أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَ أَعُوذُ بِكَ مِنَ ضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউযু বিকা মিন দ্বালা’য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।’ (বুখারি, মুসলিম, মিশকাত)

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই, কৃপনতা ও ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই আর ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকেও আপনার আশ্রয় চাই।

21/07/2023

আমরা আসছি আপনাদের মাঝে আপনাদের পছন্দসই পণ্য নিয়ে। আমরা যেকোন পণ্যের কোয়ালিটি তে বিশ্বাস করি।

সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রম অত্যান্ত গুরুত্বপূর্ণ কারণ যা একটি ব্যক্তির জীবনের ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। সৃজনশীলতা হ...
01/02/2023

সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রম অত্যান্ত গুরুত্বপূর্ণ কারণ যা একটি ব্যক্তির জীবনের ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। সৃজনশীলতা হচ্ছে এমন একটি শক্তি যা নতুন ধারনা, সমাধান এবং উদ্ভাবনের দিকে মানুষকে পরিচালিত করতে পারে, তা ঐ সকল ব্যক্তিদের তাদের লক্ষ্য অর্জনে এবং তাদের জীবন অভিজ্ঞতা উন্নত করতে সহায়তা করে। অন্যদিকে কঠোর পরিশ্রম, সেই সৃজনশীল ধারণাগুলি বহিঃপ্রকাশ করে জীবনের লক্ষ্য অর্জনে জন্য শৃঙ্খলা ও দৃঢ়সংকল্প গ্রহণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একসঙ্গে, সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রম ব্যক্তিগত এবং পেশাদারী বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং লক্ষ্য অর্জনে অপরিহার্য অনুষঙ্গ । যাইহোক, এই দুটো বিষয়ের উপর একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ, সৃজনশীলতা ছাড়া খুব বেশি কঠোর পরিশ্রম বাড়িয়ে তুলে ফল পাওয়া যায় না , তেমনি কঠোর পরিশ্রম না করে সৃজনশীলতার উপর খুব বেশি মনোযোগ দিয়ে, তখন কার্যকর ফলাফলগুলি ফলন নাও হতে পারে।

06/02/2017

ফ্রিলান্সিং কি?

ফ্রিলান্সিং হচ্ছে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন । এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে কি কাজ করবেন ? ‍আপনি যা পারেন তাই করবেন । আপনি ‍যদি ডিজাইন করতে পারেন তাহলে ডিজাইন করতে পারেন, আর্র্টিকাল লেখতে পারেন, বিভিন্ন ধরনের সার্ভে করতে পারেন, ডাটা এনট্রি করতে পারেন, মোট কথা আপনি যা পারেন তা করেই অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন । আপনি যদি কিছু না ও করতে পারেন, তাহলেও আপনি কেবল মুভি দেখে অর্থ উপার্জন করতে পারেন । এবার আপনার প্রশ্ন জাগতে পারে কে দেবে আপনাকে কাজ ? পশ্চিমা উন্নত দেশ গুলোতে যেখানে শ্রমের পারিশ্রমিক অনেক বেশি, ‍সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ এত বেশি টাকা পারিশ্রমিক দিয়ে কাজ করাতে আগ্রহি হন না । তখন তারা চান অনুন্নত দেশের দক্ষ লোকজন দিয়ে কম পারিশ্রমিকের বিনিময়ে তাদের এই কাজ গুলো করিয়ে নিতে । আর ‍আমাদের দেশের মত অনুন্নত দেশের দক্ষ লোকজন কম টাকার বিনিময়ে তাদের এই কাজ গুলো করে দেয় । আর কাজ প্রদান করা থেকে শুরু করে কাজ সম্পাদন, কাজ হস্তান্তর, টাকা প্রদান এই সমস্ত কিছুই হয়ে থাকে অনলাইনে । আর এভাবে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করাকে বলা হয় ফ্রিলান্সিং ।

19/01/2017

বল্টু ঢাকার এক চায়ের স্টলে চা খেতে গেছেন। বল্টু তার সাইকেলটি বাহিরে রেখে চা খাচ্ছিলেন। দোকানের মালিক আবার সাইকেল চোরাচক্রের সাথে যুক্ত। দোকানদার সাইকেলটি সরিয়ে ফেললেন। চা পান শেষে সাইকেলের মালিক বল্টু বেজায় রেগে গেলেন। বল্টু দোকানের মালিককে শাসালেন - "অবিলম্বে আমার সাইকেল ফেরত দেয়ার ব্যবস্থা কর, নইলে চট্টগ্রামে যা করেছিলাম এখানেও তা-ই করব" তার তর্জন-গর্জনে ভীতু হয়ে দোকানদার চোরদের কাছ থেকে সাইকেলটি নিয়ে তাকে ফেরত দিলেন। উপস্থিত উত্সুক জনতা জানতে চাইল চট্টগ্রামে তিনি সাইকেল হারিয়ে কী করেছিলেন? বল্টু গম্ভীর হয়ে জবাব দিলেন- " কী আর করব? সাইকেল না পেয়ে হেটেই বাড়িতে গিয়েছিলাম।

15/01/2017

মজার বিজ্ঞান ৫ম পর্ব
চেইন বা জিপারের আসল আবিস্কর্তা ছিলেন এলিয়াস হাওয়ে।
বাদুররা আসতানা ছেড়ে সবসময় বাম দিকে উড়াল দেয় ।
বই এর ইংরেজি শব্দ বুক এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে ।
একসময় চাইনিজরা কাগজ বানাতে রেশমি সুতা ব্যবহার করত ।
নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী । এর জিহ্বা একটা হাতির মতো লম্বা এবং এর হৃদযন্ত্র একটা গাড়ির সমান ।
পানি ছাড়া ইদুর উটের তুলনায় বেশিক্ষন টিকতে সক্ষম ।
আমরা যেসকল পোকাকে আলোর প্রতি আকৃষ্ট বলে মনে করি, প্রকৃতপক্ষে ব্যাপারটি তা নয়, এসব পোকা আসলে বাল্বের অন্ধকারতম জায়গাটির খোঁজ করতে থাকে ।
বাদুর প্রায় ৯০০ ধরনের হয়ে থাকে, তাদের মধ্যে রক্তচোষা বাদুরের দাত সবচেয়ে কম ।
ব্যাঙের সবচেয়ে বড় জাতটির নাম গোলিয়া ।
প্রায় শত বছর আগে চিনারা রকেট তৈরি করে , যা দেখতে তীরের মতো ।
প্রথম চাকা তৈরি করে সুমেরীয়রা, ৩৪৫০ বি.সি ।
প্রথম লেখার ও আবিস্কার করে সুমেরীয়রা ।
পেন্সিলে রবার যোগ করার ধারণা আসে প্রথম জোসেফ রিচেনডর্ফার এর কাছ থেকে ।
দাবা খেলাটি ভারতে আবিস্কৃত হয় ।
চিঠিতে জিপ কোডের ব্যবহার আমেরিকার ডাকবিভাগের দ্বারা শুরু হয় ১৯৬৩ সালে ।
হাঙরের চামড়াকে একসময় সিরিশ কাগজ হিসেবে ব্যবহার করা হতো ।

11/01/2017

স্যারঃ ওই আবুইল্লা তোর হোমওয়ার্ক কই..?
আবুলঃ স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমাদের বাড়ির কুত্তাটা খায়া ফেলছে তাই আনতে পারি নাই।
স্যার আবুলকে বসিয়ে দিল। এটা দেখে বল্টুও স্যারের হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি করলো
স্যারঃ ওই বল্টু তোর হোমওয়ার্ক কই..?
বল্টুঃ স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমি খায়া ফেলছি।
স্যারঃ কি !! তুই খাইছস কেন..?
বল্টুঃ কি করমু স্যার,
আমগো বাড়িতেতো কুত্তা নাই।

08/01/2017

মজার বিজ্ঞান ৪র্থ পর্ব
বুধ গ্রহের (মার্কারী) তাপমাত্রা দিনে ৪০০ ডিগ্রী সেন্টিগ্রেডেরও বেশী হয়ে থাকে, কিন্তু রাত্রে – ২০০ ডিগ্রী সেন্টিগ্রেডের নীচে নেমে যায় ।
জন্মের পর জিরাফের বাচ্চা প্রায় ৬ ফুট উচু হতে মাটিতে পড়ে, কোনোপ্রকার আঘাত ছাড়াই ।
চিংড়ির হ্রৎপিন্ড মাথায় থাকে ।
হীরাকে এ্যাসিড দিয়েও গলানো সম্ভভব নয়, কেবল মাত্র তীব্র তাপের মাধ্যমেই একে গলানো সম্ভভব ।
একটা বজ্রপাত ভূপৃষ্ঠে ১০০০০০০০০ (১০ মিলিয়ন) ভোল্ট শক্তিতে আসতে পারে ।
এ্যান্টার্কটিকার ভষ্টককে পৃথিবীর সবচাইতে শীতল সহান বলা হয়, এখানে -১২৯ ডিগ্রি ফারেনহাইটের (-৮৯ সেল) রেকর্ড আছে (১৯৮৩, ২১ জুলাই)।
একটা পেন্সিল দিয়ে গড়ে ৩৫ মাইল লম্বা দাগ টানা যায় ।
জিরাফ তার ২১ ইঞ্চি লম্বা জিহ্বা দিয়ে নিজের কান পরিস্কার করতে পারে ।
সংস্কৃত হলো ইউরোপীয় ভাষার জননী ।
মাছেরা কিন্তু কথা বলে । কিছু কিছু মাছ দাঁতে দাঁত ঘসে শব্দ সৃষ্টির মাধ্যমে যোগাযোগ করে ।
পৃথিবীর সবচাইতে ছোট পাখি হলো হামিংবার্ড।
দ্রুত গতির সাতারুরা ঘন্টায় প্রায় ৬ মাইল বেগে সাতার কাটতে পারে ।
দ্রুত গতির দৌড়বিদরা ঘন্টায় প্রায় ৩০ কি.মি (১৮ মাইল) বেগে দৌড়াতে পারে । কিন্তু একটা চিতাবাঘ ঘন্টায় ৭৬ কি.মি বা ৪৬ মাইল বেগে দৌড়াতে পারে ।
চিতাবাঘ কিন্তু সিংহের মতো গর্জন দেয় না, অনেকটা বিড়ালের মতোই ডাকে ।
প্রজাপতির ইংরেজি আসল নাম ছিলো ফ্লুটারবাই, বাটারফ্লাই নয় ।

07/01/2017

“নিজের সার্টিফিকেট নিজেই দিও না। খেয়াল করে দেখ যে, সবাই তোমাকে কি ভাবে। তাদের কাছেই সার্টিফিকেট নাও। নিজের সমালোচনা করেই দেখ না, শুদ্ধ হওয়া কঠিন কিছু না।”———- হুমায়ূন আহমেদ।

Address

Savar
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when BroSis Online Shop BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BroSis Online Shop BD:

Share