কিতাবালয়

Directions Website Contact the business

কিতাবালয় ✔︎শির্ক-বিদআত মুক্ত, কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বইয়ের বিশ্বস্ত ঠিকানা – কিতাবালয়

📕মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালাআকীদা-বিশ্বাসের ক্ষেত্রে স্বচ্ছতা একটি অনিবার্য বিষয়। আকীদা-বিশ্বাস অস্ব...
22/09/2026

📕মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা

আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে স্বচ্ছতা একটি অনিবার্য বিষয়। আকীদা-বিশ্বাস অস্বচ্ছ বা অযথার্থ হলে আমল ও আচার-অনুষ্ঠানগত একনিষ্ঠতা, ত্যাগ ও কুরবানীর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে—এ
বিষয়টি আমাদের সকলেরই জানা। তবুও দেখা যায় যে, আমাদের মধ্যে অনেকেই
আক্বীদা-বিশ্বাসের ক্ষেত্রটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন না। বরং প্রচলিত
ধ্যান-ধারণাকেই তারা আক্বীদা-বিশ্বাস হিসেবে ধারণ করে চলেন। পক্ষান্তরে
আকীদা-বিশ্বাসের প্রতিটি উপায়-উপকরণের ক্ষেত্রেই আমাদের হতে হবে অতিমাত্রায়
সংবেদনশীল, সমধিক গুরুত্বারোপকারী ও ঐকান্তিক। বিশেষ করে আল্লাহ তা’আলার
উলুহিয়াত (ইবাদত), রুবুবিয়াত (প্রভুত্ব), আসমা
ও সিফাত (শাম ও গুণাবলি) সম্পর্কে স্পষ্ট বিশ্বাস রাখা অত্যন্ত জরুরী। কেননা
তাওহীদ বলতে আমরা যা বুঝি, তা এ বিষয়গুলোকে কেন্দ্র করেই আবর্তিত। অতএব এ
ক্ষেত্রে কোনো বিচ্যুতির অর্থ মূল বিশ্বাসের জায়গাটি ত্রুটিপূর্ণ থাকা, যা
কোনোভাবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না।আল্লাহ
তা’আলার আল-আসমা ওয়াস সিফাত তথা নাম ও গুণসমগ্রের ব্যাপারে আমাদের কী ধরণের
বিশ্বাস পোষণ করতে হবে সে ব্যাপারে গবেষণাধর্মী কোনো বই বাংলা ভাষায় এখনো আমার
নজরে পড়েনি। অতএব ঈমানী তাগিদ থেকেই আমি অনুভব করি যে, প্রখ্যাত
শরীয়তবিদ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ রচিত আল কাওয়িদুল
মুছলা ফী সিফাতিল্লাহি তা’আলা ওয়া আসমাইহিল হুসনা’ গ্রন্থটি
বাংলা ভাষায় অনূদিত হওয়া উচিত। আর তাই বইটি বাংলা ভাষায় অনুবাদ করার প্রস্তাব
আমি অত্যন্ত আগ্রহের সঙ্গেই গ্রহণ করি। হানাফী মাযহাবের মূল আকীদা-বিশ্বাসের সঙ্গে
বইটিতে উল্লিখিত বক্তব্যমালার কোনো সংঘর্ষ শেই, যা আহলে সুন্নাত ওয়াল
জামা’আতের মূল আকীদা বলে স্বীকৃত।

▪️লেখক : শাইখ সালেহ আল-উসাইমিন
▪️প্রকাশনী : দারুল কারার পাবলিকেন্স
▪️বিষয় : ঈমান আক্বিদা-মানহাজ
▪️অনুবাদক : মুহাম্মাদ শামসুল হক সিদ্দিক
▪️সম্পাদনা : ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া
▪️পৃষ্ঠা সংখ্যা : 208, কভার : পেপারব্যাক

📌আপনার পছন্দের যেকোন বই অর্ডার করতে আমাদের "কিতাবালয়" পেজে আপনার ঠিকানা দিন ইনশাআল্লাহ।

যে কেউ বলবে প্রত্যেকের (ইমাম) পিছনে সালাত আদায় করতে হবে, তিনি ধার্মিক অথবা পাপীষ্ঠ যাই হোক না কেন, জিহাদে প্রত্যেক খলিফ...
22/09/2026

যে কেউ বলবে প্রত্যেকের (ইমাম) পিছনে সালাত আদায় করতে হবে, তিনি ধার্মিক অথবা পাপীষ্ঠ যাই হোক না কেন, জিহাদে প্রত্যেক খলিফার সাথে থেকে যুদ্ধ করতে হবে এবং তিনি তলোয়ারের সাহায্য শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাকে বৈধ মনে করেন না এবং তাদের ন্যায়পরায়ন হওয়ার জন্য দোয়া করেন, বলার অপেক্ষা রাখে না তাহলে সে খারেজী হওয়ার প্রথম থেকে শেষ সবটুকু থেকেই মুক্তি পেল।

বইঃ শারহুস সুন্নাহ
ইমাম আল বারবাহারী রহিমাহুল্লাহ।
নির্ধারিত মূল্যঃ ১২০ টাকা
প্রকাশনায়ঃ মাকতাবাতুস সুন্নাহ

আপনার কাছে সবগুলো আছে কি❓
22/09/2026

আপনার কাছে সবগুলো আছে কি❓

“যে ব্যক্তি দুনিয়া চায়, সে যেন জ্ঞান অর্জন করে; আর যে ব্যক্তি আখিরাত চায়, সেও যেন জ্ঞান অর্জন করে।”                  ...
22/09/2026

“যে ব্যক্তি দুনিয়া চায়, সে যেন জ্ঞান অর্জন করে; আর যে ব্যক্তি আখিরাত চায়, সেও যেন জ্ঞান অর্জন করে।”
- ইমাম শাফেয়ী (রহ.)

22/09/2026

হে সালাত ত্যাগকারী, এখনই শুনুন এই জরুরি বার্তা।🔥

📚 কাশফুশ শুবুহাত — সন্দেহ ও বিভ্রান্তির সামনে দলিলভিত্তিক জবাবতাওহীদ সম্পর্কে জানি—কিন্তু তাওহীদের বিরুদ্ধে উত্থাপিত সন্...
21/09/2026

📚 কাশফুশ শুবুহাত — সন্দেহ ও বিভ্রান্তির সামনে দলিলভিত্তিক জবাব

তাওহীদ সম্পর্কে জানি—কিন্তু তাওহীদের বিরুদ্ধে উত্থাপিত সন্দেহ, আপত্তি ও বিভ্রান্তিকর যুক্তির উত্তর কতটা জানি?
শাইখুল ইসলাম মুহাম্মদ ইবন আবদুল ওয়াহহাব (রহ.)-এর ‘কাশফুশ শুবুহাত’ এ বিষয়ে সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ।

এই বইয়ে কুরআন-সুন্নাহর আলোকে তাওহীদ, শিরক, শাফাআত এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংশয়ের জবাব আলোচনা করা হয়েছে। আর শাইখ মুহাম্মদ ইবন সালিহ আল-উসাইমীন (রহ.)-এর ব্যাখ্যা বিষয়গুলোকে আরও সহজ ও সুস্পষ্টভাবে বুঝতে সাহায্য করে।

🌿 শাইখ আবদুল আজিজ ইবন বায (রহ.) গ্রন্থটিকে সংক্ষিপ্ত অথচ অত্যন্ত উপকারী আকীদার বইগুলোর অন্তর্ভুক্ত করেছেন এবং শিক্ষার্থীদের এটি অধ্যয়ন করার প্রতি উৎসাহ দিয়েছেন।
🌿 শাইখ সুলাইমান ইবন সাহমান (রহ.) আকারে ছোট হলেও এটিকে অত্যন্ত উপকারী ও মর্যাদাপূর্ণ গ্রন্থ হিসেবে মূল্যায়ন করেছেন।
🌿 শাইখ সালিহ আল-ফাওযান-সহ বহু সমকালীন সালাফি আলেম গ্রন্থটির ব্যাখ্যা ও পাঠদানে গুরুত্ব দিয়েছেন।

কেন সংগ্রহ করবেন?
কারণ এটি শুধু তাওহীদের পরিচয় দেয় না—বরং সন্দেহ ও বিভ্রান্তির দলিলভিত্তিক সমাধান, আকীদার মৌলিক বিষয়গুলোর স্পষ্ট ধারণা এবং সত্য-মিথ্যা পার্থক্য করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে তুলতে সহায়তা করে।

📖 বই: কাশফুশ শুবুহাত

আকীদা শুধু জানার বিষয় নয়—দলিলের আলোকে দৃঢ়ভাবে বোঝার বিষয়ও।
📚 আজই সংগ্রহ করুন ‘কাশফুশ শুবুহাত’।

📌আপনার পছন্দের যেকোন বই অর্ডার করতে আমাদের "কিতাবালয়" পেজে আপনার ঠিকানা দিন ইনশাআল্লাহ।

রহমান আরশের উপর উঠেছেন। বই থেকে-ইমাম যাহাবী বলেন, আমি আমার উস্তাদ কাযী আবু মুহাম্মাদ আল-মা'আররীকে বলতে শুনেছি, তিনি বলেন...
21/09/2026

রহমান আরশের উপর উঠেছেন। বই থেকে-
ইমাম যাহাবী বলেন, আমি আমার উস্তাদ কাযী আবু মুহাম্মাদ আল-মা'আররীকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ইমাম আবু মুহাম্মাদ ইবন কুদামাহ আল-মাকদেসী বলতে শুনেছি, তিনি বলেন, আমার কাছে ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ থেকে এ সংবাদ পৌঁচেছে যে, তিনি বলেছেন,
যে কেউ আল্লাহ তা'আলার উপরে থাকাকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে।
তদ্রূপ মোল্লা আলী আল-কারী বর্ণনা করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ওয়াসিয়্যাহ কিতাবে বর্ণনা করেন,
আমরা স্বীকৃতি দেই যে, আল্লাহ তা'আলা আরশের উপরে উঠেছেন, তবে সেটার প্রতি প্রয়োজনীয়তা কিংবা অস্থিরতার জন্য, তিনি তো আরশ ও আরশ ব্যতীত সবকিছুর সংরক্ষক।
যদি তিনি মুখাপেক্ষী হতেন তাহলে জগত সৃষ্টি ও তা পরিচালনা করতে সক্ষম হতেন না, সৃষ্টির মতো। আর যদি তাঁর বসা কিংবা সুস্থির হওয়ার প্রয়োজন হতো তবে আরশের সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? সুতরাং তিনি তা থেকে পবিত্র, ও অতি উঁচু।
ষষ্ঠ অধ্যায়ঃ পৃষ্ঠা নাম্বার ( ১৬৪-১৬৫)

📚“রহমান ‘আরশের উপর উঠেছেন”
প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিজাহুল্লাহ
পৃষ্ঠা সংখ্যাঃ ৫৫২

মানহাজ হলো দীনী বিষয়সমূহ গ্রহণ করার ও বাস্তবায়ন করার পদ্ধতির নাম। দীনী প্রতিটি কাজে ও বিষয়ে মানহাজের তাৎপর্য ও গুরুত্...
21/09/2026

মানহাজ হলো দীনী বিষয়সমূহ গ্রহণ করার ও বাস্তবায়ন করার পদ্ধতির নাম। দীনী প্রতিটি কাজে ও বিষয়ে মানহাজের তাৎপর্য ও গুরুত্ব অত্যধিক। মানহাজ যদি বাড়াবাড়ি ও শিথিলতা থেকে মুক্ত হয়ে মধ্যমপন্থি না-হয়, তাহলে বিচ্যুতি আবশ্যক। তাই একজন মুসলিমের জীবনে বিশুদ্ধ মধ্যমপন্থি মানহাজ অপরিহার্য। আর ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ছিলেন বিংশ শতাব্দীর বিশুদ্ধ মানহাজের কান্ডারি। বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি মুক্ত বিশুদ্ধ মানহাজ উম্মাহর সামনে তুলে ধরতে তিনি ছিলেন অকুতভয়।
ㅤ
ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদীসশাস্ত্রে যে বিরাট অবদান রেখেছেন, তা থেকে বাংলাভাষী মুসলিমরা উপকৃত হলেও তার আকীদা, মানহাজ ও ফিকহী অবদান থেকে বঞ্চিত রয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর হাদীসশাস্ত্রের বাইরেও অন্যান্য ইলমী ঝরনা থেকে বাংলাভাষী মুসলিমরা যেন উপকৃত হতে পারে, সে-লক্ষ্যে কিছু উদ্যোগ গ্রহণ করি। এর প্রথম পদক্ষেপ ছিল ফিকহ কেন্দ্রিক ‘ফাতাওয়ায়ে আলবানী’ সংকলন। আলহামদুলিল্লাহ ফাতাওয়ার সংকলনটি পাঠকদের কাছে আশাতীত গ্রহণযোগ্যতা লাভ করে। ইনশাআল্লাহ তার ফাতাওয়ার সংকলন সামনে আরও কয়েক খণ্ডে প্রকাশ হবে। আর এর ধারাবাহিকতায় দ্বিতীয় পদক্ষেপ ‘মানহাজুস সালাফ’ নামক মানহাজ বিষয়ক এই গ্রন্থটি।

◉ মানহাজুস সালাফ সংকলন ও অনুবাদের ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি:
ㅤ
১. ‘মানহাজুস সালাফ’ গ্রন্থটির অধিকাংশ আলোচনা শাইখ ড.শাদী ইবন মুহাম্মাদ ইবন সালিম আলে-নুমান সংকলিত ‘জামিউ তুরাসিল আল্লামা আলবানী ফিল মানহাজ’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।
ㅤ
২. ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর আলোচনা কোনোরকম পরিবর্তন ও পরিবর্ধন করা ছাড়াই অনুবাদ করা হয়েছে। তবে দুএক জায়গায় পাঠকদের সুবিধার্থে হুবহু অনুবাদ না করে সংক্ষিপ্ত অথবা বৃদ্ধি করা হয়েছে। যেসব জায়গায় সংক্ষিপ্ত বা বৃদ্ধি করা হয়েছে, সেসব জায়গা টীকায় ‘পরিমার্জিত’ লিখে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
ㅤ
৩. টীকায় আয়াত ও হাদীসের যে উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে, তা আমার নিজের পক্ষ থেকে। টীকায় সকল হাদীসের হুকুম লাগানো হয়নি। কারণ, তিনি গ্রহণযোগ্য হাদীস ছাড়া দলীল গ্রহণ করতেন না। তবে দুএক জায়গায় প্রদত্ত মতামতকে শক্তিশালী করার জন্য তিনি দুর্বল হাদীস এনেছেন। সে-দুএকটি হাদীসের দুর্বলতা টীকায় উল্লেখ করা হয়েছে।
ㅤ
৪. ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর আলোচনার পূর্বে ও পরে আমার পক্ষ থেকে যে-টীকা ও আলোচনা সংযোজন করা হয়েছে, তার শুরুতে মোটাদাগে ‘আমি বলবো’ উল্লেখ করে সেসব টীকা চিহ্নিত করা হয়েছে। পাঠকদের বিষয়টি খেয়াল রাখার পরামর্শ রইলো।

📚এটা সালাফগণের মানহাজ নয়💥
21/09/2026

📚এটা সালাফগণের মানহাজ নয়💥

Address

Bangladesh, Ring Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when কিতাবালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কিতাবালয়:

Shortcuts

Share

Category