09/07/2026
আমার এই ছোট্ট বিজনেস টায় সবচেয়ে বেশি অবদান আর অনুপ্রেরণা ছিল আমার আম্মুর। যখন বিজনেস শুরু করি তখন থেকেই তার কত যে আগ্রহ ছিল এটার উপর। সব সময় খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করতো কয়টা অর্ডার পাইলি, কয় টাকা সেল হইলো, কাজ কেমন চলতেছে আরো কত কি। হ্যান্ডমেড জুয়েলারির অর্ডার আসলেই বলতো তুই কাজ কর, আমি রান্না করে পাঠায় দিবো।
এখন এসব শুধুই স্মৃতি। আর কখনো কেউ জানতে চাইবে না কয়টা অর্ডার আসলো।
বিজনেস টা আমি রেগুলার ভাবে কখনোই চালাই নাই। তবে এখন খুব ইচ্ছা হচ্ছে রেগুলার হবার। অন্তত আম্মুর শখ পূরণ আর নিজেকে একটু স্বাভাবিক করতেই এই কাজটা আবার ভালোমত শুরু করতে চাচ্ছি।
চেষ্টা করবো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে এবং রেগুলার পোস্ট করতে।