10/07/2026
সাল ২০২৩, ১৪ ডিসেম্বর। বাংলাদেশে প্রথম মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে আসেন ভুটানের কলেজছাত্রী কারমা দেমা। বয়স ২৩।
নাক গহ্বরে ক্যানসার নিয়ে প্রথমে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে ক্যানসারমুক্ত হলেও রেডিওথেরাপির প্রভাবে নাকে পচন ধরে এবং নাক নষ্ট হয়ে যায়।
দুই দফা অপারেশন করেও নাক পুনর্গঠনে ব্যর্থ হয় টাটা মেমোরিয়াল। পরবর্তীতে বাংলাদেশে এসে ভর্তি হন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আট ঘন্টার জটিল মাইক্রোসার্জারির মাধ্যমে কারমা দেমার নাকের পুনর্গঠন করা হয়। সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।
উল্লেখ্য, মেডিকেল ভিসায় সরকার স্বীকৃত কোনো বিদেশি রোগী বাংলাদেশে এটাই প্রথম। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।