Prefer Shop

Prefer Shop "আমাদের কাস্টমারদের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন।
অর্থের সর্বোচ্চ মূল্য পেতে আমাদের পণ্যের সাথে থাকুন। আমরা মানের সাথে কোন আপোষ করি না।

Prefer Shop-এ আপনাকে স্বাগতম! আমরা এসেছি এক নতুন সৌখিন শপ | আমরা আপনার দৈনন্দিন প্রয়োজনীয় এবং সৌখিন পণ্য নিয়ে এসেছি, যা মানসম্মত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী।
আমাদের লক্ষ্য হলো ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টি।মানসম্মত পণ্য, নির্ভরযোগ্য সেবা, এবং আপনার বিশ্বাস আমাদের সবচেয়ে বড় শক্তি।

আমাদের বিশেষত্ব:
✅ প্রিমিয়াম কোয়ালিটির পণ্য – সেরা মান নিশ্চিত করতে
প্রতিটি পণ্য যাচাই করা হয়।
✅ ক্যাশ অন ডেলিভা

রি
✅ বাংলাদেশের যেকোনো প্রান্তে দ্রুত ডেলিভারি
✅ কাস্টমারদের জন্য ফ্রেন্ডলি সাপোর্ট
✅১০০% সন্তুষ্টির নিশ্চয়তা।

সৌখিন শপ-এ আপনি পাবেন ব্যাগ, সুন্নাহ প্রোডাক্ট, রুমাল, এবং আরও অনেক আকর্ষণীয় পণ্য। আমাদের সঙ্গে থাকুন এবং আস্থা ও ভালোবাসার সঙ্গে কেনাকাটা করুন!"

📞 যোগাযোগ করুন: +8801613758192
+8801690098123
📧 ইমেইল করুন: [email protected]

সৌখিন শপ | আপনার আস্থার ঠিকানা"
আমাদের সঙ্গে থাকুন এবং নতুন কেনাকাটার দিগন্ত আবিষ্কার করুন।

09/08/2026

Bangladesh ঘুরার ইচ্ছে সবার করে কিন্তু কয়জনে পারে? ফ্রী ফ্রী ঘুরতে কারা কারা যেতে চান?

06/08/2026
05/08/2026

ছোট্ট বেবী মাশা আল্লাহ,আল্লাহ তায়ালার নেয়ামত কন্যা সন্তান, যার ঘরে কন্যা সন্তান আছে তার জন্য ঘরে জান্নাত রয়েছে।

03/08/2026

অফিস থেকে ফিরে বাবা দেখলেন, ছোট্ট মেয়েটা নিজের মুখে নখের আঁচড় লাগিয়ে ফেলেছে।

সেদিনই তিনি সিদ্ধান্ত নিলেন—

"আর না।"

পরদিন এনে দিলেন Baby Electric Nail Trimmer।

এখন আর নখ নিয়ে কোনো চিন্তা নেই।

শুধু হাসিমুখে বড় হচ্ছে তাদের ছোট্ট রাজকন্যা। 👑

02/08/2026

🌸 বাবুরা শুধু সন্তান নয়, তারা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। ❤️

আজ বিকেলে ছোট্ট বাবুটাকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। হাতে একটা ছোট্ট বেলুন, মুখে একরাশ হাসি। হঠাৎ রাস্তার পাশে ফুটপাথে বসে থাকা আরেকটি শিশুকে দেখে সে নিজের বেলুনটা এগিয়ে দিয়ে বলল, **"তুমিও খেলো।"**

সেই মুহূর্তে বুঝলাম, মানুষ বড় হয়ে ভালো হতে শেখে না—ভালো হয়ে জন্মায়। আমরা বড়রা শুধু পৃথিবীর হিসাব শিখে ফেলি, আর ওরা শেখায় ভালোবাসার অঙ্ক।

একটা ছোট্ট হাসি, একটা জড়িয়ে ধরা, একটা "বাবা", "মা" ডাক—দিনের সব ক্লান্তি নিমিষেই উড়িয়ে দেয়। ওদের ছোট ছোট দুষ্টুমি, অভিমান, আর নিষ্পাপ চোখের চাহনি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।

তাই ব্যস্ততার মাঝেও একটু সময় দিন আপনার বাবুকে। আজকের এই ছোট্ট মুহূর্তগুলোই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে।

**কারণ, শৈশব অপেক্ষা করে না... কিন্তু শৈশবের স্মৃতিগুলো সারাজীবন আমাদের সঙ্গে থেকে যায়।** 💙👶

#শৈশব #বাবু #ভালোবাসা

01/08/2026

নখ কাটতে গিয়ে যদি আমার বাবুর আঙুলে লেগে যায়?"

প্রতিটি নতুন মায়ের মনে এই প্রশ্নটা একবার হলেও আসে।

কিন্তু এখন আর ভয় নয়।

Baby Electric Nail Trimmer-এর সাহায্যে নিরাপদে, ব্যথাহীনভাবে এবং সহজে কেটে ফেলুন আপনার আদরের সোনামণির নখ।

👶 ছোট্ট মানুষটার নিরাপত্তা শুরু হোক ছোট্ট একটি সিদ্ধান্ত থেকে।

31/07/2026

আজ পবিত্র জুমার দিন।আমরা সবার জন্য একটা বিশেষ দিন

স্মার্ট ফোন কি আসলেই স্মার্ট?"কামুক শিয়ালের কাছে নয়াল মুরগী কি আর বাচ্চা মুরগী কি তার জন্য ইন্দ্রিয় সুখই আসল।"স্মার্ট ফো...
31/07/2026

স্মার্ট ফোন কি আসলেই স্মার্ট?

"কামুক শিয়ালের কাছে নয়াল মুরগী কি আর বাচ্চা মুরগী কি তার জন্য ইন্দ্রিয় সুখই আসল।"

স্মার্ট ফোন আপনার সন্তানকে স্মার্ট করেছে আর আপনি গর্ব করে বলছেন আমার 🐒🐒🐒ছোট্ট বাবুটা/সোনা মা মণিটা স্মার্ট ফোনের সব জানে বোঝে আমি কিছুই বুঝিনা। মুখে হাসি নিয়ে পাশের বাসার ভাবীর সাথে বলছেন যুগ পাল্টেছে না?এই টুকু বাচ্চা সব বোঝে, হাইব্রিড বাচ্চা বলে কথা।

স্মার্ট ফোনের স্মার্ট ব্যবহার না করে আপনি আনস্মার্টলি অজান্তেই নিজের বাচ্চাকে স্মার্ট করে দিলেন এটা কী ঠিক করলেন। কেন বলছি এই কথা? এর পিছনে কারণতো আছে। আমি শিক্ষক, শত শত বাচ্চাদের সাথে কথা বলতে হয়, তাদের চোখের ভাষা, কথা আমরা শিক্ষকেরা বুঝি। কিছু কিছু বাচ্চারা নিজেদের মধ্যে এমন টপিক নিয়ে কথা বলতে দেখি তাতে অনুমান করি এগুলি স্বাভাবিক বিষয় না, এদের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। যে বিষয় নিয়ে আজ কথা বলছি সে বিষয়কে আমি সামনে আনতে চাইনি, তবুও আনছি কারণ কিছু না লিখলে যারা অস্বাভাবিক বিষয়কে স্বাভাবিক ভাবে নিয়ে মানবিকতার দোহাই দিয়ে একটি বাচ্চার বিষয়কে ভাইরাল করছি তাতে যেন এই ভাইরালের নেশায় আবার ১১/১২ বছরের কোনো বেবি না বুঝে বসে যে আমিও এখন বাচ্চার মা হতে পারবো।

১১ বছর বয়সে এই বাচ্চা কোন ক্লাসে পড়তো যে তাকে অনলাইন ক্লাসের নামে মোবাইল হাতে দিতে হয়েছে, ফেসবুক একাউন্ট খুলে দিতে হয়েছে,২২ বছরের যুবকের সাথে প্রেম, পালিয়ে যাওয়া, বিয়ে, বাচ্চা নেয়া এতো কিছু হলো তখন অভিভাবক কি ভূমিকা পালন করেছে? তখন সোস্যাল মিডিয়ায় কি এমন নিউজ ছাপা হয়েছে? বাচ্চা জন্মের পর পর বাচ্চাকে স্বামীর বাবা মা কেড়ে রেখে দেয়। এর পর এই শিশু মা তার নিজের শিশুকে পাবার জন্য আদালতের দ্বারে যায়। আদালত বাচ্চাকে মায়ের কাছে ফেরত দেয়। শিশু মায়ের একটি কথা সকলের দৃষ্টি কাড়ে আর তা হলো একে বুকের দুধ খেতে দেয়নি, কেড়ে নিয়ে সুজি খাইয়েছে।

আমার কথা বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া নিয়ে নয়, কথা হলো যে বয়সে এই শিশু মা, নিজে মা হয়ে তার গর্ভের সন্তানকে নিয়ে চিন্তিত সেই চিন্তা যদি এই শিশু মায়ের মা, মানে সদ্য শিশুর নানী ভাবতো তাহলে এই অকালে একটি মেয়েকে এই পরিচ্ছিতির সম্মুখীন হতে হতো না।
সব শেষে বলবো আপনারা নিজ নিজ স্কুল গোয়িং সন্তানের দিকে দৃষ্টি দিন, অতিরিক্ত স্মার্ট বানাতে যেয়ে শিয়ালের হাতে মুরগীর বাচ্চাকে ছেড়ে দিয়েন না, কামুক শিয়ালের কাছে নয়াল মুরগী কি আর বাচ্চা মুরগী কি তার জন্য ইন্দ্রিয় সুখই আসল।
সংগৃহীত

31/07/2026

ক্যামরা পাইলে যা হয় আর কি🥰🥰🥰

কার কার বাবুটা এমন??

Address

Dhaka
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prefer Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share