SAMI

SAMI Your one-stop shop for Islamic essentials! Let's practice the Sunnah...

30/03/2025

ঈদের দিনের ৭টি সুন্নত
👉 ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া
ঈদুল ফিতরের সকাল শুরু হোক সুন্নত পালনের মাধ্যমে। রাসূল (ﷺ) এই দিনে ঈদগাহে যাওয়ার আগে কয়েকটি খেজুর খেতেন, বিজোড় সংখ্যায়।
👉 নামাজের আগে গোসল করা
ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নাত। রাসূল (ﷺ) ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন।
👉 সর্বোত্তম পোশাক পরা এবং আতর ব্যবহার
ইবনুল কায়্যিম (রহ.) বলেন, রাসূল (ﷺ) দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। আর সুগন্ধি তো নবীজির সবসময় প্রিয় জিনিস ছিল।
👉 ঈদগাহে যাওয়া-আসার পথে তাকবির বলা
ঈদগাহে যাওয়া-আসার সময় তাকবির বলা সুন্নত। এতে একদিকে ঈদের আনন্দ প্রকাশ পায়, অন্যদিকে মুসলিম উম্মাহর ঐক্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ ঘটে।
👉 ঈদগাহে হেঁটে যাওয়া
যদি শারীরিক সক্ষমতা থাকে, তবে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। রাসূল (ﷺ) নিজে হেঁটে যেতেন এবং হেঁটে আসতেন।
👉 যাওয়া ও আসার রাস্তা পরিবর্তন করা
রাসূল (ﷺ) ঈদগাহে যাওয়ার জন্য এক রাস্তা ব্যবহার করতেন, কিন্তু ফিরতেন অন্য রাস্তা দিয়ে।
👉 সাক্ষাতে ঈদের শুভেচ্ছা বিনিময় করা
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন কুম" (অর্থ: আল্লাহ্‌ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে কবুল করুক) —এই দুআটি সাহাবিরা ঈদের দিন পরস্পর বলতেন। এটি কেবল একটি শুভেচ্ছাবার্তা নয়, বরং একে অপরের জন্য কল্যাণ কামনার এক উত্তম দুআ।
আসুন, এই ঈদে সুন্নতের আলোয় আলোকিত হই। আল্লাহ আমাদের তাওফিক দিন!

09/02/2025

রাসূল (ﷺ) বলেছেন:
"না জেনে তোমরা কারো প্রতি খা'রা'প ধারনা রেখো না, এটা সবচেয়ে বড় গু'নাহ!"

(বুখারী - ৫১৪৩)

01/02/2025

বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কেবল ভরণ-পোষণ বা যত্নে সীমাবদ্ধ নয়; তাদের জন্য দোয়া করাও অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ, তাদের দোয়া আমাদের জীবনের বরকত ও সফলতার একটি প্রধান মাধ্যম।

সাফারীনী রাহিমাহুল্লাহ বলেন -
“বাবা-মায়ের জন্য দোয়া করা ছেড়ে দেওয়া সন্তানের জীবনকে সংকীর্ণ করে দেয়।”

আপনি কি নিয়মিত আপনার বাবা-মায়ের জন্য দোয়া করেন?

🤍
27/01/2025

🤍

26/01/2025

সাহাল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং দুই উরুর মাঝখানের বস্তুর (লজ্জাস্থান) জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার"।

-(বুখারি শরীফ, হাদিস : ৬৪৭৪)

06/01/2025

কাহারো সম্মান রক্ষার্থে তাহার পক্ষ অবলম্বন করা সম্পর্কে

৪৮০৭. হযরত মুআয ইব্‌ন আনাস জুহানী (র) তাহার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন: নবী করীম (স) বলিয়াছেন: যে লোক লোক মু'মিনকে মুনাফিকের হাত থেকে বাচানোর জন্য চেষ্টা করবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাহার জন্য একজন ফেরেশতা পাঠাইবেন, যে তাহাকে দোযখের আগুন থেকে বাঁচাইবে। আর যে ব্যক্তি মুসলমানের দোষ-ত্রুটি তালাশ করে তা প্রকাশ করিবে, তাহাকে আল্লাহ্ দোযখের পুলের উপর ততক্ষণ আটকাইয়া রাখিবেন, যতক্ষণ না ঐ কথার (দোষ-ত্রুটির) ক্ষতি পূরণ হয়।

৪৮০৮. হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ ও আবূ তালহা ইব্‌ন সাহল আনসারী (রা) থেকে বর্ণিত। তাঁহারা উভয়ে বলেন : আল্লাহর রাসূল (স)- বলিয়াছেন: যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে অপমান করে,যেখানে তাহার ইয্যাত নষ্ট হইতে পারে তবে আল্লাহ্ তাহাকে এমন স্থানে অপমানিত করবেন, যেখানে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হইবে। অপরপক্ষে, যদি কেই কোনো এমন স্থানে সাহায্য করে, যেখানে তাহার অপদস্থ হওয়ার ভয় থাকে; তবে আল্লাহ্ তাকে এর বিনিময়ে এমন স্থানে সাহায্য করবেন, যেখানে তার সাহায্য বেশি প্রয়োজন হবে।
(আবু দাউদ)

A mixture of natural wood sticks with a combination of oriental oils, saffron and sandalwoodAl-Atheer incense from diamo...
04/01/2025

A mixture of natural wood sticks with a combination of oriental oils, saffron and sandalwoodAl-Atheer incense from diamonds is what you deserve in your home, work or mosque to enjoy an atmosphere of calm and relaxation with natural ingredients that help the smell of incense spread everywhere for a long time...

21/12/2024

একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে একথা চিন্তা করবে না যে, আমি হালাল পন্থায় উপার্জন করছি, নাকি হারাম পন্থায়!

[সহীহ বুখারী: ২০৫৯]

সব সময় ব্যবহার উপযোগী একটি আতর আতর। যেকোন ঋতুতে, অফিস কিংবা বাসা, মসজিদ কিংবা দাওয়াতে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন।গ...
10/12/2024

সব সময় ব্যবহার উপযোগী একটি আতর আতর। যেকোন ঋতুতে, অফিস কিংবা বাসা, মসজিদ কিংবা দাওয়াতে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন।
গিলাফে কাবা পুরোপুরি এরাবিয়ান ধাচের ঘ্রাণ। ১২+ ঘন্টা প্লাস কাপড়ে থাকে ইনশাআল্লাহ। ঘ্রাণ ও বেশ ছড়ায়।

Indeed!
08/12/2024

Indeed!

26/11/2024

ঐ ব্যক্তির উপর জুলুম করার ব্যাপারে ভয় করো, যার কাছে জুলুমের জবাবে দুই চোখের পানি ছাড়া আর কিছুই থাকে না।

~ আত তিবরুল মাসবুক ফী নসীহাতিল মুলুক: ৬৯

25/11/2024

শায়খ বিন বাযকে জিজ্ঞেস করা হলো, বেসিনে গরম পানি ঢাললে কি জীনদের সমস্যা হয়?
উত্তরে বিন বায (রহ:) বলেন- "হ্যাঁ, বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন 'বিসমিল্লাহ' পড়ি। এতে করে সেখানে কোনো বসবাসকারী থেকে থাকলে তারা সরে যাবে।
তিনি আরও বলেন, আমি একবার এক আছরগ্রস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম, তার ওপর সওয়ার হওয়া জ্বীনের কাছে জানতে চাওয়া হলো- কেন তুমি একে কষ্ট দিচ্ছো?
জ্বীন জানালো- সে গরম পানি ঢেলে বেসিনের পাইপে থাকা আমার ছেলেকে মেরে ফেলেছে তাই।
আমরা বললাম- সে তো জানতো না, সেখানে কেউ ছিল।
জ্বীন বললো- সে কেন 'বিসমিল্লাহ' পড়েনি? বাসমালা (বিসমিল্লাহ) পড়লে আমরা সতর্ক হয়ে স্থানান্তর হয়ে যেতে পারি।"
(ফতোয়ায়ে বিন বায)
বেসিনে বা অন্য কোথাও গরম পানি ঢালার আগে অবশ্যই উচ্চ শব্দে 'বিসমিল্লাহ' পড়ে নিন।
(সংগৃহিত)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAMI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category