Prothoma

Prothoma Prothoma.com is a book selling Bangladeshi eCommerce.

২৫% ছাড়!!! 🤩🤩🤩অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।এই ...
19/08/2026

২৫% ছাড়!!! 🤩🤩🤩
অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।
অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।

এই বইয়ে আইজাক আসিমভ ছোট্ট এক উদীয়মান সভ্য জাতির কথা বলেছেন, যাদের স্বপ্নের পাশাপাশি অর্জনটাও ছিল অসামান্য।

রোমান প্রজাতন্ত্র
লেখক: আইজ্যাক আসিমভ
অনুবাদক: আফসানা বেগম
ছাড়কৃত মূল্য: ৪৫০ টাকা (২৫%) ছাড়

👉 অর্ডার করতে ভিজিট করুন: https://www.prothoma.com/shop/roman-projatontro-60614
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801730000619
👉 ইনবক্স করুন: m.me/prothomaonline
📞 কল করুন: 01730000619

২৫% ছাড়!!! 🤩🤩🤩অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।কাম...
18/08/2026

২৫% ছাড়!!! 🤩🤩🤩
অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।
অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।

কামরুদ্দীন আহমদের জীবন ছিল বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ। একাধারে তিনি ছিলেন আইনজীবী, রাজনীতিক, শ্রমিকনেতা ও কূটনীতিক। তাঁর লেখা বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ বইটিতে লেখকের সেই অভিজ্ঞতার সম্ভারই কখনো আত্মজীবনীর আমেজে, কখনো ঘটনার প্রত্যক্ষদর্শী বা সাক্ষীর বিবরণ হিসেবে উঠে এসেছে। ১৯৩৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত লেখক মুসলিম লীগের কর্মী হিসেবে পাকিস্তান আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৪৮ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ট্রেড ইউনিয়ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি ভাষা আন্দোলনেও অংশ নিয়েছেন। এ দেশে বিরোধী রাজনীতির সূচনায়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যুক্তফ্রন্ট গঠনেও তিনি নিয়ামক ভূমিকা পালন করেন। বইটি এ দেশের ইতিহাসের সেই বিশেষ পর্বকে জানতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সহায়তা করবে। গবেষকদের জন্যও মূল্যবান এ বই।

বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ (১ম ও ২য় খণ্ড)
লেখক: কামরুদ্দীন আহমদ
ছাড়কৃত মূল্য: ৫৪৮ টাকা (২৫%) ছাড়

👉 অর্ডার করতে ভিজিট করুন: https://www.prothoma.com/shop/banglar-moddhobitter-attobikash-1st-and-2nd-part-54185
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801730000619
👉 ইনবক্স করুন: m.me/prothomaonline
📞 কল করুন: 01730000619

২৫% ছাড়!!! 🤩🤩🤩অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।১৯১...
18/08/2026

২৫% ছাড়!!! 🤩🤩🤩
অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।
অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।

১৯১৪ সালে দুই বোন জন আর রুমার লন্ডন ছেড়ে এসেছিল পূর্ববঙ্গের শীতলক্ষ্যার তীর ধরে গড়ে ওঠা নারায়ণগঞ্জ নামের একটি কর্মচঞ্চল, প্রাণপ্রাচুর্যে ভরা বন্দর নগরীতে। ব্রিটিশ উপনিবেশের ওই পর্বটিতে পাঁচটি বছর তাদের বাবার কর্মসূত্রে তারা নারায়ণগঞ্জে শৈশব-কৈশোর কাটিয়েছেন, সেই সময়ের স্মৃতি নিয়ে লিখেছেন Two Under the Indian Sun বইটি, প্রথমবার প্রকাশিত হয়েছিল ১৯৬৬ সালে। সে বইটিরই দারুণ সাবলীল অনুবাদ বাংলার রোদে আমরা দু'বোন। বিংশ শতকের শুরুর দিকের বাংলা জনপদের পটভূমিতে লেখা এ স্মৃতিকথায় উঠে এসেছে সেসময়ের স্থাপত্য, নদী, বন্দর, যোগাযোগ ব্যবস্থা, সেসময়ের সমাজে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের জীবনাচরণ, শ্রেণি ও পেশার বিভেদ, সহাবস্থান, সামাজিক উৎসব সহ গডেন পরিবারের আনন্দ ও বিষাদময় বিভিন্ন সময়ের আখ্যান। এই স্মৃতিকথায় ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে কর্মরত একজন ব্রিটিশ কর্মকর্তার সাথে স্থানীয় মানুষের সম্পর্কের বিবরণ যেমন পাওয়া যায়, তেমনই বাংলার সুন্দরবন, মানুষ ও পরিবেশ কেমন করে দুই ইংরেজ কিশোরীর স্মৃতিময় প্রিয় ঠিকানা হয়ে ওঠে-সেটিও সুখপাঠ্য কোনো উপন্যাসের মতো পাঠকের কাছে ক্রমে স্পষ্ট হয়ে ওঠে।

জন গডেন ও রুমার গডেনের 'বাংলার রোদে আমরা দু'বোন' বইটি অর্ডার করতে ভিজিট করুন: https://www.prothoma.com/shop/banglar-rode-amra-du-bon-76922
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801988337733
👉 ইনবক্স করুন: m.me/prothomaonline
📞 কল করুন: 01730000619

২৫% ছাড়!!! 🤩🤩🤩অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।‘দু...
18/08/2026

২৫% ছাড়!!! 🤩🤩🤩
অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।
অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।

‘দুনিয়া আমার ফকিরি মেজাজটাকেই ভালোবেসেছে
নইলে আমার কবিতায় এমন আর কীই-বা আছে!’

মির আর গালিবের পর উপমহাদেশে উর্দু আর ফারসি সাহিত্যের সবচেয়ে বড় কবি মুহাম্মদ ইকবাল। তিনি ‘প্রাচ্যের কবি’, ‘জাতির কবি’ ইত্যাদি অভিধায় পরিচিত। তাঁর ফারসি কাব্য তাঁকে উপমহাদেশের গণ্ডি পেরিয়ে এশিয়াজুড়ে পরিচিতি এনে দিয়েছে। ইকবালের দর্শন বা চিন্তাধারাকে গ্রহণ করা যাক বা না যাক, তাঁর কবি-প্রতিভাকে এড়িয়ে যাওয়া যায় না। যদিও এ দেশে রাজনৈতিক বিতর্কের আড়ালে বলা যায় তাঁর কবি পরিচয়টিই চাপা পড়ে গেছে। ইকবালের কবিতার এই নির্বাচিত সংকলনটি পাঠকের কাছে তাঁর সে মূল কবি পরিচয়কে তুলে ধরবে। এখানে অনূদিত উর্দু ও ফারসি কবিতার বড় অংশটি নেওয়া হয়েছে উর্দু কবি ফয়েজ আহমদ ফয়েজের নির্বাচন থেকে। এ ছাড়া আছে ইকবালের সব উর্দু গজল থেকে নির্বাচিত পঙক্তি।

আল্লামা ইকবালের কবিতা
অনুবাদক: জাভেদ হুসেন
ছাড়কৃত মূল্য: ২৫৬ টাকা (২০%) ছাড়

👉 অর্ডার করতে ভিজিট করুন: https://www.prothoma.com/shop/allama-iqbaler-kobita-77189
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801988337733
👉 ইনবক্স করুন: m.me/prothomaonline
📞 কল করুন: 01730000619

বরেণ্য কবি শামসুর রাহমানের প্রয়াণ দিবসেশ্রদ্ধা
17/08/2026

বরেণ্য কবি শামসুর রাহমানের প্রয়াণ দিবসে
শ্রদ্ধা

২৫% ছাড়!!! 🤩🤩🤩অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।২০২...
17/08/2026

২৫% ছাড়!!! 🤩🤩🤩
অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।
অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।

২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর থেকে ১৯৪৭-এর পাকিস্তান আন্দোলন বা পার্টিশন নিয়ে এ দেশে নতুন করে কথা হচ্ছে। এসব আলোচনা ও বিতর্কে তথ্যের ঘাটতি লক্ষ করা যায়। ভারতভাগের বিষয়টিকে মুসলমানরা কীভাবে দেখেছিল, সে সময় মুসলমান সমাজে কার কী ভূমিকা ছিল, কোন দল কী অবস্থান নিয়েছিল, তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি বা ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় পাকিস্তান আন্দোলনের পুনঃপাঠ আজ আমাদের সামনে এক জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। পার্টিশন বা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে-বিপক্ষে রাজ*নৈ*তিক দল ও নেতৃবৃন্দ সে সময় কী লিখেছেন বা বলেছেন তা খতিয়ে দেখা হয়েছে এই গ্রন্থে। বিশেষ করে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং জমিয়তে উলামায়ে হিন্দের ভূমিকাকে গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হয়েছে। গ্রন্থের মূল অনুসন্ধান পার্টিশন-পূর্ব মুসলমান সমাজের রা*জ*নী*তি হলেও তার পরম্পরা হিসেবে পুরোনো প্রধান দলগুলো ১৯৭১-এর বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে কী ভূমিকা পালন করেছে, সেটাও খতিয়ে দেখেছেন লেখক এ বইয়ে। লেখকের মতে, পার্টিশনের সময় এখানে যে সহিংস পরিচয়বাদের উত্থান ঘটে, দক্ষিণ এশিয়ায় এখনো তারই জের চলছে।

পাকিস্তান আন্দোলন: জিন্নাহ মওদুদী মাদানীদের ভূমিকা—পার্টিশন-বিতর্কের পুনঃপাঠ
লেখক: আলতাফ পারভেজ
ছাড়কৃত মূল্য: ৪১৩ টাকা (২৫%) ছাড়

👉 অর্ডার করতে ভিজিট করুন:https://www.prothoma.com/shop/pakistan-andolon-77665
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801730000619
👉 ইনবক্স করুন: m.me/prothomaonline
📞 কল করুন: 01730000619

২৫% ছাড়!!! 🤩🤩🤩অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।বাং...
17/08/2026

২৫% ছাড়!!! 🤩🤩🤩
অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।
অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।

বাংলাদেশের ইতিহাসচর্চায় সাতচল্লিশের রা*জনী*তি গুরুত্বপূর্ণ। ‘বাংলাদেশের উপন্যাসে সাতচল্লিশের রা*জ*নী*তি’ বইয়ে উপন্যাসের আধারে মূলত ইতিহাসের স্বতন্ত্র বয়ান অনুসন্ধান করা হয়েছে। সাতচল্লিশের রা*জ*নীতি*কে দেখার ক্ষেত্রে দীর্ঘদিন উপনিবেশ-পরবর্তী আধিপত্যবাদী দৃষ্টিকোণ কার্যকর ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে জাতীয়তাবাদী বয়ান, যা অনেকখানি একমুখী। ফলে সাতচল্লিশের রা*জ*নী*তি কেবল 'দেশভাগে'র রা*জনী*তি হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু বাংলাদেশ জনাঞ্চলে সাতচল্লিশের রা*জনী*তি বহুবিচিত্র মাত্রাকে ধারণ করে ক্রিয়াশীল ছিল এবং আছে। রাফাত আলম এই বইয়ে সাতচল্লিশের বহুস্বরিক পাঠ নির্মাণ করেছেন; বড়ো ক্যানভাসে এই রাজ*নী*তির কার্যকারণ বিশ্লেষণ করেছেন—যা বাংলাদেশের সাহিত্য ও ইতিহাসচর্চায় নতুন সংযোজন। উপন্যাসকে কেবল কাহিনিমূলক শিল্পরূপকল্প হিসেবে বিবেচনা না করে তিনি উপন্যাসের পাঠ ও ইতিহাসের পাঠকে সমীকৃত করেছেন। এটি নব্যইতিহাসবাদী পাঠপদ্ধতি। এই বইয়ে সাতচল্লিশের রা*জ*নী*তি পাঠের মধ্য দিয়ে পদ্ধতিগতভাবে নতুন ইতিহাসতত্ত্বের অভিমুখ নির্দেশ করা হয়েছে।

বাংলাদেশের উপন্যাসে সাতচল্লিশের রা*জ*নীতি
লেখক: রাফাত আলম
ছাড়কৃত মূল্য: ৪৭৫ টাকা

👉 অর্ডার করতে ক্লিক করুন: https://www.prothoma.com/shop/bangladesher-uponyase-satchollisher-rajniti-77291
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801730000619
👉 ইনবক্স করুন: m.me/prothomaonline
📞 কল করুন: ০১৭৩০০০০৬১৯

২৫% ছাড়!!! 🤩🤩🤩অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।১৮৯...
16/08/2026

২৫% ছাড়!!! 🤩🤩🤩
অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।
অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।

১৮৯২ সালে রবীন্দ্রনাথের লেখা 'কাবুলিওয়ালা' ছোটগল্প অবলম্বনে যখন গত শতাব্দীর পাঁচের দশকে তপন সিংহ ছবি বানান, সুদূর আফগানিস্তান থেকে আসা রহমত কলকাতার পথে-প্রান্তরে দেখা কাবুলিওয়ালা চরিত্রের প্রতীক হয়ে ওঠে। ঔপনিবেশিক আমলে কলকাতা মহানগরে আফগানদের জীবনচর্যা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস কেমন ছিল, কলকাতা মহানগরের ইতিহাসকে বয়ে বেড়িয়ে কাবুলিওয়ালারা কেমনভাবে নিজেদের পরিচিত সীমান্ত ভেঙে দুঃখ-দুর্দশা, বেদনাতুর আলোকরেখা ও হতাশার আখ্যান শুনিয়েছেন—সেসবই এই গ্রন্থের মূল বিষয় হয়ে উঠেছে। কাবুলিওয়ালাদের এই ইতিহাস অধ্যয়নের সঙ্গে সঙ্গে তাঁদের অভিবাসন, বঞ্চনা, নাগরিকত্বের লড়াই—নস্টালজিয়া নিয়ে সবিস্তারে লেখা এই আকর গ্রন্থ লেখকের দশ বছরের গবেষণার ফসল।

তুহিন হকের 'কলকাতার কাবুলিওয়ালা: অভিবাসন, অভিযোজন ও জীবনচর্যা' বইটি অর্ডার করতে ভিজিট করুন: https://www.prothoma.com/shop/kolkatar-kabuliwala-abhibasan-abhijojon-o-jibancharcha-77995
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801730000619
👉 ইনবক্স করুন: m.me/prothomaonline
📞 কল করুন: 01730000619

২৫% ছাড়!!! 🤩🤩🤩অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।খ্র...
16/08/2026

২৫% ছাড়!!! 🤩🤩🤩
অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।
অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।

খ্রিষ্টীয় প্রথম শতকে এক অজ্ঞাতনামা গ্রিক নাবিকের লেখা দিনলিপি এ বই। যিনি গ্রিস থেকে বাংলার গাঙ্গেয় মোহনায় এসে তাঁর ভ্রমণ শেষ করেছিলেন। জানামতে এটিই পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি। দ্য পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি নামের এই দিনলিপিটি থেকে বাংলার মসলিন রপ্তানির কথা ও উত্তর বঙ্গোপসাগরের প্রধান বন্দর গাঙ্গে নগরী সম্পর্কে জানা যায়। খ্রিষ্টীয় দ্বিতীয় শতকে গ্রিক জ্যোতির্বিদ টলেমির আঁকা মানচিত্রে দেখা যায় ভারতের পূর্বাঞ্চলে গঙ্গারিডই নামে একটি শক্তিশালী রাজ্য এবং তার দক্ষিণ-পূর্ব দিকে পেন্টাপলিস নামে একটি বাণিজ্যকেন্দ্র ছিল। এ দুটি তথ্য থেকে অনুমান করা হয়, পেরিপ্লাসের সেই গাঙ্গে কিংবা টলেমির পেন্টাপলিসই হলো বর্তমান চট্টগ্রাম। গ্রন্থটিতে যেসব দুর্লভ ভৌগোলিক তথ্য রয়েছে তা বিশ্ব-ইতিহাসচর্চার অমূল্য উপকরণ।

সমুদ্রপথে গ্রিস থেকে বাংলায়: পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি
অনুবাদ: হারুন রশীদ
ছাড়কৃত মূল্য: ১৫০ টাকা (২৫%) ছাড়

👉 অর্ডার করতে ভিজিট করুন: https://www.prothoma.com/shop/somudropothe-greece-theke-banglay-76886
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801988337733
👉 ইনবক্স করুন: m.me/prothomaonline
📞 কল করুন: 01730000619

২৫% ছাড়!!! 🤩🤩🤩অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।বাং...
15/08/2026

২৫% ছাড়!!! 🤩🤩🤩
অতীত ও বর্তমানই গড়ে দেয় আমাদের ভবিষ্যৎ।
অতীত-বর্তমান জানতে সংগ্রহ করুন রা*জ*নী*তি ও ইতিহাস-বিষয়ক বইগুলো।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির উপর ভিত্তি করে অনেক বই লেখা হয়েছে, ওয়ালিউল ইসলামের একাত্তরের ইতিকথা অল্প সংখ্যক ব্যতিক্রমী বইগুলোর অন্যতম এই অর্থে যে, তৎকালীন পাকিস্তান সরকারের অন্দরমহল ও প্রবাসী মুজিবনগর সরকারের অনেক কথা তাঁর স্মৃতিচারণের মধ্যে দিয়ে উঠে এসেছে। তবে একই সঙ্গে এটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসেরও অবিচ্ছেদ্য অংশ।

একাত্তরের ইতিকথা
লেখক: ওয়ালিউল ইসলাম
ছাড়কৃত মূল্য: ৫৬৩ টাকা (২৫%) ছাড়

👉 অর্ডার করতে ভিজিট করুন: https://www.prothoma.com/shop/ekattorer-itikotha-77333
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801988337733
👉 ইনবক্স করুন: m.me/prothomaonline
📞 কল করুন: 01730000619

Address

19, Karwan Bazar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Prothoma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prothoma:

Shortcuts

Share

Category