ইরাবতী

ইরাবতী সততার সাথে গুনগত মানের পন্য ক্রেতার হাতে পৌছানোই একমাত্র লক্ষ্য 😊

22/03/2024

বনী ইসরাইলের একটা ঘটনা:

তখন হযরত মুসা (আঃ)এর যামানায় ,
এক বৃদ্ধ মহিলার একটি বাচ্চা মারা গেল।

সেই দুঃখে বৃদ্ধ মহিলা কাঁদতে লাগলো।
তখন বৃদ্ধ মহিলাকে মুসা (আঃ) বললেন,
তুমি কাঁদছো কেন ?

তখন উত্তর দিলেন, আমার বাচ্চাটি মারা গেছে এজন্য কাঁদছি"

তখন মুসা (আঃ) বললেন বাচ্চাটির বয়স কত?

বৃদ্ধ মহিলা উত্তরে বললেন ৩৫০ বছর।

মুসা (আঃ) বললেন তোমার এই বাচ্চাটি ৩৫০ বছর জীবিত ছিল, কিন্তু এমন এক যামানা আসবে সেই যামানার নবীর উম্মত মাত্র ৬০ বছর থেকে ৭০ বছর বাঁচবে।আর সেই নবী হলেন হযরত মুহাম্মদ (সা:)।

তখন বৃদ্ধ মহিলা অবাক হয়ে বললেন, তারা বালেগ হবে?

মুসা( আঃ )বললেন তারা এই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকে ও সন্তান হবে।

বৃদ্ধ মহিলা পূনরায় প্রশ্ন করলেন তারা এই সামান্য সময়ে কি ভাবে নেকী ও সওয়াব অর্জন করবে?

তখন মুসা (আঃ) বললেন ,তারা এতো নেকী ও সওয়াব অর্জন করবে যে তাদের নেকী যদি আমাদের নেকীর উপর রাখা হয়, তাহলে আমাদের নেকীর কোন নিশানাও থাকবে না।

শুধু তাদের নেকী দেখা যাবে।কারন উম্মতে মোহাম্মদীকে আল্লাহ এমন একটি মাস দিবেন, যে মাসের নাম রমজান মাস।

যে মাসে একদিন ইবাদত করলে ৮৩ বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে। তাহলে তারা যদি এমন একটি মাস পায় হিসাব করলে আমাদের কোন নেকী তাদের সমান হবে না।

"আল্লাহ তা'আলা আমাদেরকে রমজান মাসের রোজা এবং পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন"
আমীন

21/02/2024

অমর ২১
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নামাজে পুরুষ মহিলার অবস্থান
02/02/2024

নামাজে পুরুষ মহিলার অবস্থান

.....১৫টি সহজ মুনাজাত। ১) ✦রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবাননার (সুরাঃবাকারা...
02/02/2024

.....১৫টি সহজ মুনাজাত।

১) ✦রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবাননার (সুরাঃবাকারা,আয়াতঃ২০১)

২) ✦রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইললাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কূনান্না মিনাল খাসিরীন।(সুরাঃআরাফ,আয়াতঃ২৩)

৩) ✦রাব্বানা লা তুযিগ কুলূবানা বা'দা ইযহাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব। (সুরাঃআল-ইমরান,আয়াতঃ০৮)

৪)✦ রাব্বানাগ ফিরলানা যুনূবানা ওয়া ইসরা'ফানা ফী আমরিনা ওয়া সাব্বিত আক্বদা মানা ওয়ানসুরনা আলাল ক্বাওমিল কাফিরীন।(সুরাঃআল ইমরান,আয়াতঃ১৪৭)

৫) ✦রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আ'ইনিও ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা।(সুরাঃফুরকান,আয়াতঃ৭৪)

৬) ✦রাব্বানা আফরিগ্ আলাইনা ছাবরাও ওয়া সাব্বিত আক্বদা মানা ওয়ানসুরনা আলাল ক্বাওমিল কাফিরীন।
(সুরাঃবাকারা,আয়াতঃ২৫০)

৭) ✦রাব্বিজ আলনী মুকীমাছছালাতি ওয়ামিন যুররিইয়াতী রাব্বানা ওয়া তাকাব্বাল দু'আ-ই।(সুরাঃ ইবরাহীম,আয়াতঃ ৪০)

৮) ✦রাব্বানাগ্ ফিরলী ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মু'মিনীনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।( সুরাঃইবরাহিম,আয়াতঃ৪১)

৯) ✦রাব্বির হামহুমা কামা রাব্বাআনী ছাগিরাহ।(সুরাঃবনী ইসরাঈল,আয়াতঃ ২৪)

১০)✦ রাব্বি যিদনী ইলমা।(সুরাঃত্বহা,আয়াতঃ১১৪)

১১)✦ রাব্বিশ রাহলী ছদরী,ওয়া ইয়াসসিরলী আমরী, ওয়াহলুল উক্বদাতাম মিল লিসানী, ইয়াফক্বাহু ক্বওলী।(সুরাঃত্বহা,আয়াতঃ২৫-২৮)

১২)✦ রাব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামীউল আলীম।( সুরাঃবাকারা,আয়াতঃ ১২৭)

১৩) ✦রাব্বানা ফাগফিরলানা যুনূবানা ওয়া কাফফির আন্না সাইয়ি আতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ( সুরাঃ আল ইমরান,আয়াতঃ ১৯৩)

১৪) ✦রাব্বানা ওয়াজ আলনা মুসলিমাইনি লাকা ওয়ামিন যুররিইয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানা সিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহীম।(সুরাঃ বাকারা,আয়াতঃ ১২৮)

১৫) ✦রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম।
(সুরাঃহাশর,আয়াতঃ১০)

ইয়া রব্বুল আলামীন আমাদের ক্ষমা করে আমাদের নেক দোয়া কবুল কর আর যা আমাদের জন্য কল্যাণকর না তা থেকে বঞ্চিত কর।
আমিন

01/02/2024

আল্লাহ আমাদের এসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দিন🤲🤲

গীবত সম্পর্কে বর্তমান সময়ে প্রচলিত গুরুত্বপূর্ণ ৭ টি বিষয়ের উপরে আলোচনাঃ

(১) খাবা‌রের গীবত :

নিকৃষ্টতম গীবত হল খাবা‌রের গীবত করা । একজন মানুষ কষ্ট ক‌রে রান্না ক‌রে, আর সবাই মি‌লে রান্নার বদনাম কর‌তে থা‌কে ।খাবা‌রের গীবত বে‌শি হয় বি‌য়ে বা‌ড়ি‌তে ।
‌যেমন বলা, খাবারটা মজা হয় নাই, লবণ কম হই‌ছে, এত লবণ দি‌য়ে‌ছে যে তিতা লাগ‌ছে ইত্যা‌দি।

রাসূল (ﷺ) কখনই খাবা‌রের দোষ ধর‌তেন না । ভা‌লো না লাগ‌লে এক পা‌শে স‌রি‌য়ে রাখ‌তেন । কখনই বল‌তেন না, কী খাবার রান্না ক‌র‌েছে মু‌খেই দেয়া যা‌চ্ছে না !

(২) দৈ‌হিক কাঠা‌মোর গীবত :

কা‌রো কা‌ছে কোন ব্য‌ক্তির দৈ‌হিক ত্রু‌টি উল্লেখ করাও গীবত ।
যেমন বলা, অমুক ব্য‌ক্তি খুব মোটা, তার নাক বোঁচা, চোখ খু‌বি ছোট, চো‌খে দে‌খে না, মাথায় তো চুল নাই, পে‌টে ভূ‌ড়ি আছে, সে তো খু‌বি খাট ইত্যা‌দি ।
‌তো কোন ব্য‌ক্তির আড়া‌লে অন্য কা‌রো সা‌থে য‌দি আপ‌নি ঐ ব্য‌ক্তির দৈ‌হিক কাঠা‌মো নি‌য়ে এরকম আলোচনা ক‌রেন তাহ‌লে তা গীবত হ‌য়ে যা‌বে ।
"একবার আয়েশা(রা:) ব‌লেন, হে আল্লাহর রাসূল ! আপ‌নি কী সা‌ফিয়ার বেঁ‌টে হওয়াটা অপছন্দ ক‌রেন না ?

রাসূল (ﷺ) বল‌লেন, হে আয়েশা ! তু‌মি এমন এক‌টি কথা বল‌লে যা নদীর পা‌নির সা‌থে মি‌শি‌য়ে দি‌লে তার উপর প্র‌তি‌ক্রিয়া সৃ‌ষ্টি কর‌বে ।" (আবু দাউদ )

(৩) পোশা‌কের গীবত :

এভা‌বে বলা, অমু‌কের পোশাক খাট,‌ কেমন কালা‌রের জামা-কাপড় প‌রে দেখ‌তে বি‌শ্রি লা‌গে, ঐ মে‌য়ে এত ফি‌টিং ওয়ালা পোশাক প‌রে, অমুক তো পাতলা ড্রেস প‌রে ইত্যা‌দি ।
" একবার আয়েশা(রা:) বলেন, অমুক স্ত্রীলো‌কের আচল খুব লম্বা।রাসূল (ﷺ) একথা শু‌নে বলল‌েন, হে আয়েশা ! তোমার থুথু ফেলা কর্তব্য । আয়েশা(রা:) ব‌লেন, আমি থুথু ফেল‌লে মুখ থে‌কে গোশ‌তের এক‌টি টুকরা বের হ‌য়ে আসে ।"
(আত তারগীব ওয়াত তারহীব)

(৪) অভ্যাস বা আচার-আচার‌ণের গীবত :

‌কোন ব্য‌ক্তির আচার ব্যবহার নি‌য়ে সমা‌লোচনা করা । যেমন, সে মানুষ‌কে কষ্ট দি‌য়ে কথা ব‌লে, ব্যবহার খারাপ, অভদ্র, পেটুক, অলস, সকাল ১০টা পর্যন্ত ঘুমায় ইত্যা‌দি।

একবার সালমান ফারসী(রা:) আহার ক‌রে শ‌ুয়ে পড়‌লেন । দুই ব্য‌ক্তি তার খাওয়া ও শোয়ার ধরণ নি‌য়ে সমা‌লোচনা কর‌লে নি‌ম্নোক্ত আয়াত না‌যিল হয়,
"‌তোমরা পরস্প‌রের গীবত কর না । "
(সুরা হুজরাত : ১১)
(ইব‌নে জুরাইহ এর সূ‌ত্রে দুররুল মানছু‌রে)

(৫) বং‌শের গীবত :

তুচ্ছ করার জন্য কাউ‌কে বলা, অমু‌কের বংশ নিচু, অমু‌কের পূর্ব পুরু‌ষেরা ছিল কূ‌লি মজুর বা চোর ডাকাত ইত্যা‌দি, অমু‌কের তো কোন বংশই নেই ইত্যা‌দি বলা।

রাসূল (ﷺ) ব‌লেন, দীনদ্বার ও সৎকর্ম ব্যতীত কোন ব্য‌ক্তির অপর কোন ব্য‌ক্তির উপর শ্রেষ্ঠত্ব্য নেই ।"
(আব্দুর রহমান আশ-শারানী)

(৬) ইবাদ‌তের গীবত :

ইবাদ‌তের ত্রু‌টি বিচ্যু‌তি নি‌য়ে সমা‌লোচনা করা । যেমন, কাউ‌কে গি‌য়ে বলা অমু‌কতো ঠিকমত নামায পর‌তে পা‌রে না, মাকরুহ ওয়া‌ক্তে নামায প‌রে, রমযা‌নের রোজা রা‌খে না, এত বড় হই‌ছে কিন্তু এখ‌নো নামায প‌ড়ে না, এত বড় মে‌য়ে কুরআন পড়‌তে জা‌নে না ইত্যা‌দি।

"তাহাজ্জু‌দের ওয়া‌ক্তে কতক লোক ঘু‌মি‌য়ে থাক‌লে শেখ সাদী(রহ:) তা‌দের সমা‌লোচনা ক‌রেন এবং ব‌লেন, এই লোকগু‌লো য‌দি তাহাজ্জুদ পড়‌তো ত‌বে কতই না ভা‌লো হত । সাদীর পিতা একথা শু‌নে ব‌লেন, কতই না ভা‌লো হত য‌দি তু‌মি তাহাজ্জুদ না প‌ড়ে এদের মত ঘু‌মি‌য়ে থাক‌তে । তাহ‌লে এদের গীবত করার পাপ তোমার ঘা‌ড়ে চাপত না ।"
(ইহয়া উলূ‌মিদ-দীন)

(৭) কা‌নের গীবত :

নি‌জে না বল‌লেও কা‌রো গীবত শোনা এবং শোনার সময় কোনরুপ বাধা না দেয়া কা‌নের গীবত । গীবত দুই ভা‌বে হয় -

(১) মু‌খে ব‌লে

(২) কা‌নে শো‌নে

গীবত বলা ও শোনা সমান পাপ ।
"রাসূল (ﷺ) ব‌লে‌ছেন, গীবত শ্রবণকারীও গীবতকারী‌দের একজন ।" (তাবরানী)

আল্লাহ তায়ালা আমাদের এই গীবত চর্চা থেকে হেফাজত করুন। আমীন।
©

22/01/2024

যারা ঋণ দিয়ে হতাশ তারা একটু সময় নিয়ে পড়ে দেখুন
ঋণদানের ফজিলত
😇😇😇😇

ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন ১ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী দারুণ তাই না? আরো ইন্টারেস্টিং ব্যাপার হল, দুইমাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও! আরো কিছুদিন সময় দিলাম। যখন সামর্থ হয় ফেরত দিও। তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন ২ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী অবাক হলেন?

আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই।

عَنْ بريدة، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
হযরত বুরায়দা রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুল থেকে বলতে শুনেছি....
" مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ ".
যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...
قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
হযরত বুরায়দা রা. বলেন, অতঃপর আমি আল্লাহর রাসুলকে [আবার] বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে... قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ "، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। [এর ব্যাখ্যা কী?]
قَالَ لَهُ : " بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ".
তখন আল্লাহর রাসুল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে।

[মুসনাদে আহমাদ: ২৩০৪৬]

©

06/01/2024
01/01/2024

HAPPY NEW YEAR 🥳🥳
নতুন বছরে আল্লাহ সবাইকে সুখ,সমৃদ্ধি, শান্তিতে পরিপূর্ণ করে দিন।
আমিন

নটে গাছটি মুরোলো আমাদের বেড়ানো শেষ হল😊
29/12/2023

নটে গাছটি মুরোলো আমাদের বেড়ানো শেষ হল😊

Address

Azampur
Dhaka
1230

Telephone

+8801915811764

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইরাবতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইরাবতী:

Shortcuts

Share