ম প্রকাশন - Mo Prokashon

Call Directions

ম প্রকাশন - Mo Prokashon Your Trusted Book shop of Bengali books.
(1)

যদি একদিন পৃথিবীটা উল্টে যেত? যদি মানুষ থাকত খাঁচার ভেতর, আর পাখিরা ঘুরে বেড়াত মুক্ত আকাশে? যদি একটি ছোট্ট টিয়া তার মায়ে...
18/07/2026

যদি একদিন পৃথিবীটা উল্টে যেত?

যদি মানুষ থাকত খাঁচার ভেতর, আর পাখিরা ঘুরে বেড়াত মুক্ত আকাশে? যদি একটি ছোট্ট টিয়া তার মায়ের কাছে আবদার করত— "আমাকে একটা মানুষের বাচ্চা কিনে দাও না..."?

এমনই এক অভিনব কল্পনার জগৎ তৈরি করেছে ডানা ভাঙা সাইকেল। এখানে শুধু গল্প নেই; আছে শিশুমনের বিস্ময়, হাসি, মমতা, প্রকৃতির প্রতি ভালোবাসা, বন্ধুত্ব, কল্পনার ডানা আর মানুষ হয়ে ওঠার শিক্ষা।

এলিয়েন বিহানের কলম, ফুলবন্ধু, নারিকেল গাছটি হাঁটতে পারে, পাখিবাড়ি, তুরিনের প্রিয় পতাকা, দাদুর ডায়েরি, সোনার ছেলে, পাখিরাও খাঁচায় মানুষের বাচ্চা পোষবে, তিতি ও একটি কুকুর—প্রতিটি গল্পই শিশুর কল্পনাশক্তিকে নতুন আলোয় ভরিয়ে দেয়। আর নামগল্প ডানা ভাঙা সাইকেল হৃদয়ে রেখে যায় দীর্ঘস্থায়ী এক অনুভূতি।

একটি ভালো শিশুতোষ বই কখনো শুধু গল্প বলে না, সে একটি শিশুর ভেতরে নতুন পৃথিবী তৈরি করে।

📖 কিশোরগ্রন্থ: ডানা ভাঙা সাইকেল
✍️ লেখক: মাসুম বিল্লাহ
📅 প্রথম প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০
🏢 প্রকাশন: ম প্রকাশন
🎨 প্রচ্ছদ: মাহির
💰 মূল্য: ১৫০ টাকা

বই হোক আত্মার আত্মীয়।

23/11/2025

ক্যামেরা ধরো, বই তুলে নাও; তোমার ফ্রেমেই জন্ম নিক বইপাঠের সৌন্দর্য!





ধৈর্য্য ধরে পড়লে ঠকবেন না!!চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে শুধু আ...
06/09/2025

ধৈর্য্য ধরে পড়লে ঠকবেন না!!

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর।

জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে, লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে, নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।

শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়, তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে, আপনি সিম্পলি সেই সুযোগ টাই দেবেন না, অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার সামনে কেউ যদি বলে আপনি মুখ্যু তাই মেনে হেসে বেরিয়ে আসুন, ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে।

যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন, যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে, বোঝে..

আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন, আরো দুটো সাহিত্য পড়ুন, নিজের পুরোনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন, পুজো করুন।

মোটকথা তাদের কথায় রিয়েক্ট করবেন না, যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করেনা ঠিক এইটাই।

একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন, কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না।

বাদবাকি দুনিয়াকে ' মালা ঘুরা ' করে ঝেড়ে ফেলে দিন।

একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর, আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাঁটাঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে, সবকিছুর উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, এগুলো বাদ না দিতে পারলে, লস টা আপনারই।

পাঠক কহেনচাইলে আপনিও আমার যেকোনও বই নিয়ে, আপনার ভালোলাগা, মন্দলাগা অল্পকথায় লিখে জানাতে পারেন...
21/08/2025

পাঠক কহেন

চাইলে আপনিও আমার যেকোনও বই নিয়ে, আপনার ভালোলাগা, মন্দলাগা অল্পকথায় লিখে জানাতে পারেন...

জেমস গুরুর সাথে কে এই বডি বিল্ডার! 🙄🤣
21/08/2025

জেমস গুরুর সাথে কে এই বডি বিল্ডার! 🙄🤣

📚  একটু খেয়াল করি—এই সময়টায় কে-ই বা আর বই পড়ে?আর পড়ে যদি-বা কেউ, লিখে রিভিউ-ই-বা দেবে কে?তবু আমরা থেমে যাইনি।আমরা ধরে নি...
29/07/2025

📚

একটু খেয়াল করি—

এই সময়টায় কে-ই বা আর বই পড়ে?
আর পড়ে যদি-বা কেউ, লিখে রিভিউ-ই-বা দেবে কে?

তবু আমরা থেমে যাইনি।

আমরা ধরে নিয়েছি, পাঠক আছেন।
পাঠক বই পড়ছেন।
পাঠক পাঠঅনুভূতি জানাচ্ছে...

তেমনই এক পাঠঅনুভূতিটা আমরা কল্পনা করে নিয়েছি, কল্পনায় একটা ছোট্ট ছেলে, যার নাম—আরিন সায়ন!
কল্পনায় ওর স্কুলের নাম নিয়েছি!

হয়তো একদিন আমাদের এই কল্পনা সত্যি হবে।

একদিন কোনো একটা ছেলের ঘরে, বা কোনো এক মেয়ের স্কুলব্যাগে, কিংবা কোনো এক মানুষের নিঃসঙ্গ দুপুরে—

“ডানা ভাঙা সাইকেল” বইটা পড়বে...

আর সে মানুষটা বলবে—
“এই গল্পটা তো আমার কথা বলে!”

তখন সে-ই হবে আমাদের পাঠক।

আর এই কল্পনার রিভিউ তখন হয়ে উঠবে বাস্তব।

হ্যাঁ,
কিছু স্বপ্ন আগে কল্পনায় জন্ম নেয়, তারপরই হয় বাস্তব। তাই কল্পনায় হলেও আমরা বিশ্বাস করি—

পাঠক আছেন।
পাঠক বইয়ের পাশে থাকবেন।

#ডানা_ভাঙা_সাইকেল
#পাঠক_কি_আছো?
্রকাশন

মাত্র ১৬ টাকা কিশোর গ্রন্থ "ডানা ভাঙা সাইকেল" শুধুমাত্র আজকের জন্য, তবু বই কিনুন, বই পড়ুনআপনার সন্তানকে বছরে অন্তত একটা ...
16/12/2023

মাত্র ১৬ টাকা

কিশোর গ্রন্থ
"ডানা ভাঙা সাইকেল"

শুধুমাত্র আজকের জন্য, তবু বই কিনুন, বই পড়ুন

আপনার সন্তানকে বছরে অন্তত একটা সিলেবাসের বাইরের বই পড়তে দিন।

বই পেতে Whatsapp এ যোগাযোগ :
+88 01718 733388

বইয়ের দোকান বলতে এখন স্কুল-কলেজের গাইড বইয়ের দোকান। পাঠক নেই, আছে ক্রেতা। তবু লেখক লেখে, বই বের করে, স্বপ্ন দেখে, কারণ, ...
01/11/2023

বইয়ের দোকান বলতে এখন স্কুল-কলেজের গাইড বইয়ের দোকান।

পাঠক নেই, আছে ক্রেতা।

তবু লেখক লেখে, বই বের করে, স্বপ্ন দেখে, কারণ, স্বপ্ন দেখতে ভুলে গেলে লেখক মরে যায়।

আমরা এখনও স্বপ্ন দেখতে ভুলে যাইনি, মাথা গুজে লিখে যাচ্ছি।

এখন না হোক, হয়ত অদূর আগামীতে আবার মানুষ বইয়ের দিকে ফিরে আসবে, বই পড়তে ভালোবাসবে; তখন আমাদের বইগুলো তারা পড়বে...

এই স্বপ্নে বিভোর একজন লেখক!

✍🏻

মাবি/
১ নভেম্বর, ২০২২ খ্রিঃ

২৫% ডিস্কাউন্টে নয়, ৪০% ডিস্কাউন্টে বইগুলো সংগ্রহ করতে পারবেন!! এই বিশেষ অফার শুধুমাত্র আজকের জন্য!! ধন্যবাদ। ♥
17/03/2023

২৫% ডিস্কাউন্টে নয়,

৪০% ডিস্কাউন্টে বইগুলো সংগ্রহ করতে পারবেন!!

এই বিশেষ অফার শুধুমাত্র আজকের জন্য!!

ধন্যবাদ। ♥

 #নতুন_বইবই ○ আয়না ভাঙার শব্দলেখক ○ মাসুম বিল্লাহ ধরণ ○ গল্পপৃষ্ঠা ○ ১১২ প্রকাশন ○ স্বপ্ন '৭১প্রচ্ছদ ○ নিয়াজ চৌধুরী তু...
12/02/2023

#নতুন_বই

বই ○ আয়না ভাঙার শব্দ
লেখক ○ মাসুম বিল্লাহ
ধরণ ○ গল্প
পৃষ্ঠা ○ ১১২
প্রকাশন ○ স্বপ্ন '৭১
প্রচ্ছদ ○ নিয়াজ চৌধুরী তুলি
দাম ○ ২৫০ টাকা।

বই প্রাপ্তিস্থান :
স্বপ্ন '৭১ প্রকাশন,
স্টল নং ২৫২
ও লিটলম্যাগ- স্বপ্ন '৭১ এর ৭৩ নম্বর স্টলে
এবং রকমারিতে।

সরাসরি বই পেতে: 01911785421

মাবি/
১২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিঃ

ছবিঋণ : মোঃ আবির মাহমুদ সোহান

Address

Dhaka
1215

Telephone

+8801911785421

Website

Alerts

Be the first to know and let us send you an email when ম প্রকাশন - Mo Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category