Adeel

Adeel Adeel Always ensure quality. This is the place where you will get Pure Attars Adeel always ensure quality.

Finding Halal & fresh Product is a common problem for Muslim consumers on this day. That's why Adeel came to serve you at your best convenient. Adeel is a great place where you can buy Halal & fresh Product at a reasonable price. Then why are you being late, come fast and grab your Products.

☄️☄️ মাস্ক আল ফাখের (𝐌𝐮𝐬𝐤 𝐀𝐥 𝐅𝐚𝐤𝐡𝐞𝐫) ☄️☄️যারা কনসেন্ট্রেটেড পারফিউম পছন্দ করেন, তাদের জন্য মাস্ক আল ফাখের পারফিউম অয়েলটি...
25/05/2023

☄️☄️ মাস্ক আল ফাখের (𝐌𝐮𝐬𝐤 𝐀𝐥 𝐅𝐚𝐤𝐡𝐞𝐫) ☄️☄️

যারা কনসেন্ট্রেটেড পারফিউম পছন্দ করেন, তাদের জন্য মাস্ক আল ফাখের পারফিউম অয়েলটি হতে পারে গ্রীষ্মের দাবদাহে সামান্য একটু স্বস্তির নিঃশ্বাস। গোলাপ, জেসমিন, মধু, মাস্ক ও চন্দন কাঠের সংমিশ্রণে এক চমৎকার কম্বিনেশন "মাস্ক আল ফাখের"। সচারাচর সুগন্ধির মতো এটি মিষ্টি বা ঝাঁঝাল না, এতে পাবেন খুব স্মুথ একটি টোন হালকা পাউডারী স্মেল, খুবই মাস্কী আর সফট একটি সুঘ্রান।

৩ মিলি / ৬ মিলি / ১২ মিলি যে কোনো পরিমানে নেওয়া যাবে।

অর্ডার করতে ইনবক্সে আপনার নাম ,ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে আমাদের সহযোগীতা করুন। ইনশাআল্লাহ আদীল থেকে আপনাকে কল করা হবে।

আতর টি কিনতে অথবা জানতে ইনবক্স করুন।
🚛ঢাকার বাহিরে ৩০% এডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে।


আল্লাহর একাত্মবাদের ঘোষণা ও তার স্বীকৃতিহজরত আবু হুরায়রা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুমা সাক্ষ্য দেন যে, রাসুলুল্লাহ সাল্...
13/02/2023

আল্লাহর একাত্মবাদের ঘোষণা ও তার স্বীকৃতি

হজরত আবু হুরায়রা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুমা সাক্ষ্য দেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- বান্দা যখন (ঘোষণা দেন)- ’লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ মহান), তখন মহান আল্লাহ (স্বীকৃতি দিয়ে) বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে। আমি ছাড়া আর কোন ইলাই নেই এবং আমিই মহান।
বান্দা যখন বলে, ’লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু’ (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক), তখন আল্লাহ বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি একা ছাড়া আর কোনো ইলাহ নেই।

বান্দা যখন বলে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু’ (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাঁর কোনো শরিক নেই), তখন আল্লাহ বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে। আমি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমার কোনো শরিক নেই।

বান্দা যখন বলে, ’লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু’ (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই সার্বভৌমত্বের মালিক এবং সমস্ত প্রশংসা তাঁর), তখন আল্লাহ বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, সার্বভৌমত্ব আমারই এবং সকল প্রশংসা আমারই।

বান্দা যখন বলে, ’লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ক্ষতি রোধ করার এবং কল্যাণ হাসিলের কোনো শক্তি নেই), তখন তিনি বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে। আমি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমি ছাড়া ক্ষতি রোধ করার এবং কল্যাণ হাসিলের কোনো শক্তি নেই।

আবু ইসহাক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল-আগার রাদিয়াল্লাহু আনহু আরো কিছু বলেছিলেন, যা আমি হৃদয়ঙ্গম করতে পারিনি। তাই আমি হজরত আবু জাফর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম যে, তিনি কী বলেছিলেন? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ যাকে মৃত্যুর সময় এই বাক্য বলার সৌভাগ্য দান করবেন, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না।’ (ইবনে মাজাহ ৩৭৯৪)

শিরক করার পরিণাম সম্পর্কে নবিজি (সা.) কী বলেছেন?শিরক তথা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা সবচেয়ে বড় গুনাহ। নবিজি সাল্লাল...
11/02/2023

শিরক করার পরিণাম সম্পর্কে নবিজি (সা.) কী বলেছেন?

শিরক তথা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা সবচেয়ে বড় গুনাহ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিরকের মারাত্মক পরিণাম সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও শিরক থেকে সতর্কতা অবলম্বন করতে এভাবে বলেছেন-
لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

‘যদি তুমি শিরক কর, তবে তোমার সমস্ত আমল অবশ্যই বাতিল হয়ে যাবে এবং নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’ (সুরা যুমার : আয়াত ৬৫)

১. হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟ قُلْنَا بَلَى يَا رَسُوْلَ اللهِ. قَالَ الإِشْرَاكُ بِاللهِوَعُقُوْقُ الْوَالِدَيْنِ

‘আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সমূহের কথা বলব না? সাহাবিগণ বললেন, নিশ্চয়ই বলুন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করা, পিতা-মাতার অবাধ্য হওয়া...’। (বুখারি ৬৯৭৬; মুসলিম ৮৭)

২. হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَنْ لَقِىَ اللهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ وَمَنْ لَقِيَهُ يُشْرِكُ بِهِ دَخَلَ النَّارِ

‘যে ব্যক্তি কোনো শিরক করা ছাড়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে (মৃত্যুবরণ করবে) সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে।’ (মুসলিম ৯৩)

৩. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন-
مَنْ عَمِلَ عَمَلاً أَشْرَكَ فِيْهِ مَعِىْ غَيْرِىْ تَرَكْتُهُ وَشِرْكَهُ

‘যে ব্যক্তি এমন আমল করে যে আমলে আমার সঙ্গে অন্যকে শরিক করেছে, এমন (সেই) আমল ও যাকে সে শরিক স্থাপন করেছে, উভয়ই আমি প্রত্যাখ্যান করি।’ (মুসলিম ৭৬৬৬; মিশকাত ৫৩১৫)

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে শিরকের মতো জঘন্য গুনাহের কাজ থেকে হেফাজত করুন। আমিন।

ইসলামে সাত কাজ নিষিদ্ধ :সাতটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবিজি। কাজগুলো মুমিন মুসলমানদের জন্য নিষিদ্ধ। মানুষের ঈমান ও আম...
09/02/2023

ইসলামে সাত কাজ নিষিদ্ধ :

সাতটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবিজি। কাজগুলো মুমিন মুসলমানদের জন্য নিষিদ্ধ। মানুষের ঈমান ও আমল ধ্বংসকারী। অনেকে ইচ্ছা-অনিচ্ছায় এ কাজগুলোর ব্যাপারে অলসতা করে। অথচ এসব কাজ ইসলামে হারাম ও কবিরা গুনাহ। কাজগুলো কী?
হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারির বর্ণনায় এসেছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِى حَرَّمَ اللهُ إِلاَّ بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّى يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ-

‘সাতটি ধ্বংসকারী কাজ থেকে তোমরা নিজেদের বিরত রাখবে। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসুল! সেগুলো কী? তিনি বললেন-

১. শিরক করা
ইসলামের প্রথম এবং প্রধান শিক্ষা হলো তাওহিদ তথা আল্লাহর একত্মবাদের সাক্ষ্য দেওয়া। এ মর্মে সাক্ষ্য দেওয়া যে, ‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল।’ কেউ যখন আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে তখনই সে আল্লাহর সঙ্গে অন্যকে শরিক সাব্যস্ত করে। এ কাজ মানুষের জন্য ধ্বংসকারী। বিশেষ করে মুমিন মুসলমানের জন্য। এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটিকে ধ্বংসকারী কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।

২. জাদু শেখা
ইসলামে জাদু নিষিদ্ধ ও হারাম কাজ। এ কাজটিও মুমিন মুসলমানের জন্য ধ্বংসকারী। সে কারণেই জাদুকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। কারণ জাদুবিদ্যাকে ভবিষ্যৎ জ্ঞানের সংবাদবাহী হিসেবে আখ্যায়িত করা হয়। অথচ ভবিষ্যতের জ্ঞান শুধু মহান আল্লাহই জানেন। অন্য কেউ নয়।

৩. হত্যা করা
অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলামে হারাম ও মহাপাপ। ইসলামি হুকুমে কারও মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা ধ্বংসকারী কাজের একটি। কেননা অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানবতা হত্যার শামিল।

৪. সুদ খাওয়া
ইসলামে সুদ খাওয়া হারাম তথা কবিরা গোনাহ । সুদের সঙ্গে জড়িতরা ধ্বংসকারী পাপের সঙ্গে জড়িত। সুদ ধনীকে আরও ধনী করে দেয় আর গরিবকে আরও নিঃস্ব করে দেয়। তাই ইসলাম সুদকে হারাম করেছে।

৫. এতিমের সম্পদ খাওয়া
এতিমের দেখাশোনা করা প্রশংসনীয় ও সুন্নত কাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু করে ইসলামি খেলাফতের সব খলিফাগণই এতিমদের দেখাশোনা করতেন। এতিমের অধিকার নষ্ট করা হারাম ও মহাপাপ। কুরআনুল কারিমে ঘোষণা করা হয়েছে যে, 'তোমরা এতিমের সম্পদ (অন্যায়ভাবে) গ্রাস করো না।' তাই এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা হাদিসে ঘোষিত ধ্বংসকারী কাজের একটি।

৬. যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতার শামিল। তাই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়াও ধ্বংসকারী কাজের একটি।

৭. সতী নারীর প্রতি অপবাদ দেওয়া
ইসলামে অপবাদ দেয়া হারাম তথা কবিরা গোনাহ। কোনো নেককার সতী-সাধ্বী নারীর প্রতি অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেয়ার শাস্তি মারাত্মক। এটি মুমিন মুসলমানের জন্য ধ্বংসকারী কাজের একটি। কেননা কোনো নারীর প্রতি অপবাদ তার সংসার ও সামাজিক সুনাম আত্মীয়তার সব সম্পর্ককে নষ্ট করে দেয়।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, প্রিয়নবি ঘোষিত ধ্বংসকারী উল্লেখিত ৭টি কাজ থেকে বিরত থাকা। হাদিনের নির্দেশনা মেনে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস গ্রহণ করা, জাদুটোনা থেকে বিরত থাকা, কাউকে অন্যায় ভাবে হত্যা না করা, সুদের সঙ্গে জড়িত না হওয়া, এতিমের সম্পদ গ্রাস না করা, ইসলাম ও দেশের প্রয়োজনে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না যাওয়া এবং মুমিন নারীর প্রতি অপবাদ দেয়া থেকে বিরত থাকা জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দিন। আমিন।

⚈⚈⚈ দেহান আল উদ ⚈⚈⚈ উদ মানে আভিজাত্য , উদ মানে গাম্ভীর্য , উদ মানে ইলিট লেভেলের লোকেদের প্রিয় সুগন্ধী। উদের স্মেলে প্রাচ...
08/02/2023

⚈⚈⚈ দেহান আল উদ ⚈⚈⚈
উদ মানে আভিজাত্য , উদ মানে গাম্ভীর্য , উদ মানে ইলিট লেভেলের লোকেদের প্রিয় সুগন্ধী। উদের স্মেলে প্রাচীনতা,ভাবগাম্ভীর্য, রয়্যালিটি সবই রয়েছে। উদের এক অন্য রকম গ্রাণ আছে এই দেহান আল উদ এ খুবই ঘন আর গারো বাদামি রং এর এই আতর টি যথেস্ট অমায়িক টাইপের ,এটি ব্যবহারে আপনি প্রথমে পাবেন এক উদি স্মেল & সাথে পাবেন মধুর কিছু সুবাস,এটি মাখলে শুরুতে উদি ফ্লেভার তা পাওয়ার পর শেষের দিকে স্মোকি ঘ্রানে পরিণত হবে ।

শীর্ষ নোটঃ কাঠ, ফ্লোরাল, জাফরান, এলাচ
মাঝের নোটঃ ভ্যানিলা,পাচৌলি,চন্দন,আম্বার,ভেটিভার
বেস নোটঃ ধুপ ও ভ্যানিলা

৩ মিলি / ৬ মিলি / ১২ মিলি যে কোনো পরিমানে নেওয়া যাবে।

অর্ডার করতে ইনবক্সে আপনার নাম ,ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে আমাদের সহযোগীতা করুন। ইনশাআল্লাহ আদীল থেকে আপনাকে কল করা হবে।

ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি চার্জ ৬০ টাকা ।
ঢাকার সিটির বাহিরে কুরিয়ার ডেলিভারি চার্জ ১২০ টাকা।
ঢাকার বাহিরে ৩০% এডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে।

আতর টি কিনতে অথবা জানতে ইনবক্স করুন অথবা ফোন করে যোগাযোগ করুন ।


07/02/2023
*** কস্তুরী ***কস্তুরী মূলত তীব্র ধাঁচের ভারী ঘ্রান, যা আপনার মাঝে একটা আভিজাত্যিকতা ছড়িয়ে দিবে সুবাসের মাধ্যমে, পরিহিত ...
06/02/2023

*** কস্তুরী ***

কস্তুরী মূলত তীব্র ধাঁচের ভারী ঘ্রান, যা আপনার মাঝে একটা আভিজাত্যিকতা ছড়িয়ে দিবে সুবাসের মাধ্যমে, পরিহিত পোশাক ধোঁয়ার পরও সুবাস পাবেন। এক কথায়, যারা চান একটু ইউনিক, লংলাষ্টীং, তীব্র ও ভারী ঘ্রান পড়তে ভালোবাসেন তাদের তালিকায় প্রথমেই রাখা উচিত কস্তুরী আতর।

৩ মিলি / ৬ মিলি / ১২ মিলি যে কোনো পরিমানে নেওয়া যাবে।

অর্ডার করতে ইনবক্সে আপনার নাম ,ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে আমাদের সহযোগীতা করুন। ইনশাআল্লাহ আদীল থেকে আপনাকে কল করা হবে।

ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি চার্জ ৬০ টাকা ।
ঢাকার সিটির বাহিরে কুরিয়ার ডেলিভারি চার্জ ১২০ টাকা।
ঢাকার বাহিরে ৩০% এডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে।

আতর টি কিনতে অথবা জানতে ইনবক্স করুন অথবা ফোন করে যোগাযোগ করুন ।


⚈⚈ Bukhari Oud (বুখারী ঊদ) ⚈⚈ঊদ মানে আভিজাত্য। যারা ঊদ পছন্দ করেন তাদের জন্য বুখারী ঊদ হবে অন্য রকম এক অভিজ্ঞতা। ঊদ এবং ...
02/02/2023

⚈⚈ Bukhari Oud (বুখারী ঊদ) ⚈⚈

ঊদ মানে আভিজাত্য। যারা ঊদ পছন্দ করেন তাদের জন্য বুখারী ঊদ হবে অন্য রকম এক অভিজ্ঞতা। ঊদ এবং টোবাকোর এক ভাব জমানো মিশ্রনে চমৎকার এক ক্লাসিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে কিছুটা ঝাঁঝালো ঘ্রানের সাথে স্মোকি ফ্লেভারের ইফেক্টসও আছে এবং প্রত্যেকটা নোটস্ আলাদা করে খুব আলতো ভাবে ছুয়ে যায়। লংজিভিটির দিক থেকে বুখারী উদের জুড়ি নেই। যারা সব সময় ঊদ ব্যবহার করেন তাদের জন্য বুখারী ঊদ একদম পারফেক্ট।

অর্ডার করতে ইনবক্সে আপনার নাম ,ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে আমাদের সহযোগীতা করুন। ইনশাআল্লাহ আদীল থেকে আপনাকে কল করা হবে।

ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি চার্জ ৬০ টাকা ।
ঢাকার সিটির বাহিরে কুরিয়ার ডেলিভারি চার্জ ১০০ টাকা।

ঢাকার বাহিরে ৩০% এডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে।
আতর টি কিনতে অথবা জানতে ইনবক্স করুন অথবা ফোন করে যোগাযোগ করুন ।


চমৎকার ৩ টা আতরের এক অতুলনীয় প্যাকেজ।⚈ Black Afgano (Anfer)⚈ Palm Beach (Haramain Dubai)⚈ Mukhallat Naim (Al Thaqafah)◼ ...
31/01/2023

চমৎকার ৩ টা আতরের এক অতুলনীয় প্যাকেজ।

⚈ Black Afgano (Anfer)
⚈ Palm Beach (Haramain Dubai)
⚈ Mukhallat Naim (Al Thaqafah)

◼ Black Afgano (Anfer)
ব্ল্যাক আফগানো এর মন জুড়ানো ঘ্রাণে বিমোহিত হবেনা এমন লোক পাওয়া খুবই বেমানান। এটা এরাবিক ধাচের স্মেল। প্রথমে হার্ড স্পাইসির সাথে টোবাক্যো ও স্মোকির পোড়া পোড়া ঘ্রাণ মাঝে রিসিন্সের স্মেল এবং শেষে হালকা টাইপের উডি নোট পাবেন। প্রথমে মিডিয়াম কড়া হলেও শেষে একটি মোহনীয় ঘ্রাণ আপনাকে মুগ্ধ করবে।

◼ Palm Beach (Haramain Dubai)
ওরিয়েন্টাল টাইপের আতর আল হারামাইনের পাম বিচ। পাম সৈকতের মনোরম পরিবেশের মতোই অসাধারণ সুবাস পাম বিচের। এর দুর্দান্ত ঘ্রাণ এবং লংজিভিটি এতোটাই চমৎকার যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

◼ Mukhallat Naim (Al Thaqafah)
মুখাল্লাত নাঈম এমন একটি সুগন্ধি যার ক্ষমতা রয়েছে আপনার মনে প্রশান্তি বয়ে আনতে। জান্নাতুল নাঈম এর এনার্জিটিক ফ্লেভার নিজের ভিতরে থাকা স্ট্রেস গুলোকে ঝেড়ে ফেলে এবং এর হৃদয়জুড়ানো স্মেল যা সহজেই অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে।

৩ মিলি / ৬ মিলি / ১২ মিলি যে কোনো পরিমানে নেওয়া যাবে।

অর্ডার করতে ইনবক্সে আপনার নাম ,ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে আমাদের সহযোগীতা করুন। ইনশাআল্লাহ আদীল থেকে আপনাকে কল করা হবে।

ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি চার্জ ৬০ টাকা ।
ঢাকার সিটির বাহিরে কুরিয়ার ডেলিভারি চার্জ ১০০ টাকা।

ঢাকার বাহিরে ৩০% এডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে।
আতর টি কিনতে অথবা জানতে ইনবক্স করুন অথবা ফোন করে যোগাযোগ করুন ।


Address

Dhaka
1230

Telephone

+8801886228114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adeel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share