Ittadi Grantho Prokash

Ittadi Grantho Prokash ইত্যাদি গ্রন্থ প্রকাশ
[প্রকাশনায় ২৪ বছর]
৩৮ বাংলাবাজার (২য় তলা), ঢাকা ১১০০
[email protected]

প্রকাশনা পরিচিতি

‘আপনার সন্তানের হাতে বই তুলে দিন, সে বিকশিত হবে ফুলের মতো সৌরভ নিয়ে’—এই স্লোগানকে সঙ্গী করে বাংলাদেশের একমাত্র বৃহত্তম বই মুদ্রণ ও বিপণন এলাকা রাজধানী ঢাকার বাংলাবাজারে ২০০৩ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। যৌথভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন জহিরুল আবেদীন জুয়েল ও আদিত্য অন্তর।

লক্ষ্য
বাংলাদেশের প্রকাশনাজগতে নতুনমাত্রা যোগ করে লেখক-প্রকাশকের সম্পর্কের ভিত্তিতে বাংলা ভাষাভাষী পাঠকের হাতে মানসম্মত সৃজনশীল ও মননশীল বই তুলে দেয়া। সে লক্ষ্যে যাত্রা শুরু করে বাংলাদেশের নবীন-প্রবীণ লেখকদের যেমন সুদৃষ্টিতে আসতে পেরেছে তেমনি বহির্বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য বাংলা ভাষাভাষী লেখক ও পাঠকের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বই প্রকাশ
ইত্যাদি গ্রন্থ প্রকাশ সূচনালগ্ন থেকেই বইয়ের সার্বিক গুণগত মান বিচারে অত্যন্ত কঠোর। সেক্ষেত্রে লেখক নয়, লেখাই ইত্যাদি’র মূল বিচার্য বিষয়। তাই মান বিচারে প্রবীণ লেখকদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নবীন লেখকদেরও বই প্রকাশ হয়েছে 'ইত্যাদি' থেকে। এ ধারা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতেও। তাই যে কোনো লেখক নির্দ্বিধায় নিজের পাণ্ডুলিপি নিয়ে যোগাযোগ করতে পারেন। মানসম্মত হলে অবশ্যই ইত্যাদি সেটি বই আকারে প্রকাশ করে পাঠকমহলে তুলে ধরবে। এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে ইত্যাদির প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় আট শতাধিক। পাঠকের কাছে এসব প্রকাশনার বিষয় বৈচিত্র্যও বেশ সমাদৃত।

উল্লেখযোগ্য দিক
শুরু থেকেই মননশীল শাখাকে তুলনামূলক বেশি গুরুত্ব দিয়ে ইত্যাদি গ্রন্থ প্রকাশ কাজ করে আসছে। এ ধারাবাহিকতা বজায় রেখে বিগত পাঁচ বছর ধরে দেশের গুণী লেখকদের আত্মজীবনী প্রকাশ করে ইত্যাদি গ্রন্থ প্রকাশ তার পাঠকের চাহিদা মেটাতে চেষ্টা করছে। এ চেষ্টাকে বোদ্ধা পাঠক থেকে শুরু করে সাধারণ পাঠকও বেশ স্বাগত জানিয়েছেন। অত্যন্ত যত্নের সাথে ছাপা এসব বই বছরজুড়েই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় থাকছে আলোচনার শীর্ষে।

অর্জন
২০০৩ থেকে শুরু করে ২০২১ সাল দীর্ঘ ১৮ বছরে নানামুখী প্রকাশনার জন্য ইত্যাদির অর্জনও অনেক। তার মধ্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক-এর আত্মজীবনীর ১ম খণ্ড ফিরে যাই ফিরে আসি বইটির সার্বিক মান বিচারে বাংলা একাডেমি কর্তৃক ২০০৯ সালে সেরা মানের গ্রন্থ সম্মাননা ও ২০১১ সালে সর্বাধিক মানসম্মত বই প্রকাশের জন্য শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও ইত্যাদি থেকে প্রকাশিত বইয়ের জন্য অনেক লেখকও নিজের সৃষ্টিকর্মের স্বীকৃতিস্বরূপ দেশে ও বিদেশে হয়েছেন পুরস্কৃত। তার মধ্যে হাসান আজিজুল হক (আত্মজীবনীর ২য় খণ্ড) উঁকি দিয়ে দিগন্ত’র ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০১১, সাবিত্রী উপাখ্যান উপন্যাসের জন্য জেমকন সাহিত্য পুরস্কার ২০১৩; অপূর্ব শর্মা সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র’র জন্য এইচএসবিসি কালি ও কলম তরুণ লেখক পুরস্কার ২০১০; স্বকৃত নোমান রাজনটী উপন্যাসের জন্য এইচএসবিসি কালি ও কলম তরুণ লেখক পুরস্কার ২০১১ পেয়েছেন।

বইমেলায় অংশগ্রহণ
ইত্যাদি গ্রন্থ প্রকাশ কর্তৃক প্রকাশিত বইগুলো পাঠকের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে রয়েছে সময়োপযোগী নিত্যনতুন পদক্ষেপ। তার মধ্যে বাংলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় ২০০৪ সাল থেকে নিয়মিত অংশগ্রহণ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বইমেলাতে রয়েছে ইত্যাদি’র অংশগ্রহণ। এ ছাড়া ২০১২ সালে প্রথমবারের মতো মুক্তধারা ফাউন্ডেশন কর্তৃক আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও লন্ডনে আয়োজিত বাংলা একাডেমী বইমেলায় অংশগ্রহণ করে। এরপর থেকে নিয়মিত আমেরিকা এবং লন্ডন ও ভারতে বিভিন্ন বইমেলায় অংশগ্রহণ করছে।

বইটি সংগ্রহ করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।https://www.ittadibooks.com/bn/book/68cb96f1bcbe49ef97c5e7a0---------------...
12/09/2026

বইটি সংগ্রহ করতে ভিজিট করুন
আমাদের ওয়েবসাইটে।
https://www.ittadibooks.com/bn/book/68cb96f1bcbe49ef97c5e7a0

-----------------------------------
উপন্যাসটি আমাদের সমাজের প্রতিটি মানুষের জীবনেরই গল্প। জীবনপাঠে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় পিতৃ-মাতৃহীন সন্তান হয়ে জন্ম নেয়া। উপন্যাসের তেমনি এক চরিত্র রিমি। যার বেদনাদায়ক অধ্যায়কে সুখপাঠ্য করে তোলে দাদী, ফুপি ও অন্য স্বজনরা। মা-বাবার স্নেহ-ছায়ার পরশ হয়ে আগলে রাখে দাদী। কিশোরী বয়সে মনের অজান্তে সম্পর্ক গড়ায় সৌরভের সাথে। পরিবারের সবাই রাজি না হলেও, দাদীর মধ্যস্থতায় তাদের সম্পর্ক বন্ধনে পরিণত হয়। এক সময় ভালো চাকরি হয়, কন্যা আসে ঘরে। তার ভেতরই নেমে আসে তাদের সংসারে বিশ্বাস আর ভরসার ঘাটতি, মান-অভিমান। ঠিক তখনি উপন্যাসের মোড় ঘুরে যায়। বাড়তে থাকে কাহিনির চিত্রপট। সৌরভের শহরে বন্ধুদের গ্রামে বেড়ানোর মাধ্যমে পুরো গ্রামব্যবস্থার বর্তমান অবস্থাকে তুলে ধরা হয়েছে। দোকানে, বাড়িতে, ধানের চাতালে ওয়াইফাই কানেকশন, ইন্টারনেটের সহজলভ্যতার মাধ্যমে অনেক অশিক্ষিত মানুষ কনটেন্ট তৈরি করে অর্থ আয়। সেসময়কার জনজীবন চলাচল, আবহমান বাংলা সংস্কৃতির সাথে বর্তমান সময়ের ঘটনা প্রবাহকে দাদীর গল্পের মাধ্যমে উপস্থাপন। প্রেম, বিরহ, গ্রামীণ জীবন, পারিবারিক বন্ধন, সামজিক জীবনব্যবস্থা, মিলন, বিচ্ছেদ, প্রেরণা, উপহাস, সব মিলিয়েই এই জীবনবিলাস!

মুদ্রিত মূল্য : ২৫০ টাকা

বইটি সংগ্রহ করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।https://www.ittadibooks.com/bn/book/68cb95b7bcbe49ef97c5e79e---------------...
12/09/2026

বইটি সংগ্রহ করতে ভিজিট করুন
আমাদের ওয়েবসাইটে।
https://www.ittadibooks.com/bn/book/68cb95b7bcbe49ef97c5e79e

--------------------------------
মুণ্ডবিহীন ঝুলন্ত দেহ। করোনার মহামারিতে দেশজুড়ে চলছে লকডাউন। এমন নীরব ঢাকার কাকরাইল মোড়ে ঝুলন্ত লাশ! খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। তদন্তে ছুটে আসে ডিটেকটিভ ব্রাঞ্চ। জানা যায় নিহত ব্যক্তি রাজধানী ঢাকার ভিক্ষুক নেতা। তার দুই স্ত্রী। আছে আলিশান বাড়ি। প্রাথমিক তদন্তে সন্দেহের তীর ছোট স্ত্রীর দিকে। তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের আগে একাধিকবার নিহত ব্যক্তিকে হুমকি দেওয়া হয়। সে তথ্য উদঘাটন করে এক যুবককে আটক করে পুলিশ। সেও একজন রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তা। এদিকে তদন্ত কর্মকর্তা জুঁই তদন্ত করতে গিয়ে আটকে যায় অন্য জগতে। পুরনো প্রেমিকের স্মৃতি তাকে নাগপাশে বাঁধে। প্রেমিক জাররার নিজেও পুলিশ কর্মকর্তা। অন্যদিকে তদন্ত সামনে এগোতেই উঠে আসে দেশের এমপি মন্ত্রীর নাম। কিন্তু জুঁই ভেতরে ভেতরে নিজেকে সরিয়ে নিচ্ছে সবকিছু থেকে। জুঁইয়ের গাড়িচালক ও তার চিকিৎসক বন্ধুর মৃত্যুর খবর এলে সবকিছু এলোমেলো হয়ে যায়। উদ্ধার হয় একটি ডায়েরি। খুলতে শুরু করে রহস্যের জট।...

মুদ্রিত মূল্য : ৪০০ টাকা

বইটি সংগ্রহ করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।https://www.ittadibooks.com/bn/book/68cb9453bcbe49ef97c5e79c---------------...
12/09/2026

বইটি সংগ্রহ করতে ভিজিট করুন
আমাদের ওয়েবসাইটে।

https://www.ittadibooks.com/bn/book/68cb9453bcbe49ef97c5e79c

----------------------------
বাংলাদেশ আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কিন্তু এই স্বাধীনতা পেতে বাঙালিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। টানা নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালি পেয়েছে কাক্সিক্ষত স্বাধীনতা। এই যুদ্ধ ছিল বাঙালির মুক্তির পূর্বশর্ত, বাঙালির স্বাধীনতার জন্য যুদ্ধ, ৭ কোটি মানুষের অধিকার রক্ষার যুদ্ধ। সেই যুদ্ধে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঙালি ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। ৩০ লক্ষ প্রাণ ও লাখো বীরাঙ্গনার সম্ভ্রম হারানোর বিনিময়ে ১৯৭১ সালে উদিত হয় স্বাধীনতার লাল সূর্য। ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে জন্ম লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বইটিতে মূলত লেখকের যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা, প্রশিক্ষণের কলাকৌশল, গেরিলা ও সম্মুখযুদ্ধের বর্ণনা করা হয়েছে।

মুদ্রিত মূল্য : ২২৫ টাকা।

বইটি সংগ্রহ করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।https://www.ittadibooks.com/bn/book/68cb93d4bcbe49ef97c5e79a---------------...
12/09/2026

বইটি সংগ্রহ করতে ভিজিট করুন
আমাদের ওয়েবসাইটে।
https://www.ittadibooks.com/bn/book/68cb93d4bcbe49ef97c5e79a

----------------------------------
গণিতের উন্নতির সাথে সাথে সভ্যতার উন্নতি হয়েছে। শৈশবে আমাদের সামনে গণিতকে উপস্থাপন করা হয় ভীতিকর বিষয় হিসেবে। এর প্রভাব থেকে যায় সারাজীবন। গণিত আমাদের মস্তিষ্কের বিকাশ ও বিশ্লেষণমূলক দক্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্ককে শক্তিশালী করার সেরা উপায় গণিত চর্চা। গণিতের ভীতিকে দূর করতে হলে গণিতকে আনন্দের সাথে পাঠদান করতে হবে। ফলে গণিত আরো সহজবোধ্য ও চিরস্থায়ী হবে; যা কখনো ভুলে যাবে না। জীবনে সাফল্য পেতে হলে গণিত ভীতি দূর করতে হয় এবং সহজ করে শিখতে হয়। এই বইটি পাঠদানে শিক্ষার্থীদের নিকট গণিত ভীতি দূর হবে এবং গণিত আরো সহজ ও আনন্দময় হয়ে উঠবে। পাশাপাশি গণিতের অনেক অজানা বিষয়ও জানতে পারবে। গণিতের আনন্দ পেতে ও সহজে আয়ত্ব করতে এবং গণিতবিদদের সম্পর্কে মজার মজার বিষয় জানার জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা

বরফের জমাট উষ্ণতা কাব্যগ্রন্থে ৫৬টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলো সাম্প্রতিক সময়ে লেখা। সময় ও পরিবেশের সংঘাতে মনে সে ভাব...
11/09/2026

বরফের জমাট উষ্ণতা কাব্যগ্রন্থে ৫৬টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলো সাম্প্রতিক সময়ে লেখা। সময় ও পরিবেশের সংঘাতে মনে সে ভাব সঞ্চারিত হয়, তাকেই ধারণ করা হয়েছে পঙ্ক্তিমালায়। সামাজিক, রাজনৈতিক ও দার্শনিক প্রশ্নাবলি কবির মনকে উদ্দীপ্ত করে যা সূক্ষ্মাতিসুক্ষ্ম ব্যঞ্জনায় হাজির হয় কবিতায়। কবিতা গদ্য নয়, যুক্তিশাসিত নয়। ফলে এখানে অস্পষ্টতা ও বাকবক্রতা বিশেষভাবে স্থান করে নেয়। চিন্তাগুলো যেন ধরা দিয়েও দেয় না। কেমন এক আলো-অন্ধকারে শব্দগুলো ঘুরপাক খায়। এই ঘূর্ণি শিল্পের ঘূর্ণি, নন্দনের ঘুর্ণি। এই ঘূর্ণি আছে বলেই সংবেদনশীল মানুষের কাছে কবিতা আবেদন তৈরি করে। ভাষার আপাত অর্থের অন্তরালে ভিন্ন অর্থের ইঙ্গিত বহন করে। কবিতা গভীরতাসন্ধানী এবং পাঠক কেবল আত্মঅনুধ্যানে কবিতার মর্মার্থ খুঁজে পেতে পারে। সে প্রকাশের প্রহেলিকা ভেদ করে এক অতীন্দ্রিয় জগতে প্রবেশ করে। অবভাস থেকে অধিবাস্তবে আরোহন করে। কবিতার উৎপত্তি ক্ষণকালে হলেও তা চিরকালীনতায় উড্ডীন হতে চায়। কবির কাব্যদৃষ্টি ও সৃষ্টিকৌশলই বলে দেয় তার কবিতা কতটা উপরে উঠতে পেরেছে, কতটা ধরতে পেরেছে অধরাকে। এখানে মলাটবন্দি কবিতাগুলোর শিল্পবিচারের ভার পাঠকের। কবি কবিতা লিখেছেন তার নিজস্ব প্রজ্ঞা ও অনুভবে। সেগুলো যদি পাঠকের মনে রেখাপাত করে তবেই তার সার্থকতা।

মুদ্রিত মূল্য : ২০০ টাকা

বংশ-পরিচয়হীন এতিমখানার মেয়ে মনিকা নিঃসন্তান পালক মায়ের কাছে বড় হতে থাকে। পালক বাবা আবার বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ত...
11/09/2026

বংশ-পরিচয়হীন এতিমখানার মেয়ে মনিকা নিঃসন্তান পালক মায়ের কাছে বড় হতে থাকে। পালক বাবা আবার বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তাদের ছেড়ে চলে যায়। নবম শ্রেণির ছাত্রী মনিকার উপর মায়ের দায়িত্ব এসে পড়ে। টিউশনি করে সংসার চালিয়ে স্বপ্ন পূরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হয়। তার স্বপ্ন স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া। এক পর্যায়ে স্বার্থের দ্বন্দে পালক মা তার ভাইয়ের কারণে মনিকাকে ছেড়ে চলে যায়। মনিকা সম্পূর্ণ একা হয়ে যায়, কিন্তু তার স্বপ্ন দমে না। বাবা মা’র পরিচয় না থাকার কারণে তাকে বার বার আনওয়ান্টেড চাইল্ড বলে অপদস্থ হতে হয়। শুরু হয় জীবনযুদ্ধ।

মুদ্রিত মূল্য : ৪০০ টাকা।

সাবধানে পা ফেলছেন তো! পৃথিবীতে মানুষরূপী অনেক জানোয়ার আছে, একটু সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছোবল মারতে পারে, ক্ষুধার্ত ন...
11/09/2026

সাবধানে পা ফেলছেন তো! পৃথিবীতে মানুষরূপী অনেক জানোয়ার আছে, একটু সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছোবল মারতে পারে, ক্ষুধার্ত নেকড়ের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে অথচ তাদের অবয়ব দেখে চেনার উপায় নেই। সম্রাট, মুখোশের আড়ালে তেমনি একজন ভণ্ড, প্রতারক, একজন ব্ল্যাকমেইলার। কারো আবেগ-অনুভূতি, কারো আকাক্সক্ষাকে পুঁজি করে সে ব্ল্যাকমেইল করে নিজের স্বার্থ সিদ্ধি করে। মিথিলা, নিজের আকাক্সক্ষা পূরণ করতে গিয়ে পা দেয় সম্রাটের পাতা ফাঁদে, সম্রাট মিথিলাকে ব্ল্যাকমেইল করে। মিথিলার সুন্দর, সম্ভাবনাময় জীবন হয়ে পড়ে দুর্বিষহ। মিথিলা এবং মিথিলার মতো অসংখ্য মেয়েকে ব্ল্যাকমেইল করার কাহিনি নিয়ে লেখা উপন্যাস ব্ল্যাকমেইলার।

মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা।

বইটিতে প্রধানত যুক্তরাজ্যের বাঙালিসমাজ, তাঁদের জীবন ও জীবিকা, সংস্কৃতিচর্চা, মুক্তিযুদ্ধে অবদান, মূলধারার রাজনীতিতে তাঁদ...
11/09/2026

বইটিতে প্রধানত যুক্তরাজ্যের বাঙালিসমাজ, তাঁদের জীবন ও জীবিকা, সংস্কৃতিচর্চা, মুক্তিযুদ্ধে অবদান, মূলধারার রাজনীতিতে তাঁদের অবস্থান ও অবদান, বর্ণবাদ-বিরোধী আন্দোলন ইত্যাদি বিষয়ক প্রবন্ধ/নিবন্ধ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রয়াত কয়েকজন বিশিষ্ট মানুষের জীবন ও কর্মের পাশাপাশি কয়েকটি গ্রন্থালোচনা স্থান পেয়েছে। এর বাইরেও আছে নানাবিষয়ক আরও কিছু প্রবন্ধ। যাঁরা প্রবন্ধ পাঠক এবং যাঁরা যুক্তরাজ্যের বাঙালির জীবনযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী এ বইটি তাঁদের কৌতুহল মেটাবে, সংগ্রহকে সমৃদ্ধ করবে।

মুদ্রিত মূল্য : ৪০০ টাকা

পৃথিবীর অসুখে কবর খনন করে অর্ধমৃত রাজহাঁস, কদমের ডালে বসে ভেংচি কাটে আঁধারের মুখ, আদিম বিলাপে কেঁপে ওঠে সমুদ্রের ঢেউ, খন...
10/09/2026

পৃথিবীর অসুখে কবর খনন করে অর্ধমৃত রাজহাঁস, কদমের ডালে বসে ভেংচি কাটে আঁধারের মুখ, আদিম বিলাপে কেঁপে ওঠে সমুদ্রের ঢেউ, খননকৃত কবরে ধেয়ে আসে সমুদ্রের জল, রাজহাঁস চোখে দেখে মৃত্যুর স্বাদ! আমাদের এতসব আয়োজন নেই, আর কোনো তৃপ্ত সঙ্গম নেই, পাখিদের গান নেই, ভালোবাসার কোনো উষ্ণতা নেই, আর কোনো গল্প নেই; ঈশ্বর কথা রেখেছেন, আদিম গ্রš�গুলো আমাদের সাবধান করেছিল বারবার, ঈশ্বরের বিপক্ষে অযুত আন্দোলন কিংবা ঈশ্বরের গুণকীর্তন; মগজহীন মগজে হিসেবের খাতা!

মুদ্রিত মূল্য ৪০০ টাকা

১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা বিষয় বিধৃত হয়েছে ‘অন্তরিত পঞ্চাশ বছর’ উপন্যাসে। একটি পরিবার...
10/09/2026

১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা বিষয় বিধৃত হয়েছে ‘অন্তরিত পঞ্চাশ বছর’ উপন্যাসে। একটি পরিবারকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে চললেও মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশ। পরিবারের সদস্যগণ ও তাদের সাথে সংশ্লিষ্ট চরিত্র দিয়ে বাঙালি জাতিকেই চিহ্নিত করা হয়েছে। ভাঙা-গড়া, চড়াই-উতরাই অতিক্রম করে যেমন জীবন অতিবাহিত হয় তেমনই একটি দেশের এগিয়ে চলা। সেখানে সংসারের মতোই সংঘাত, দ্বন্দ্ব, হিংসা, প্রতিহিংসা, হানাহানি থেকে পরিত্রাণ নেই। স্বাধীনতার পর থেকে সকল সরকারের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। তাদের ত্রুটি-বিচ্যুতি শুধু নয়, প্রশংসনীয় দিকও উল্লেখ করা হয়েছে। এই পঞ্চাশ বছর আমরা কি সত্যিই অন্তরীণ ছিলাম, নিগৃহীত ছিলাম? একটি পূর্ণাঙ্গ চিত্র অথচ খুবই সংক্ষিপ্ত বর্ণনায় চিত্রিত হয়েছে ‘অন্তরিত পঞ্চাশ বছর’।

মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা

Address

38 Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801735393639

Alerts

Be the first to know and let us send you an email when Ittadi Grantho Prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ittadi Grantho Prokash:

Shortcuts

Share

Category