03/09/2014
আজ ৩ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং—নীল, বেগুনি, ধূসর। শুভ রত্ন— এমিথিস্ট, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—আল বেরুণী, আবুল মনসুর আহমদ, চিকিৎসাবিদ স্যার ম্যাকফারলেন বার্নার্ড। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কৃষিজীবীদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। আর্থিক লেনদেন শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের মন পেতে হলে তাঁকে পছন্দের জিনিসটি উপহার দিন। আজ আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পাওনা আদায় হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে এ ক্ষেত্রে আজ সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সাময়িক বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রা শুভ। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন।