07/03/2026
রমাদানের অধিকাংশ সময় আমরা ইতোমধ্যেই অতিক্রম করে ফেলেছি। আমাদের অনেকেই হয়তো অতিবাহিত হওয়া এই দিনগুলোতে নিজের ঈমান ও আমলের জন্য তেমন কিছুই করতে পারিনি। কিন্তু এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। আর রমাদানের শেষ ১০ দিন আমাদের অধিকাংশেরই ছুটি বা অবসর থাকে। তাই আসুন, অন্তত এই ১০টি দিন আমরা নিজের ঈমান ও আমলের দিকে বিশেষভাবে নজর দিই।
কীভাবে বা কোথা থেকে শুরু করবে, তা বুঝতে না পেরে অনেকেই এই মহামূল্যবান সময়টা মোবাইল, গেমস ও সোশ্যাল মিডিয়ায় নষ্ট করে ফেলেন। তাই, রমাদানের এই শেষ সময়টুকু কীভাবে আরও প্রোডাক্টিভ ও সুন্দরভাবে কাটানো যায়, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব:
১. ইতিকাফ:
ইতিকাফ সম্পর্কে আমি খুব বেশি কিছু বলব না। এর ফজিলত ও গুরুত্ব সম্পর্কে শায়খ আহমাদুল্লাহর এই ভিডিওটি দেখতে পারেন:
https://youtu.be/R-7kAxp9qoQ?si=GOm-S4igIMm0-92R
২. কুরআনের অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির অধ্যয়ন:
জীবনের দীর্ঘ একটা সময় পার করে এলেও, আল্লাহ্র পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ কিতাব আল-কুরআনে কী বলা হয়েছে, তা হয়তো আমাদের অনেকেরই কখনো অর্থসহ পড়া হয়নি। একটু চেষ্টা করলেই রমজানের বাকি সময়টাতে সম্পূর্ণ কুরআনের বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির পড়ে শেষ করা সম্ভব।
এর জন্য আপনারা বিভিন্ন কুরআন অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়া যারা আমার মতো ইবুকে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য নিচে কিছু ইবুকের লিংক দিয়ে দিলাম। চাইলে ডাউনলোড করে নিতে পারেন:
• আল কুরআনের বাংলা অনুবাদ:
https://www.facebook.com/groups/IslamicEbookCreatorTeam/permalink/4698717280164216/
• আল কুরআনের সংক্ষিপ্ত তাফসির:
https://www.facebook.com/groups/IslamicEbookCreatorTeam/permalink/4822970547738888/
তবে অনেকের কাছে সম্পূর্ণ কুরআনের অনুবাদ পড়াটা বেশ কঠিন মনে হতে পারে। তারা চাইলে অন্তত শেষ পারা (৩০তম পারা) তথা সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত পড়তে পারেন।
• তাফসিরুল কুরআন (৩০ পারা):
https://drive.google.com/folderview?id=13l5K-H9SxhN2amEpvv-mCURHAiR7X7dk
• তাফসির আস সাদী (৩০ পারা):
https://drive.google.com/drive/folders/1pc27Iikbg-6eUlfxYgSyQ1VTQ4y-p6eM
৩. কুরআন ও সালাত অনুধাবন:
রাসূল (সা.) বলেছেন: "তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম, যে (নিজে) কুরআন শেখে এবং অন্যদের তা শেখায়।" (সহীহ বুখারী)।
রাসূল (সা.)-এর এই উৎসাহ প্রদান সত্ত্বেও, অনারব মুসলিম হিসেবে আমাদের বর্তমান অবস্থা হলো—প্রায় ৯০% মানুষ কুরআনের একটি পৃষ্ঠাও বুঝে পড়তে পারি না। এই সংখ্যা হয়তো এর চেয়েও বেশি। দুঃখজনক হলেও এটাই রূঢ় বাস্তব। কিন্তু আমরা যদি একটু সময় দিই ও সঠিক টেকনিক ব্যবহার করি, তাহলে সহজেই সালাতে পঠিত দোয়া ও আয়াতগুলোর অর্থ বুঝতে পারব।
যেমন—সালাতে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০টি আরবি শব্দ বা ৫০টি বাক্য পুনরাবৃত্ত হয়। এসব শব্দ ও বাক্য আয়ত্ত করতে পারলে যে কেউ খুব সহজেই আরবি ভাষার প্রাথমিক গঠন বুঝতে পারবেন। এই কোর্সটি খুবই সহজ এবং যে কেউই অনুসরণ করতে পারবেন। তাই এই পোস্টটি পড়ে থাকলে অন্তত একবার চেষ্টা করে দেখার অনুরোধ রইল।
• কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে আমার আগের পোস্টটি দেখতে পারেন:
https://www.facebook.com/groups/1163392250939668/permalink/1681006542511567/
• কোর্স থেকে আমার নেওয়া নোট:
https://www.facebook.com/groups/1163392250939668/permalink/1681955105750044/
https://www.facebook.com/groups/1163392250939668/permalink/1950869525525266/
(আমার নোটটা একবার চোখ বুলিয়ে দেখতে পারেন, লেকচারের সাথে নোট ফলো করলে বিষয়টি আরও সহজ হবে।)
আর যারা বই বা নোট পড়াকে ঝামেলা মনে করেন, তারা চাইলে ভিডিও দেখেও কোর্সটি করতে পারেন। ইউটিউবে "Understand Quran and Salah - The Easy Way" নামে একটি চমৎকার কোর্স আছে। যেখান থেকে আপনি শুধু ভিডিও দেখেই এই ১৫০টি আরবি শব্দ শিখে নিতে পারবেন।
• ইংরেজি কোর্স:
https://youtube.com/playlist?list=PLwNeHLk_z0aQ7rYXtqXCqlSPE_4qxUkF2&si=TU4pwskX9ahX7jWE
• বাংলা কোর্স:
https://youtube.com/playlist?list=PL2FHm7GZu6dkOquL_ZrA9kqsSf6JBhR6N&si=B5bJJ-qcPAUMoZVR
৪. নামাজের তোতাপাখি:
আপনি কি জানেন, সালাতে আল্লাহ্র সামনে দাঁড়িয়ে আপনি আসলে কী বলছেন? নাকি অর্থ না জেনেই তোতাপাখির বুলির মতো আউড়ে যাচ্ছেন?
আল্লাহ কুরআনে বলেন: “এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো।” (২০:১৪)
“নিশ্চিতভাবে সফল মুমিনরা, যারা নিজেদের সালাতে বিনয়াবনত।” (২৩:১-২)
“...এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে, এবং আল্লাহকে স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ কাজ...” (২৯:৪৫)
উপরের আয়াতগুলো পড়ে আমরা বুঝতে পারছি যে সালাত—
১. আমাদের আল্লাহকে স্মরণ করাবে।
২. বিনয়াবনত করবে।
৩. অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখবে।
কিন্তু বাস্তব চিত্র কী? আমরা সালাতে দাঁড়িয়ে ব্যবসা-বাণিজ্য, চাকরি, ক্ষেত-খামার, পরিবারের সমস্যা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকি। আমরা মহাপরাক্রমশালী, মহাসম্মানিত আল্লাহ্র সামনে আসলে কতটুকু বিনয়াবনত? অনেক মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরপরই সুদ খাওয়া, মিথ্যা বলা, গালিগালাজ বা গীবতের মতো অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। এসব কেন হচ্ছে?
কারণ আমরা জানিই না সালাতে আমরা কী পড়ছি! তাই অন্তত সালাতের সূরা ও দোয়াগুলোর বাংলা অনুবাদ মুখস্থ করার চেষ্টা করুন।
• সালাতে আমরা কী পড়ি (ডাউনলোড লিংক):
https://quraneralo.com/?sdm_process_download=1&download_id=5876&
শেষ কথা:
যাদের পক্ষে ব্যস্ততার কারণে উপরের কাজগুলো করা সম্ভব হবে না, তারা যেন অন্তত পাঁচ ওয়াক্ত ফরজ সালাত, তারাবি ও তাহাজ্জুদ কোনোভাবেই মিস না করি। আর সময়-সুযোগ পেলে আমাদের গ্রুপের বিভিন্ন ইসলামিক লেকচার, অডিওবুক ও পিডিএফের বিশাল কালেকশন থেকে উপকৃত হতে পারেন।
• গ্রুপের সকল ইসলামিক রিসোর্স:
https://www.facebook.com/groups/963422407394224/permalink/1499311550471971/
রমাদানের এই শেষ সময়টুকু আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন।
সংগ্রহীত