E-resource

E-resource For high Quality

22/07/2022

লেখাটা পড়তে গিয়ে শরীরের লোম দাড়িয়ে গেছে :
জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন।এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে।তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।

তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত।বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে।এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো।তারপর আরো আলো ।

জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’

না, আমরা সে পথেই ছুটছি।ফেরেস্তা বলবেন ।

হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -

* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *

আল্লাহ সুবহানাহু তায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।

খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!

আল্লাহু আকবার ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে
তখন জান্নাতীরা বলবেন,

আল্লাহুম্মা আনতাস সালাম,ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।

হে আল্লাহ!আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,

তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?

ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !

জান্নাতীরা জবাব দিবেন ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,

তোমাদের আর কি চাই ?

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) বলবেন-
আর কিছু চাই না ।

আল্লাহ বলবেন না না।আজ তো দেয়ার দিন।
আমি আরও দিব।বলো কি চাই ।

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) সমস্বরে বলে উঠবেন-

ও আল্লাহ,আমরা আপনাকে দেখতে চাই ।

আপনাকে দেখি নি কখনও।আপনাকে আমরা ভালবাসি ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।

সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি।চোখ বন্ধ করে একটু চিন্তা করুন। সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন।যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন।কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন।খুব বিপদে কেউ নেই পাশে,কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন।কত চাওয়া,মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।

কত অপরাধ করেছি, কেউ দেখে নি।একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন।বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন।মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি ...

সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন,পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি ,আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব। ইনশাআল্লাহ ।

আল্লাহকে দেখাই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ !

💕ইয়া আল্লাহ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন। আমিন👏

31/03/2022

E-Resource family.
Why Everybody silent?

Our Dream!!!

04/01/2022

বড় ই চিন্তার বিষয়.....

গ্রামের স্কুলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো শিক্ষক নেই। শিক্ষার মান নেই। বিজ্ঞান শিক্ষা নেই। বিজ্ঞানের শিক্ষার্থী অনেক কমে গেছে। গ্রামের যে লোকটার সামান‍্য সামর্থ‍্য আছে, সেও তার বাচ্চাকে গ্রামের স্কুলে পড়ায় না। যে শিক্ষক গ্রামের স্কুলে শিক্ষকতা করে, সেও তার সন্তানকে সেই স্কুলে পড়ায় না।

স্কুলগুলোর ম‍্যানেজিং কমিটিগুলোতে সৎ শিক্ষিত মানুষের বড়ো অভাব। অসংখ‍্য কমিটিতে ঢুকে আছে মধ‍্যপ্রাচ‍্য ফেরত কোন লোক। যে হয়তো কয়েক লক্ষ টাকা স্কুলে ডোনেশন দিয়েছে কিন্তু নকল করেও মেট্রিক পাশ করতে পারেনি কোনদিন। এমন আরো ভয়াবহ চিত্র দেখা যায়। তাদের নামের পাশে বসানো হয় “বিদ‍্যানুরাগী”! বিদ‍্যায় তাদের এতোই অনুরাগ, তারা জীবনে শিক্ষিত হতে পারেনি কিন্তু জাতিকে শিক্ষিত করার গুরু দায়িত্ব নিয়ে বসে আছে।

গ্রামে রাজনীতি করা অনেকেই একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। তাদের একটা পরিচয় দরকার। যে পরিচয় ভাঙ্গিয়ে সকাল-সন্ধ‍্যা সবার সাথে দাঁড়িয়ে থাকবে। যে পরিচয় বেচে আত্মীয়-স্বজনের কাছে গৌরব করবে। এমন বহু লোক শুধু রাজনীতিকে পুঁজি করে স্কুল কমিটিতে ঢুকে আছে। তারা দায়িত্ব নিয়েছে জাতিকে শিক্ষিত করার।

এই বিদ‍্যানুরাগীদের হাতেই আজ দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের শিক্ষা। অযোগ‍্যদের হাত দিয়ে আজ অধিকতর অযোগ‍্যই তৈরি হচ্ছে। দুর্বৃত্তদের হাত দিয়ে আজ অধিকতর দুর্বৃত্ত তৈরি হচ্ছে। দুর্নীতিবাজের হাত দিয়ে অধিকতর দুর্নীতিবাজ!

অথচ ভালো শিক্ষাই আজ সবকিছুকে বদলে দিতে পারতো। সত‍্যিকারের বিদ্বান, সৎ ও বিদ‍্যানুরাগীদের হাত দিয়ে সমাজটা আরো আলোকিত হতো। আমরা যদি কখনো উপলব্ধি করতে পারতাম!
……………………
Alam

সরিষার তেলের ৫টি স্বাস্থ্য উপকারিতা>>ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করেসরিষার তেলের ঝাঁঝালো উপাদান শ্লেষ্মা এবং অবরুদ্ধ সাই...
24/10/2021

সরিষার তেলের ৫টি স্বাস্থ্য উপকারিতা

>>ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে
সরিষার তেলের ঝাঁঝালো উপাদান শ্লেষ্মা এবং অবরুদ্ধ সাইনাস পরিষ্কার করতে সাহায্য করে। রসুন ও লবঙ্গ দিয়ে সরিষার তেল গরম করে পা এবং বুকে মালিশ করলে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

>>লোহিত রক্তকণিকা শক্তিশালী করে
প্লাজমা, কোষের লিপিডস এবং কোষের ঝিল্লির উপাদান হিসাবে বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য আমাদের শরীরের প্রয়োজনীয় চর্বিগুলোর একটি প্রধান উৎস সরিষার তেল। এই তেল কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং লোহিত রক্তকণিকার ঝিল্লি গঠনের উন্নতি করে।
>>কার্ডিওপ্রোটেক্টিভ প্রভাব
গবেষণায় দেখা গেছে যে, সরিষার তেল খেলে অ্যারিথমিয়াস, হার্ট ফেইলিও এবং এনজাইনা হ্রাস পেয়েছে। কার্ডিওভাসকুলার ডিজঅর্ডারে আক্রান্তদের জন্য সরিষার তেল স্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হয়। এটি ট্রাইগ্লিসারাইড, রক্তচাপ এবং প্রদাহ কমাতেও সহায়তা করে।

>>কাশি এবং সর্দি হ্রাস করতে সহায়তা করে
প্রাচীনকাল থেকেই সরিষার তেল কাশি, সর্দি এবং অন্যান্য শ্বাস প্রশ্বাসের অ্যালার্জি প্রশমিত করতে ব্যবহৃত হয়। সরিষার তেল দিয়ে স্টিম নিলে তা শ্লেষ্মা পরিষ্কার করতে সাহায্য করে। সরিষার তেল সাইনোসাইটিসে আক্রান্ত ব্যক্তিদের উপরও ইতিবাচক প্রভাব ফেলে।

>>জয়েন্টে ব্যথা এবং বাত থেকে মুক্তি দেয়
সরিষার তেল নিয়মিত মালিশ করলে তা পেশী এবং জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে। সরিষার তেলে থাকা ওমেগা ৩ আর্থ্রাইটিসের কারণে সৃষ্ট কঠোরতা এবং ব্যথা কমাতে সহায়তা করে।

19/08/2021

Alhamdulillah,

17/05/2015

১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication
System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Document (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless
Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus

Address

Dhaka
1216

Telephone

+8801915779910

Website

Alerts

Be the first to know and let us send you an email when E-resource posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E-resource:

Share