13/01/2022
আমাদের সকলের প্রিয় Marvel Cinematic Universe এর Doctor Strange লেখক শাহরিয়ার জাওয়াদ এর লেখার অনেক প্রশংসা করে বলেন, " বইটি যে কেউ একবার পড়া শুরু করলে, সে যেন সরাসরি সে সময়ে চলে যাবে যেখানে জায়গা করে নিয়েছেন স্বয়ং মুঘল সম্রাট শাহাব উদ্-দীন মুহাম্মদ খুররম শাহ্জাহান। ছিলেন মালিকা-এ-জামানি মুমতাজ মহল। ছিলেন দারা শেকো আর আওরঙ্গজেব। এক নিমিষেই ঘুরে বেড়াতে পারবে সুরাট, আগ্রা, বুরহানপুর থেকে এই সবুজ বাংলার পথে পথে, গ্রামে গঞ্জে, নগরে।"
চলুন তাহলে শুনে আসা যাক, কি আছে এই উপন্যাসে -
১৬১২ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে খাগড়াঘাটের যুদ্ধে মুঘল বাহিনীর হাতে রাজা প্রতাপাদিত্য পরাজিত হন। তাঁর পরাজয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যশোহর রাজ্য। এরই একটা অংশ হয়, কুমার নদের তীরে দাঁড়িয়ে থাকা মোহাম্মদশাহী পরগনা।
এরপর কেটে যায় ঠিক ষোলোটা বছর। ১৬২৮ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে মুঘল সাম্রাজ্যের তখ্তে বসেন নতুন সম্রাট। সম্রাট শাহাব উদ্-দীন মুহাম্মদ খুররম শাহ্জাহান। নতুন সম্রাটকে ঘিরে তৈরি হয় এলোমেলো পরিস্থিতি। একের পর এক হতে থাকে আঞ্চলিক বিদ্রোহ।
সাথে যোগ হয়, দক্ষিণাত্যের ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ। বলা হয়, সেবার দুর্ভিক্ষে মারা গিয়েছিল প্রায় সাত লক্ষ ক্ষুধার্ত মানুষ। সম্রাট শাহ্জাহান দক্ষিণাত্যের অঞ্চলগুলোতে তৎকালীন প্রায় বারো লক্ষ টাকার কর মওকুফ করেছিলেন। খুলেছিলেন অগণিত লঙ্গরখানা।
ওদিকে আবার পর্তুগিজ জলদস্যুরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আরাকান আর বাংলার উপকূলীয় অঞ্চল হয়ে ভেতরে ঢুকে জাহাঙ্গীর নগর, নারায়ণগঞ্জ অঞ্চলেও লুটতরাজ চালিয়ে বেড়াচ্ছে। হুগলিতে তাদের ঘাঁটি দিন দিন শক্ত হচ্ছে। স্থানীয়দের অত্যাচার করছে, অস্ত্রের মুখে ধর্মান্তরিত করছে।
এসব সামাল দিতেই সম্রাটের যখন নাজেহাল অবস্থা তখন ১৬৩১ সালের আগস্টে চৌদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেলেন তাঁর প্রিয় স্ত্রী সম্রাজ্ঞী মুমতাজ মহল।
পুরো উপন্যাসটির কাহিনী জানার জন্য আপনাদের সকলকে Doctor Strange ৩০% ছাড়ে ২১০ টাকায় অর্ডার করতে বলেছেন m.me/noyabazarbd 'তে !!! এর সাথে এও বলেছেন যে, তিনি 2022 সালে আসছেন উনার নতুন মুভি 'Doctor Strange in the Multiverse of Madness' নিয়ে।
📣 Cash on Delivery Service 📣