Roposhibangla

Roposhibangla Buying Online Anytime Anywhere In Bangladesh

এই সাইটে https://justnock.com গিয়ে আপনার মূল্যবান মতামত দিন ,এই টা প্রথম বাংলাদেশী প্রফেশনাল স্যোশাল নেটওয়ার্ক
30/11/2022

এই সাইটে https://justnock.com গিয়ে আপনার মূল্যবান মতামত দিন ,এই টা প্রথম বাংলাদেশী প্রফেশনাল স্যোশাল নেটওয়ার্ক

justnock is a Social Networking Platform. With our new feature, user can wonder posts, photos,

পরিচয় গোপন রাখা এক ডিভোর্সি বোনের খোলাচিঠি:জানিনা, আমি কেন লিখছি। হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হ...
12/06/2022

পরিচয় গোপন রাখা এক ডিভোর্সি বোনের খোলাচিঠি:

জানিনা, আমি কেন লিখছি। হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক।

আমি ঊনিশ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। সংসারও টিকে ছিল দের বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এক বছর।

আমার স্বামীর স্বভাব-চরিত্র সবই বেশ ভালোই ছিল। শুধু একটু জেদি । অবশ্য তাও সবসময় না, মাঝেমধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি, আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয় নি।

সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে। ওরকম আমাদের মধ্যেও মাঝেসাঝে ঝগড়া-ঝাটি হতো। কিন্তু ঝগড়া বাধলেই আমি তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেদেকেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাত। আমার ছোট বোন তো রীতিমত অপমান করত!

আমার কাছেও মনে হতো, ঠিকই আছে। কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে। আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, “ডিভোর্স দাও! তোমার মতো লোকের সাথে কে সংসার করে?”

নাহ, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাই নি। ওটা ছিল মুখের কথা।

ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো।

একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে। যা মুখে আসছে তাই বলছি। তুই-তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায় নি। এক পর্যায়ে সহ্যের বাধ ভেঙে ও আমার গায়ে হাত তুললো!

এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলে নি। কিন্তু ঐ একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল।

আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ! সবাইকে যা বলেছি, সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বললো, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই। মামলা ঠুকে দাও।

আমি সবার পরামর্শে মামলা করলাম।

ওর নামে নারী নির্যাতনের কেইস করা হল। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরুব্বিরা এসে বার বার অনুরোধ করল, আমি যেন এই কেইস তুলে নিই।

ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো?

আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এতকিছুর পর ফিরে যাই, তাহলে ও ভাববে, আমি বুঝি অসহায়। আমাকে আরো পেয়ে বসবে। আমার উপর ইচ্ছামত ছড়ি ঘুরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বার বার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না।

কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল, সেদিনই হাটু জোর হয়ে আমার কাছে মাফ চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে ফেরত গেলাম না।

কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার-সালিশ হল। সবার কাছে ও দোষী প্রমাণিত হল। সবাই ওকে নানা কথা বোঝাল, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম।

এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কী একটা নিয়ে আমাদের ঝগড়া বেধে গেল। ব্যস, কাপড়চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ ! আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বললো, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ-টসুস্থ কিছু না, সব বাহানা!

আমরা চাচ্ছিলাম ঐ পক্ষ থেকে কিছু আত্মীয়-স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতেপায়ে ধরে নিয়ে যাক। কিন্তু এবার কেউই আসলো না।

এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল। কতবড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস! আমাকে ডিভোর্স দিতে চায়? ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো।মা বাবা মনে করিয়ে দিলো, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে।

প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশছোঁয়া অংক দাবি করলাম! আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়। যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাই নি৷ কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব! ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি নি।

কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশছোঁয়া সমস্ত দাবি মেনে নিলো। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ভরণপোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব! বিনিময়ে ও পেলো শুধু ডিভোর্স।

আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর।

ও আবারও বিয়ে করেছে। সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে।

এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্নবিছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করি নি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয় নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে!

মাঝে মাঝে ভাবি, ইশ, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিতো। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো! আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে, একটু ওর কাছে নত হতাম! তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না।

আজ আমার ভাইবোন বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছ কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কারো জবনে এমন না হোক

ছবি:গুগুল

https://namecheap.pxf.io/BXo474
10/06/2022

https://namecheap.pxf.io/BXo474

Shared Hosting services from Namecheap. Fast, cheap, and reliable hosting with 100% uptime guarantee and 24/7 Live Chat Support, starting at $1.44/mo!

09/06/2022

নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাহিরের মানুষের প্রয়োজন হয়ে যায় তখনই বুঝতে হবে আপনার পরিবার শেষ হয়ে গেছে।

রাষ্ট্রের উচিৎ ছিল তাকে গ্রেফতার নয়, পুরস্কৃত করাকদিন আগে নরসিংদির রেলস্টেশনে এক তরুণী দেহজ সংস্কৃতির পোষাক পরে অশ্লীলতা...
31/05/2022

রাষ্ট্রের উচিৎ ছিল তাকে গ্রেফতার নয়, পুরস্কৃত করা
কদিন আগে নরসিংদির রেলস্টেশনে এক তরুণী দেহজ সংস্কৃতির পোষাক পরে অশ্লীলতা করায় বাধা দেন এক নারী। আজ তাকে গ্রেফতার করা হয়েছে। দুপাশে কালো পোষাক পরা বাহিনীর দুই সদস্য এমন ভাবে দাঁড়িয়ে পত্রিকায় ছবি দিয়েছেন যেনো তারা ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী ধরে ফেলেছেন।
দেশে খুব করে পোষাকের স্বাধীনতার কথা বলা হচ্ছে। আমি জানতে চাই পৃথিবীর কোথায় পোষাকের স্বাধীনতা আছে? ইউরোপ, আমেরিকায়? এসব দেশে হিজাব পরতে বাধা দেয়া হয় কেনো? আইন করে নিষিদ্ধ করা হয় কেনো? পথে-ঘাটে বৈষম্য, নিগ্রহের শিকার হতে হয় কেনো?
পৃথিবীর কোথাও পোষাকের স্বাধীনতা নেই। সব দেশেই পোষাকের একটা সীমাবদ্ধতা আছে। নিজস্ব সংস্কৃতি মতো খোলামেলা পোষাকেরও সীমাবদ্ধতা আছে। মানুষ ইচ্ছা করলেই ঘরের পোষাক বাইরে পরতে পারে না। পৃথিবীর কোনো দেশেই বিকিনি পরে প্রকাশ্যে (নির্দিষ্ট এরিয়ার বাইরে) ঘুরঘুর করা যায় না। এমনকী ইতালিসহ অনেক দেশে পুরুষরাও উদোম গায়ে লোকালয়ে ঘুরঘুর করতে পারে না। আইন এবং সমাজ তাদের বাধা দেয়।
পোষাক সংস্কৃতির একটি অংশ। ধর্ম এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি অনুযায়ী পোষাকের অভ্যাস গড়ে ওঠে। আমাদের নিজস্ব একটা পোষাক সংস্কৃতি আছে। আধুনিকতার নামে কেনো সেটাকে ভেঙ্গে ফেলতে হবে? কেনো দেহজ সংস্কৃতি অনুসরণ করতে হবে?
কয়েকটি পত্রিকায় দেখলাম শিরনাম করা হয়েছে, 'আধুনিক' পোষাক পরায় তরুণী...! আধুনিক পোষাক মানে কি? আমাদের দেশের পোষাক অআধুনিক? বস্তাপচা? খারাপ? অন্যের খোলামেলা পোষাক আধুনিক, আর আমার নিজেরটা সেকেলে?
যারা নিজের সংস্কৃতি ভেঙ্গে ফেলতে চায়, নিজের সংস্কৃতিকে সম্মান করে না, অন্য সংস্কৃতির চর্চা ও বিস্তার করতে চায়, তারা কেমন তরো দেশপ্রেমিক? কেমন তরো ভালো মানুষ?
যারা বলেন, ইভটিজিং বা ধর্ষণের মতো অপরাধের সাথে পোষাকের কোনো সম্পর্ক নেই, তারা কী জানেন ইউরোপ আমেরিকায় প্রতিদিন যতো ধর্ষণ, ইভটিজিং হয় এর প্রায় ৭০ ভাগ হয় অতি ছোট পোষাকের জন্য।
বিজ্ঞান কী বলে জানেন? নারীর খোলামেলা পোষাকে পুরুষের মস্তিস্কে এক ধরণের রাসায়নিক ক্ষরণ হয়, যা তাকে ইভটিজিং বা ধর্ষণের মতো অপরাধ করতে উৎসাহিত করে। যারা বিভিন্ন কারণে এতদুর পর্যন্ত যেতে পারে না তারা অন্তত মনে মনে হলেও ইভটিজিং বা ধর্ষণে উৎসাহিত হয়।
হ্যাঁ, কোনো ভাবেই ইভটিজিং বা ধর্ষণ অপরাধের জন্য পোষাককে একমাত্র কারণ হিসাবে দায় দেয়া যাবে না। অনেক কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ।
আমাদের দেশে করপোরেট পোষাকের নামে নারীর পোষাক বদলে দেয়া হয়েছে। কী অদ্ভূত, করপোরেটের জন্য কেনো অন্যের সংস্কৃতি অনুসরণ করতে হবে? দেশি সংস্কৃতির পোষাক পরলে সমস্যা কোথায়? আমাদের দেশি পোষাক এতই খারাপ যে ওটা পরে করপোরেট চলে না? ওটা পরে কাজ-কর্ম করা যায় না? মানুষের সামনে যাওয়া যায় না?
অন্যের অনুসরণে এত আগ্রহ কেনো আমাদের? নিজেরটা ভালো লাগে না কেনো? এত হীনমন্যতা কিসের?
তরুণীকে বাধা দিয়ে ওই নারী কোনো অপরাধ করেননি। তিনি তার সামাজিক দায়িত্ব পালন করেছেন। নিজের সমাজ এবং সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করেছেন। রাষ্ট্রের উচিৎ ছিল তাকে গ্রেফতার নয়, পুরস্কৃত করা।

একবার পড়ে দেখুন,ইনশাআল্লাহ মন ছুঁয়ে যাবে_____________________________✽ কখনো আল্লাহ আমাদের দুর্বল করে দেন,আমরা অধিক শক্...
30/05/2022

একবার পড়ে দেখুন,
ইনশাআল্লাহ মন ছুঁয়ে যাবে
_____________________________
✽ কখনো আল্লাহ আমাদের দুর্বল করে দেন,
আমরা অধিক শক্তিশালী হবার জন্য।

✽ কখনো আল্লাহ আমাদের হৃদয় চূর্ণ করে দেন,
আমাদের পরিপূর্ণ করার জন্য।

✽ কখনো আল্লাহ আমাদের দুঃখ সইতে দেন,
অধিক সহনশীল হবার জন্য।

✽ কখনো আল্লাহ আমাদের ব্যর্থতা দেন,
জীবন সংগ্রামে জয়ী হবার জন্য।

✽ কখনো আল্লাহ আমাদের একাকীত্ব দেন,
অধিক সচেতনহবার জন্য।

✽ কখনো আল্লাহ আমাদের সর্বস্ব ছিনিয়ে নেন,
আল্লাহর রহমতের মূল্য বুঝার জন্য!

আল্লাহ বলেন:-
📑وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ

"এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি
ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে।
তবে হে নবী আপনি সুসংবাদ দিন ধৈর্য ধারনকারীদের।"
(সূরা বাক্বারাহ -১৫৫)

আল্লাহ আমাদের সকলকে,
সকল অবস্থাতে
ধৈর্যধারন করার তৌফিক দান করুন।
আমিন!!!

29/05/2022

ঋণের প্রলোভন থেকে বাঁচুন।
-
-
-
-




25/05/2022

বাংলাদেশের অন্যতম বড় মার্কেটপ্লেসে কেনাবেচা করুন
খুব দ্রুত । ফ্রি বিজ্ঞাপন দিন! whoisadd.com




বাংলাদেশের অন্যতম বড় মার্কেটপ্লেসে কেনাবেচা করুন  খুব দ্রুত । ফ্রি বিজ্ঞাপন দিন!whoisadd.com
22/05/2022

বাংলাদেশের অন্যতম বড় মার্কেটপ্লেসে কেনাবেচা করুন

খুব দ্রুত । ফ্রি বিজ্ঞাপন দিন!

whoisadd.com







দৃঢ় হোক বাংলার বন্ধন
20/05/2022

দৃঢ় হোক বাংলার বন্ধন

https://1.envato.market/JrQJjQ
14/04/2022

https://1.envato.market/JrQJjQ

10+ Pre-Made Layouts Included Mega Cell eCommerce Shopify Multipurpose Responsive Theme is specialized for Mega Stores, Layout, Electronics, Fashion, Auto, automotive, tools, parts, Furnit...

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Roposhibangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share