17/08/2022
আমার তরফ থেকে নাই কোন শুভ কামনা,
তাই বলে তোমাকে কোন অভিশাপও দেবনা।
কেন তুমি আমার হবেনা তা আমার জানা নাই,
সেই কথাটি কখনও আমি জানতে নাহি চাই।
আমার যত স্বপ্ন ছিল, তা সবই তোমায় ঘিরে,
ইচ্ছা হলে যেতে পার আবার আসতেও পার ফিরে।
এ অবুঝ হৃদয়ের ভালবাসা কখনও বুঝলেনা,
তোমাকে তাই বলে কোন অভিশাপও দেবনা।
আফসোস শুধু এতোটুক, তোমাকে বোঝাতে পারেনি,
ভালবাসায় ভরা আমার এ দু’চোখের নিরব চাওনি।
আমি তোমায় ভালোবেসেছি হৃদয় উজার করে,
ইচ্ছে হলে আবার তুমি আসতেও পার ফিরে।