11/08/2026
**“এত অর্ডার ক্যানসেল করেন কেন?” — জিজ্ঞেস করলেই উত্তর, “এটা তো কোনো ব্যাপার না!” 🙂**
একজন কাস্টমারের কাছে হয়তো একটা অর্ডার ক্যানসেল করা **“কোনো ব্যাপার না”**।
কিন্তু একজন ছোট ব্যবসায়ীর জন্য প্রতিটি ক্যানসেল অর্ডারের পেছনে থাকে—
📦 প্যাকেজিংয়ের খরচ
🚚 ডেলিভারি/রিটার্ন চার্জ
⏰ সময়ের অপচয়
📞 কনফার্মেশন ও কলের ঝামেলা
এবং সবচেয়ে বড় কথা—**একজন সত্যিকারের কাস্টমারের অর্ডার দেওয়ার সুযোগ নষ্ট হওয়া।**
বিশেষ করে যাদের **আগের অর্ডারের cancellation rate অনেক বেশি**, তাদের কাছে স্বাভাবিকভাবেই আমরা জানতে চাই—
**“আগের এতগুলো অর্ডার ক্যানসেল হওয়ার কারণটা কী?”**
এটা কাউকে ছোট করার জন্য নয়।
এটা আমাদের ব্যবসার ক্ষতি কমানোর জন্য।
**অর্ডার করা আপনার অধিকার,
কিন্তু অযথা অর্ডার করে ক্যানসেল করা—অন্যের সময় ও ব্যবসার ক্ষতি।**
তাই অর্ডার করার আগে একটু ভেবে অর্ডার করুন। ❤️
**আপনার একটি দায়িত্বশীল অর্ডার একজন ছোট ব্যবসায়ীর জন্য অনেক বড় সহযোগিতা।**
**“Cancel তো করলাম, এত কিছু কী হয়েছে?”**
আপনার থেকে নিলাম না ??
আপনার কাছে হয়তো কিছুই হয়নি।
কিন্তু ব্যবসায়ীর কাছে হয়েছে—**টাকা, সময়, প্যাকেজিং, ডেলিভারি চার্জ এবং একটি সম্ভাব্য কাস্টমার হারানো।**
তাই যাদের নিয়মিত অর্ডার করে আবার ক্যানসেল করার অভ্যাস আছে, তাদের কাছে অনুরোধ—
**অর্ডার করার আগে সিদ্ধান্ত নিন, অর্ডার করার পরে নয়।**
কারণ **Fake/Time-pass order কোনো “ছোট ব্যাপার” নয়।**
একজন ছোট ব্যবসায়ীর জন্য এটা সরাসরি ক্ষতি। 📦💔
এই জন্য যারা অনলাইনে নতুন অর্ডার+ক্যানসেল বেশি + আগে ক্যানসেল করেছেন + 6mm order full advance payment প্রযোজ্য।
সবাইকে অবশ্যই ফুল পেমেন্ট করে অর্ডার করতে হবে, না হলে তাদের পণ্য পাঠানো হচ্ছে না । ❌
ধন্যবাদ
NibirDokan💕