10/07/2026
ইয়া আল্লাহ… আপনি নিজেই বলেছেন “তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেবো।” আপনি বলেছেন “আমার কাছে চাও, আমি দান করবো।”
হে পরম দয়ালু রব, আজ আমি আপনার দরবারে ফকিরের বেশে হাজির। আমার হাতে কিছু নেই, আমলের ঝুলি শূন্য, তবুও বুকভরা আশা নিয়ে দাঁড়িয়েছি আপনার সামনে।
ইয়া আল্লাহ, আমি জানি আমার চেয়ে উত্তম, অধিক পরহেজগার, অধিক ইবাদতগুজার মুমিন ও মুমিনা আপনার অনেক বান্দা-বান্দী আছেন।
তারা হয়তো আমার চেয়ে বেশি যোগ্য, বেশি প্রিয়।
কিন্তু আমি পাপী অধমের আপনি ছাড়া আমার আর কেউ নেই।
ইয়া রহমান, ইয়া রাহিম…
আপনি ব্যতীত আমার কোনো আশ্রয় নেই, কোনো দরজা নেই, কোনো ভরসা নেই। আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না, ইয়া আল্লাহ।
হে আমার রব, আমাকে আপনার করে নিন।
আমার অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন।
আমার জীবনের মালিক আপনি। আপনি আমার হয়ে যান, আমার দুঃখে সান্ত্বনা, আমার শূন্যতায় পূর্ণতা, আমার অস্থিরতায় শান্তি হয়ে থাকুন।
ইয়া আল্লাহ, আপনি জানেন আমি কতটা দুর্বল।
আমার সব গোপন ব্যথা, সব অশ্রু, সব লুকানো ভয় আপনার অজানা নয়।আপনি তো দয়ার সাগর, রহমতের আধার। দয়া মায়া করে, মায়া করে আমার ধৈর্যের আর কঠিন পরীক্ষা নিয়েন না।
আমার জন্য যা কল্যাণকর দুনিয়ায় ও আখিরাতে
তা আমাকে দান করুন। যা অকল্যাণকর তা আমার থেকে দূরে সরিয়ে দিন, যদিও আমি তা ভালো মনে করি।
ইয়া আল্লাহ, আপনার তাওহীদের উছিলায়,
তাওহীদের কালেমা "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ"(স:) এর উছিলায় আমার এই দোয়া কবুল করে নিন।
আমার সকল দোয়ার উপর কুন ফায়াকুন বলে দিন।
আমার গুনাহ মাফ করুন, আমার অন্তরকে পরিশুদ্ধ করুন, আমার রিযিক হালাল ও প্রশস্ত করুন, আমার ঈমানকে মজবুত করুন, আর আমাকে এমন বান্দা বানান যার উপর আপনি সন্তুষ্ট থাকবেন।
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ♥️