20/08/2020
BD Xpress Delivery-র গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে সবার সুবিধার জন্য বিস্তারিত ভাবে লেখা হল। যে সকল বিষয় নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন আসে আমাদের কাছে-
◾আমাদের মার্চেন্ট হওয়ার জন্য যা যা করতে হবে, তা হলো :
মার্চেন্ট ফরম টি ফিল আপ করতে হবে। এরপর আমরা আপনাকে একটি মার্চেন্ট আইডি দিয়ে দিব। ঐইটাই হবে BD Xpress Delivery তে আপনার আইডি।
◾আমরা মিনিমাম দুইটা পার্সেল পিক আপ করে থাকি। কিন্তু যদি; অনলি একটা পার্সেল পিক আপ থাকে সেক্ষেত্রে ডেলিভারি চার্জের সাথে চল্লিশ টাকা (40 Taka) এড হবে।
এরপর ও চার্জ সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে করতে পারেন।
◾এবার আসা যাক পেমেন্ট প্রসঙ্গে,
আমাদের পেমেন্ট সপ্তাহে দুই দিন হয়ে থাকে। রবিবার এবং বুধবার। অর্থাৎ, আপনার শনিবার পর্যন্ত যতগুলো ডেলিভারি কমপ্লিট হবে সেটার পেমেন্ট আপনি রবিবার পেয়ে যাবেন এবং মঙ্গলবার পর্যন্ত যতগলো কমপ্লিট হবে সেটা আপনি পেয়ে যাবেন বুধবার। আমরা সেই ক্ষেত্রে পেমেন্ট এর একটি সফট কপি আগেই আপনাদের দিয়ে দিব ভুল-ক্রটি চেক করার জন্য, সেইখানে সব ডিটেইলস আপনি পেয়ে যাবেন।
✔একটা জিনিস ক্লিয়ার করে দেই, যদি পেমেন্ট ক্যাশ (সর্বোচ্চ ১০০০০টাকা) নিতে চান তাহলে নেক্সট পিক আপের দিন আপনি পেমেন্ট রিসিভ করবেন। আর যদি বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিন সেই ক্ষেত্রে রবিবার এবং বুধবারই পেমেন্ট পেয়ে যাবেন।
◾এবার আসা যাক পার্সেল ডেলিভারি প্রসঙ্গে,
আমরা সর্বত্র চেষ্টা করি
24 hours র মধ্যে পার্সেল ডেলিভারী দিয়ে দিতে। কিন্তু কোন কাস্টমার যদি ফোন পিক না করে সেক্ষেত্রে 48 hour র মধ্যেই দিয়ে দেয়ার চেষ্টা করি।
✔আমাদের কোন এটেম্পট লিমিট নেই। তাই কাস্টমার যতক্ষন পর্যন্ত নিজে থেকে প্রোডাক্টটি ক্যান্সেল না করবেন, ততক্ষন পর্যন্ত যতবার প্রয়োজন আমরা এটেম্পট নিব। কাস্টমার ফোন না ধরলেই ক্যান্সেল বলে চার্জ নেওয়ার কোন প্রবণতা আমাদের নেই (যদি কাস্টমার ফোন না ধরে অর টাইম না মিলে বা খারাপ আবহাওয়া থাকলে সে ক্ষেত্রেই ২৪ ঘন্টার বেশি লাগতে পারে)
◾যাদের ঢাকার বাহিরে ডেলিভারী অথবা ঢাকার ভিতরে, আর প্রডাক্ট যদি সেনসেটিভ হয় সেক্ষেত্রে প্যাকেজিং টা ভালো মতো করে দিবেন। বিশেষ করে ঢাকার বাহিরের ডেলিভারি গুলোর ক্ষেত্রে। কারন যে কোন প্রোডাক্টের প্যাকেজিং ভালো হলে প্রডাক্ট ড্যামেজ এর টেনশনই চলে যায়। আর পৌছে দেয়ার দায়িত্ব আমাদের। সেটির নিশ্চয়তা আমরা দিচ্ছি।
◾রিফান্ড ইস্যু,
প্রডাক্ট ড্যামেজ এর ক্ষেত্রে আমাদের কোনো রিফান্ড পলিসি নেই। যেহেতু, আমরা নেওয়ার সময় প্রডাক্ট চেক করে নেই না। তাছাড়াও প্রডাক্ট ড্যামেজ না হওয়ার জন্য সঠিক প্যাকেজিং (বাবল র্যাপ, ফোম র্যাপ, সঠিক কার্টুন সাইজ, প্রপার কসটেপিং ইত্যাদি) এর দায়িত্ব ও আপনার ওপর ।
প্রডাক্ট লস্ট এর ক্ষেত্রে আমরা প্রডাক্ট প্রাইজ এর ৫০% রিফান্ড করবো। তবে অবশ্যই প্রপার প্রাইজিং ডকুমেন্টস দিতে হবে।
◾সর্বশেষে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো COD চার্জ (ক্যাশ অন ডেলিভারি চার্জ)।
যদি ক্যাশ অন ডেলিভারী হয় তাহলে টোটাল ক্যাশের 1% আমরা চার্জ হিসেবে কেটে রাখব। অর্থাৎ, 100 টাকা তে 1 টাকা করে।
COD চার্জ : ক্যাশ ক্যারী করার জন্য, রেকর্ড রাখার জন্য এবং টাকা সঠিক সময়ে ফেরত দেয়ার জন্য কোম্পানির এক্সটার্নাল একটা খরচ হয়। (যেমন - বিকাশ চার্জ, ব্যাংক চার্জ এবং যিনি একাউন্টস ডিপার্টমেন্ট হেন্ডেল করে পেমেন্ট বুঝিয়ে দেয় তার পারিশ্রমিক)
◾এর বাইরে যে কোনো তথ্য জানার থাকলে আমাদের পেইজের ইনবক্সে বা পেইজে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন।