Alif Books

Alif Books discover your Islamic way of life . ..

15/05/2020
24/02/2020

ক্রুসেড―এক আদর্শিক সংঘাত।
যেই সংঘাতের লক্ষ্য হিশেবে রয়েছে ইসলাম ও মুসলিম উম্মাহ। এই হিংস্র লড়াইয়ে খ্রিষ্টানরা ছিনিয়ে নিতে চেয়েছে উম্মাহর পবিত্র ভূমি, ভূলুণ্ঠিত করতে চেয়েছে তার মর্যাদা। কিন্তু উম্মাহর সম্ভ্রম রক্ষার সংঘর্ষে কী ঘটেছিল আমাদের ইতিহাসে? কারা আল্লাহু আকবার ধ্বনিতে জাগিয়ে তুলেছিল উম্মাহর সুপ্ত ঈমানি চেতনাকে! আল্লাহর বড়ত্ব ও তাঁর রাসুলের নেতৃত্ব কোন-সে ত্যাগের বিনিময়ে হয়ে ছিল অক্ষয়, অবিচল!!

অতএব, ‘মাকতাবাতুল হাসান’-এর সাথে চলুন ড. রাগিব সারজানির পাঠশালায়―তাঁর কলমে উঠে আসা উম্মাহর সেই বিস্ময়কর ইতিবৃত্ত পাঠে...।

হ্যাঁ, আমরা নিয়ে আসছি প্রায় দুই শতাব্দী ব্যাপ্ত ভয়ংকর ক্রুসেড যুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস যা মোট ৬খণ্ডে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় শীঘ্রই প্রথম ২খণ্ড প্রকাশিত হচ্ছে, যেখানে রয়েছে ক্রুসেড যুদ্ধের শুরু থেকে ইমাদুদ্দিন যানকি রহ. যুগ পর্যন্ত সময়ের বিস্তারিত ইতিহাস।

বই: ক্রুসেড যুদ্ধের ইতিহাস (২খণ্ড)
মূল: ড. রাগিব সারজানি
অনুবাদ: আবু মুসআব ওসমান
সাদিক ফারহান

** ইনশাআল্লাহ!
প্রিয় পাঠক, শীঘ্রই প্রি-অর্ডার নেওয়া শুরু হবে।

24/02/2020

ইতিহাস নিছক কিছু ঘটনার ধারাবিবরণ নয়, নয় কেবল বিগত ঘটনাপ্রবাহের সংরক্ষণ। ইতিহাস হলো শিক্ষা ও উপদেশ এবং দীক্ষা ও পরিচর্যার এক চিরন্তন পাঠশালা। বিশেষত ইসলামি ইতিহাস তো মানবজাতির জন্য এক অনন্য-অমূল্য উপহার। ইসলামি ইতিহাস কেবল পৃথিবীর শ্রেষ্ঠ জাতির কর্মবিবরণই নয়, বরং একদিকে ভূপৃষ্ঠে সদা কার্যকর খোদায়ি রীতির ভাবসম্প্রসারণ; অপরদিকে আগামীর প্রতিটি পদক্ষেপে সফলতা অর্জনের কার্যকারণ। ইসলামি ইতিহাস তাই কেবল মুসলিম উম্মাহর নয়, মানবজাতির প্রতিটি সদস্য ও সমাজের অনিবার্য প্রয়োজন।

আর তাই মাকতাবাতুল হাসান-এর এবারের প্রয়াস―

ইসলামি ইতিহাস-সংক্ষিপ্ত বিশ্বকোষ (৫খণ্ড)

-------------------------

আমাদের “ইসলামি ইতিহাস : সংক্ষিপ্ত বিশ্বকোষ” গ্রন্থটি মূলত দুটি আরবি গ্রন্থের সমন্বয়ে রচিত:
• “الموسوعة الميسرة في التاريخ الإسلامي”
(ইসলামি ইতিহাসের সুলভ বিশ্বকোষ)
গ্রন্থটি মিশরের দুই প্রখ্যাত ইতিহাসবিদ ও ইসলামি স্কলার কাসিম আবদুল্লাহ ইবরাহিম ও মুম্মাদ আবদুল্লাহ সালিহ-এর তত্ত্বাবধানে মিশরকেন্দ্রিক ফরিকুল বুহুস ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া (ইসলামি গবেষণা ও অধ্যয়ন পরিষদ) হতে প্রকাশিত ইতিমধ্যে যা চল্লিশবারের অধিক পুনঃমুদ্রিত হয়েছে।

• “التاريخ الإسلامي من الخلافة الراشدة حتى العصر الحديث”
(ইসলামি ইতিহাস : খিলাফতে রাশেদা থেকে বর্তমান যুগ পর্যন্ত)। গ্রন্থটির সংকলক মিশরের প্রখ্যাত গবেষক-লেখক প্রফেসর ইবরাহিম মাহমুদ আবদুর রাজি। তিনি জামিয়াতুল ইলমিয়া লিদ-দিরাসাতি ওয়াল মাখতুতাত-এর সম্মানীত সদস্য।

আর এই দুটি মূল আরবি গ্রন্থেরই ভূমিকা লিখেছেন ইসলামি ইতিহাস বিষয়ক সর্ববৃহৎ ওয়েবসাইট www.islamstory.com-এর তত্ত্বাবধায়ক ও প্রখ্যাত ইতিহাস-লেখক ড. রাগিব সারজানি।

--------------------------

প্রকাশিতব্য “ইসলামি ইতিহাস : সংক্ষিপ্ত বিশ্বকোষ”-এর
সম্মানিত অনুবাদ পর্ষদ:
• মাওলানা আবু মুসআব ওসমান
• মাওলানা মাহদি হাসান
• মাওলানা আতাউল কারীম মাকসুদ
• ড. মুনিরুজ্জামান
• মাওলানা আবু তালহা সাজিদ
• মুফতি শিহাবুদ্দীন খান

সম্পাদনা পর্ষদ:
• মাওলানা আবু মুসআব ওসমান
• মুফতি তারেকুজ্জামান

** ইনশাআল্লাহ!
প্রিয় পাঠক, শীঘ্রই প্রি-অর্ডার নেওয়া শুরু হবে।

25/10/2018

#শেয়ার_করুন_________জিতে_নিন___পুরস্কার___

প্রি-অর্ডার বিষয়ক এ পোস্টটি বেশি বেশি শেয়ার করুন এবং শেয়ারের স্ক্রিনশট কমেন্টস-এ দিন। শেয়ারকারীদের মাঝে লটারির মাধ্যমে ১০জনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার !!!

Coming soon.....
21/06/2016

Coming soon.....

Coming soon
10/06/2016

Coming soon

We are going to publish 6 new children's Islamic books....  Will be available very soon inshallah
04/05/2016

We are going to publish 6 new children's Islamic books....
Will be available very soon inshallah

Arrived..........alhamdulillah
03/05/2016

Arrived..........
alhamdulillah

Coming soon.......
17/04/2016

Coming soon.......

Address

Solayman Plaza , 3/3-B Purana Paltan
Dhaka

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801787007030

Alerts

Be the first to know and let us send you an email when Alif Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category