08/01/2014
কি করলে আরো বেশি দিন বাঁচবেন?
পৃথিবীতে দীর্ঘ জীবন লাভের জন্য রানি ক্লিওপেট্রা মুক্তা খেতেন, স্কটল্যান্ডের কাউল্টরা ছোট বাচ্চার রক্ত খেতেন, এবং আরও অনেককেই অনেক ভাবে ছেস্টা করছেন কি ভাবে আরও কয়েকটা বছর বেশি থাকা যায় এই সুন্দর পৃথিবীতে। এবার জেনে নেই কি করলে আরো কিছুদিন বেশি বাঁচবেন ।
প্রাণ খুলে হাসুন : হাসতে টাকা লাগে না, হাসুন যত পারেন। কারণ গবেষণায় প্রমাণিত হয়েছে যে, হাসলে হার্টের সুরক্ষা ব্যায়ামের চেয়ে বেশি হয়।
ঘুম : পরিপূর্ণ ঘুম সুস্বাস্থ্যকে দীর্ঘ করে। কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমাতে চেষ্টা করুন। তবে অতিরিক্ত ঘুমিয়ে শরীরকে মেদবহুল করা চলবে না।
পরিশ্রম করুন : সবচে’ ভালো হয়, রুটিনমাফিক পরিশ্রম করলে। কিছুটা স্ট্রেচিং, অ্যারোবিক আর ওয়েট এক্সারসাইজ করুন। নিয়মিত ব্যায়াম করবেন এবং স্বাস্থ্য ঠিক রাখুন
ক্যালসিয়াম : এর প্রয়োজন কেবল বাচ্চাদের আর পঞ্চাশোর্ধ্বদের, এটি ভুল ধারণা। সবারই এর প্রয়োজন রয়েছে। সামুদ্রিক মাছ এর ভালো উৎস।
অ্যান্টিঅক্সিডেন্ট : যদি আপনি ৪৫-এর কোঠা পেরিয়ে থাকেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর সেবন আরম্ভ করুন আজই।
আর রাগ নয় : রাগকে দমন করতে শিখুন।
দুশ্চিন্তা দূরে থাক : দুশ্চিন্তা বয়স বাড়ায়। যতটা সম্ভব টেনশন মুক্ত থাকুন।
পরিশ্রুত পানি পান : বিশুদ্ধ পানি আপনার বহু রোগ দূরে রাখতে পারে।
পজিটিভ অ্যাটিচ্যুড : সর্বদা নিজেকে সুস্থ ভাবুন, দেখবেন বহু রোগ ভালো হয়ে গেছে।
যেটি না বললেই নয় : পান, সিগারেট, অ্যালকোহলের কু-অভ্যাস যত দ্রুত ছাড়বেন, তত দীর্ঘায়ু হবেন।