11/08/2020
সময়ের তাগিদে কিছু একটা করা প্রয়োজন। এ ভাবনা থেকেই ৬ আগষ্ট, ২০২০ খ্রিস্টাব্দে ETC SHOP নামে একটি অন লাইন পেইজ খুলে বসলাম। প্রোডাক্ট হিসেবে বেছে নিলাম , কালোজিড়া তেল, কালোজিড়া, সরিষার তেল, মধু, ঘি, মসুর ডাল, মাসকালাই ডাল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। পেইজ খোলার সাথে সাথেই আমেরিকা থেকে একজন শুভাকাঙ্ক্ষী ইনবক্সে এসে আমার এবং ETC SHOP বিষয়ে অনেক কিছু জনতে চাইল। ৮ আগষ্ট তিনি বড় অংকের প্রোডাক্ট গ্রহণের আগ্রহ প্রকাশ করলেন। শুরু হলো ETC SHOP এর যাত্রা। আমার শুভাকাঙ্ক্ষী রীতিমতো আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। সত্য বলতে উনার সাথে আগে কোন পরিচয় ছিল না। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে।
আমার অবশ্যই চেষ্টা থাকবে হোম ডেলিভারির মাধ্যমে সর্বোচ্চ মানের প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়া। সকলের কাছে অনুরোধ প্রাথমিক অবস্থায় কোন ভুল-ত্রুটি হলে আমাকে সঠিক পথ দেখাবেন।
যোগাযোগ করুন- ০১৭১৬৩৯৯৯৪৯