Bookriver Blog

Bookriver Blog We will provide all kind of Books, Quran, Kids Book. And also we will Deliver all over Bangladesh.

আপনি চান আপনার সন্তান উত্তম চরিত্রের ধারক বাহক হোক, সেক্ষেত্রে আপনাকে তার গাইড্ম্যান হতে হবে, তাকে আপনি পথ চিনতে দিশা দি...
19/09/2024

আপনি চান আপনার সন্তান উত্তম চরিত্রের ধারক বাহক হোক, সেক্ষেত্রে আপনাকে তার গাইড্ম্যান হতে হবে, তাকে আপনি পথ চিনতে দিশা দিবেন; কোন টা মন্দ আর ভালো… আর এক্ষেত্রে সর্ব্প্রথ্ম যাদের সাথে পরিচিত হতে হবে তারা হলেন নবী রাসূল্গ্ণ, এর কোনো বিকল্প নেই আপনার হাতে..… এই বিষয়্টি মাথায় রেখেই আমাদের এই সিরিজ নির্বাচন যার নাম 'ছোটোদের নবী সিরিজ ', এখানে থাকা বইগুলো পড়ে আপনার সন্তান দ্বীনের ব্যাপারে এক ধাপ এগিয়ে যাবে ইন্শাআল্লাহ
আর দেরি না করে এখুনি অর্ডার করুন..…।
বইগুলো সম্পর্কে এক্জন মায়ের রিভিউ..…

গল্পে গল্পে আমাদের সন্তানদেরকে নবি ও রাসুলদের সাথে পরিচয় করিয়ে দিতে অর্ডার করুন “ছোটোদের নবি সিরিজ”।১০ খণ্ডে প্রকাশিত ”ছ...
06/11/2023

গল্পে গল্পে আমাদের সন্তানদেরকে নবি ও রাসুলদের সাথে পরিচয় করিয়ে দিতে অর্ডার করুন “ছোটোদের নবি সিরিজ”।

১০ খণ্ডে প্রকাশিত ”ছোটোদের নবি সিরিজে” রয়েছে কুরআনে বর্ণিত ১৫ জন নবীর সাথে সংঘটিত দারুণ সব ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: জিন ও ফেরেশতা, ইবলিশের চ্যালেঞ্জ, হাবিল ও কাবিল, মহাপ্লাবন, মুর্তি ভাঙল কে?, জমজম কূপ, কাবা ঘর নির্মাণ, ইউসুফ আ. এর স্বপ্ন যেভাবে সত্য হলো, ফেরাউনের শাস্তি, জাদুর পরীক্ষা, সোলাইমান আ. এর মোজিজা, ঈসা আ. এর মোজিজা, হাতি ও আবাবিল পাখি, বিদায় হজ, বদর উহুদ-খন্দক যুদ্ধ সহ ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাবলী লিখিত হয়েছে আমাদের শিশুদের জন্য।

প্রতিটি বই আকর্ষণীয় ভাবে ইলাস্ট্রেশন করা, শিশুবান্ধব ফন্ট ব্যাবহার করা হয়েছে। কুরআন থেকে নেয়া কাহিনীকে শিশুতোষ গল্পের মত করে লেখা হয়েছে।

নবি সিরিজটি অর্ডার করতে আপনার পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে মেসেজ করুন অথবা কল করুন 01931965559 (WhatsApp)

06/11/2023

ছোটদের নবী সিরিজে আছে কুরআনে বর্ণিত ১৫ জন নবীর জীবনী। মহাপ্লাবন, জমজম কূপ, হাতি ও আবাবিল পাখি, বিদায় হজ্ব সহ ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাবলী লিখিত হয়েছে আমাদের শিশু-কিশোরদের জন্য।
বই সমূহ-আদম (আ), নুহ ও হুদ (আ), লুত ও শোয়াইব (আ), সালেহ ও আইয়ূব (আ), ইবরাহীম (আ), ইউসুফ (আ), মুসা আ), দাউদ ও সোলায়মান (আ), ইউনুস ও ঈসা (আ) এবং প্রিয়নবী মুহাম্মাদ ﷺ ।
প্রতিটি বই আকর্ষণীয় ভাবে ইলাস্ট্রেশন করা, শিশুবান্ধব ফন্ট ব্যবহার করা হয়েছে। কুরআন থেকে নেয়া কাহিনীকে শিশুতোষ গল্পের মত করে লেখা হয়েছে। ৬ থেকে ১৩ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য চমৎকার উপহার হতে পারে সেটটি। এর চেয়ে ছোট বাচ্চাদেরও পড়ে শোনানো যেতে পারে। বর্ণিল আকর্ষণীয় বইগুলো সব বয়সী পাঠকদেরই ভাল লাগবে।
আপনার সন্তানকে গল্পে-গল্পে নবী-রাসূলদের সাথে পরিচিত করতে বইগুলো অতুলনীয়।
বইঃ ছোটোদের নবী সিরিজ (১০ খন্ডে)
লেখকঃ সামছুর রহমান ওমর
প্রকাশকঃ গার্ডিয়ান পাবলিকেশন
মূল্যঃ ১০০০ টাকা
৬৪ জেলা সদরে হোম ডেলিভারিতে ও সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন অথবা সরাসরি যোগাযোগ করুনঃ 01931965559
ওয়েবসাইট অর্ডার লিংক :
https://bookriver.com.bd/product/chotoder-nabi-series-2/

03/12/2022

প্রিয় গ্রাহক, আমাদের নতুন পেইজে যুক্ত হয়েছেন?
নতুন পেইজ Bookriver.com.bd

06/08/2022

সম্মানিত গ্রাহক, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আপনাদের প্রিয় বই সংগ্রহের ঠিকানা Bookriver.com.bd এর বর্তমান পেইজটি ফেইসবুক কর্তৃপক্ষ কিছু রুলস ভায়োলেশনের অভিযোগ এনে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে পার্মানেন্টটি রেস্ট্রিকটেড করে দিয়েছে। এমতাবস্থায় আমরা আমাদের সার্বিক কার্যক্রম নতুন পেইজ থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সবাইকে নতুন পেইজে কানেক্টেড থাকার আহবান জানাচ্ছি।
আপনারা জেনে খুশি হবেন যে, গত অর্থবছরে আমরা ছোট্ট টীম নিয়ে প্রায় ২০ হাজার কাস্টমারকে তাদের প্রিয় বই হোম ডেলিভারির মাধ্যমে পৌছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা এই অর্থবছরে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছি, শত প্রতিকূলতার মধ্যেও আল্লাহ তা’য়ালার ইচ্ছায় উদ্যোগ গুলো ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে।
আপনারা যেনে আরো খুশি হবেন যে, ইতিমধ্যে আমরা ইউজার ফ্রেন্ডলি মাল্টি টাস্কিং নতুন ওয়েবসাইটের কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। পাশাপাশি আমাদের এপস ডেভেলপমেন্টের কাজ চলমান রয়েছে।
আমাদের গ্রাহকদের ভালোবাসা ও আস্থাই আমাদের পুঁজি।
আমরা আশা করি আমাদের সকল গ্রাহকরা পূর্বের মতোই আমাদের পাশে থাকবেন ইনশা’আল্লাহ।

বুকরিভারে পাচ্ছেন ঘরে বসেই বই কেনার সুযোগ। বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।

😍😍
18/07/2022

😍😍

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবি এসে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, "ইয়া রাসূলাল্লাহ! একদিন তো আপনি মারা যাবেন, আর আমিও মারা যাব। আর তখন আপনি থাকবেন জান্নাতের উঁচু স্তরে নবিদের সাথে। আর আমি যদি কোনোমতে জান্নাতে যেতে পারিও, আমি তো আর আপনার সমকক্ষ হতে পারব না, জান্নাতে গেলেও হয়তো নিচু কোনো স্তরে থাকব। ইয়া রাসূলাল্লাহ! জান্নাত কী করে আমার কাছে জান্নাত হবে, যদি সেখানে আপনাকে না পাই?”

সাহাবির কথা শুনে কিছু সময়ের জন্য নবিজি নির্বাক হয়ে গেলেন। আসমান থেকে জিবরিল (আ.) নেমে এলেন। তিনি বললেন, “আপনার উম্মাতকে বলে দিন, তারা যাকে ভালোবাসে, জান্নাতে তাদের সাথেই থাকবে।”

জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কে না থাকতে চায়! রাসূলকে ভালোবাসার দাবি কে না করে! কিন্তু আমরা কতটা জানি আমাদের নবিজিকে? কাউকে আপনি তখনই ভালোবাসবেন, যখন আপনি তাঁর সম্পর্কে জানবেন। যত বেশি জানবেন, তত বেশি ভালোবাসবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সীরাহ অধ্যয়ন শুধু একটি বই পড়ে যাওয়া নয়। প্রতি পাতায় পাতায় যেন নবিজির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

সীরাহ ১ম ও ২য় খণ্ড আবারও পাওয়া যাচ্ছে।

১ম ও ২য় খন্ডঃ ৬১০ টাকা

অর্ডার করতে আপনার পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন প্লিজ

30/06/2022
30/06/2022

শিশুরা বড্ড কৌতূহলী হয়। গল্প তাদের আনন্দ দেয়। গল্পের জগতে ডুবে থাকতে তারা পছন্দ করে। যে কোনো কিছুই গল্পের মতো করে পড়তে বা শুনতে ভালোবাসে। গল্পচ্ছলে তারা বিভিন্ন কাহিনি আর চরিত্রের সঙ্গে পরিচিত হতে চ। আচ্ছা, আমরা যদি আমাদের শিশুদের গল্পচ্ছলে নীতি-নৈতিকতা ও চারিত্রিক মাধুর্যতা শিক্ষা দিই, তাহলে কেমন হয়? তারা যদি গল্প পড়তে পড়তে বিস্ময়কর ও সুন্দর কিছু দেখলে—সুবহানাল্লাহ, কাজের শুরুতে—বিসমিল্লাহ, অন্যকে উৎসাহিত করতে বা প্রশংসিত করতে—মাশাআল্লাহ, ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলে? কারও প্রতি কৃতজ্ঞতা জানাতে জাযাকাল্লাহু খাইরান বলতে শেখে? কেমন লাগবে?

আপনার আদরের সোনামণিকে সচ্চরিত্রবান, সত্যবাদী, পরোপকারী, উদার, পরিচ্ছন্ন, সহনশীল আর কৃতজ্ঞ হিসেবে গড়ে তুলতে এবং তার মন ও মননকে নীতি-নৈতিকতার আলোতে আলোকিত করতে ড. উম্মে বুশরা সুমনা রচিত—‘গল্পে আনন্দে আদব শিখি আর ‘আমি হতে চাই’ সিরিজ দুটি আপনার পাথেয় হতে পারে।

এই সিরিজ দুটিতে গল্পচ্ছলে কখন সুবহানাল্লাহ বলতে হবে, কখন বিসমিল্লাহ বলতে হবে, কখন আলহামদুল্লাহ পড়তে হবে—সবকিছুর বর্ণনা দেওয়া হয়েছে। একইসঙ্গে আপনার সন্তানের সুন্দর আখলাক বিনির্মাণেও জোর দেওয়া হয়েছে। বইগুলো চমৎকার আর্টপেপারে আকর্ষণীয়ভাবে ইলাস্ট্রেশন করা। নিঃসন্দেহে সিরিজ দুটি শিশু-কিশোরদের জন্য হতে পারে চমৎকার উপহার।

সিরিজ দুটির মূল্য : ৮৫০ টাকা।

দেরি না করে সিরিজ দুটি অর্ডার করতে আজই ভিজিট করুন www.giftriver.com.bd অথবা যোগযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের হটলাইনে।

মানুষের সত্যিকার সংশোধন কীসে? প্রশ্নটার উত্তর অনেক রকমের হতে পারে। নিরেট বস্তুবাদী কেউ হয়তো তার বস্তুবাদী দর্শনের সঠিক ব...
25/06/2022

মানুষের সত্যিকার সংশোধন কীসে? প্রশ্নটার উত্তর অনেক রকমের হতে পারে। নিরেট বস্তুবাদী কেউ হয়তো তার বস্তুবাদী দর্শনের সঠিক বুঝটাকেই সত্যিকার সংশোধন বলতে চাইবে। কিন্তু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এভাবে বলেননি। তিনি জানিয়েছেন, আমাদের ভেতরে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যদি সুস্থ থাকে, তাহলে আমরাও সুস্থ থাকি। আবার ওই মাংসপিণ্ড যদি অসুস্থ হয়, অসুস্থ হয়ে পড়ি আমরাও।

নবিজির এই বর্ণনা থেকে আমরা জানতে পারি, শরীরের ভেতরের মাংসপিণ্ড বলতে তিনি আসলে অন্তর তথা হৃদয়কেই বুঝিয়েছেন। এই সুর আমরা কুরআনের একটা আয়াত থেকে পাই। আল্লাহ বলেছেন, ‘চোখ তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত অন্তর।’ মানুষের চোখ কখনো বিভ্রান্ত হয় না, অন্ধ হয় না। আল্লাহ বলছেন, অন্ধ হয় হৃদয়। কুরআন ও নবিজির হাদিস থেকে প্রমাণিত যে, আমাদের সত্যিকার সংশোধন মূলত অন্তর তথা হৃদয়ের পরিশুদ্ধিতে। যদি আমরা আমাদের হৃদয়কে শুদ্ধ করতে পারি, জাগাতে পারি অবাধ্যতা আর অসচেতনতার গভীর ঘুম থেকে, তাহলেই হয়তো মানব-মনের সত্যিকার সংশোধন সম্ভব।

ঠিক এই কাজটিই করতে চেয়েছেন লেখিকা ইয়াসমিন মোগাহেদ। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই লেখিকা তার ‘রিক্লেইম ইয়োর হার্ট’ বইতে মানুষের হৃদয়কে জাগানোর রসদ জুগিয়েছেন। ভুলে ডুবে থাকা, অচেতন হয়ে থাকা বিস্মৃত অন্তরকে টেনে তুলতে তিনি বাতলে দিয়েছেন একের পর এক উপায়। আত্মিক উন্নয়নের জন্য তিনি এমনকিছু পন্থা মেলে ধরেছেন আমাদের সামনে, যা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার।

বই : রিক্লেইম ইয়োর হার্ট
লেখক : ইয়াসমিন মুজাহিদ
অনুবাদক : মাসুদ শরীফ
সম্পাদক : শায়খ আহমাদুল্লাহ
পৃষ্ঠা : ১৬৮
মুদ্রিত মূল্য : ২৫৫
ছাড় মূল্য : ১৭৮ (৩০% ছাড়ে)

অর্ডার করতে আমাদের কল করুন : 09613905805

মুখনিঃসৃত কথামাত্রই বাকযন্ত্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়; জীবনভর চর্চিত জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, চিন্তা-চেতনা, ভাব ও ভ...
24/06/2022

মুখনিঃসৃত কথামাত্রই বাকযন্ত্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়; জীবনভর চর্চিত জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, চিন্তা-চেতনা, ভাব ও ভাবনার সারনির্যাসও মেলে কিছু কথায়। কথা সবসময় তার বক্তার প্রতিনিধিত্ব করে। তাই তো কিছু কথা কালের ঘুর্ণিপাকে হারিয়ে গেলেও কিছু কথা প্রতিধ্বনিত হতে থাকে কাল থেকে কালান্তরে। বিস্মৃত না হয়ে সেগুলো ছড়িয়ে যায় ইথারে-পাথারে। এ গ্রন্থটিতেও ঠিক তেমনই হয়েছে। শাইখ সালমান আল আওদাহ হাফি. নিজের জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, চিন্তা-চেতনা, ভাব ও ভাবনার সারনির্যাস খুব নিখুঁতভাবেই তুলে ধরেছেন।

শাইখ সালমান আল আওদাহকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিশ্বব্যাপী তাঁর কালজয়ী সব রচনা ও কীর্তি ছড়িয়ে পড়েছে। সচেতন পাঠকমাত্রই তাঁর লেখনীর ধার সম্পর্কে অবগত। তাঁর চিন্তার গভীরতাও সর্বজনবিদিত।

এরপরও যদি পাঠক গ্রন্থটির আরও বৈশিষ্ট্য জানতে চান, তাহলে বলতে হয়—এটি শাইখের আগের সব রচনার সারনির্যাস। তাঁর অর্জিত ও সৃষ্ট সব জ্ঞান-প্রজ্ঞার নোটবুক। এর মাধ্যমে লেখক তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে অন্তরঙ্গতা ও আন্তরিকতার সঙ্গে বিতরণ করতে চেয়েছেন পাঠকের কাছে।

বই : হতাম যদি পাখি
লেখক : ড. সালমান আল আওদাহ
অনুবাদক : নাজমুল হক সাকিব
পৃষ্ঠা : ২২০
মুদ্রিত মূল্য : ২৫০
ছাড় মূল্য : ১৭৫ টাকা (৩০% ছাড়)

অর্ডার করতে আমাদের কল করুন : 09613905805

Address

34, Northbrook Hall Road, Shop No : 30 Madrasha Market (1st Floor)
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Bookriver Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bookriver Blog:

Share

Category