24/05/2026
যিলহজ মাসের প্রথম দশকের অন্যতম শ্রেষ্ঠত্ব হলো, এই দিনগুলোর মধ্যে আছে আরাফার দিন। যেদিন আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন এবং মুসলিমদের ওপর তাঁর নিয়ামতকে পূর্ণতা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন,
ؕ اَلۡيَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِيۡنَکُمۡ وَاَتۡمَمۡتُ عَلَيۡکُمۡ نِعۡمَتِيۡ وَرَضِيۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِيۡنًا
“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের ওপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামকে (চিরদিনের জন্য) পছন্দ করে নিলাম।” [সূরা মায়িদা, ৫: ৩]