31/08/2024
আমাদের কাছে অনেকেই ক্যালিগ্রাফি কোর্স করানো নিয়ে ইনবক্স করেন।
এই পোস্ট তাদের জন্য।
আমাদের একজন ক্যালিগ্রাফি আর্টিস্ট এর বিহাফে এই পোস্টটি করা।
কোর্সটিতে শুধু মেয়েরা জয়েন হতে পারবেন।
অনেক দিন ধরেই বলে আসছিলাম যে ক্যালিগ্রাফি কোর্সের এনাউন্সমেন্ট করবো। এই মাসে করবো তো সামনের মাসে, সেই মাস গড়িয়ে তার সামনের মাস। হাহ! হালত পেশ হয় সময় গড়িয়ে চলে, আর কোর্সের এনাউন্সমেন্টও করাহয়ে উঠে না। আলহামদুলিল্লাহ 'আলা কুল্লি হাল।
যাই হোক, আজকে চলে আসলামা অনলাইন ক্যালিগ্রাফি কোর্স সম্পর্কে জানাতে। কোর্সটি কারা করতে পারবেন? কবে নাগাদ শুরু হবে, কোথায় হবে? ফি কত? সব ডিটেইলস এ বলে দিবো ইংশা আল্লাহ।
প্রথমত কোর্সটি তাদের জন্য ক্যালিগ্রাফি সম্পর্কে যাদের একেবারেই ধারণা নেই, আগে কখনো ক্যালিগ্রাফি করেননি অথবা কিছুটা ধারণা আছে। এক কথায় সবাই কোর্সটি করতে পারবেন, আমি একদম বেসিক থেকে শুরু করবো।
কোর্স আউটলাইনে থাকছে
★ পরিমাপসহ আরবি প্রতিটি হরফের ড্রয়িং
★ কম্পোজিশন ড্রয়িং
★ ক্যালিগ্রাফিতে ব্যবহৃত অলংকরণ ড্রয়িং
★ বিভিন্ন শেপে কম্পোজিশন
★ ক্যানভাসে ক্যালিগ্রাফির প্রস্তুতকরণ
জুম বা ফেইসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে(এটাও আমরা আলোচনা করে নির্ধারণ করবো)। প্রতিটি লাইভ ক্লাস সেভ থাকবে, কোনো কারণে ক্লাস মিস হলে এবং পরবর্তীতে প্রাকটিস করার সময় বারবার ক্লাস দেখা যাবে। লাইভ ক্লাসে ৬ মাস অ্যাকসেস থাকবে। এছাড়া মেসেঞ্জার গ্রুপ থাকবে , যেখানে হোম ওয়ার্ক নেয়া হবে এবং সমস্যা নিয়ে আমরা ডিসকাস করবো ইংশা আল্লাহ।
কোর্স ডিউরেশন: ২ মাস (১৬টা ক্লাস)
যারা আগ্রহী তারা ইনবক্সে মেসেজ করবেন ইন শা আল্লাহ্।
🗓️সময় :- সেপ্টেম্বর, ২০২৪ইং থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। নির্ধারিত তারিখ জানিয়ে দেয়া হবে।
🕰️ক্লাস টাইম: সকলে মিলে পরামর্শ করে নির্ধারণ করা হবে।
🧧আমানত:
📌🚫কোর্সের ভিডিও (সেইভড লাইভ) আমার এই কোর্সের স্টুডেন্ট
ব্যতীত কারো সাথে শেয়ার করতে পারবেন না!
📌🚫আমার কন্ঠের পর্দা রক্ষা করতে হবে আপনাকে অর্থাৎ কোনো মাহরাম এর সামনে ভিডিও প্লে করবেন না, সামনে থাকলে ইয়ারফোন দিয়ে ক্লাসে জয়েন করবেন।
কোর্স ফিঃ ১৬০০ টাকা।
(আমরা মেয়েরা দেখা যায়, বাবার থেকে টাকা নি, নয়তো মা, বা স্বামী। অল্প টাকা জোগাড় করতেই আমাদের কাছে অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাড়ায়। কিন্তু আমাদের অনেক শখ থাকে, শখ পূরণের ইচ্ছা থাকে। নির্ধারিত ফি আমার অফলাইন বা অনলাইনে অন্য যাদের শিখিয়েছি বা শিখাই তার তুলনায় বেশ কম তবে এতটুকু ইংশা আল্লাহ কথা দিতে পারি তাতে আপনাদের শেখানোয় কোনো কমতি আসবে না। সব মিলিয়ে কোর্স ফি আমি খুবই সীমিত রাখার চেষ্টা করেছি, যাতে সবাই করতে পারেন সেটা চিন্তা করে।)
পেমেন্ট মেথড :
কোর্স ফি বিকাশ করে পেইজে স্ক্রিনশট অথবা লাস্ট ৪ টা ডিজিট বলতে হবে।
বিকাশ: 01892727456
✅কোর্স ফি এককালীন পরিশোধ করতে হবে।
✅অবশ্যই সেন্ড মানি করতে হবে! মোবাইল রিচার্জ করলে দায় কর্তৃপক্ষ নিবে না!
বিশেষ দ্রষ্টব্য:
এটা কোর্সের লেভেল-১, যেখানে শুধু মাত্র ক্যালিগ্রাফির খত্বের উপর নজর দেয়া হবে। লেভেল-১ শেষ হলে লেভেল-২ এর এনাউন্সমেন্ট দেয়া হবে যেটা কালারিং এর হবে। লেভেল-১ এবং ২ এর কোর্স ফি আলাদা হবে।
(সংক্ষেপে সব তুলে ধরার চেষ্টা করেছি, আরও বিস্তারিত কিছু জানার থাকলে ইনবক্সে নক করার অনুরোধ থাকবে।)