Boi porua

Boi porua Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boi porua, Book shop, Dhaka.

25/06/2025
শান্তিময় পরিবার নিঃসন্দেহে বড় ব্যাপার। আর যেকোনো বড় নির্মাণ বা স্থাপনার ভিত্তি হচ্ছে ছোট ছোট ইট। আপনার জীবন গড়ার কিছ...
03/01/2025

শান্তিময় পরিবার নিঃসন্দেহে বড় ব্যাপার। আর যেকোনো বড় নির্মাণ বা স্থাপনার ভিত্তি হচ্ছে ছোট ছোট ইট। আপনার জীবন গড়ার কিছু ছোট ছোট ইটকেই সাজিয়ে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে এই উম্মুল মুমিনিন সিরিজে।

আপনি কি সংগ্রহ করেছেন?

With পড়প্রকাশ Poroprokash – I just got recognized as one of their top fans! 🎉
02/10/2024

With পড়প্রকাশ Poroprokash – I just got recognized as one of their top fans! 🎉

25/09/2024
30/08/2024

বাংলাসাহিত্যে যদি এমন কোনো মৌলিক রচনার ধারা সূচিত হয়, যা অন্য ভাষাভাষীরা অনুবাদে আগ্রহী হবে, তাহলে কেমন হয়? আজকাল যখন এমন ভাবতেই ভয় পাই আমরা এবং নিজস্ব মৌলিক রচনার পরিবর্তে সবাই যখন ছুটছি বিদেশি লেখকদের বইয়ের অনুবাদের পেছনে, তখনই ‘পড়প্রকাশ’ থেকে তেরোজন তরুণ লেখকের হাত হয়ে এমনই এক রচনাসিরিজ এসেছে—যা সময়ের সাহসী উদ্যোগ; এবং অনেকটা চ্যালেঞ্জেরও!
হয়তো আজ থেকে অনেক বছর পর কেউ আর বলবে না—ইসলামি বাংলা সাহিত্যে মৌলিক এবং উল্লেখযোগ্য কোনো রচনা নেই—সেই লক্ষ্য বাস্তবায়নেই পড়প্রকাশ ও তেরোজন লেখকের এই সাহসী অভিযাত্রা৷
আজওয়াজে মুতাহহারাত—নবিজি সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ; বাংলাভাষায় তাদের প্রত্যেককে নিয়ে স্বতন্ত্র গ্রন্থ রচিত হয়নি ইতোপূর্বে ।
— পড়প্রকাশ ও প্রতিজ্ঞাবদ্ধ তেরোজন তরুণ লেখক এ-ই প্রথম প্রত্যেক উম্মুল মুমিনিনের জন্য পৃথক গ্রন্থ রচনা করেছেন, যেখানে ফিকশনের আশ্রয়ে নন-ফিকশন রচনা করে ইতিহাস ও গল্পের আদলে দারুণ ও অভিনব ভঙ্গিমায় সাজিয়ে তুলেছেন তাদের প্রত্যেকের জীবনালেখ্য। হাদিসের আলোকে, সিরাত-অবলম্বনে, বর্ণনার সৌন্দর্যে, উপস্থাপনার অভিনবত্বে, ভাষার মাধুর্যে ভিন্নধারার এক রচনার সমষ্টি নিয়ে তারা সামনে নিয়ে এসেছেন এ সিরিজটি। যার প্রতিটি বাক্য নিরেট সত্য ইতিহাস, কিন্তু বর্ণনায় রয়েছে উপন্যাসের মহাশিল্পকর্ম৷
গ্রহণযোগ্য বিভিন্ন তথ্যসূত্রের সাহায্যে রচিত উম্মাহাতুল মুমিনিনের বৈচিত্র্যময় এ জীবনালেখ্যতে রয়েছে নানা ঘটনা, উত্থান-পতন ও শিক্ষণীয় বহুকিছু।
তাদের জীবনী চিন্তার খোরাক যোগায়, অন্তর আনন্দিত করে; চিত্তকে দোলা দেয়। হাসি-আনন্দ, দুঃখ-দুর্দশা আর হতাশায় নিমজ্জিত জীবনকে করে অবিস্মরণীয় আলোকময় ঝলমলে ৷
প্রজ্ঞাপূর্ণ ও জ্ঞানগর্ভ নসিহতসহ, উত্তম চরিত্র, আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত, বিয়েপূর্ব জীবন, বিয়ের আগে ও পরে রাসুলের সাথে তাদের সম্পর্কের বিশদ বর্ণনা, রাসুলের তিরোধানের পর তাদের কর্ম—হাদিস বর্ণনা ও প্রাসঙ্গিক নানা ইলমি খেদমতের সমন্বিত আলোচনা করা হয়েছে এ সিরিজে৷
তরুণরা সবসময়ই ইতিহাস সৃষ্টি করে। এই তেরোজন তরুণ ইতিহাসের আশ্রয়ে নতুন এক ইতিহাসের জন্ম দেবে ইনশাআল্লাহ, যাদের ক্ষুরধার লেখনী একবিংশ শতাব্দীর মসি-যুদ্ধে অসি-যুদ্ধের ভূমিকা রাখবে, যাদের পরিশীলিত মনন বুদ্ধিবৃত্তির দৈন্য কাটিয়ে উঠতে কার্যকরী ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ৷

খাদিজা বিনতে খুয়াইলিদ / সাদিক ফারহান
সাওদা বিনতে জামআ / সাকিল মাহমুদ
আয়েশা বিনতে আবু বকর /জুনায়েদ আহনাফ
হাফসা বিনতে উমর /যোবায়ের নাজাত
জাইনাব বিনতে খুজাইমা / সুলতানুল মু’মিনীন
উম্মে সালামা / আহমাদ সাব্বির
জাইনাব বিনতে জাহাশ / ইউনুস আহমাদ
জুয়াইরিয়া বিনতে হারিস /মুহাম্মাদ সালমান বিন নোমান
উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান /মুহাম্মাদ আবদুস সালাম
সাফিয়্যা বিনতে হুয়াই নাঈম হাসান /নাঈম হাসান
মায়মুনা বিনতে হারিস /মাওলানা সাদ আবদুল্লাহ মামুন
রায়হানা বিনতে জায়েদ / এনামুল করীম ইমাম
মারিয়া আল-কিবতিয়া / সালিম আব্দুল্লাহ

সংক্ষিপ্ত লেখক ও সম্পাদক পরিচিতি

লেখক

সাদিক ফারহান
দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, ভারত
তাকমিল ফিল-হাদিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা
তাখাসসুস ফিত-তাশরিয়িল ইসলামি, মারকাযুল মাআরিফিল ইসলামিয়া, মুহাম্মদপুর, ঢাকা

সাকিল মাহমুদ
দাওরায়ে হাদিস: জামিয়া মুহাম্মদিয়া ইসলামিয়া, বনানী, ঢাকা।
ইফতা: জামিয়া মুহাম্মদিয়া ইসলামিয়া, বনানী, ঢাকা।
শিক্ষক। জামিয়া মুহাম্মমিয়া ইসলামিয়া, বনানী, ঢাকা।

জুনায়েদ আহনাফ
দাওরায়ে হাদিস, মাদরাসাতুল মাদীনাহ
দা'ওয়াহ, মা'হাদুল ফিকরি ওয়াদ্দিরাসাতিল ইসলামিয়্যাহ

যোবায়ের নাজাত
দাওরায়ে হাদিস, বায়তুস সালাম মাদরাসা, উত্তরা, ঢাকা
তাখাসসুস ফিল হাদিস, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা
উস্তাযুল হাদিস, মারকাযুল কুরআন ঢাকা, মাস্টারপাড়া, উত্তরখান, ঢাকা।

সুলতানুল মু’মিনীন
দাওরায়ে হাদিস ও ইফতা, জামিআ মুহাম্মাদিয়া ইসলামিয়া, বনানী, ঢাকা
খাদিমুল হাদিস, জামিআ ইসলামিয়া মদিনাতুল উলুম, ঝিনাইগাতী, শেরপুর
খতিব, ঝিনাইগাতী ব্রীজপাড় জামে মসজিদ, ঝিনাইগাতী, শেরপুর

আহমাদ সাব্বির
লেখক, অনুবাদক, সম্পাদক

ইউনুস আহমাদ
দাওরায়ে হাদিস, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।
আরবি আদব, দারুল উলুম মদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা।
মুদাররিস, মাদীনাতুল উলুম মাসনা মাদরাসা, মনিরামপুর, যশোর।

মুহাম্মাদ সালমান বিন নোমান
দাওরায়ে হাদিস, জামি‘আ মুহাম্মাদিয়া ইসলামিয়া, বনানী, ঢাকা।
আরবি ভাষা ও সাহিত্য, মসজিদুল আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা।
ইফতা, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার,
কুড়িল, খিলক্ষেত, ঢাকা।
পরিচালক, মাদরাসাতুল মানার, মহাখালী, ঢাকা।
খতিব, তেরমুখ জামে মসজিদ, তেরমুখ, রায়েরদিয়া, উত্তর খান, গাজীপুর, ঢাকা।

মুহাম্মাদ আবদুস সালাম
দাওরায়ে হাদিস, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা।
দাওয়াহ বিভাগ, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়াহ, ঢাকা
হাদিস বিভাগ, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়াহ, ঢাকা
শিক্ষারত, মাস্টার্স, হাদিস বিভাগ, ধর্মতত্ত্ব অনুষদ, আল আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

নাঈম হাসান
শিক্ষক, লেখক, অনুবাদক,

মাওলানা সাদ আবদুল্লাহ মামুন
মুহাদ্দিস, মুসলিম বাজার মাদরাসা
মিরপুর-১২ ঢাকা

সালিম আব্দুল্লাহ
মুহতামিম : দারুল আমান মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
ফারেগ : দারুল উলুম দেওবন্দ

এনামুল করীম ইমাম
শিক্ষক, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা

সম্পাদকগণ

আকরাম হোসাইন
মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া, বনানী, ঢাকা

সালমান মুহাম্মাদ
লেখক, অনুবাদক ও সম্পাদক

ইফতেখার জামিল
লেখক, অনুবাদক ও সম্পাদক

মাহমুদুল হাসান
লেখক, অনুবাদক ও সম্পাদক

নেসারুদ্দীন রুম্মান
কবি। সম্পাদক।প্রুফরিডার

জুনায়েদ আহনাফ
লেখক, অনুবাদক ও সম্পাদক

শাব্বীর মুহাম্মাদ
লেখক, অনুবাদক ও সম্পাদক

ইমরান রাইহান
লেখক, অনুবাদক ও সম্পাদক

আবদুল্লাহ আল হাদি
লেখক ও সম্পাদক

তাহকিক ও তাখরিজ

ইউসুফ আল ওবায়দী
উস্তাযুল হাদিস, মারকাযুল কুরআন ঢাকা, মাস্টারপাড়া, উত্তরখান, ঢাকা।
দাওরায়ে হাদিস : জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, ঢাকা
তাখাসসুস ফিল হাদিস, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা

আবদুল আযীয মাহবুব
উস্তায, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা
দাওরায়ে হাদিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম কানাইঘাট, সিলেট,
তাখাসসুস ফিল হাদিস : শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা

সাঈদুর রহমান
শিক্ষক, মাহাদুল বুহুসিল ইসলামিয়া, বছিলা, মুহাম্মদপুর ঢাকা

মাহমুদুল হাসান
উস্তাযুল হাদিস, নুরুল কোরআন মাদরাসা
দাওরায়ে হাদিস : জামিয়া শরইয়্যাহ মালিবাগ
তাখাসসুস ফিল ফিকহ : মা’হাদুল ইকতিসাদ

মুআয বিন কাসিম
দাওরা হাদিস,মাদরাসাতুল মাদিনাহ, হযরতপুর, কেরাণীগঞ্জ, ঢাকা।
ইফতা,মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, গেণ্ডারিয়া, ঢাকা।
সাবেক ওস্তায :
দারুল উলুম খানপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ( আরবী ভাষা ও সাহিত্য ২০১৮-১৯ ঈসায়ী)

মাদরাসা আবদুল্লাহ ইবনে মাসউদ রা. মিরপুর ১২ , পল্লবী, ঢাকা। (২০২২-২৩ ঈসায়ী)
বর্তমান শিক্ষক : মাদরাসা দারুল কোরআন,ধ ব্লক,আধুনিক হাসপাতাল সংলগ্ন,মিরপুর ১২, পল্লবী, ঢাকা।

14/08/2024

এক আল্লাহ জিন্দাবাদ
কাজী নজরুল ইসলাম

উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।
উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,
আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।

Address

Dhaka
1100

Telephone

+8801511808900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boi porua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category