Al Islamic Prokasoni

Al Islamic Prokasoni ২০১৫ সালের দাখিল ও এস এস সি পরীক্ষার্থী's

31/01/2015
23/01/2015
11/01/2015

Allah

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী ﷺ জুম'আর দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এ দিন এমন একটি মূহর্ত রয়েছে, য...
09/01/2015

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী ﷺ জুম'আর দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এ দিন এমন একটি মূহর্ত রয়েছে, যে কোন মুসলিম বান্দা যদি এ সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে, তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মূহর্তটি খুবই সংক্ষিপ্ত । (মুসলিমের অন্য রিওয়াতে রয়েছেঃ নাবী ﷺ বলেন, এটা অতি স্বল্প সময় মাত্র) ।” -[মুসলিমঃ ৮৪২; তিরমিযীঃ ৪৯১]

02/01/2015

আলহামদুলিল্লাহ ... আরেকটি জুম্মা - সকল দিনের শ্রেষ্ঠ দিনটি আবার ঘুরে এসছে । আপনি কি এই দিনটির অপেক্ষায় ছিলেন না ? এই দিনটিকে বৃথা নষ্ট হতে দেবেন না কারণ বহু বরকত ও ফজিলত নিহিত রয়েছে আজকের দিনটিতে

নিম্নলিখিতি সুন্নাত গুলো আদায় করতে সচেষ্ট হন : !!►►
১) ফজরের সালাত জামাতে আদায় করুন (আল-বায়হাকী , সহী আল-আলবানি, ১১১৯)
২) সালাত আল-জুম্মার পূর্বের এবং পরের করণীয়ঃ
➲ জুম্মার দিন গোসল করা (বুখারী এবং মুসলিম : # ১৯৫১ এবং # ৯৭৭)
➲ জুম্মার সালাতে শীঘ্র উপস্থিত হওয়া (বুখারী এবং মুসলিম : # ৯২৯ এবং ১৯৬৪)
➲ পায়ে হেঁটে মসজিদে গমন করা (আল-তিরমিজি, ৪৯৬)
➲ মনোযোগ সহকারে জুম্মার খুৎবা শোনা (আল-বুখারী ৯৩৪ এবং মুসলিম ৮৫১)
৩) জুম্মার দিন আপনার দুয়া কবুল হবার সেই মুহূর্তটির অনুসন্ধান করুন (বুখারী এবং মুসলিম : # ৯৩৫ এবং # ১৯৬৯)
৪) সূরা কাহাফ তিলাওয়াত (আল-হাকিম, ২/৩৯৯; আল-বায়হাকী, ৩/২৪৯)
৫) আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর দুরদ পাঠ (ইবনে মাজাহ # ১০৮৫ , আবু দাউদ , # ১০৪৭)

02/01/2015

জামাআতের ফযীলত ও মাহাত্ম
জামাআতে হাজির হয়ে যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ রাখে, তারা হেদায়াতপ্রাপ্ত; মহান আল্লাহ তাদের প্রশংসা করে বলেন,

(إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللهِ مَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ وَأَقَامَ الصَّلاَةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلاَّ اللهَ، فَعَسَى أُولَئِكَ أَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ)

অর্থাৎ, আসলে তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করে, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। আর আশা করা যায়, তারাই হল হেদায়াত-প্রাপ্ত। (কুরআন মাজীদ ৯/১৮)

02/01/2015

উম্মতে মুহাম্মদীর জন্য এটি একটি মহান দিন। এ জুম'আর দিনটিকে সম্মান করার জন্য ইহুদী-নাসারাদের উপর ফরজ করা হয়েছিল; কিন্তু তারা মতবিরোধ করে এই দিনটিকে প্রত্যাখ্যান করেছিল। অতঃপর ইহুদীরা শনিবারকে আর খ্রিষ্টানরা রবিবারকে তাদের ইবাদতের দিন বানিয়েছিল। অবশেষে আল্লাহ তায়ালা এ উম্মতের জন্য শুক্রবারকে মহান দিবস ও ফযীলতের দিন হিসেবে দান করেছেন। আর উম্মতে মুহাম্মদী তা গ্রহন করে নিল। [বুখারী ৮৭৬, ইফা ৮৩২, আধুনিক ৮২৫; মুসলিমঃ ৮৫৫]

25/12/2014

মুসলমানের শ্রেষ্ঠ সম্পদ হল ঈমান।
একমত???????

24/12/2014

সায়াদ ইবনে আবূ ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি বললেন, “তোমাদের কোন ব্যক্তি প্রত্যহ এক হাজার নেকী অর্জন করতে অপারগ হবে কি?” তাঁর সাথে উপবিষ্ট ব্যক্তিদের একজন জিজ্ঞাসা করল, ‘কিভাবে এক হাজার নেকী অর্জন করবে?’ তিনি বললেন, “একশ’বার তাসবীহ (সুবহানাল্লাহ) পড়বে। ফলে তার জন্য এক হাজার নেকী লেখা হবে অথবা এক হাজার গুনাহ মিটিয়ে দেওয়া হবে।” (মুসলিম)রিয়াদুস স্বালেহীনঃ ২৪/১৪৩৯। [মুসলিম ২৬৯৮, তিরমিযী ৩৪৬৩, আহমাদ ১৪৯৯, ১৫৬৬, ১৬১৫]

Address

Jobayar128@gmail. Com
Dhaka
DHAKA

Telephone

01956877300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Islamic Prokasoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Islamic Prokasoni:

Share

Category