Durbiin Islamic Books

Durbiin Islamic Books Durbiin.com Online Book Shop House of all kinds of Islamic Books

"সুতরাং তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ কর, তাঁর ইবাদত কর এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ কর । তাঁরই কাছে তোমাদের ফিরে যেতে হবে।...
21/05/2023

"সুতরাং তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ কর, তাঁর ইবাদত কর এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ কর । তাঁরই কাছে তোমাদের ফিরে যেতে হবে।"~(সুরা আনকাবুত : আয়াত ১৭)

যিনি নীরব থাকেন, তাকে তুচ্ছ ভাববেন না। (কখনো কখনো) নীরবতা আওয়াজের চেয়েও বলিষ্ঠ হতে পারে। যখন আপনার থেকে এই আশা করা হয়...
07/05/2023

যিনি নীরব থাকেন, তাকে তুচ্ছ ভাববেন না। (কখনো কখনো) নীরবতা আওয়াজের চেয়েও বলিষ্ঠ হতে পারে। যখন আপনার থেকে এই আশা করা হয় যে, যেভাবে আপনার সাথে কথা বলা হয়েছে, আপনিও ঠিক সেভাবে জবাব দেবেন, তখন নীরবতা অবলম্বনের জন্য যথেষ্ট পরিপক্কতা, চেষ্টা ও বুদ্ধিমত্তার প্রয়োজন হয়।

বই: মোটিভেশনাল মোমেন্টস ২
লেখক: মুফতি ইসমাইল মেনক্
অনূদিত: ইমদাদ খান

#বইমেলা #ইসলামিক #বই #দূরবীন #ইসলামিকবই

শিশু শ্রমকে না বলুন, যত্নে বেড়ে উঠুক প্রতিটি শিশু।  #মে  #দিবস  #শ্রমিক  #সফল  #আন্দোলন  #পরিশ্রম  #সভ্যতা  #দূরবীন    ...
30/04/2023

শিশু শ্রমকে না বলুন, যত্নে বেড়ে উঠুক প্রতিটি শিশু।
#মে #দিবস #শ্রমিক #সফল #আন্দোলন #পরিশ্রম #সভ্যতা #দূরবীন

বিয়ে ও রিযিক বইটি কেন পড়বেন?বিয়ে ও রিযিক বইয়ে রয়েছে দাম্পত্য-জীবন সম্পর্কে ইসলামের সঠিক দর্শন ও দিকনির্দেশনা। উপযুক্ত বয়...
10/10/2022

বিয়ে ও রিযিক বইটি কেন পড়বেন?
বিয়ে ও রিযিক বইয়ে রয়েছে দাম্পত্য-জীবন সম্পর্কে ইসলামের সঠিক দর্শন ও দিকনির্দেশনা। উপযুক্ত বয়সে উপনীত হওয়া সত্ত্বেও অনেকে শুধুমাত্র লাইফ স্যাটেলের বস্তুবাদী ধোঁকায় পড়ে বিয়ে করতে ভয় পায়। কিন্তু বাস্তবিক অর্থে বিয়ে কখনো জীবনের সফলতার পথে অন্তরায় নয়। বরং বিয়ে জীবনকে বাসন্তী রঙে রাঙিয়ে দেয়।বিয়ে ও রিযিক বইটি পিতা-মাতাকে তাদের সন্তানদের উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে ধ্বংসের অতল গহ্বর থেকে রক্ষা করতে সহায়তা করবে। আমাদের সমাজব্যবস্থা বিয়েকে কঠিন করার দরুন নানা অনাচার-ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অথচ নববি আদর্শ বিয়েকে সব সময় সহজ করার প্রতি উৎসাহ জোগায়।তাই বিয়ে ও রিযিক বইটি জ্ঞানী ও চিন্তাশীল মানুষদের বিয়েকে সহজ করার ইতিবাচক ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সেইসাথে সুন্দর ও সুখময় জীবন গঠনে দারুণ ভূমিকা রাখবে।

বইঃ বিয়ে ও রিযিক (হার্ড কভার)
লেখকঃ মাওলানা আবু দারদা ইরাকি, মুফতি তারেক মাসউদ
পৃষ্ঠাঃ ২০৮
মূল্যঃ ২৪০ টাকা

অর্ডার করতে কল করুন ☎ 09643007007 ☎ 01773366266

https://www.durbiin.com/book/durbiin-dukkho-koster-hikmotজীবন! যেন সুখ-দুঃখের দোলাচলে দোলায়িত এক তরণি। আনন্দ-বেদনা, সুখ-...
09/10/2022

https://www.durbiin.com/book/durbiin-dukkho-koster-hikmot
জীবন! যেন সুখ-দুঃখের দোলাচলে দোলায়িত এক তরণি। আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, হাসি-কান্না এখানে আবর্তিত হয় দিনরাত্রির মতো। সুখের সময় আমরা কখনও-বা আনন্দের আতিশয্যে অহংকারী হয়ে উঠি; দুঃখের সময় ভেঙে পড়ি হতাশায়। কিন্তু মুমিনের কাছে এমন অভিব্যক্তি প্রত্যাশিত নয়। বিশ্বাসী মানুষের রয়েছে সবকিছুর ক্ষেত্রেই পরিমিতিবোধ ও রুচিশীলতা। দুঃখ-কষ্টকেও মুমিন দেখে ভিন্ন চোখে, ভিন্ন অবয়বে। বিশ্বাসী হৃদয়ে রয়েছে সুখ-দুঃখের ব্যতিক্রম তাৎপর্য— হৃদয়ের পটে তার ভিন্ন রং, জীবনের তটে তার ভিন্ন ঢেউ। যার ঈমান যত সুদৃঢ়, তিনি তত সৌন্দর্যের সাথে দুঃখ-কষ্টকে মোকাবিলা করেন। বিপদ-মুসিবতকে তিনি মনে করেন গোনাহ মাফের উপলক্ষ্য। দুঃখ-কষ্টকে নেন সবরের সুযোগ হিসেবে। এভাবে আল্লাহর পরীক্ষায় মুমিন উতরে যান এবং নিজের মর্যাদাকে আরও বুলন্দ করে নেন। ইমাম ইযযুদ্দিন আবদুস সালাম ও ইমাম ইবনে কাইয়িমের লেখা থেকে সংকলিত এই পুস্তিকাটি এ বিষয়ে আমাদের দেবে নতুন উপলব্ধি। এই লেখাগুলো যেন অন্ধকারের আলো, দুঃখ-কষ্টের প্রতিষেধক, হতাশ হৃদয়ে আশার ঝলকানি।

02/10/2022

আদব-আখলাক শেখার সবচেয়ে ভালো সময় ছোটবেলা। বড় হয়ে শেখা অনেক কঠিন। তাই বড়দের উচিত ছোটদের উত্তম আদব-আখলাক শিক্ষা দেওয়া। সুন্দর আদব-আখলাক গঠনের উদ্দেশ্যেই বহুদিনের প্রচেষ্টায় সত্যায়ন প্রকাশন নিয়ে এসেছে ‘ছোটদের আদব সিরিজ’ এবং ‘ছোটদের আখলাক সিরিজ’। দুটি সিরিজের মোট বারোটি বই। যেখানে গল্পে গল্পে আদব ও আখলাকের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের উপযোগী করে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে অসংখ্য গল্প। গল্পগুলো বেছে নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে। সাথে প্রতিটি পৃষ্ঠাতেই রয়েছে আকর্ষণীয় কারুকাজের রঙিন রঙিন ছবি; যা মুহূর্তেই শিশুদের মন কেড়ে নেবে।

আদব সিরিজের বইগুলো—
১. সালাম ও সাক্ষাতের আদব
২. ইলম শেখার আদব
৩. আল্লাহর সাথে আদব
৪. পোশাক ও পবিত্রতার আদব
৫. ঘুম ও খাওয়ার আদব
৬. খেলাধুলা ও আনন্দ করার আদব

আখলাক সিরিজের বইগুলো—
১. ক্ষমাশীল হই
২. দয়ালু হই
৩. মুখলিস হই
৪. অনুগত হই
৫. লজ্জাশীল হই
৬. সহযোগী হই

আদব সিরিজ ও আখলাক সিরিজ দুটির বৈশিষ্ট্য :
✅ প্রতিটি সিরিজে রয়েছে ছয়টি করে বই।
✅ প্রতিটি বইয়ে আছে ২৪ পৃষ্ঠা।
✅ প্রতি পৃষ্ঠায় আছে মনকাড়া সব রঙ্গিন ছবি ও দৃশ্য। তাই শিশুরা বিরক্ত হবে না।
✅ বারোটি বইয়ের মোট ২৮৮ পৃষ্ঠায় পাবেন শত শত শিক্ষণীয় গল্প ও ঘটনা।
✅ প্রতিটি গল্পই নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে।
✅ ফলে আপনার শিশু অনুপ্রাণিত হবে বিশুদ্ধ ইসলামি শিক্ষার আলোকে।
✅ পুরো সিরিজ দুটো সাজানো হয়েছে শিশুতোষ মন-মানসিকতার কথা মাথায় রেখে। তাই কোথাও জটিল শব্দ বা বড় বাক্য ব্যবহার করা হয়নি। সহজ সাবলীল করার চেষ্টা করা হয়েছে।
✅ আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যে শিশুরা নিজে থেকে এখনো বই পড়তে পারে না—মানে যাদের বয়স ছয় বছরের কম—তারাও এই বইগুলো দেখতে ও শুনতে খুব পছন্দ করবে।
✅ একটি সুন্দর গল্পই বদলে দিতে পারে আপনার শিশুর ভাবনার জগৎ।
✅ আপনার শিশুর আদব-আখলাক যেন সুন্দর হয় সে উদ্দেশ্যেই সাজানো হয়েছে প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি গল্প।
✅ ছোটরা গল্প পড়তে পড়তেই জেনে যাবে শত শত বিশুদ্ধ হাদীস।

স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগরকালেমার মন্ত্র দিয়া-দু'জনের দেয় বাধিয়া, বাঁধন থাকে ওরে মরনেরও...
28/09/2022

স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর
কালেমার মন্ত্র দিয়া-দু'জনের দেয় বাধিয়া, বাঁধন থাকে ওরে মরনেরও পর

যেভাবে স্বামীর হৃদয় জয় করবেন ~ বইটি যে জন্য লেখা-
১. অধিকহারে বিবাহ সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়া।
২. মুসলিম সমাজে তালাক সংক্রান্ত জটিলতার প্রসার।
৩. স্বামীর বিভিন্ন ব্যাপারে স্ত্রীর অধিক হস্তক্ষেপ ও কর্তব্যে অবহেলা।
৪. পাশ্চাত্যের বিভিন্ন ধ্যান-ধারণার অনুসরণ ও কুরুচীপূর্ণ সিনেমা দেখার প্রতি মুসলিমদের অধিক আগ্রহ। পুস্তিকাটি আমি এ বিশ্বাস থেকেই লিখছি যে, অধিকাংশ বৈবাহিক সমস্যা সৃষ্টি হয় নারীর কারণে। তাই আমি আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাই আমার এ রচনা দ্বারা যেন নারী-পুরুষ উভয়েই উপকৃত হন। বলাই বাহুল্য, একজন বুদ্ধিমতি ও আন্তরিক নারী মাত্রই জানেন কিভাবে নিজের উত্তম চরিত্র ও আচার-আচরণ এবং আনুগত্য ও সৌন্দর্যের মাধ্যমে স্বামীর ভালবাসাকে জয় করতে হয়।

যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন ~ বইটি লেখার প্রধান উদ্দেশ্য হল -
একটি মজবুত, আন্তরিক এবং পরস্পর বোঝাপড়া ও সহানুভূতিশীল মুসলিম পরিবার নির্মাণ করা। এমন মুসলিম পরিবার যা পরিচালিত হয়- শ্রদ্ধা, ভালবাসা, সম্মান, অঙ্গীকার, সুখ, মানসিক প্রশান্তির মাধ্যমে। যার স্লোগান হবে ধর্ম হল আন্তরিকতা। যার লক্ষ্য হল সন্তানদের সঠিক শিক্ষা দেয়া। যার ভিত্তি হল-কুরআন, সুন্নাহ এবং সালাফদের নাসিহা। যার প্রেরণা হল তাদেরকে বিচার দিবসে আহ্বান করে বলা হবে- “তোমরা এবং তোমাদের সহধর্মিনীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করা স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, সেখানে রয়েছে সবকিছু, অন্তর যাচায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। সেখানে তোমরা স্থায়ী হবে। (সুরা যুখরূপ : ৭০-৭১) যার আদর্শ হবে-রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবাগণ এবং তাঁর অনুসারীগণ।

প্রিয়জন কে বই উপহার দিন । #বিয়ে  #দেনমোহর  #স্বামী  #স্ত্রী  #উপহার  #বই
28/09/2022

প্রিয়জন কে বই উপহার দিন ।
#বিয়ে #দেনমোহর #স্বামী #স্ত্রী #উপহার #বই

 #রিলিজিয়াস_মাইন্ডসেটমুসলমান হিসেবে আমাদের প্রধান ইবাদত হচ্ছে নামাজ। নামাজ বেহেশতের চাবি অর্থাৎ যারা পাঁচ ওয়াক্ত নামাজ ...
26/09/2022

#রিলিজিয়াস_মাইন্ডসেট
মুসলমান হিসেবে আমাদের প্রধান ইবাদত হচ্ছে নামাজ। নামাজ বেহেশতের চাবি অর্থাৎ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। আর যারা সময়মতো নামাজ আদায় করবে না তারা জাহান্নামের আগুনে পুড়বে। ঝড়, জলোচ্ছ্বাস, যুদ্ধ এমনকি মৃত্যুশয্যায়ও নামাজ পড়তে হবে। নামাজ প্রতিষ্ঠার অংশ হিসেবে সারা পৃথিবীজুড়ে অসংখ্য মসজিদ তৈরি করা হয়েছে এবং হচ্ছে। মসজিদ নির্মাণে দান করা সদাকায়ে জারিয়া। যতদিন মানুষ সে মসজিদে নামাজ পড়বে মসজিদ নির্মাতা পুণ্য পেতে থাকবে। কিন্তু কুরআন কি এসব ধারণা নিশ্চিত করে?

আমাদের প্রচলিত নামাজের যে ধারণা তার সাথে কুরআনে বর্ণিত সম্পর্ক তৈরি করা কঠিন। কিন্তু কুরআনের যে ধারণাগুলোর সাথে আমাদের প্রচলিত নামাজকে খুব সহজেই যুক্ত করা যায় তা হচ্ছে দোয়া (যেমন- জানাজার নামাজ মানে মৃত ব্যক্তির জন্য দোয়া) প্রার্থনা, আল্লাহর সাহায্য কামনা, আল্লাহর প্রশংসা আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করার (সিজদা) প্রত্যয় ব্যক্ত করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, একমাত্র আল্লাহর ইবাদত বা আনুগত্যের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা।

#নবীর_প্রজ্ঞা
পরিচিত বৃত্তের বাইরে থেকে ধর্মকে মূল্যায়নের একটা চেষ্টা। ধর্ম নিয়ে এই নির্মোহ, নিরপেক্ষ বিশ্লেষণ করা খুবই কঠিন। কারণ আমরা প্রতিটা মানুষই ধর্মকে আমাদের পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের ভিত্তিতেই মূল্যায়ন করতে পছন্দ করি, তাই দিন শেষে ধর্ম নিয়ে যে যার অবস্থানেই অনড়। অথচ ধর্ম নিয়ে আলোচিত বিতর্কের বেশির ভাগ বিষয় আসলে ধর্মের সাথে সম্পর্কিতই না। এই বইটি ইসলাম ধর্মের প্রধান করণীয়-বর্জনীয় সম্পর্কে মুসলিম, অমুসলিম, সেক্যুলার এমনকি নাস্তিক সবার ভাবনায় একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। তবে এটি কোনো ধর্মীয় ফতোয়া, পরামর্শ বা সিদ্ধান্ত নয়। সংশ্লিষ্ট বিষয়ে প্রায়োগিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যক্তিগত বিচার-বিশ্লেষণ প্রযোজ্য।

এই বইয়ে পবিত্র কুরআনের আলোকে আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় নানান অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি। কুরআনের মূলনীতির (বিশ্বাস ও সৎকর্ম) সাথে সম্পর্কহীন, সমাজ-সংসারে গুরুত্বহীন কিছু রীতি-রেওয়াাজ আমরা ধর্ম হিসেবে পালন করি। ব্যক্তি বা গোষ্ঠীর কথিত ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠায় চরমপন্থা অনুসরণ করে ধর্মকে গেলার অযোগ্য ঢেঁকি বানিয়েছি। কুরআনের শাশ্বত সৌন্দর্য ও সরল পথ ভুলে মুসলমানরা আজ দলে দলে বিভক্ত অথচ এই কুরআন আরবে

রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসের ঢেঁকি গেলা
~ সজল রোশন
~ ৪১৩ টাকা

রিলিজিয়াস মাইন্ডসেট ২ নবীর প্রজ্ঞা
~ সজল রোশন
~ ৩৩৭ টাকা

- ডেলিভারী চার্জ ৫০ টাকা (অগ্রীম পেমেন্ট এর ক্ষেত্রে)
- ডেলিভারী চার্জ ৭০ টাকা (ক্যাশ অন ডেলিভারী+হোম ডেলিভারী)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন
- কল করুন ☎ 09643007007 ☎ 01773366266

#দূরবীন #আলোর_দিগন্ত ার_মই োশন #বই

বান্দার গুণাহ 🙏 আল্লাহর পানাহ
22/09/2022

বান্দার গুণাহ 🙏 আল্লাহর পানাহ

উপদেশ-নসিহত-অসিয়ত এই শব্দগুলোর সাথে কিছু বিষয় ওতপ্রোতভাবে জড়িত। যেমন, আন্তরিকতা। একজন মানুষের প্রতি আত্মিক টান না থাক...
21/09/2022

উপদেশ-নসিহত-অসিয়ত এই শব্দগুলোর সাথে কিছু বিষয় ওতপ্রোতভাবে জড়িত। যেমন, আন্তরিকতা। একজন মানুষের প্রতি আত্মিক টান না থাকলে তাকে গায়ে পড়ে দীক্ষাদানের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। দ্বিতীয়ত, দায়িত্ব-কর্তব্য। প্রিয় নবীজি (স) ঘোষণা করেছেন, 'তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস হলেও অন্যের কাছে পৌঁছে দাও।' এছাড়া সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ উম্মতে মুহাম্মদির ওপর অর্পিত দায়িত্ব। তৃতীয়ত, ইলমের আমানত। কেউ যখন কারও কাছ থেকে উপদেশ তলব করে, তখন তার উচিত উপদেশপ্রার্থীকে উপদেশ দান করা। উপদেশ ছোটদের প্রতি বড়োদের স্নেহবাৎসল্যতার প্রমাণ। অনুরক্তদের প্রতি নেতার স্নেহপূর্ণ দৃষ্টি।

‘উম্মাহর প্রতি নবীজির নিবেদন' বইটি 'পিয়ারে রাসূল (স) কি পিয়ারি অসিয়তেঁ'-এর অনূদিত রূপ।

উম্মাহর প্রতি নবীজির নিবেদন
লেখকঃ শাইখ হাফিয মুহাম্মদ
অনুবাদকঃ মাহদী আবদুল হালিম

মুদ্রিত মূল্যঃ ৩৬০ টাকা
ছাড়কৃত মূল্যঃ ২১৬ টাকা

অর্ডার করুন দূরবীনে ☎ 0964300007 ☎ 01773366266

16/09/2022

দুই দুইটি সুপার পাওয়ারের দম্ভ যাঁরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, জাহিলিয়াতের ধ্বংসস্তূপের ওপর যাঁরা উড়িয়েছিলেন দ্বীনে ইসলামের বিপ্লবী ঝান্ডা, ইতিহাসের সেই সব মহানায়কদের সম্পর্কে জানতে আপনার মন কি কৌতূহলী হয়ে ওঠে না? তাঁদের জন্ম ও বেড়ে ওঠার রোমাঞ্চকর সময়গুলো তাঁদের সংগ্রামমুখর জীবনের উত্তাল দিনগুলো সম্পর্কে জানতে আপনার মন ব্যাকুল হয় না? তাঁদের দুঃসাহসিক অভিযানগুলোর গল্প শুনতে কি আপনার মন আকুলি - বিকুলি করে না? তাদের কুরবানি ও শাহাদাতের লোমহর্ষক দৃশ্যগুলো দেখতে আপনার হৃদয়ে কি উৎসাহের ঢেউ জাগে না?

আমরা তো এই মহান লোকদেরই ভাগ্যবান বংশধর । এই ইতিহাস তো আমাদেরই পূর্বপুরুষদের ইতিহাস । আমাদের গৌরবময় ইতিহাসের এই আলো-ঝলমলে পাতাগুলো কি আমরা উলটাব না? প্রিয় পাঠক, ইতিহাসের এই আলোকিত দৃশ্যগুলো নিয়েই আপনাদের প্রিয় প্রকাশনী রুহামার নতুন আকর্ষণ, প্রখ্যাত ঐতিহাসিক, সমরবিদ ও সিরাত-গবেষক শাইখ মাহমুদ শীত খাত্তাবের এক অমর অজর রচনা ‘কাদাতুন নাবিয়্যি এ'—'নববি কাফেলা' ।

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Durbiin Islamic Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durbiin Islamic Books:

Share