09/09/2026
এবার রমজানে আপনাদের একটি ছোট্ট ইচ্ছা পূরণ করতে চাই…
অনলাইনে আমি তুলনামূলক কম দামে বিভিন্ন পণ্য দেওয়ার চেষ্টা করি। কিন্তু দীর্ঘদিন খেজুরের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কারণে একটা বিষয় খুব কাছ থেকে দেখেছি,
অনেকেই ভালো মানের খেজুর খেতে চান, কিন্তু পুরো এক কেজি কেনার সামর্থ্য হয়ে ওঠে না।
কারও সংসার বড়, কারও আয় সীমিত, কারও ঋণের চাপ,আবার কারও জীবনে হয়তো চলছে কঠিন একটা সময়।
তাই আজওয়া, মরিয়ম, মাবরুম, আম্বার, মেডজুলের মতো উন্নত মানের খেজুর অনেকের কাছে শুধু পছন্দ হয়েই থেকে যায়।
এই রমজানে সেই আফসোসটা একটু হলেও কমাতে চাই।
আপনাকে এক কেজি খেজুর কিনতেই হবে,এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না।
আমরা প্রতিটি খেজুরের কেজিপ্রতি মূল্য ও প্রতি কেজিতে আনুমানিক কতটি খেজুর থাকে, সেই হিসাব করে যত টাকার খেজুর চাইবেন, ঠিক সেই টাকার পরিমাণ অনুযায়ী খেজুর দেওয়ার চেষ্টা করব।
যেমন,
এক কেজি আজওয়ার দাম যদি ১,১০০ টাকা হয় এবং এক কেজিতে ১১০টি খেজুর থাকে, তাহলে প্রতিটি খেজুরের দাম হবে ১০ টাকা।
আপনার যদি ১ কেজি কেনার সামর্থ্য না থাকে, ১০০ টাকার আজওয়া চাইলে ১০টি খেজুরই নিতে পারবেন।
এক কেজি না হোক,
অন্তত কয়েকটি ভালো খেজুর দিয়ে যেন আপনিও পরিবারের সঙ্গে রমজানের ইফতারে আনন্দ ভাগ করে নিতে পারেন।
আমি বিশ্বাস করি, ব্যবসা শুধু লাভ করার নাম নয়।
আল্লাহ যখন মানুষের জন্য কিছু করার সুযোগ দেন, তখন সেই সুযোগটাও এক ধরনের নিয়ামত।
এই ছোট্ট উদ্যোগটা যেন দীর্ঘদিন চালিয়ে যেতে পারি,আপনারা শুধু দোয়া করবেন।
আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দিন,
প্রতিটি ঘরে সামর্থ্যের মধ্যে সুন্দর ও তৃপ্তিময় ইফতারের ব্যবস্থা করে দিন।
রমজান হোক সবার জন্য শান্তি, তৃপ্তি ও বরকতের।
আমিন।
#রমজান #খেজুর #আজওয়া #সবার_জন্য ান