বইবাহারী

Directions

বইবাহারী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বইবাহারী, Book shop, Dhaka.

চিন্তাশীল পাঠাভ্যাসের জন্য বিশেষভাবে নির্বাচিত বইয়ের প্ল্যাটফর্ম। ইসলামিক, সাহিত্য, থ্রিলার, রম্য উপন্যাস, ডিটেকটিভ, অ্যাডভেঞ্চার ও প্রযুক্তি বই নিয়ে আলোচনা ও সঠিক বাছাই।
ভালো রিভিউ, নিয়মিত আকর্ষণীয় অফার এবং সুলভ মূল্যে সরাসরি কেনার নিশ্চয়তা।

29/05/2026
ঋদ্ধ প্রকাশের ধুন্ধুমার দুটি বই অপবিবর্তন ও কৃষ্ণকায়া। বই দুটির যথাক্রমে প্রথম ও দ্বিতীয় এডিশন শেষ হয়ে গেছে। পাঠকদের মাঝ...
25/05/2026

ঋদ্ধ প্রকাশের ধুন্ধুমার দুটি বই অপবিবর্তন ও কৃষ্ণকায়া। বই দুটির যথাক্রমে প্রথম ও দ্বিতীয় এডিশন শেষ হয়ে গেছে। পাঠকদের মাঝে বইগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তাই বই দুটির প্রিঅর্ডার চালু করা হচ্ছে৷ ঈদের পর দুটি বই একসাথে চলে আসবে।

অপবিবর্তন
লেখক: রাফাত শামস
ক্রাইম থ্রিলার
গায়ের দাম: ৬০০ টাকা

সারসংক্ষেপ:
মৃতদেহ বহনকারী একটি ফ্রিজিং ভ্যান। সেই ভ্যান থেকে নিখোঁজ একটি মৃতদেহ।
তোবড়ানো ধাতব কাঠামো দেখে ধারণা করা যায় ভ্যান ভেঙে ভেতর থেকে বের হয়ে এসেছে কেউ।
এসআই প্রদীপ যতই রহস্যের গভীরে নামে, ততই সামনে আসে অতিমানবিক শক্তি, রাজনৈতিক ষড়যন্ত্র আর ভয়ংকর জীবপ্রযুক্তির অন্ধকার খেলা।
ক্ষমতার জন্য শুরু হয়েছে যুদ্ধ—আর সেই যুদ্ধে মানুষই সবচেয়ে তুচ্ছ জিনিস।

কৃষ্ণকায়া
লেখক: সাজ্জাদ সিয়াম
হরর, থ্রিলার
গায়ের দাম: ৫৫০ টাকা

সারসংক্ষেপ:
সেনাবাহিনী ছেড়ে আসা রুদ্র আফসার ভেবেছিল যুদ্ধ শেষ।
কিন্তু ছাগলের মাথাওয়ালা এক ভয়ংকর প্রাণী, রক্তাক্ত ত্রিভুজ আর ঘাড়ে ভেসে ওঠা রহস্যময় চিহ্ন বদলে দেয় সবকিছু।
এক এক করে সামনে আসে অপার্থিব শক্তি, বিস্মৃত অভিশাপ আর সমান্তরাল জগতের ভয়াল সত্য।
কারণ এবার প্রশ্ন শুধু বেঁচে থাকার নয়,
প্রশ্ন হলো মানবজাতির অস্তিত্ব আদৌ টিকে থাকবে কি না।

বই দুটি ৫০% ছাড়ে অর্ডার করা যাবে !

🔥ভূমি বর্ষপূর্তি অফার 🔥❤️ বছরে একবারের এই অফারে ভূমিপ্রকাশের সব বইয়ে নিশ্চিত পাইকারি ৪০% ছাড়।⏳ অফার চলবে ২৪ মে–৩ জুন ━━━...
24/05/2026

🔥ভূমি বর্ষপূর্তি অফার 🔥
❤️ বছরে একবারের এই অফারে ভূমিপ্রকাশের সব বইয়ে নিশ্চিত পাইকারি ৪০% ছাড়।
⏳ অফার চলবে ২৪ মে–৩ জুন

━━━━━━━━━━━━
📚 মাত্র ১২০ টাকার মধ্যে
━━━━━━━━━━━━
০১. হু মুভড মাই চিজ — ৮১৳
০২. লংলা পাহাড়ে আতঙ্ক—১১৮৳
০৩. দ্য লিটল প্রিন্স — ১১৮৳

━━━━━━━━━━━━
❤️ পাঠকপ্রিয় সামাজিক ও রোম্যান্টিক
━━━━━━━━━━━━
০১. এক পাতার গল্প—সজল চৌধুরী—১৪৮৳
০২. বিভ্রম—জয়নাল আবেদীন—২৯৪৳
০৩. ডিসেম্বরের শহরে—সবুজ আহম্মদ মুরসালিন—৪২০৳
━━━━━━━━━━━━
🌸 জাপানিজ ফিকশন কালেকশন
━━━━━━━━━━━━
০১. ইয়োর নেম — ২৬৮৳
০২. ওয়েদারিং উইথ ইউ — ২৬৪৳
০৩. দ্য নেম অব দ্য গেম ইজ অ্যা কিড/ন্যাপিং—২৯৪৳

━━━━━━━━━━━━
🔥 🔪 বেস্টসেলার দেশীয় থ্রিলার
━━━━━━━━━━━━
০১. তরফদার—মাইনুল হাসান শিমুল—২৫২৳
০২. আটচল্লিশ ঘণ্টা—রবিন জামান খান—২৮৮৳
০৩. বনলতা টি কেবিন—ফাইয়াজ ইফতি—৩২৪৳

━━━━━━━━━━━━
🔪 টপ অনূদিত থ্রিলার
━━━━━━━━━━━━
০১. শার্লক হোমস-মরিয়ার্টি — ২৯৪৳
০২. কিং সলোমন মাইনস—৩০৮৳
০৩. দ্য সাইলেন্ট পেশেন্ট — ৩২৮৳

━━━━━━━━━━━━━━
🧠 ইতিহাস ও বিশ্ব সংস্কৃতির বই
━━━━━━━━━━━━━━
০১. সাধারণ মানুষের অসাধারণ সংবিধান—৯৬৳
০২. জুদাইজম (ইহুদি জাতির ইতিহাস)—৩৪৮৳
০৩. আদিবাসী লোককথা ট্রিলজি—৫৩৮৳

👇 পুরো ক্যাটালগ ছবিতে দেওয়া আছে।

[এখানে ৪০% ছাড়ে বিক্রয়মূল্য দেওয়া রয়েছে।]

“কুটু মিয়া” কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার-এর একটি রহস্য ধাঁচের অতিপ্রাকৃত, মনস্তাত্ত্বিক হরর উপন্যাস।উপন্যাসের কেন্...
22/05/2026

“কুটু মিয়া” কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার-এর একটি রহস্য ধাঁচের অতিপ্রাকৃত, মনস্তাত্ত্বিক হরর উপন্যাস।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আলাউদ্দিন সাহেব। তার বয়স প্রায় তিপ্পান্ন। একজন একাকী মানুষ, কখনো বিয়ে করেননি।

একসময় কলেজে শিক্ষকতা করতেন, এখন রিটায়ার্ড বর্তমানে একটি প্রকাশনীর হয়ে বই কপি করে নতুন পাণ্ডুলিপি তৈরির কাজ করেন। মুক্তি প্রকাশনার মালিক হাজী একরামুল্লাহ তা অন্য লেখকের নামে প্রকাশ করে।

আলাউদ্দিন সাহেবের একজন কাজের লোক দরকার। গত পনেরো দিনে তিনটা কাজের লোক চলে গেছে। এমন সময় একজন হাজির - ‘স্যার আপনের বাবুর্চি দরকার’।

তার নাম কুটু মিয়া। বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে। খাম্বার মতো দেখতে, তেলতেল মুখ, গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, মাথায় খাবলা খাবলা চুল। তার এক চোখের কালো মণি গায়ের চামড়ার সঙ্গে এমনভাবে মিশে গেছে, আরেকটা চোখ প্রায় বন্ধ।

সে বাবুর্চির কাজ জানে। বাংলা, ইংলিশ, চাইনিজ, থাই, মোগলাই সব ধরনের রান্না পারে। ঘরের কাজও জানে। পাইলট স্যার তাকে একটা সার্টিফিকেটও দিয়েছেন।

এই সার্টিফিকেট নিয়েই সে কাজ করতে এসেছে আলাউদ্দিন সাহেবের বাড়িতে। আলাউদ্দিন সাহেবের কুটু মিয়াকে পছন্দ হলো না। তাঁর মনে হলো কোথাও কোনো সমস্যা আছে কিন্তু সমস্যাটা তিনি ধরতে পারছেন না। ইচ্ছার বিরুদ্ধেই তিনি কুটু মিয়াকে চাকরি দিলেন।

ধীরে ধীরে আলাউদ্দিনের জীবন বদলে যেতে শুরু করে।
এক সময় দেখা গেল তিনি কুটু মিয়াকে সঙ্গে নিয়ে গুনগুন করে গান গাইছেন -
যমুনার জল দেখতে কালো
স্নান করিতে লাগে ভালো
যৌবন ভাসিয়া গেছে জলে॥

‘কুটু মিয়া’ চেতনার অতল গহ্বরে জন্মানো আতঙ্কের গল্প। যে আতঙ্ক আমরা গোপনে লালন করি কিন্তু এখনো তার মুখোমুখি হই না।

শেষ পর্যন্ত রহস্য গুলো রহস্যই থেকে যায় -
কুটু মিয়া কে?
সে কি জীবিত না মৃত না অন্যকিছু?
সে কি সকলের মনের কথা জানে?
রাতের অন্ধকারে আলাউদ্দিন সাহেবের খাটের নিচে কুটু মিয়া কি করছিল?
তার সাথে ওই কুকুর গুলোর কি সম্পর্ক?
সে কি জানতো আলাউদ্দিন সাহেবের শেষ পরিণতি?

গল্পের শেষে কুটু মিয়া আলাউদ্দিন সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে হয়তোবা নতুন মালিকের খোজে।

বইয়ের তথ্য:
বইয়ের নাম : কুটু মিয়া
লেখক : হুমায়ূন আহমেদ
জনরা/ধারা : অতিপ্রাকৃত ও ভৌতিক
পৃষ্ঠা : ১১২
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা

#কুটুমিয়া #হুমায়ূন_আহমেদ #উপন্যাস #বইবাহারী #হরর #অতিপ্রাকৃত #ভৌতিক

অর্ডার করতে এখনই ইনবক্স করুন
19/05/2026

অর্ডার করতে এখনই ইনবক্স করুন

চলছে প্রি অর্ডারফ্লাট ৩৫% ডিসকাউন্ট,  অফার চলবে ১০ মে পর্যন্ত 🔥
29/04/2026

চলছে প্রি অর্ডার
ফ্লাট ৩৫% ডিসকাউন্ট, অফার চলবে ১০ মে পর্যন্ত 🔥

'মেঘ বলেছে যাব যাব' মূলত মধ্যবিত্ত জীবনের উপর লেখা একটি সামাজিক উপন্যাস।কেন্দ্রীয় চরিত্র যাকে গল্পের নায়ক বলা চলে - হাসা...
17/04/2026

'মেঘ বলেছে যাব যাব' মূলত মধ্যবিত্ত জীবনের উপর লেখা একটি সামাজিক উপন্যাস।

কেন্দ্রীয় চরিত্র যাকে গল্পের নায়ক বলা চলে - হাসান(হাসানুর রহমান) পরিবারের মেজ ছেলে, আটাশ বছরের একজন বেকার যুবক।
দুর্ঘটনার কারণে তার এমএ পরীক্ষা আর দেওয়া হয়নি, হাতে তেমন কোনো উপার্জনও নেই।

কিন্তু হাসান হতাশ নয়। সে স্বপ্ন দেখে। সে ভালোবাসে। আর ঠিক এইখানেই গল্পটা শুরু হয়।
রবীন্দ্রনাথের গানের লাইন থেকে নেওয়া 'মেঘ বলেছে যাব যাব' শিরোনামটি হাসানের জীবনের প্রধান মেটাফর।

টিউশন করানোর পাশাপাশি হাসানের অন্যতম কাজ হলো হিশামুদ্দিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হিশামুদ্দিন সাহেবের জীবনী লেখা কিন্তু এটাকে সে চাকরি বলতে রাজি নয়।

হাসানের জীবনে আছে তিতলী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। শুধু বুড়িগঙ্গার পাড়ে নৌকায় ঘোরা, কয়েক লাইনের চিঠি, কলেজ গেটের সামনে অপেক্ষা - এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের পৃথিবী।

হাসান চিন্তা করে একটা চাকরি পেলেই তিতলীর বাবার কাছে প্রস্তাব দিতে পারবে। শুধু একটা চাকরি।

উপন্যাসের আরেকটি চরিত্র ধনী ব্যবসায়ী হিশামুদ্দিন সাহেবের মেধাবী মেয়ে চিত্রলেখা। যে বিদেশে ডাক্তারি পড়ছে, জীবনে সব পরীক্ষায় প্রথম হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে সে একা।

হাসান, তিতলী এবং চিত্রলেখা - তিনটি চরিত্র, তিনটি আলাদা জীবন।

এছাড়াও হাসানের পাশে আছে তার ভাবি রীনা। রীনা সংসারটাকে দুই হাতে আগলে রাখে, হাসানকে ভালোবাসে নিজের ছোট ভাইয়ের মতো।

উপন্যাসটিতে মধ্যবিত্ত জীবনের অভাব-অভিযোগ খুবই স্পষ্টভাবে দেখানো হয়েছে।
গল্পের সমাপ্তি কোনো সমাধান দেয় না, বরং পাঠককে এক বিশাল শূন্যতার সামনে দাঁড় করিয়ে দেয় যা তাকে নিজের জীবনের অর্থহীনতা ও গন্তব্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।

উপন্যাসের কয়েকটি লাইন -
“বাস্তব কখনো গল্পের মতো হয় না। বাস্তবের রীনা ফিরে আসে না। বাস্তবের হাসানদের সঙ্গে কখনো বুড়িগঙ্গার জলের ওপর চিত্রলেখার দেখা হয় না। তবে বাস্তবেও সুন্দর সুন্দর কিছু ব্যাপার ঘটে।”

বইয়ের তথ্য:
বইয়ের নাম : মেঘ বলেছে যাব যাব
লেখক : হুমায়ূন আহমেদ
জনরা/ধারা : সমকালীন উপন্যাস
পৃষ্ঠা : ২৪৪
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা

#বইবাহারী #সমকালীন #উপন্যাস #হুমায়ূন_আহমেদ #মেঘ_বলেছে_যাব_যাব

একটা বইয়ের কথা বলি।মাত্র ১০৪ পাতার। পড়তে বড়জোর দুই ঘণ্টা লাগবে। কিন্তু বইটি পড়া শেষ হলেও গল্পটি শেষ হয় না।গল্পটা শুরু...
02/04/2026

একটা বইয়ের কথা বলি।

মাত্র ১০৪ পাতার। পড়তে বড়জোর দুই ঘণ্টা লাগবে।
কিন্তু বইটি পড়া শেষ হলেও গল্পটি শেষ হয় না।

গল্পটা শুরু হয় খুব চেনা একটা দৃশ্য দিয়ে। একটা মধ্যবিত্ত পরিবার। বাবা ব্যাংকে চাকরি করেন। বড় মেয়ে শামার জন্য পাত্র ঠিক করেছেন — নিজের অফিসেরই একটা ছেলে, আতাউর।

আতাউরের একটা গোপন কথা আছে। সে কথা সে লুকিয়ে রেখেছিল — কিন্তু প্রতারণা করার জন্য নয়।

সেই গোপন কথাটা একটা চিঠিতে লেখা আছে।

উপন্যাসের শেষদিকে সেই চিঠিটা আসে।

এই চিঠিটার কথা না বলাই ভালো।
অনেকে বইটা পড়ে শেষ করার পরেও চিঠিটার কথা মাথা থেকে সরাতে পারেননি। বছরের পর বছর পরেও।
যারা পড়েছেন তারা জানেন কথাটা বাড়িয়ে বলছি না।

শেষে শামাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। কাগজে-কলমে সিদ্ধান্তটা সহজ। বাস্তবে সেটা সহজ কিনা — সেটা আপনি বুঝবেন যখন পড়বেন।

হুমায়ূন আহমেদ সেই সিদ্ধান্তটা নিজে নেননি। পাঠকের হাতে ছেড়ে দিয়েছেন।

আর সেটাই এই বইয়ের সবচেয়ে বড় জাদু।

বই শেষ হওয়ার পরেও গল্পটা শেষ হয় না।
কখনো কখনো মনে হয় — শামা আসলে কী করেছিল? এই প্রশ্নটার উত্তর আপনি নিজে নিজে তৈরি করে নেবেন। আর সেই উত্তরটা আপনার বয়সের সাথে বদলাতে থাকবে।

পনেরো বছরে পড়লে এক রকম লাগবে। পঁচিশে আরেক রকম। পঁয়ত্রিশে সম্পূর্ণ আলাদা।
এটাই জীবন্ত সাহিত্যের চিহ্ন।

বইয়ের তথ্য:
বইয়ের নাম : বৃষ্টি বিলাস
লেখক : হুমায়ূন আহমেদ
জনরা/ধারা : রোমান্টিক উপন্যাস
পৃষ্ঠা : ১০৪
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা

#বইবাহারী #রোমান্টিক #উপন্যাস #বৃষ্টিবিলাস #হুমায়ূন_আহমেদ

আজকের রিভিউ হচ্ছে “আবে হায়াত” বইটি নিয়ে। এটি “পীর-এ কামিল”–এর সিক্যুয়েল এবং মূলত আধ্যাত্মিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মি...
13/03/2026

আজকের রিভিউ হচ্ছে “আবে হায়াত” বইটি নিয়ে। এটি “পীর-এ কামিল”–এর সিক্যুয়েল এবং মূলত আধ্যাত্মিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত একটি উপন্যাস।

এই গল্পে সালার সিকান্দার ও ইমামা হাশিমের জীবন নতুন এক পর্যায়ে প্রবেশ করে। “পীর-এ কামিল” বইটিতে আমরা তাদের ব্যক্তিগত রূপান্তর দেখেছি; “আবে হায়াত”–এ দেখি সেই রূপান্তরের পরের বাস্তবতা। এখানে বেশি গুরুত্ব পেয়েছে দায়িত্ব, পরিবার, পেশা ও নৈতিক সিদ্ধান্ত।

সালার সিকান্দার এখানে আর তরুণ নন। তিনি একজন দায়িত্বশীল স্বামী, পিতা এবং উদ্যোক্তা। তার জীবনের কেন্দ্রে আসে অর্থনৈতিক নৈতিকতা, বিশেষ করে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা এবং একটি আদর্শভিত্তিক ব্যবসা গড়ে তোলার প্রচেষ্টা।

লেখক দেখাতে চেয়েছেন যে, আধ্যাত্মিক উপলব্ধি শুধু ব্যক্তিগত অনুভূতিতে সীমাবদ্ধ থাকে না; তা বাস্তব জীবনের সিদ্ধান্তেও প্রতিফলিত হয়।

অন্যদিকে ইমামা হাশিম পারিবারিক ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেন। তাঁর চরিত্র এখানে আগের চেয়ে বেশি স্থিতিশীল ও বাস্তবধর্মী। তবে উপন্যাসে তাঁর চরিত্রের ভেতরের দ্বন্দ্ব তুলনামূলকভাবে কম দেখা যায়, ফলে অনেক পাঠকের কাছে তাঁর উপস্থিতি কিছুটা প্যাসিভ মনে হতে পারে।

উপন্যাসে কিছু চরিত্রের মাধ্যমে দেখানো হয় যে, বাহ্যিক ধার্মিকতার চেয়ে অভ্যন্তরীণ নৈতিকতাই আসল ইসলামের পরিচয় এবং সুদের লেনদেনে জড়িয়ে কীভাবে জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

উপন্যাসের কেন্দ্রীয় থিমগুলো হলো আধ্যাত্মিক বিকাশ, ভালোবাসা ও ত্যাগ, আধুনিক পারিবারিক জীবনের জটিলতা এবং বস্তুবাদ ও নৈতিক অবক্ষয়।

এই উপন্যাসটি মূলত ধারণাভিত্তিক। প্লটের চেয়ে আইডিয়া ও আলোচনা বেশি প্রাধান্য পেয়েছে। ফলে অনেক জায়গায় দীর্ঘ সংলাপ ও দার্শনিক ব্যাখ্যা আছে, যা পাঠের গতি ধীর করে দিতে পারে। তবে যারা চিন্তাপ্রবণ, চরিত্রনির্ভর কাহিনি পছন্দ করেন, তাদের জন্য এটি গভীরভাবে উপভোগ্য হতে পারে।

সব মিলিয়ে, “আবে হায়াত” একটি পরিণত জীবনের গল্প, যেখানে আধ্যাত্নিক পরিবর্তনের পরবর্তী দায়িত্ব, আদর্শ এবং বাস্তবতার সংঘাতকে সামনে আনা হয়েছে।

যারা ‘পীর-এ কামিল’-এর আবেগঘন রূপান্তরের গল্প পছন্দ করেছিলেন, তাদের জন্য ‘আবে হায়াত’ সেই রূপান্তরের পরবর্তী জীবনের বাস্তবতা নিয়ে একটি দীর্ঘ অনুসন্ধান এবং স্বাভাবিক পরবর্তী পাঠ।।

বইয়ের তথ্য:
বইয়ের নাম : আবে হায়াত
লেখক : উমেরা আহমেদ
অনুবাদক: নিশাত জাহান রত্না
জনরা/ধারা : ইসলামি উপন্যাস
পৃষ্ঠা : ৭২০
মুদ্রিত মূল্য : ১০০০ টাকা

#বইবাহারী #আবে_হায়াত #ইসলামিক_উপন্যাস #ইসলামিক #অনুবাদ

আজকের রিভিউ হচ্ছে "পীর-এ কামিল" বইটি নিয়ে। এটি একটি আধ্যাত্নিক, রোমান্টিক উপন্যাস।বইটির লেখিকা উমেরা আহমেদ পাকিস্তানের এ...
05/03/2026

আজকের রিভিউ হচ্ছে "পীর-এ কামিল" বইটি নিয়ে। এটি একটি আধ্যাত্নিক, রোমান্টিক উপন্যাস।

বইটির লেখিকা উমেরা আহমেদ পাকিস্তানের একজন অত্যন্ত জনপ্রিয় ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার।
তিনি বিশেষভাবে পরিচিত সামাজিক ও ধর্মীয়-মনস্তাত্ত্বিক বিষয়ভিত্তিক উপন্যাস লেখার জন্য।
তিনি এমনভাবে গল্প বলেন, মনে হয় আপনি কারও জীবন খুব কাছ থেকে দেখছেন।

গল্পটির মূল চরিত্রগুলো হচ্ছেন সালার সিকান্দার ও ইমামা হাশিম। গল্পে আবেগ ও দর্শনের মিশ্রণ এবং নারী চরিত্রকে দৃঢ় কিন্তু সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে।

সালার সিকান্দার অত্যন্ত উচ্চ আইকিউসম্পন্ন, আত্মবিশ্বাসী, একটু অহংকারী এক চরিত্র। তিনি মনে করেন পৃথিবীতে এমন কিছু নেই যা তিনি বুঝতে পারবেন না।

লেখক সালারের উচ্চ আইকিউকে শুধু গুণ হিসেবে দেখাননি বরং নৈতিক দিকনির্দেশনা ছাড়া যে বুদ্ধিমত্তা আত্মবিধ্বংসী হতে পারে, এই দ্বন্দ্বও তুলে ধরেছেন।
সালারের চরিত্র মেধাবী, বিভ্রান্ত, অস্তিত্ব সংকটে ভোগা শহুরে শিক্ষিত তরুণদের সঙ্গে অনেক রিলেট করে।

গল্পে সালারের রূপান্তর হয় কিন্তু হঠাৎ নয়; ব্যক্তিগত সংকট, মানসিক ভাঙন এবং প্রভাবশালী পার্শ্বচরিত্রদের মাধ্যমে লেখক ধাপে ধাপে এই পরিবর্তন দেখিয়েছেন।

অন্যদিকে উপন্যাসের প্রধান নারী চরিত্র ইমামা হাশিম একজন ধার্মিক ও দৃঢ়চেতা নারী।
তিনি একটি আহমদিয়া পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের খোঁজে নিজের পরিবার ও সমাজ ত্যাগ করতে হয় কারণ ধর্ম শুধু ব্যক্তিগত বিশ্বাস নয়; সামাজিক পরিচয়, পারিবারিক কাঠামো, আইন ও রাজনীতির সাথেও যুক্ত।
ইমামা সহজ পথ বেছে নিতে পারত, কিন্তু তিনি সত্যের পথে দাঁড়ায়।

তাদের গল্পটা আসলে প্রেমের গল্প নয়, নিজেদের নতুন করে খুঁজে পাওয়ার গল্প।
এখানে চরিত্রের মানসিক পরিবর্তনকে ধীরে ধীরে দেখানো হয়েছে, ধর্মীয় ও নৈতিক সংকটকে মানবিকভাবে উপস্থাপন করা হয়েছে।

উপন্যাসটি মূলত ধারণাভিত্তিক; প্লটের চেয়ে আইডিয়া বেশি প্রাধান্য পেয়েছে। ফলে যারা দ্রুতগতির কাহিনি চান, তাদের কাছে এটি ধীর মনে হতে পারে।

ধর্ম ও আধুনিকতার সংঘাত নিয়ে আগ্রহী পাঠক, যারা চরিত্র-নির্ভর উপন্যাস পছন্দ করেন, তারা এটা পড়ে দেখতে পারেন।

বইয়ের তথ্য:
বইয়ের নাম : পীর-এ কামিল
লেখক : উমেরা আহমেদ
অনুবাদক: রুসমিতা বিনতে মেহেদী
জনরা/ধারা : ইসলামি উপন্যাস
পৃষ্ঠা : ৫৫৯
মুদ্রিত মূল্য : ১০০০ টাকা

#বইবাহারী #পীরে_কামিল #ইসলামিক_উপন্যাস #ইসলামিক #অনুবাদ

Address

Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইবাহারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category