21/10/2018
দ্য কালচার শপ কোন পরিকল্পনা ছাড়াই শুরু করে দেয়া, আমাদের এমনিতে কাজ ট্যুরিজম নিয়ে, সারা দেশেই আমাদের কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে বলে দেশের অনেক অঞ্চলেই আমাদের কোননা কোন একজন কন্টাক্ট পারসন ছড়িয়ে ছিটিয়ে আছে। সুন্দরবনে যেরকম মৌয়াল বন্ধু আমাদের আছে, বান্দরবান রাঙ্গামাটিতে তেমনই জুমচাষি বন্ধু আছে আমাদের, রাজশাহী, চাপাইনবাবগঞ্জে যেরকম আমবাগানী আমরা চিনি, তেমনই শনির হাওরের জেলে বন্ধুটির সাথেও আমাদের যোগাযোগ আছে। ইচ্ছে হলেই আমরা বাঘায় চলে যাই খেজুরের রস খেতে, আবার প্রাকৃতিক কৃষি আন্দোলন কর্মীদের সাথেও আছে আমাদের হৃদ্যতা। শ্রীমঙ্গলে যেমন কোন বাগান আমাদের পরিচিত, তেমনি তেতুলিয়ার ছোট কোন বাগানিও আছে আমাদের বন্ধুর তালিকায়। এরা প্রত্যেকেই তাদের অঞ্চলের সংস্কৃতিকে চিত্রিত করেন আমাদের কাছে। কালচার বলতে অঞ্চলভেবে জীবন যাপনের ধারা, অর্থনৈতিক কর্মকান্ডের ভিন্নতাকেই বুঝি তাই সেই সম্পর্কগুলো থেকে একটা ধারণা জন্ম নেয় কেমন হতো যদি আমরা এমন একটি সংযোগ স্থাপন করি তাদের উৎপাদিত পণ্যগুলোর সাথে নগরকেন্দ্রিক ক্রেতাদের?
তবে ঠিক কনভেনশনাল বিক্রেতা হওয়াটা ঠিক হয়ে উঠছেনা। তবে চেষ্টা নিরন্তর। যেহেতু পর্যটনে কাজ আমরা করেই যাচ্ছি, তাই পণ্য সংগ্রহ ট্যুর আমরা অচিরেই শুরু করবো। আসলে নিজেদের পণের খাটিত্ব নিয়ে বিজ্ঞাপন দিয়ে বিশ্বাস অর্জন করবার মতো কুশলী আমরা সেভাবে নই, তাই পরিকল্পনা এমন আগে চলুন আমাদের সোর্সিং গ্রাউন্ডে, নিজে দেখুন, সন্তুষ্ট হলে নিজে কিনুন ও দশজনকে বলুন।
খুব শীঘ্রই আবারো মাঠে নামতে যাচ্ছি আমরা :)