Faruk Book shop

Faruk Book shop প্রিয়জনকে বই উপহার দিন এবং নিজেও পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন।

তিমিরহনন বইটিতে লেখক কৌশিক মজুমদার তাঁর জাদুবাস্তব লেখনীখানি দিয়ে বুনেছেন অপরূপ এক কাহিনি। মানচিত্র থেকে হারিয়ে যাওয়া আম...
22/08/2026

তিমিরহনন বইটিতে লেখক কৌশিক মজুমদার তাঁর জাদুবাস্তব লেখনীখানি দিয়ে বুনেছেন অপরূপ এক কাহিনি। মানচিত্র থেকে হারিয়ে যাওয়া আমপোলা গ্রাম, রহস্যময় চীনদেশ আর উনিশ শতকের লন্ডনের পটভূমিকায় রচিত এই উপন্যাসের কুশীলব বিচিত্র সব চরিত্ররা।

একদিকে দারোগা নিকুঞ্জ, অঘোরনাথ, হানা, আদুরী, কালীনাথ আর সাইগার হোমস জড়িয়ে পড়েন এক গভীর রহস্যজালে, অন্যদিকে ইংরেজ বিজ্ঞানী রবার্ট ফরচুন চা গাছের উৎস সন্ধানে ছদ্মবেশে এগিয়ে চলেন চীনদেশের দুর্গম পথে। সঙ্গী বাঙালি যুবক রসিকচন্দ্র। এরই সমান্তরালে এক অসম্ভব যাত্রায় ব্রতী হন প্রাচীন ভারতের এক চরিত্র বজ্রবাহু। তিনিই এই উপন্যাসের আকর, আবার যোগসূত্র-ও বটে।

তিন প্রজন্ম ধরে বয়ে চলা, ইতিহাস, রহস্য, লোককথা, রোমাঞ্চ ও অভিযানের অনন্য মিশ্রণে রচিত এই উপন্যাসকে কোনো একক ঘরানা বা জঁরের সীমারেখায় বেঁধে রাখা যায় না। বরং এটি এক চিরন্তন দস্তানগোর গল্পবলার ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে, যেখানে বাস্তব ও অলৌকিক, ইতিহাস ও কল্পনা অবলীলায় মিশে যায় পরস্পরের সঙ্গে।

এ এমন এক উপলব্ধি, যা সরাসরি আত্মাকে স্পর্শ করে।

সেলফ হেল্প প্যাকেজমাইন্ড, নলেজ ও মানি মাস্টারি প্যাকেজজ্ঞান, মানসিকতা আর অর্থ, একজন মানুষের প্রকৃত সাফল্যের এই তিনটি স্ত...
22/08/2026

সেলফ হেল্প প্যাকেজ
মাইন্ড, নলেজ ও মানি মাস্টারি প্যাকেজ
জ্ঞান, মানসিকতা আর অর্থ, একজন মানুষের প্রকৃত সাফল্যের এই তিনটি স্তম্ভকে ঘিরেই সাজানো হয়েছে এই বিশেষ বইয়ের প্যাকেজ।

থিয়াগো ফোর্টের - (বিল্ডিং এ সেকেন্ড ব্রেইন)
ক্যারল এস. ডিউইকের - (মাইন্ডসেট এবং)
মর্গ্যান হাউসেলের - (দ্য সাইকোলজি অব মানি)

বিশ্বজুড়ে আলোচিত এই তিনটি বই এবার একসাথে, একটি প্যাকেজে।

প্রতিদিন আমরা প্রচুর তথ্য জানি, শিখি, কিন্তু গুছিয়ে ব্যবহার করতে না পারলে তার বেশিরভাগই হারিয়ে যায়।

*বিল্ডিং এ সেকেন্ড ব্রেইন* -শেখায় কীভাবে একটি নির্ভরযোগ্য ডিজিটাল নোট সিস্টেম গড়ে নিজের জ্ঞানকে সংরক্ষণ করে তা থেকে নতুন আইডিয়া ও সৃজনশীল কাজের ভিত্তি তৈরি করা যায়।
তবে শুধু জ্ঞান জমালেই হয় না, দরকার সঠিক মানসিকতা।

*মাইন্ডসেট* -এ ক্যারল এস. ডিউইক দেখিয়েছেন, জন্মগত মেধা নয়, বরং গ্রোথ মাইন্ডসেট, অর্থাৎ পরিশ্রম, চেষ্টা আর ব্যর্থতা থেকে শেখার মানসিকতাই একজন মানুষকে তার প্রকৃত সম্ভাবনার শীর্ষে নিয়ে যায়।
আর জীবনের আসল স্বাধীনতা আসে অর্থের সঙ্গে সুস্থ সম্পর্ক থেকে।

*দ্য সাইকোলজি অব মানি*-তে মর্গ্যান হাউসেল বুঝিয়েছেন, ধনী হওয়া নির্ভর করে আয়ের পরিমাণে নয়, বরং ধৈর্য, সংযম আর দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের ওপর।

তিনটি বই একসাথে পড়লে আপনি শিখবেন কীভাবে জ্ঞান সংগঠিত করতে হয়, কীভাবে সঠিক মানসিকতা গড়ে তুলতে হয়, আর কীভাবে অর্থের সাথে একটি বুদ্ধিদীপ্ত সম্পর্ক তৈরি করতে হয়। যারা ব্যক্তিগত উন্নয়ন, উৎপাদনশীলতা ও আর্থিক সচেতনতা নিয়ে আগ্রহী, তাদের জন্য এই প্যাকেজ একটি সম্পূর্ণ ও সাশ্রয়ী সমাধান।সংক্ষিপ্ত করুন

স্মার্ট মানি কম্বোব্যক্তিগত জীবনে টাকাকে সঠিক উপায়ে ‘ব্যবহারের প্রজ্ঞা’ অর্জন এবং সমষ্টিগতভাবে ‘অর্থনীতির আসল গতিবিধি’ ব...
22/08/2026

স্মার্ট মানি কম্বো
ব্যক্তিগত জীবনে টাকাকে সঠিক উপায়ে ‘ব্যবহারের প্রজ্ঞা’ অর্জন এবং সমষ্টিগতভাবে ‘অর্থনীতির আসল গতিবিধি’ বোঝার জন্য এই দুই বইয়ের জুড়ি নেই। এটি পাঠকের টাকার পরিমাণ না বাড়ালেও, অর্থ ও অর্থনীতির প্রতি দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে।
https://www.baraka.com.bd/product/smaartt-maani-kmbo/Iaj0/

দ্য স্টেশনারি শপ অব তেহরান একটি রাজনৈতিক অস্থিতিশীল দেশের ক্রান্তিকাল এবং একটি প্রেমের গল্পের সূচনালেখক :- মারজান কামালী...
22/08/2026

দ্য স্টেশনারি শপ অব তেহরান

একটি রাজনৈতিক অস্থিতিশীল দেশের ক্রান্তিকাল এবং একটি প্রেমের গল্পের সূচনা

লেখক :- মারজান কামালী
অনুবাদক :- ফয়জুন নাহার রুমা
প্রকাশনী :- তরফদার প্রকাশনী
বিষয় :- অনুবাদ, উপন্যাস

💰 দ্য আর্ট অব স্পেন্ডিং মানিসমৃদ্ধ জীবনের জন্য সহজ সিদ্ধান্ত✍️ লেখক: মর্গ্যান হাউসেল🌿 অনুবাদ: কাজী দিলাওয়ার হুসাইন​🎯 মু...
22/08/2026

💰 দ্য আর্ট অব স্পেন্ডিং মানি
সমৃদ্ধ জীবনের জন্য সহজ সিদ্ধান্ত
✍️ লেখক: মর্গ্যান হাউসেল
🌿 অনুবাদ: কাজী দিলাওয়ার হুসাইন
​🎯 মুদ্রিত মূল্য: (৪৫০) টাকা

টাকা শুধু উপার্জন করলেই হয় না—সঠিকভাবে খরচ করাও একটি শিল্প। আমরা অনেকেই অর্থ উপার্জনের কৌশল জানি, কিন্তু অর্থকে কীভাবে নিজের জীবন, পরিবার এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে হয়, তা জানি না।

"দ্য আর্ট অব স্পেন্ডিং মানি" বইটি আপনাকে শেখাবে—
✅ সচেতনভাবে অর্থ ব্যয় করার কৌশল
✅ অপ্রয়োজনীয় খরচ কমানোর উপায়
✅ অর্থ নিয়ে মানসিক চাপ থেকে মুক্ত থাকার উপায়
✅ ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে সমৃদ্ধ জীবন গড়ে তোলার পথ

আপনি যদি অর্থকে নিজের জীবনের জন্য একটি শক্তিতে পরিণত করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য।

📚 প্রি-অর্ডার!💰 দ্য আর্ট অব স্পেন্ডিং মানিসমৃদ্ধ জীবনের জন্য সহজ সিদ্ধান্ত✍️ লেখক: মর্গ্যান হাউসেল🌿 অনুবাদ: কাজী দিলাওয়...
09/08/2026

📚 প্রি-অর্ডার!

💰 দ্য আর্ট অব স্পেন্ডিং মানি
সমৃদ্ধ জীবনের জন্য সহজ সিদ্ধান্ত
✍️ লেখক: মর্গ্যান হাউসেল
🌿 অনুবাদ: কাজী দিলাওয়ার হুসাইন
​🎯 মুদ্রিত মূল্য: (৪৫০) টাকা
​🎯 প্রি-অর্ডার মূল্য: (৪০%) ২৭০ টাকা!

টাকা শুধু উপার্জন করলেই হয় না—সঠিকভাবে খরচ করাও একটি শিল্প। আমরা অনেকেই অর্থ উপার্জনের কৌশল জানি, কিন্তু অর্থকে কীভাবে নিজের জীবন, পরিবার এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে হয়, তা জানি না।

"দ্য আর্ট অব স্পেন্ডিং মানি" বইটি আপনাকে শেখাবে—
✅ সচেতনভাবে অর্থ ব্যয় করার কৌশল
✅ অপ্রয়োজনীয় খরচ কমানোর উপায়
✅ অর্থ নিয়ে মানসিক চাপ থেকে মুক্ত থাকার উপায়
✅ ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে সমৃদ্ধ জীবন গড়ে তোলার পথ

আপনি যদি অর্থকে নিজের জীবনের জন্য একটি শক্তিতে পরিণত করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য।

বইটি অর্ডার করন
rokomari.com সহ যে কোন অনলাইন বুকসপে

📖 বই পরিচিতি: মেডিটেশনসজীবনকে নতুনভাবে দেখতে, নিজেকে আরও গভীরভাবে বুঝতে এবং প্রতিকূল পরিস্থিতিতেও মানসিক দৃঢ়তা ধরে রাখতে...
30/06/2026

📖 বই পরিচিতি: মেডিটেশনস

জীবনকে নতুনভাবে দেখতে, নিজেকে আরও গভীরভাবে বুঝতে এবং প্রতিকূল পরিস্থিতিতেও মানসিক দৃঢ়তা ধরে রাখতে চাইলে মেডিটেশনস হতে পারে আপনার অন্যতম সেরা সঙ্গী।

রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের চিন্তা, দর্শন ও আত্মউন্নয়নের অমূল্য শিক্ষা নিয়ে রচিত এই বইটি শতাব্দীর পর শতাব্দী ধরে পাঠকদের অনুপ্রাণিত করে আসছে।

📚 বই: মেডিটেশনস
✍️ লেখক: মার্কাস অরেলিয়াস
📖 অনুবাদ: কাজি দিলওয়ার হোসাইন

আজই সংগ্রহ করুন এবং শুরু করুন আত্ম-উন্নয়ন ও আত্ম-অনুসন্ধানের এক নতুন যাত্রা।

#মেডিটেশনস #বাংলা_বই #বইপ্রেমী

🧠 চিন্তাকে করুন আরও পরিষ্কার, সিদ্ধান্তকে করুন আরও শক্তিশালী!আমাদের জীবনের অনেক সমস্যার মূল কারণ হলো অস্পষ্ট চিন্তা, অপ্...
30/06/2026

🧠 চিন্তাকে করুন আরও পরিষ্কার, সিদ্ধান্তকে করুন আরও শক্তিশালী!

আমাদের জীবনের অনেক সমস্যার মূল কারণ হলো অস্পষ্ট চিন্তা, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং ভুল সিদ্ধান্ত। থিংক স্ট্রেইট বইটি আপনাকে শেখাবে কীভাবে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে হয়, বিভ্রান্তি কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং জীবনে আরও কার্যকর হতে হয়।

📖 থিংক স্ট্রেইট
✍️ দারিউস ফরক্স
🌐 বাংলা অনুবাদ: ইকরাম মাহমুদ

এই বই থেকে জানতে পারবেন—
✅ কীভাবে পরিষ্কারভাবে চিন্তা করবেন
✅ ভুল ধারণা ও মানসিক ফাঁদ এড়িয়ে চলবেন
✅ আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেবেন
✅ ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করবেন

📚 আজই সংগ্রহ করুন এবং শুরু করুন স্মার্ট চিন্তার নতুন যাত্রা।

#দারিউস_ফরক্স #আত্মউন্নয়ন #বইপ্রেমী #বাংলাবই

30/06/2026

I read ur mystry story antohin, u did a very good job. God bless u.

হুমায়ূন আহমেদ
১৬.০৩.২০১১

বই: রহস্যগল্প সমগ্র- ১
লেখক : ধ্রুব এষ
মূল্য : ৬০০৳

হানিফ সংকেতরচনাসমগ্র-১সুচি:-* খবরে প্রকাশ* প্রতি ও ইতি* ফুলের মতো পবিত্র* হামানদিস্তা* আটখানার পাটখানা* বিনীত নিবেদন
16/06/2026

হানিফ সংকেত
রচনাসমগ্র-১

সুচি:-
* খবরে প্রকাশ
* প্রতি ও ইতি
* ফুলের মতো পবিত্র
* হামানদিস্তা
* আটখানার পাটখানা
* বিনীত নিবেদন

Address

38/2, Banglabazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faruk Book shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category