GTV Cricket Live

GTV Cricket Live Phong Thủy Song Trang

.......মুস্তাফিজের উজ্জ্বল দিনে রাজস্থানের জয়......---++++-----------------+++++++++++উইকেট পেতে পারতেন প্রথম ওভারেই। কি...
25/04/2021

.......মুস্তাফিজের উজ্জ্বল দিনে রাজস্থানের জয়......
---++++-----------------+++++++++++

উইকেট পেতে পারতেন প্রথম ওভারেই। কিন্তু হাতছাড়া হয়ে গেলো ক্যাচ। ইনিংস জুড়ে দারুণ বোলিং করে যাওয়া মুস্তাফিজুর রহমান পরে অবশ্য পেলেন উইকেটের দেখা। বল হাতে ঝলমলে এক দিন কাটালেন বাঁহাতি এই পেসার। তার ছন্দে ফেরার দিনে কলকাতা নাইট রাইডার্সকে সহজেই হারাল রাজস্থান রয়্যালস।

মুম্বাইয়ে কলকাতার বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মুস্তাফিজ। শুবমান গিলের ক্যাচ যাশাসবি জয়সওয়াল না ফেললে আরেকটি উইকেট থাকত তার নামের পাশে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার ৬ উইকেটে জিতেছে রাজস্থান। দুই ম্যাচ পর জয়ের দেখা পেল তারা। ১৩৪ রানের লক্ষ্যে দলটি পৌঁছে যায় ৭ বল বাকি থাকতে।

প্রতিপক্ষকে অল্পতে থামিয়ে রাখার মূল নায়ক ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকান এই পেস বোলিং অলরাউন্ডার ২৩ রানে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

এই ম্যাচ দিয়ে আইপিএলের এবারের আসরে মুখোমুখি হওয়ার সুযোগ ছিল মুস্তাফিজ ও সাকিব আল হাসানের। গত ম্যাচে একাদশে জায়গা হারানো সাকিবকে ছাড়া এবারও দল সাজিয়েছে কলকাতা।

টস জিতে ফিল্ডিং নেওয়া রাজস্থানের মুস্তাফিজ বল হাত পান চতুর্থ ওভারে। তার করা প্রথম দুই বলে আসেনি কোনো রান। পরের বল পায়ের উপরে হাফভলি করলে মিডউইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠান গিল।

এক বল পরই স্লোয়ার কাটারে কালকাতা ওপেনার ক্যাচ তুলে দেন হাওয়ায়। কিন্তু সুইপার কাভার থেকে কিছুটা দৌড়ে এসে বল হাতে জমাতে পারেননি জয়সওয়াল। ওভার থেকে আসে ৭ রান।

ষষ্ঠ ওভারে এসে দুর্দান্ত বোলিংয়ে কেবল দুই রান দেন মুস্তাফিজ। ওই ওভারে প্রথম সাফল্য পায় কলকাতা। জস বাটলারের দারুণ থ্রোয়ে রান আউটে কাটা পড়েন গিল। পরে থিতু হয়ে যাওয়া নিতিশ রানাকে কট বিহাইন্ড করে ফেরান চেতান সাকারিয়া।
সাকিবের জায়গায় সুযোগ পাওয়া সুনিল নারাইনও ব্যাট হাতে করতে পারেননি কিছু। জয়দেব উনাদকাটের স্লোয়ারে তিনি বিদায় নেন জয়সাওয়ালের দুর্দান্ত ডাইভিং ক্যাচে। এরপর অধিনায়ক ওয়েন মর্গ্যান ফেরেন রান আউট হয়ে।

রাহুল ত্রিপাঠি ও দিনেশ কার্তিকের ব্যাটে প্রতিরোধ গড়ে কলকাতা। উইকেটের খোঁজে থাকা রাজস্থান অধিনায়ক আবারও বোলিংয়ে ডাকেন মুস্তাফিজকে। ৩৬ রান করা ত্রিপাঠিকে ফিরিয়ে তিনি ভাঙেন ৩০ রানের জুটি। আলগা বলে বাউন্ডারি খেয়ে ওভার শেষ করেন ৫ রান দিয়ে।

পরে আন্দ্রে রাসেল ও দিনেশ কার্তিককে এক ওভারে ফিরিয়ে দেন মরিস।

১৯তম ওভারে বোলিংয়ে এসে দারুণ শুরু করা মুস্তাফিজ লেগ সাইডে আলগা এক বল দিয়ে হজম করেন বাউন্ডারি। পরে প্যাট কামিন্সকে স্লোয়ারে পরাস্ত করলে উঠে যায় ক্যাচের মতো, কিন্তু হাত ছোঁয়াতে পারেননি কোনো ফিল্ডার। ৯ রান দিয়ে ওভার শেষ করেন মুস্তাফিজ।

রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই বাটলারকে হারায় রাজস্থান। জয়সওয়াল ২২ রান করে ফিরে যান পরের ওভারে।

ষষ্ঠ ওভারে এসে দুর্দান্ত বোলিংয়ে কেবল দুই রান দেন মুস্তাফিজ। ওই ওভারে প্রথম সাফল্য পায় কলকাতা। জস বাটলারের দারুণ থ্রোয়ে রান আউটে কাটা পড়েন গিল। পরে থিতু হয়ে যাওয়া নিতিশ রানাকে কট বিহাইন্ড করে ফেরান চেতান সাকারিয়া।
সাকিবের জায়গায় সুযোগ পাওয়া সুনিল নারাইনও ব্যাট হাতে করতে পারেননি কিছু। জয়দেব উনাদকাটের স্লোয়ারে তিনি বিদায় নেন জয়সাওয়ালের দুর্দান্ত ডাইভিং ক্যাচে। এরপর অধিনায়ক ওয়েন মর্গ্যান ফেরেন রান আউট হয়ে।

রাহুল ত্রিপাঠি ও দিনেশ কার্তিকের ব্যাটে প্রতিরোধ গড়ে কলকাতা। উইকেটের খোঁজে থাকা রাজস্থান অধিনায়ক আবারও বোলিংয়ে ডাকেন মুস্তাফিজকে। ৩৬ রান করা ত্রিপাঠিকে ফিরিয়ে তিনি ভাঙেন ৩০ রানের জুটি। আলগা বলে বাউন্ডারি খেয়ে ওভার শেষ করেন ৫ রান দিয়ে।

পরে আন্দ্রে রাসেল ও দিনেশ কার্তিককে এক ওভারে ফিরিয়ে দেন মরিস।

১৯তম ওভারে বোলিংয়ে এসে দারুণ শুরু করা মুস্তাফিজ লেগ সাইডে আলগা এক বল দিয়ে হজম করেন বাউন্ডারি। পরে প্যাট কামিন্সকে স্লোয়ারে পরাস্ত করলে উঠে যায় ক্যাচের মতো, কিন্তু হাত ছোঁয়াতে পারেননি কোনো ফিল্ডার। ৯ রান দিয়ে ওভার শেষ করেন মুস্তাফিজ।

রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই বাটলারকে হারায় রাজস্থান। জয়সওয়াল ২২ রান করে ফিরে যান পরের ওভারে।

ম্যারাথন জুটির পর তাসকিনের জোড়া শিকার......... .  . .. . .    .  .. .   . .                   . ..... এ যেন দীর্ঘ খরার প...
25/04/2021

ম্যারাথন জুটির পর তাসকিনের জোড়া শিকার......... . . .. . . . .. . . . . .....

এ যেন দীর্ঘ খরার পর হুট করেই প্রবল বর্ষণ! তিন দিন মিলিয়ে ৯১ ওভারের বেশি সময় পর, মাঝে পুরো একটি দিন উইকেটবিহীন কাটিয়ে, অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে রেকর্ড গড়া জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। নিজের পরের ওভারে ফিরিয়ে দিলেন দিমুথ করুনারত্নেকেও!
------_---------------------------------------------------

ম্যারাথন জুটির পর তাসকিনের জোড়া শিকার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2021-04-25 11:04:58 BdST
bdnews24

এ যেন দীর্ঘ খরার পর হুট করেই প্রবল বর্ষণ! তিন দিন মিলিয়ে ৯১ ওভারের বেশি সময় পর, মাঝে পুরো একটি দিন উইকেটবিহীন কাটিয়ে, অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে রেকর্ড গড়া জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। নিজের পরের ওভারে ফিরিয়ে দিলেন দিমুথ করুনারত্নেকেও!

পাল্লেকেলে টেস্টের পঞ্চম সকালে পঞ্চম ওভারে দলকে প্রথম উইকেট এনে দেন তাসকিন। সেটির রেশ থাকতে থাকতেই দেখা পান তিনি আরেক উইকেটের।

নিষ্প্রাণ উইকেটে, পুরনো বলেও যথাসাধ্য চেষ্টা করেন তাসকিন। তার একটি শর্ট অব লেংথ বল ভেতরে ঢোকে একটু। খানিকটা নিচুও হয়। ধনাঞ্জয়া হালকা লাফিয়ে খেলতে চেয়েছিলেন থার্ডম্যানের দিকে। তার ব্যাটের কানায় লেগে বল ছোবল দেয় স্টাম্পে।

২৯১ বলে ২২ চারে ১৬৬ রানে আউট হলেন ধনাঞ্জয়া। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ১৭৩, বাংলাদেশের বিপক্ষেই।

তার বিদায়ে ভাঙে করুনারত্নের সঙ্গে ৩৪৫ রানের জুটি। বাংলাদেশের বিপক্ষে যা শ্রীলঙ্কার সর্বোচ্চ জুটি, চতুর্থ উইকেটে সব দেশে মিলিয়েই বাংলাদেশের বিপক্ষে সেরা।

ধনাঞ্জয়া আউট হওয়ার পরপর লিড পেয়ে যায় শ্রীলঙ্কা। তবে সেই লিড আর বেশি বাড়াতে পারেননি করুনারত্নে। তাসকিনের ১৪১ কিলোমিটার গতির শর্ট বল পুল করতে গিয়ে সহজ ক্যাচ দেন মিড উইকেটে।

৬৯৮ মিনিট উইকেটে কাটিয়ে ৪৩৭ বল খেলে ২৪৪ রানে থামে করুনারত্নের ক্যারিয়ার সেরা ইনিংস।

বাংলাদেশের বিপক্ষে কোনো অধিনায়কের সর্বোচ্চ ইনিংস এটিই। পেছনে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের ২৩২।

রোববার ম্যাচের পঞ্চম দিনের প্রথম ৮ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৫৪৮।

ম্যাচের তৃতীয় দিন সকালে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৫৪১ রানে।

Note: today ipl live here please subscriber this channel ?
24/04/2021

Note: today ipl live here please subscriber this channel ?

Bangladesh Cricket player Shakib All Hasan wining moment Ipl Cricket Shakib All Hasan Best playing momentShakib Happy lifeBd All cricket news here

সাকিবকে কলকাতার সম্ভাব্য অধিনায়ক দেখিয়ে আনন্দবাজারের পোল.......................    ....---------------------------------...
24/04/2021

সাকিবকে কলকাতার সম্ভাব্য অধিনায়ক দেখিয়ে আনন্দবাজারের পোল....................... ....
-------------------------------------------------------------------

আইপিএলের গত আসরের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই দিনেশ কার্তিককে বাদ দিয়ে ইয়োইন মরগ্যানকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এবারও মরগ্যানের নেতৃত্বেই খেলছে কেকেআর বাহিনী। তার নেতৃত্বে জয় দিয়ে আইপিএল শুরু করলেও পরের দুই ম্যাচে হেরেছে নাইটরা। দুদিন আগে গত রোববার ব্যাঙ্গালোরের কাছে হারতে হয়েছে ৩৮ রানে।
এমন সময় মরগ্যানের নেতৃত্ব নিয়ে চারিদিকে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এর ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের বিখ্যাত সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা তাদের ফেসবুক পাতায় বিকল্প হিসেবে সাকিব আল হাসানসহ তিন অধিনায়ক প্রস্তাব করেছে। সেখানে পাঠকদের মতামত জানতে চাওয়া হয়েছে।

===বিবর্ণ মুস্তাফিজ, পাডিক্কালের ঝড়ো সেঞ্চুরি....................................................=======================...
23/04/2021

===বিবর্ণ মুস্তাফিজ, পাডিক্কালের ঝড়ো সেঞ্চুরি....................................................
========================================
সতীর্থ বোলারদের ব্যর্থতার দিনে নিজেকে মেলে ধরতে পারলেন না মুস্তাফিজুর রহমানও। তার দল রাজস্থান রয়্যালস পারল না ন্যূনতম লড়াই করতে। দেবদূত পাডিক্কালের বিস্ফোরক ব্যাটিংয়ে অনায়াসে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
-----------------------------------------------------------------------
মুম্বাইয়ে বৃহস্পতিবার বিরাট কোহলির দলের জয় ১০ উইকেটে। ১৭৮ রানের লক্ষ্য পাডিক্কাল ও কোহলির উদ্বোধনী জুটিতে বেঙ্গালোর পেরিয়ে যায় ২১ বল বাকি থাকতে।

দারুণ সেঞ্চুরিতে ৫২ বলে ১০১ রান করেন পাডিক্কাল। তার ইনিংসটি সাজানো ১১ চার ও ৬ ছক্কায়। ৪৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭২ রান করেন কোহলি।

৩.৩ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে উইকেট ছিল একটু মন্থর। তবে লাইন-লেংথ ঠিক রাখতে পারেনি রাজস্থানের বোলাররা। তাই কাজেও লাগাতে পারেনি সুবিধা।

মুস্তাফিজ বল হাতে পান পঞ্চম ওভারে, প্রতিপক্ষের রান যখন বিনা উইকেটে ৩৯। বাঁহাতি পেসারের দুটি ডট বলের পর বাউন্ডারি মারেন পাডিক্কাল। পরের বলে ফিরতি ক্যাচ দিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। এক হাতে চেষ্টা করলেও কঠিন ক্যাচটি নিতে পারেননি মুস্তাফিজ। শেষ বলে হজম করেন ছক্কা। ওভার থেকে আসে ১০ রান।

শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে পাডিক্কাল ৮ চার ও ২ ছক্কায় ফিফটি স্পর্শ করেন ২৭ বলে। তাকে দারুণ সঙ্গ দেন কোহলি। ৯ ওভারে দলের রান দাঁড়ায় ৯৬।

দেবদূত পাডিক্কালের সেঞ্চুরি উদযাপন। ছবি: আইপিএল
দেবদূত পাডিক্কালের সেঞ্চুরি উদযাপন। ছবি: আইপিএল

দশম ওভারে বোলিংয়ে ফেরেন মুস্তাফিজ। প্রথম তিন বলে আসে তিনটি সিঙ্গেল। চতুর্থ বল পুল করে গ্যালারিতে আছড়ে ফেলেন পাডিক্কাল। এই ওভারে আসে ১১ রান।
পরে হাত খোলেন কোহলিও। ৩৪ বলে পূর্ণ করেন ফিফটি। আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন ৬ হাজার রানের মাইলফলক।

পাডিক্কাল ও কোহলির সামনে রাজস্থানের বোলাররা যেন বল ফেলার জায়গাই খুঁজে পাচ্ছিলেন না। ১৫তম ওভারে অবশ্য দারুণ বোলিং করেন মুস্তাফিজ, দেন কেবল ৩ রান।

মুস্তাফিজের পরের ওভারে বাউন্ডারি মেরেই ৫১ বলে তিন অঙ্ক স্পর্শ করেন পাডিক্কাল। বাঁহাতি পেসারের ওয়াইডে চার হলে জয়ের বন্দরে পা রাখে বেঙ্গালোর।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের শুরুটা ভালো হয়নি। ১৮ রানের মধ্যেই জস বাটলার, মানান ভোহরা ও ডেভিড মিলারকে হারায় তারা। দলীয় স্কোর পঞ্চাশ ছোঁয়ার আগে বিদায় নেন অধিনায়ক সাঞ্জু স্যামসনও।

সেখান থেকে দলটির রান ১৭০ ছাড়ায় মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায়। ৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন শিভাম দুবে। তার সঙ্গে পঞ্চম উইকেটে ৬৬ রানের জুটির পথে ১৬ বলে ২৫ রান করেন রিয়ান পারাগ।

২৩ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন রাহুল তেওয়াতিয়া।

সেই রান পরে মামুলি বানিয়ে ছাড়লেন পাডিক্কাল ও কোহলি। বেঙ্গালোর জিতল প্রথম চার ম্যাচেই।

সংক্ষিপ্ত স্কোর:

রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ১৭৭/৯ (বাটলার ৮, ভোহরা ৭, স্যামসন ২১, মিলার ০, দুবে ৪৬, পারাগ ২৫, তেওয়াতিয়া ৪০, মরিস ১০, গোপাল ৭*, সাকারিয়া ০, মুস্তাফিজ ০*; সিরাজ ৪-০-৩৭-৩, জেমিসন ৪-০-২৮-১, রিচার্ডসন ৩-০-২৯-১, চেহেল ২-০-১৮-০, সুন্দর ৩-০-২৩-১, হার্শাল ৪-০-৪৭-৩)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর: ১৬.৩ ওভারে ১৮১/০ (কোহলি ৭২*, পাডিক্কাল ১০১*; গোপাল ৩-০-৩৫-০, সাকারিয়া ৪-০-৩৫-০, মরিস ৩-০-৩৮-০, মুস্তাফিজ ৩.৩-০-৩৪-০, তেওয়াতিয়া ২-০-২৩-০, পারাগ ১-০-১৪-০)

ফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ১০ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: দেবদূত পাডিক্কাল।

==আইপিএল শেষই হয়ে গেল আর্চারের===---------------------------------------------অস্ত্রোপচারের পর জফ্রা আর্চার অনুশীলনে ফের...
23/04/2021

==আইপিএল শেষই হয়ে গেল আর্চারের===
---------------------------------------------
অস্ত্রোপচারের পর জফ্রা আর্চার অনুশীলনে ফেরায় আশা জেগেছিল। কিন্তু তাতে জল ঢেলে দিয়ে ইসিবি জানিয়েছে, এবারের আইপিএলে খেলা হচ্ছে না এই গতিময় পেসারের।
--------------------------------------------------------------------
বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোনের পর আর্চারকেও হারাল রাজস্থান রয়্যালস। চোটের জন্য ছিটকে গেছেন অলরাউন্ডার স্টোকস। আর জৈব সুরক্ষা বলয় অসহনীয় ঠেকায় দেশে ফিরে গেছেন ব্যাটসম্যান লিভিংস্টোন।

সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার ইসিবি জানায়, শিগগির মাঠে ফেরা হচ্ছে না আর্চারের।

গত মাসে তার আঙুলে অস্ত্রোপচার করা হয়। একই সঙ্গে কনুইয়ের চোটেও ভুগছিলেন তিনি। ইসিবি জানায়, পুনর্বাসন প্রক্রিয়া শেষে এই সপ্তাহে অনুশীলন শুরু করেছেন আর্চার। তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।

শুরু থেকে যে আর্চারকে পাওয়া যাবে না, জানত রাজস্থান। দলটি আশায় ছিল টুর্নামেন্টের শেষ দিকে তাকে পাওয়ার। সেই আশারও সমাধি হলো এবার।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, রাসি ফন ডার ডাসেনকে দলে নিয়েছে রাজস্থান। ভারতে আসতে ভিসার অপেক্ষায় আছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। পেলেই প্রথমবারের মতো তিনি খেলতে আসবেন আইপিএলে।

====বাংলাদেশের বড় স্কোরের পর শ্রীলঙ্কার জবাব===============================================================দিনের শেষ ডেল...
23/04/2021

====বাংলাদেশের বড় স্কোরের পর শ্রীলঙ্কার জবাব====
===========================================================
দিনের শেষ ডেলিভারি যেখানে নিরাপদে পার করাই নিয়ম, ধনাঞ্জয়া ডি সিলভা সেখানে ক্রিজ ছেড়ে বেরিয়ে বল পাঠালেন বাউন্ডারিতে। ম্যাচের প্রতীকী চিত্রও ফুটে উঠল যেন ওই শটে, বলের ওপর ব্যাটের দাপট! বাংলাদেশের বড় রানের জবাবে শ্রীলঙ্কাও এগোচ্ছে বড় সংগ্রহের পথে।
----------------------------------------------------------------------------
পাল্লেকেলে টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ৫৪১ রানের জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ২২৯।

বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে ৮৫ রানে টিকে আছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। শতরানের উদ্বোধনী জুটির পর লাহিরু থিরিমান্নে আউট হন ৫৮ রানে।

স্কোরকার্ড অবশ্য বাংলাদেশের বোলারদের প্রচেষ্টার ছবি ফুটিয়ে তুলতে পারছে না পুরোপুরি। পেসারদের জন্য যেখানে কিছুই নেই, সেই উইকেটেও নিজেকে উজাড় করে দেন তাসকিন আহমেদ। স্পিনারদের জন্য তৈরি হয়নি ততটা ক্ষত, টার্ন থাকলেও তা মন্থর। তারপরও মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম চেষ্টা করেন যথাসাধ্য। অন্য দুই বোলার আবু জায়েদ ও ইবাদত হোসেন অবশ্য ছিলেন অধরাবাহিক।

৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে শুক্রবার দিন শুরু করে বাংলাদেশ ব্যাট করে আরও ঘণ্টা দেড়েক। ৭ উইকেটে ৫৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ফিফটি করেই আউট হন লিটন দাস, মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৬৮ রানে।

শতরানের উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কার ভিত গড়ে দেন থিরিমান্নে ও করুনারত্নে। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।
শতরানের উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কার ভিত গড়ে দেন থিরিমান্নে ও করুনারত্নে। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।

এরপর লাঞ্চের আগে সময় মেলে আধঘণ্টার মতো। চার ওভারের স্পেলে সেই সময় গতি, বাউন্স আর আগ্রাসন মিলিয়ে দুই লঙ্কান ওপেনারকে নাড়িয়ে দেন তাসকিন। প্রথম ৩ ওভার তিনি নেন মেডেন। তার বলে থিরিমান্নেকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে বাঁহাতি ব্যাটসম্যান বেঁচে যান রিভিউ নিয়ে, বল চলে যাচ্ছিল অফ স্টাম্পের কয়েক সেন্টিমিটার বাইরে দিয়ে।
শুরুর সময়টুকু দাঁতে দাঁত চেপে কাটিয়ে দেওয়ার পুরস্কার লাঞ্চের পর পান করুনারত্নে ও থিরিমান্নে। বোলিংয়ের ধার তখন একটু কমে আসে। বিশেষ করে আবু জায়েদ ও ইবাদত আলগা বল করেন। থিরিমান্নে ইতিবাচক ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। উইকেট আগলে রাখেন করুনারত্নে।

৯৫ বলে ৭ চারে থিরিমান্নে স্পর্শ করেন ফিফটি। যেটি সবশেষ পাঁচ ইনিংসে তার চতুর্থ পঞ্চাশ। দুজনের জুটিও শতরান পেরিয়ে যায় অনায়াসে।

এই জুটি ভাঙতে পারতেন তাইজুল। তার তীক্ষ্ণ টার্নে পরাস্ত হন থিরিমান্নে। আম্পায়ার আউট দেননি, বাংলাদেশও রিভিউ নেয়নি। টিভি রিপ্লেতে দেখা যায়, আউট ছিলেন ব্যাটসম্যান।

এটির চড়ামূল্য অবশ্য দিতে হয়নি দলকে। একটু পর সেই ৫৮ রানেই তাকে থামান মিরাজ। ঝুলিয়ে দেওয়া বলটি টার্ন না করে অ্যাঙ্গেলে ভেতরে ঢুকে ছোবল দেয় প্যাডে। রিভিউ নিয়ে টিকতে পারেননি থিরিমান্নে।

চা বিরতির ঠিক আগের বলে শেষ হয় শ্রীলঙ্কার ১১৪ রানের উদ্বোধনী জুটি।

শেষ সেশনে আরও ভালোভাবে উইকেটে জমে যান করুনারত্নে। তবে অন্য প্রান্তে পরপর দুই ব্যাটসম্যানকে জমে উঠতে না উঠতেই ফেরাতে পারে বাংলাদেশ।

পুরনো বলে ফিরেও দারুণ এক স্পেল করেন তাসকিন। উইকেট যদিও পান একরকম উপহার। লেগ স্টাম্পের বলে আয়েশি শটে উইকেট দিয়ে ফেরেন ওশাদা ফার্নান্দো (২০)। কিপার লিটন দান বাঁদিকে ঝাঁপিয়ে নেন দারুণ ক্যাচ।

অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস শুরু থেকেই এগোচ্ছিলেন সাবলীল ব্যাটিংয়ে। তাইজুল তাকে বিভ্রান্ত করেন অ্যাঙ্গেল বদলে ওভার দা উইকেট এসে। লেংথ পড়তে গড়বড় করে বসেন ম্যাথিউস, লেট কাটের মতো খেলার চেষ্টায় হয়ে যান বোল্ড (৩২ বলে ২৫)।

ম্যাথিউসকে বোল্ড করে মুশফিকের সঙ্গে বোলার তাইজুলের উল্লাস। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।
ম্যাথিউসকে বোল্ড করে মুশফিকের সঙ্গে বোলার তাইজুলের উল্লাস। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।

এরপর তাইজুলই অল্পের জন্য ফিরতি ক্যাচ নিতে পারেননি করুনারত্নের। এই বাঁহাতি স্পিনারের বলেই আরেকবার তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ান, তিনি রক্ষা পান রিভিউ নিয়ে। ইবাদতের বলে বার দুয়েক ধনাঞ্জয়ার ব্যাটের কানায় লেগে বল একটুর জন্য যায়নি ফিল্ডারের হাতে।
শেষবেলার ওইটুকু নাটকে অবশ্য স্কোরকার্ডে কানো প্রভাব পড়েনি। করুনারত্নে ও ধনাঞ্জয়ার জুটিই মাঠ ছাড়ে অপরাজিত থেকে।

শ্রীলঙ্কা এখনও পিছিয়ে ৩১২ রানে। তবে চতুর্থ দিনে উইকেটের আচরণে পরিবর্তন না হলে, বাংলাদেশের বোলারদের অপেক্ষায় পরীক্ষার আরেকদিন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; লাকমল ৩৬-১৪-৮১-১, বিশ্ব ৩৫-৯-৯৬-৪, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ৩০-১-১৩০-১, হাসারাঙ্গা ৩৬-২-১১১-০, করুনারত্নে ১-০-৫-০)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৩ ওভারে ২২৯/৩ (করুনারত্নে ৮৫*, থিরিমান্নে ৫০, ওশাদা ২০, ম্যাথিউস ২৫, ধনাঞ্জয়া ২৬*; আবু জায়েদ ৭-১-২৫-০, তাসকিন ১২-৩-৩৫-১, ইবাদত ১০-১-৪৪-০, মিরাজ ২৪-৬-৬০-১, তাইজুল ২০-৫-৫৬-১)।

*** কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব *****----------------------------------------------------------------দলের প্রথম ত...
22/04/2021

*** কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব *****
----------------------------------------------------------------
দলের প্রথম তিন ম্যাচে ব্যাটে-বলে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডারকে সেটির মূল্য দিতে হলো কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হারিয়ে।

আইপিএলে বুধবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে কলকাতা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিং নেন অধিনায়ক ওয়েন মর্গ্যান।

আগের ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন এনেছে কলকাতা। সাকিবের জায়গায় আসরে প্রথমবার সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান অফ স্পিনার সুনিল নারাইন। ভারতীয় অফ স্পিনার হরভজন সিংয়ের জায়গায় খেলছেন স্বদেশি পেসার কমলেশ নাগরকটি।

কলকাতার প্রথম তিন ম্যাচে সাকিব ব্যাট হাতে ৯৭.৪৩ স্ট্রাইক রেটে করেন মোটে ৩৮ রান। বাঁহাতি স্পিনে ওভারপ্রতি ৮.১০ রান দিয়ে নেন ২ উইকেট। তার দল জিতেছে কেবল একটি।

প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাকিব শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ৫ বলে করেন ৩ রান। পরে বোলিংয়ে প্রথম বলেই নেন উইকেট, ৪ ওভারে ৩৪ রানে তার শিকার ছিল একটি। জয় দিয়ে শুভসূচনা করে তার দল।

এরপর তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আঁটসাঁট বোলিংয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেট। তবে হতাশ করেন ব্যাটিংয়ে। পাঁচ নম্বরে সুযোগ পেয়ে বাজে শটে উইকেট বিলিয়ে আসেন ৯ বলে ৯ রান করে। ওই ম্যাচে ৭ উইকেট হাতে রেখে ৩১ বলে ৩১ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় কলকাতা।

তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে সাকিব ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। পরে ২৫ বলে একটি করে ছক্কা ও চারে করেন ২৬ রান। দুইশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় বড় ব্যবধানে হারে দল।

 # # # সেঞ্চুরি পেরিয়ে মুমিনুল, দেড়শ ছাড়িয়ে শান্ত  # # #-------------------&--&&&&&-----------শ্রীলঙ্কার বোলিং পরিকল্পনা...
22/04/2021

# # # সেঞ্চুরি পেরিয়ে মুমিনুল, দেড়শ ছাড়িয়ে শান্ত # # #
-------------------&--&&&&&-----------
শ্রীলঙ্কার বোলিং পরিকল্পনায় বদল এলো, বাংলাদেশের ব্যাটিং দৃঢ়তায় নয়। পরিস্থিতির দাবি মিটিয়ে, প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়ে দলকে এগিয়ে নিলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ধরা দিল ব্যক্তিগত মাইলফলক, দল আরও এগিয়ে গেল রান পাহাড়ের পথে।
------------------------
পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৭৮।

বৃহস্পতিবার প্রথম সেশনে রান উঠেছে ৭৬।

নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে শান্ত নিয়ে গেছেন দেড়শ ছাড়িয়ে। ১২৬ রানে দিন শুরু করা ব্যাটসম্যান অপরাজিত আছেন ৩৬০ বল খেলে ১৫৫ রানে।

৬৪ রানে মাঠে নামা মুমিনুল পেয়েছেন বিদেশের মাঠে আরাধ্য প্রথম টেস্ট সেঞ্চুরি। ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরিতে বাংলাদেশ অধিনায়ক টিকে আছেন ২৪৬ বলে ১০৭ রান নিয়ে।

দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ২২৬। বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেটে সেরা জুটির রেকর্ড ২৩৬। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে যে জুটিতে মুমিনুলের সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম।
-----------------
দিনের খেলা শুরুর আগে টিভি সাক্ষাৎকারে শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার বলেন, “প্রথম দিনে উইকেট শিকারের আশায় আগ্রাসী বল করতে গিয়ে আমরা অনেক বেশি এলোমেলো বল করেছি। আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল। আজকে আমাদের চেষ্টা থাকবে বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখার।”
খেলা শুরুর পর লঙ্কানদের বোলিংয়েও সেটির প্রতিফলন পড়ে। আগের দিন নেওয়া নতুন বলের বয়স ছিল কেবল ১০ ওভার। সেই বলে পেসাররা আগের দিনের চেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন। শান্ত ও মুমিনুলও তাড়াহুড়ো না করে ধীরস্থির ব্যাটিংয়ে কাটিয়ে দেন সময়।
দিনের দ্বিতীয় ওভারে বিশ্ব ফার্নান্দোর বলে স্কয়ার ড্রাইভে একটি বাউন্ডারি মারেন মুমিনুল। এরপর আর সুযোগ সেভাবে দেননি লঙ্কান পেসাররা। প্রথম ঘণ্টায় বাউন্ডারি এসেছে আর কেবল একটি। বিশ্বর বলেই অফ ড্রাইভে চার মারেন শান্ত।
বোলিং আগের দিনের চেয়ে ভালো হলেও সুযোগ সেভাবে পায়নি শ্রীলঙ্কা। সুরাঙ্গা লাকমলের বলে একবার মুমিনুলের ব্যাটের কানা ছুঁয়ে স্লিপের সামনে পড়ে বল। দিনের শুরুতেই সরাসরি থ্রোয়ে মুমিনুলকে রান আউট করার সুযোগ ছিল। এছাড়া আর বিপাকে পড়তে হয়নি দুই ব্যাটসম্যানের কাউকে।
প্রথম ঘণ্টায় ১৩ ওভারে আসে ৩১ রান। পরের ঘণ্টায় একটু বাড়ে রানের গতি।
দেশের বাইরে নিজের আগের সর্বোচ্চ ৭৭ পেরিয়ে এগিয়ে যান মুমিনুল। ধনাঞ্জয়া ডি সিলভার অফ স্পিনে কাট করে বাউন্ডারি মেরে তিনি শতরান স্পর্শ করেন ২২৪ বলে।
ধনাঞ্জয়ার পরের ওভারেই বাউন্ডারিতে দেড়শ ছাড়ান শান্ত, ৩৪৩ বল খেলে।
মাইলফলকের পর বাকি সময়টুকুও নির্বিঘ্নে খেলে অপরাজিত থেকে লাঞ্চে যান দুজন।

দারুণ বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট.........................................----------------------------------------------...
16/04/2021

দারুণ বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট.........................................
---------------------------------------------------------------------
দুয়েকটি বাজে ডেলিভারি বাদে মুস্তাফিজুর রহমান প্রায় নিখুঁত লাইন-লেংথে বোলিং করে গেলেন শুরু থেকে। সাফল্যও মিলল। আইপিএলে প্রথম ম্যাচে খরুচে বোলিংয়ের হতাশা পেছনে ফেলে এবার দ্যুতি ছড়ালেন রাজস্থান রয়্যালসের বাঁহাতি পেসার।
===========================================
মুম্বাইয়ে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দিল্লি ২০ ওভারে তুলতে পারে ১৪৭ রান।
------------------------------------------------------------------
উইকেটে বল গ্রিপ করেছে। সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন রাজস্থানের বোলাররা। তাতে ওয়াংখেড়ে স্টেডিয়াম প্রথমবার দেখেছে আইপিএলে ২০ ওভার স্থায়ী ছক্কাহীন কোনো ইনিংস।
=========================================
তিন বাঁহাতি পেসারে বোলিং আক্রমণ সাজানো রাজস্থানের শুরুটা হয় দারুণ। আসরে প্রথম ম্যাচ খেলতে নামা জয়দেব উনাদকাট তার প্রথম তিন ওভারে ফিরিয়ে দেন পৃথ্বী শ, শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানেকে। উইকেটের পেছনে ধাওয়ানের দুর্দান্ত ক্যাচ নেন অধিনায়ক সাঞ্জু স্যামসন। পাওয়ার প্লেতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে দিল্লি তুলতে পারে কেবল ৩৬ রান।
সপ্তম ওভারে বল হাতে পান মুস্তাফিজ। প্রথম বলে রিশাভ পান্ত নেন সিঙ্গেল। পরের তিন বলে মার্কাস স্টয়নিস নিতে পারেননি রান। চতুর্থটিতে স্লোয়ারে অল্পের জন্য তার ব্যাটের কানা ছোঁয়নি। পঞ্চম বলে আরেকটি স্লোয়ারে তাকে বিভ্রান্ত করে বিদায় করেন মুস্তাফিজ।
আগের ম্যাচে মুস্তাফিজের বলে একটি ক্যাচ মুঠোয় জমাতে ব্যর্থ হয়েছিলেন জস বাটলার। এবার ভুল করেননি এই ইংলিশ ক্রিকেটার। শর্ট এক্সট্রা কাভার থেকে কিছুটা পেছনে দৌড়ে স্টয়নিসের ক্যাচ তালুবন্দি করেন তিনি। ওভারে মাত্র ১ রান দিয়ে মুস্তাফিজের শিকার একটি।
দ্বাদশ ওভারে বোলিংয়ে ফিরে তিনি অল্পের জন্য আরেকটি উইকেট পাননি। তুলে মেরেছিলেন ললিত যাদব। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে লাফিয়ে দুই হাতে বল হাতে জমান রিয়ান পারাগ। তবে ভারসাম্য রাখতে পারেননি। বাইরে চলে যাওয়ার আগে ছুড়ে দেন বল, হয়নি ছক্কাও। শেষ বলে চার মারেন পান্ত। ওভার থেকে আসে ৮ রান।
দারুণ খেলতে থাকা পান্ত ফিফটি করে কাটা পড়েন রান আউটে। মুস্তাফিজ আবার বোলিং পান ১৭তম ওভারে। অফ স্টাম্পের বাইরে করা প্রথম বলে বাউন্ডারি মারেন ক্রিস ওকস। চতুর্থ বল আকাশে তুলেছিলেন টম কারান। লং অফ থেকে ছুটে এসে বলের নাগাল পাননি ডেভিড মিলার। এই ওভার থেকেও আসে ৮ রান।
১৯তম ওভারে মুস্তাফিজের প্রথম বলে চার মারেন কারান। পরের বলে দারুণ ডেলিভারিতে তাকে বোল্ড করে দেন বাঁহাতি পেসার। পরের বল অফ স্টাম্পের বাইরে পেয়ে চার মারেন রবিচন্দ্রন অশ্বিন। শেষ বলে দুই রানের চেষ্টায় রান আউট হয়ে যান তিনি। এই ওভারে আসে ১২ রান।

চার ওভারে মুস্তাফিজ ডট বল করেন ১১টি। ওয়াইড দেন দুটি। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

রাজস্থানের সেরা বোলার এ দিন উনাদকাট। ৪ ওভারে ১৫ রানে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৪৭/৮ (পৃথ্বী ২, ধাওয়ান ৯, রাহানে ৮, পান্ত ৫১, স্টয়নিস ০, যাদব ২০, টম কারান ২১, ওকস ১৫*, অশ্বিন ৭, রাবাদা ৯; শাকারিয়া ৪-০-৩৩-০, উনাদকাট ৪-০-১৫-৩, মরিস ৩-০-২৭-১, মুস্তাফিজ ৪-০-২৯-২, পারাগ ২-০-১৬-০, তেওয়াতিয়া ৩-০-২৭-০)।

সেই মরিসই রাজস্থানের জয়ের নায়ক...........................................................-------------------------------...
16/04/2021

সেই মরিসই রাজস্থানের জয়ের নায়ক...........................................................
------------------------------------------------
টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ৩৮ ওভারে ছক্কা মোটে তিনটি। পরের ১০ বলে কিনা সেখানে ৪ ছক্কা! ব্যাটসম্যান একজন-ক্রিস মরিস। এই অলরাউন্ডারের শেষের ঝড়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে রাজস্থান রয়্যালস।
আগের ম্যাচে শেষের আগের বলে সিঙ্গেল না নিয়ে মরিসকে ফিরিয়ে দিয়েছিলেন অধিনায়ক। পরে সাঞ্জু স্যামসন ২ বলে ৫ রানের সমীকরণ মেলাতে না পারায় ওই ঘটনা নিয়ে হয় তুমুল আলোচনা-সমালোচনা। সেই মরিস এবার দেখালেন তার সামর্থ্য।
মুস্তাফিজুর রহমান, জয়দেব উনাদকাটদের দারুণ বোলিংয়ে দিল্লি থামে ১৪৭ রানে। সেই রানও কঠিন হয়ে যায় রাজস্থানের জন্য। শেষ দুই ওভারে প্রয়োজন দাঁড়ায় ২৭ রান। মরিসের ১৮ বলে ৩৬ রানের সুবাদে সেটি পেরিয়ে যায় তারা ২ বল বাকি থাকতে। আসরে পায় নিজেদের প্রথম জয়, ৩ উইকেটে।
উইকেটে বল গ্রিপ করেছে। সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন দুই দলের বোলাররাই। দিল্লির ইনিংসে ছক্কা নেই একটিও। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে ২০ ওভার স্থায়ী ছক্কাহীন দলীয় ইনিংসের ঘটনা এটিই প্রথম।
রান তাড়ায় রাজস্থানের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারে ওকসের তিন বলের মধ্যে বিদায় নেন দুই ওপেনার মানান ভোহরা ও জস বাটলার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান স্যামসন টেকেন কেবল তিন বল। তাদের মতো দুই অঙ্কে যেতে পারেননি শিভাম দুবে ও রিয়ান পারাগও।
দশম ওভারে ৪২ রানে নেই ৫ উইকেট। দলকে এরপর টানেন ডেভিড মিলার। তাকে সঙ্গ দেন রাহুল তেওয়াতিয়া। তিনি বিদায় নেন ৪৮ রানের জুটি গড়ে।
=======================================
চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বেন স্টোকসের জায়গায় সুযোগ পাওয়া মিলার ফিফটি স্পর্শ করেন ৪০ বলে। ১৬তম ওভারে আভেশ খানকে ছক্কায় ওড়ান তিনি টানা দুই বলে। প্রথমটি ম্যাচেরই প্রথম! টানা তৃতীয় ছক্কার চেষ্টায় লং অনে ধরা পড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান (৪৩ বলে ৬২)।
১৭তম ওভারে ওকসকে একটি ছক্কা মারেন উনাদকাট। পরের ওভারে দারুণ বোলিংয়ে টম কারান দেন কেবল ৭ রান। এরপরই শেষ দুই ওভারে ২৭ রানের ওই সমীকরণ। মরিস উইকেটে তখন ৮ বলে ৭ রান করে।
রাবাদার প্রথম বল ছক্কায় ওড়ান তিনি ডিপ মিডউইকেটের ওপর দিয়ে। পঞ্চম বলে আরেকটি ছক্কা, এবার হুক শটে। ওভার থেকে আসে ১৫ রান।
শেষ ওভারে চাই ১২। কারানের প্রথম বলে মরিস নেন দুই রান। পরের বল ডিপ স্কয়ার লেগ দিয়ে আছড়ে ফেলেন গ্যালারিতে। তৃতীয় বলে নিতে পারেননি রান। চতুর্থ বল ফুলটস পেয়ে প্রায় একই জায়গা দিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মরিস।
ম্যাচের প্রথম ভাগে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট, পরে ৭ বলে একটি ছক্কায় অপরাজিত ১১, ম্যাচ সেরার পুরস্কার জেতেন উনাদকাট।
আসরে প্রথম ম্যাচ খেলতে বাঁহাতি এই পেসার তার প্রথম তিন ওভারে ফিরিয়ে দেন পৃথ্বী শ, শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানেকে। পাওয়ার প্লেতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে দিল্লি তুলতে পারে কেবল ৩৬ রান।

এরপর মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দিল্লি শেষ পর্যন্ত দেড়শও ছুঁতে পারেনি। সেই ম্যাচের শেষটায় যে এতটা উত্তেজনা ছড়াবে, তা কে জানত!

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৪৭/৮ (পৃথ্বী ২, ধাওয়ান ৯, রাহানে ৮, পান্ত ৫১, স্টয়নিস ০, যাদব ২০, টম কারান ২১, ওকস ১৫*, অশ্বিন ৭, রাবাদা ৯; শাকারিয়া ৪-০-৩৩-০, উনাদকাট ৪-০-১৫-৩, মরিস ৩-০-২৭-১, মুস্তাফিজ ৪-০-২৯-২, পারাগ ২-০-১৬-০, তেওয়াতিয়া ৩-০-২৭-০)

রাজস্থান রয়্যালস: ১৯.৪ ওভারে ১৫০/৭ (বাটলার ২, ভোহরা ৯, স্যামসন ৪, দুবে ২, মিলার ৬২, পারাগ ২, তেওয়াতিয়া ১৯, মরিস ৩৬*, উনাদকাট ১১*; ওকস ৪-০-২২-২, আভেশ ৪-০-৩২-৩, রাবাদা ৪-০-৩০-২, অশ্বিন ৩-০-১৪-০, টম কারান ৩.৪-০-৩৫-০, স্টয়নিস ১-০-১৫-০)

ফল: রাজস্থান রয়্যালস ৩ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জয়দেব উনাদকাট।

Address

Goshnagor, Goshnagor, Patnitola, Naogaon
Dhaka
6540

Website

Alerts

Be the first to know and let us send you an email when GTV Cricket Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share